শুরু হলো মার্সেল ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২০
ঈদে মার্সেল পণ্য কিনে ১০ লাখ টাকা পর্যন্ত ক্যাশব্যাক পাওয়ার সুযোগ
স্টাফ রিপোর্টার : ইলেকট্রনিক্স পণ্যের ক্রেতাদের কাছে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে মার্সেলের ডিজিটাল ক্যাম্পেইন। এরই প্রেক্ষিতে ঈদকে সামনে রেখে সারাদেশে ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২০ শুরু করেছে শীর্ষস্থানীয় দেশীয় ইলেকট্রনিক্স ব্র্যান্ড মার্সেল। পূর্বের মতো ক্যাম্পেইনের এই সিজনেও মার্সেল পণ্যের ক্রেতাদের জন্য রয়েছে বিশেষ চমক। সিজন-২০ এর আওতায় দেশের যেকোনো শোরুম থেকে মার্সেল ব্র্যান্ডের ফ্রিজ, টিভি, এয়ার কন্ডিশনার বা এসি, ওয়াশিং মেশিন ও ফ্যান কিনে ক্রেতারা ১০ লাখ টাকা পর্যন্ত ক্যাশব্যাক পেতে পারেন। রয়েছে লক্ষ লক্ষ টাকার নিশ্চিত উপহার। ১ মার্চ, ২০২৪ তারিখ থেকে পরবর্তী ঘোষণা না দেয়া পর্যন্ত এই সুবিধা পাবেন ক্রেতারা।
গত বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর এক পাঁচ তারকা হোটেলে আয়োজিত “মার্সেল ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২০” এর ডিক্লারেশন প্রোগ্রামে এসব সুবিধা ঘোষণা দেয়া হয়। সে সময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর এস এম শোয়েব হোসেন নোবেল, মেজর জেনারেল (অব.) ইবনে ফজল শায়েখুজ্জামান ও নজরুল ইসলাম সরকার, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. হুমায়ুন কবীর, সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর দিদারুল আলম খান (চিফ মার্কেটিং অফিসার), তানভীর রহমান, তোফায়েল আহমেদ, সোহেল রানা, মোস্তফা কামাল, আবদুল্লাহ-আল মামুন, শাহজালাল হোসেন লিমন, আমিন খান ও শাহজাদা সেলিম, মার্সেলের হেড অব বিজনেস মতিউর রহমান, মার্সেল ডিস্ট্রিবিউটর নেটওয়ার্ক নর্থ জোনের ইনচার্জ কুদরত ই খুদা ও সাউথ জোনের ইনচার্জ নুরুল ইসলাম রুবেল প্রমুখ।
অনুষ্ঠানে জানানো হয়, অনলাইন অটোমেশনের মাধ্যমে গ্রাহকদের আরো দ্রুত ও সর্বোত্তম বিক্রয়োত্তর সেবা দিতে সারা দেশে ডিজিটাল ক্যাম্পেইন চালাচ্ছে মার্সেল। ইতোমধ্যে সফলভাবে সম্পন্ন হয়েছে ক্যাম্পেইনের ১৯ টি সিজন। প্রতিটি সিজনেই গ্রাহকদের কাছ থেকে মিলেছে অভূতপূর্ব সাড়া। এরই প্রেক্ষিতে ঈদকে সামনে রেখে ডিজিটাল ক্যাম্পেইনের সিজন-২০ শুরু করা হয়েছে।
ঈদ উৎসবে সিজন-২০ এর আওতায় ক্রেতারা দেশের যেকোনো শোরুম থেকে মার্সেল ফ্রিজ, টিভি, এসি, ওয়াশিং মেশিন ও ফ্যান কেনার সময় পণ্যটির ডিজিটাল রেজিস্ট্রেশন করা হবে। এরপর ক্রেতার দেয়া মোবাইল নাম্বারে মার্সেল থেকে ফিরতি এসএমএস-এর মাধ্যমে ১০ লাখ টাকা পর্যন্ত ক্যাশব্যাক বা নিশ্চিত উপহার সম্পর্কে জানিয়ে দেয়া হবে। সংশ্লিষ্ট শোরুম ক্রেতাদেরকে প্রাপ্ত ক্যাশব্যাক বা উপহার বুঝিয়ে দেবে।
কর্তৃপক্ষ জানায়, ডিজিটাল ক্যাম্পেইনের মাধ্যমে রেজিস্ট্রেশন পদ্ধতিতে ক্রেতার নাম, মোবাইল নম্বর এবং বিক্রি করা পণ্যের মডেল নম্বরসহ বিস্তারিত তথ্য মার্সেলের সার্ভারে সংরক্ষণ করা হচ্ছে। ফলে, ওয়ারেন্টি কার্ড হারিয়ে ফেললেও দেশের যেকোনো মার্সেল সার্ভিস সেন্টার থেকে দ্রুত সেবা পাচ্ছেন গ্রাহক। অন্যদিকে সার্ভিস সেন্টারের প্রতিনিধিরাও গ্রাহকের ফিডব্যাক জানতে পারছেন। এ কার্যক্রমে ক্রেতাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উদ্বুদ্ধ করতে ক্যাম্পেইনের আওতায় নানা সুবিধা দেয়া হচ্ছে।
(পিআর/এসপি/মার্চ ০২, ২০২৪)
পাঠকের মতামত:
- সালথা-নগরকান্দায় ইউপি নির্বাচন ঘিরে সম্ভাব্য প্রার্থীদের তালিকা প্রকাশ
- ‘লুকানোর কিছু নেই, কোনো অনিয়ম করিনি’
- আয়কর রিটার্ন দাখিল ছাড়াল ৪০ লাখ
- ইউরোপে গ্যাস সরবরাহ বন্ধ করতে পারে রাশিয়া
- আট প্রতিমন্ত্রীর দপ্তর পুনর্বণ্টন
- গোপালগঞ্জে অসুস্থ ও মরণাপন্ন গরুর মাংস মাটি চাপা, ব্যবসায়ীকে জরিমানা
- জুলাই অভ্যুত্থানের প্রথম শহীদের মামলার রায় ৯ এপ্রিল
- ঢাকার বাতাস আজ খুবই অস্বাস্থ্যকর
- ইরানে নিহতের সংখ্যা বেড়ে ১০৪৫
- ঈদের ছুটি ৭ দিন, যোগ হলো ১৮ মার্চও
- 'বঙ্গবন্ধুর নির্দেশে হরতালের পর ব্যাংক খোলা থাকে'
- গোপালগঞ্জে ৪শ’ বছরের জামাই মেলা ঘিরে আনন্দ-উৎসব
- দিনাজপুরে অস্বাস্থ্যকর পরিবেশে লাচ্ছা সেমাই তৈরির অপরাধে দুই কারখানাকে জরিমানা
- সাতক্ষীরায় টিসিবি পণ্যে বিতরণ অনিয়ম ও জনদুর্ভোগের অভিযোগ
- টিসিবির পণ্য পেয়ে স্বস্তিতে নিম্নআয়ের মানুষ
- অপহৃত আলমের পরিবারের সংবাদ সম্মেলন
- কর্মস্থলে অনুপস্থিত থেকেও বেতন উত্তোলন, শিক্ষিকার চাকরি থেকে অব্যাহতি
- মহম্মদপুরে দিগন্তজোড়া হলুদ বিপ্লব, বদলে যাচ্ছে গ্রামীণ অর্থনীতি
- নগরকান্দায় ডাইভারশন ছাড়াই সড়ক উন্নয়ন কাজ, চরম ভোগান্তিতে সাধারণ মানুষ
- কাপ্তাইয়ে আলোচনায় মায়ারাম তনচংগ্যা, জেলা পরিষদে দায়িত্ব পেলে উন্নয়নের নতুন দিগন্তের প্রত্যাশা
- দিনাজপুরে রেল লাইনে আটকা পড়া ট্রাকে ট্রেনের ধাক্কা, ট্রাক ক্ষতিগ্রস্ত, ড্রাইভার আহত
- নড়াইলে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে ইটভাটা শ্রমিকের মৃত্যু
- ছাত্রলীগ করায় ছেলেকে ত্যাজ্য করলেন বাবা
- ঝিনাইদহে অভিযানেও থামছে না মাদকের কারবার
- ঢাকাসহ ৬ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে রিট
- বেগম রোকেয়া দিবসে ঈশ্বরদীতে ৫ জন নারীকে সম্মাননা প্রদান
- নিউজিল্যান্ডে প্রবল ঝড়ে বিদ্যুৎহীন লাখো মানুষ, বাতিল শতাধিক ফ্লাইট
- মেহেরপুরে ধ্রুবতারা সংগঠনের উদ্যোগ মানবাধিকার দিবস পালন
- ইরানে নিহতের সংখ্যা বেড়ে ১০৪৫
- ঝালকাঠিতে ভাইয়ের হাতে ভাই খুনের অভিযোগ
- মেঘনায় চাঞ্চল্যকর সেভেন মার্ডার ঘটনার মাস্টারমাইন্ড গ্রেফতার
- মালদ্বীপে বিএনপির ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন
- সিগারেট ধরাতে গিয়ে ধাক্কা লাগায় বাবার সামনে শিক্ষার্থীকে এসআই’র মারধর
- রুমায় সেনাবাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে কেএনএর ৩ সদস্য নিহত
- নীলফামারীতে গণহত্যা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন
- কুচক্রী মহলের অপপ্রচারের বিরুদ্ধে যুবদল নেতার সংবাদ সম্মেলন
- কাঠগড়ায় চলচ্চিত্র
- ৪৪তম বিসিএসের ফলাফল পুনঃপ্রকাশ
- মার্কিন ভিসানীতি নিয়ে নতুন করে ভাবছেন বাইডেন
- নবীনগরে ৫ লাখ টাকা চাঁদাবাজীর মামলায় গ্রেপ্তার ২
- মেহেরপুরে ১৬০ টাকায় পুলিশে চাকরি
- পেকুয়ায় ডাম্পার ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ৫
- মেহেরপুর জেলা জামায়াত ইসলামীর কর্মী সম্মেলন
- আইনশৃঙ্খলা রক্ষায় বরগুনায় পুলিশ ও নাগরিকদের মতবিনিময় সভা
- শেরপুরে বাসচাপায় অটোরিকশার চালকসহ ৬ যাত্রী নিহত
-1.gif)








