বৃহস্পতিবার থেকে বাপা ফুডপ্রো ইন্টারন্যাশনাল এক্সপো
স্টাফ রিপোর্টার : বাংলাদেশ এগ্রো প্রসেসরস অ্যাসোসিয়েশন (বাপা) ও রেইনবো এক্সিবিশন অ্যান্ড ইভেন্ট ম্যানেজমেন্ট সার্ভিসেস (রিমন)-এর উদ্যোগে বৃহস্পতিবার থেকে শুরু হতে যাচ্ছে ৯ম বাপা ফুডপ্রো ইন্টারন্যাশনাল এক্সপো ২০২৩।
আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র বসুন্ধরায় তিনদিনের এ মেলা চলবে শনিবার (৩০ সেপ্টেম্বর) পর্যন্ত।
মঙ্গলবার রাজধানীর পল্টনে ইকোনমিক রিপোর্টার্স ফোরামের মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।
সংবাদ সম্মেলনে জানানো হয়, এ মেলা উদ্বোধন করবেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন। মেলা প্রতিদিন সকাল ১০টায় শুরু হয়ে সন্ধ্যা ৭টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে।
এ মেলায় প্রদর্শনী ছাড়াও কারিগরি সেশনে দেশি-বিদেশি বিশেষজ্ঞরা উপস্থিত থাকবেন। বাংলাদেশের পাশাপাশি ভারত, থাইল্যান্ড, দক্ষিণ কোরিয়া, তাইওয়ান, চীন, জার্মানি, সিঙ্গাপুর, জাপান, নেদারল্যান্ডস, তুরস্ক, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, বেলজিয়াম, সুইজারল্যান্ড, ইতালি, কানাডা, ফ্রান্স, ডেনমার্ক, পোল্যান্ড এবং শ্রীলঙ্কাসহ ২০টির বেশি দেশ থেকে দুই শতাধিক প্রতিষ্ঠান নিজেদের পণ্য এবং সেবা প্রদর্শন করবেন।
এ মেলার সঙ্গে ১১তম এগ্রো বাংলাদেশ এক্সপো ২০২৩ এবং ইনডিয়েন্ট এক্সপো ২০২৩ নামে আরও দুটি মেলা অনুষ্ঠিত হবে। ২০১৫ সাল থেকে এসব মেলার আয়োজন করে আসছে বাপা।
সংবাদ সম্মেলনে মেলা কমিটির চেয়ারপারসন, প্রাণ-আরএফএল গ্রুপের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা আহসান খান চৌধুরী বলেন, আমাদের দেশের কৃষি প্রক্রিয়াজাত খাত অত্যন্ত ভালো করছে। এ খাত দেশে খাদ্য নিরাপত্তা নিয়ে যেমন কাজ করছে, তেমন বিদেশে পণ্য রপ্তানি করে প্রচুর বৈদেশিক মুদ্রাও অর্জন করছে। যা এ দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করেছে। এ আয়োজনের মাধ্যমে কৃষি প্রক্রিয়াজাত খাত আমাদের সক্ষমতাকে বিশ্বের সামনে তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তিনি বলেন, এ দেশের গার্মেন্টস সেক্টরে দুই শতাধিক বিদেশি প্রতিষ্ঠান রয়েছে। তাদের প্রতিনিধিরা আমাদের এসব প্রদর্শনীতে আসবেন। আমরা চাই বিদেশি প্রতিষ্ঠানগুলো খাদ্য প্রক্রিয়াকরণ খাতে তাদের বিনিয়োগ বৃদ্ধি করুক। বাংলাদেশে প্রক্রিয়াজাত খাদ্য বিশ্বের ১৪০টিরও বেশি দেশে রপ্তানি হচ্ছে। ২০২৫ সালের মধ্যে এ রপ্তানির পরিমাণ ২ বিলিয়ন মার্কিন ডলারে উন্নীত করতে আমরা কাজ করছি।
বাপার সাধারণ সম্পাদক মো. ইকতাদুল হক বলেন, বাপা শুরু থেকেই ফুড প্রসেসিং খাতের উন্নয়নের স্বার্থে নিরলস কাজ করে যাচ্ছে। বাপার মূল লক্ষ্যই হলো এ খাতের ক্রমবর্ধমান বিকাশ নিশ্চিত করা এবং আন্তর্জাতিক পর্যায়ে তাল মিলিয়ে এগিয়ে যাওয়া। ফুড প্রসেসিং খাত এবং এরসঙ্গে জড়িত সব প্রতিষ্ঠানের বিকাশ ও সার্বিক সমন্বয় নিশ্চিত করার মাধ্যমে দেশের অর্থনৈতিক উন্নয়ন আরও বেগবান হবে।
তিনি আরও বলেন, বাংলাদেশের খাদ্য প্রক্রিয়াজাত খাতকে আন্তর্জাতিক মানে নিয়ে যেতে এ ধরনের মেলা সক্রিয় ভূমিকা পালন করবে বলে বাপা আশাবাদী।
সংবাদ সম্মেলনে বাপার কার্যনির্বাহী কমিটির সহ-সভাপতি আব্দুল মাজেদ, সদস্য নাজমুল হক, রেইনবো এক্সিবিশন অ্যান্ড ইভেন্ট ম্যানেজমেন্ট সার্ভিসেস লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক চানমোহন সাহাসহ অন্যরা উপস্থিত ছিলেন।
(ওএস/এএস/সেপ্টেম্বর ২৬, ২০২৩)
পাঠকের মতামত:
- 'খুলনায় সেনাবাহিনীর গুলিতে ৬ জন শহীদ হন'
- গণশত্রুরা গণভোটকে ক্যাশ করতে চাচ্ছে : মোমিন মেহেদী
- ইরানে নিহতের সংখ্যা বেড়ে ৭৮৭
- দুদক চেয়ারম্যান ও দুই কমিশনারের পদত্যাগ
- রপ্তানি খাতে আড়াই হাজার কোটি টাকার নগদ সহায়তা ছাড়
- দিনাজপুরে ভাড়াটিয়াকে ধর্ষণের অভিযোগে বাড়িওয়ালা গ্রেফতার
- ফসলের সাথে এ কেমন শত্রুতা!
- গৌরনদী প্রেসক্লাবের সাবেক সভাপতির বোনের ইন্তেকালে তথ্যমন্ত্রীর শোক
- সালথায় ৩০ ছাত্রের মাঝে ছাত্র-শিবিরের কোরআন শরীফ বিতরণ
- রাজৈরে ঐতিহ্যবাহী হোলি উৎসব
- স্থানীয়দের বাধার মুখে বন্ধ হয়ে যাওয়া রাস্তার কাজ নিজের না দাবী মোতাহারের
- দিনাজপুরে উইমেন চেম্বার অফ কমার্স’র সভাপতি শাহিনুর জেলহাজতে
- শ্যামনগর প্রেসক্লাবের সভাপতি মনিরের ওপর হামলার প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন
- রাজনীতির দুষ্টু চক্র এবং আমাদের রাষ্ট্র নায়ক
- কোটালীপাড়ায় অগ্নিকাণ্ডে পুড়ে গেছে মহিলা মাদ্রাসা
- আগামী ৭ কর্মদিবসে শ্রমিকদের বেতন ও ১২ মার্চের মধ্যে বোনাস দিতে হবে
- ফুলপুরে যুব মজলিসের দাওয়াতি মজলিস অনুষ্ঠিত
- ফরিদপুরে যুবককে কুপিয়ে হত্যা
- ‘শহীদ পরিবারকে উপেক্ষা করলে গণতন্ত্রের লড়াই সার্থক হবে না’
- ‘বিএনপি আদালতের মাধ্যমে সংস্কার বাধাগ্রস্ত করছে’
- বিরোধী দলীয় নেতার সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ
- হাসপাতালে ফজলুর রহমান বাবু
- ‘তাকে দলেই রাখতাম না, অধিনায়ক তো দূরের কথা’
- ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১১৩৬ মামলা
- জুলাই জাতীয় সনদ ও গণভোটের বৈধতা নিয়ে হাইকোর্টের রুল
- লালমনিরহাটে ট্রেনে কাটা পড়ে ৪ জন নিহত
- ‘গোপন বৈঠকের’ অভিযোগে রিসোর্ট থেকে ১৯ ইউপি সদস্য আটক
- জরায়ুর টিকা নেয়ার পর পার্শ্ব প্রতিক্রিয়ায় ছাত্রীরা অসুস্থ হচ্ছেন বলে অভিযোগ অভিভাবকদের
- শিউলি আহমেদ’র কবিতা
- বেগম রোকেয়া দিবসে ঈশ্বরদীতে ৫ জন নারীকে সম্মাননা প্রদান
- মেহেরপুরে ধ্রুবতারা সংগঠনের উদ্যোগ মানবাধিকার দিবস পালন
- নিউজিল্যান্ডে প্রবল ঝড়ে বিদ্যুৎহীন লাখো মানুষ, বাতিল শতাধিক ফ্লাইট
- ঝালকাঠিতে ভাইয়ের হাতে ভাই খুনের অভিযোগ
- সিগারেট ধরাতে গিয়ে ধাক্কা লাগায় বাবার সামনে শিক্ষার্থীকে এসআই’র মারধর
- রুমায় সেনাবাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে কেএনএর ৩ সদস্য নিহত
- মালদ্বীপে বিএনপির ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন
- কুচক্রী মহলের অপপ্রচারের বিরুদ্ধে যুবদল নেতার সংবাদ সম্মেলন
- নীলফামারীতে গণহত্যা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন
- কাঠগড়ায় চলচ্চিত্র
- মেঘনায় চাঞ্চল্যকর সেভেন মার্ডার ঘটনার মাস্টারমাইন্ড গ্রেফতার
- ৪৪তম বিসিএসের ফলাফল পুনঃপ্রকাশ
- নবীনগরে ৫ লাখ টাকা চাঁদাবাজীর মামলায় গ্রেপ্তার ২
- মেহেরপুরে ১৬০ টাকায় পুলিশে চাকরি
- মার্কিন ভিসানীতি নিয়ে নতুন করে ভাবছেন বাইডেন
- মেহেরপুর জেলা জামায়াত ইসলামীর কর্মী সম্মেলন
-1.gif)








