‘প্রতিটি ক্ষেত্রে সঠিক পরিমাপ গুরুত্বপূর্ণ’
স্টাফ রিপোর্টার : ২০২৩-২৪ অর্থবছরের প্রথম ১০ মাসে চট্টগ্রাম বিএসটিআই ১০৪টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে ১০৬টি মামলা করেছে। সব মামলা নিষ্পত্তি করে ২২ লাখ ৭২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
এ ছাড়া ২৩৪টি সার্ভিল্যান্স অভিযানের মাধ্যমে বিভিন্ন প্রতিষ্ঠানকে বিএসটিআই লাইসেন্সের অন্তর্ভুক্ত করা হয়েছে।
সোমবার (২০ মে) দুপুরে চট্টগ্রাম সার্কিট হাউসের সম্মেলন কক্ষে বিশ্ব মেট্রোলজি দিবসের আলোচনা সভায় বিএসটিআই চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের প্রধান মো. মাজহারুল হক এ তথ্য জানান।
স্বাগত বক্তব্যে তিনি বলেন, এবারের মেট্রোলজি দিবসের প্রতিপাদ্য- টেকসই ভবিষ্যৎ বিনির্মাণে আজকের পরিমাপ। সরকার স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে কাজ করছে। টেকসই উন্নয়ন, অর্থনৈতিক প্রবৃদ্ধি, বৈদেশিক ব্যবসা-বাণিজ্য, টেকসই শিল্পায়ন, পরিবেশ সুরক্ষাসহ প্রতিটি ক্ষেত্রে মেট্রোলজি তথা সঠিক পরিমাপ গুরুত্বপূর্ণ।
বিএসটিআই আইন ও বিধি দ্বারা পরিচালিত হয়। জেলা প্রশাসনের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে আইন বাস্তবায়নে নিয়মিত অভিযান পরিচালিত হচ্ছে।
সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার ইয়াছমিন পারভীন তিবরীজি।
বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট একেএম গোলাম মোর্শেদ খান, চট্টগ্রাম চেম্বার সভাপতি ওমর হাজ্জাজ ও ক্যাবের সভাপতি এসএম নাজের হোসেন।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট একেএম গোলাম মোর্শেদ খান বলেন, সরকার চেষ্টা করছে ২০৪১ সালের মধ্যে উন্নত বাংলাদেশ গড়তে। সরকার চায় সব ধরনের সেবা এক ছাদের নিচে নিয়ে আসতে। বিএসটিআই যে নিয়ম বিধি বলে তা মানতে হবে উদ্যোক্তাদের। শিল্পবিপ্লবে এখন মেশিনের সঙ্গে প্রতিযোগিতা করতে হবে। প্রতিযোগিতা হবে বিশ্বের সঙ্গে। তাই আমাদের ক্ষুদ্র উদ্যোক্তাদের বড় হতে হবে। সঠিক পরিমাপ ও গুণগতমান রক্ষা করতে হবে। সরকার প্রয়োজনীয় সাপোর্ট দেবে। ভোক্তারা এখন অনেক সচেতন। মনে রাখতে হবে একবার ঠকলে, প্রতারিত হলে দ্বিতীয়বার যাবে না।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক আনিসুর রহমান বলেন, পবিত্র কোরআনে ওজনে কম দিতে নিষেধ করা হয়েছ। কিন্তু আমরা অভিযানে দেখি মুরগির দোকানেও অভিনব কৌশলে ওজনে কম দেওয়া হচ্ছে। স্মার্ট বাংলাদেশের জন্য স্মার্ট সিটিজেন হতে হবে। সুনাগরিক হিসেবে এগিয়ে আসতে হবে।
লুব রেফ লিমিটেডের এমডি মোহাম্মদ ইউসুফ বলেন, দেশে সরকারি, বেসরকারি যত ল্যাব আছে সেগুলোর মধ্যে আন্তঃসম্পর্ক গড়ে তোলা দরকার। একটি ল্যাবে সব যন্ত্রপাতি আনা সম্ভব নয়। কোন ল্যাবে কী পরীক্ষা হয় তার তালিকা থাকা দরকার।
বক্তব্য দেন ক্যাবের সাধারণ সম্পাদক ইকবাল বাহার সাবেরী, যুগ্ম সম্পাদক সেলিম জাহাঙ্গীর প্রমুখ।
(ওএস/এএস/মে ২০, ২০২৪)
পাঠকের মতামত:
- গোপালগঞ্জে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের ৬ষ্ঠ ব্যাচের বাছাই সম্পন্ন
- মোটরসাইকেলে ১০০ টাকার বেশী তেল জুটছে না বড়াইগ্রামে
- আশাশুনির হামকোড়া জেলেপাড়ায় কালী প্রতিমা ভাঙচুর, ৪ দিনেও ক্লু উদ্ধার হয়নি
- নড়াইলে জ্বালানি তেলের কৃত্রিম সংকট, নেই নজরদারি
- আশাশুনির সাবেক ভূমি কমিশনারসহ ৫ জনের বিরুদ্ধে থানায় মামলা
- ঘোরস্বাব নদীতে অবৈধ বাঁধ ও দখলদারিত্বের প্রতিবাদে কাপাসিয়ায় মানববন্ধন
- জ্বালানি তেল পাচার রোধে দিনাজপুর সীমান্তে বিজিবির বাড়তি সতর্কতা
- বৈধ ব্যবসায়ীদের কোটি কোটি টাকা ক্ষতি, থমকে গেছে কর্ণফুলীর ড্রেজিং
- সুবর্ণচরে জোরপূর্বক জায়গা দখল, প্রতিবাদ করায় ধর্ষণের হুমকি, এলাকাবাসীর মানববন্ধন
- চার মুক্তিযোদ্ধা হত্যা মামলার আসামি মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক
- কাশিয়ানীতে বিকল্প কর্মসংস্থানের লক্ষ্যে ৬০ বকনা বাছুর বিতরণ
- বড়াল প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল
- মুকসুদপুরে নিলু মুন্সী হত্যাকারীদের ফাঁসির দাবিতে বিক্ষোভ
- ভালোগুলো মনে রেখে এগিয়ে যেতে চাই
- যুদ্ধ কি দীর্ঘস্থায়ী হবে?
- অধিকার আদায়ের লড়াইয়ে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির ভূমিকা
- স্বাধীনতা পদক ও রাজনৈতিক প্রজ্ঞা: চেনা ব্রাহ্মণের পৈতা লাগে না
- খালেদা জিয়াসহ ১৫ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠান পাচ্ছে স্বাধীনতা পুরস্কার
- ‘রাষ্ট্রের বড় বড় প্রতিষ্ঠানকে সুকৌশলে দলীয়করণ করছে সরকার’
- জুলাই অভ্যুত্থানের সময় লুট হওয়া অস্ত্র উদ্ধারে রুল
- ‘এই অর্জন আমার একার নয়’
- স্ত্রী-সন্তানকে ছুরিকাঘাতে হত্যার পর যুবকের আত্মহত্যা
- রশিদের জায়গায় আফগানিস্তানের নতুন অধিনায়ক ইব্রাহিম
- সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশন ময়মনসিংহ জেলা শাখার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল
- প্রবাসীর চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ প্রতিবেশীর বিরুদ্ধে
- বেগম রোকেয়া দিবসে ঈশ্বরদীতে ৫ জন নারীকে সম্মাননা প্রদান
- মেঘনায় চাঞ্চল্যকর সেভেন মার্ডার ঘটনার মাস্টারমাইন্ড গ্রেফতার
- নিউজিল্যান্ডে প্রবল ঝড়ে বিদ্যুৎহীন লাখো মানুষ, বাতিল শতাধিক ফ্লাইট
- মেহেরপুরে ধ্রুবতারা সংগঠনের উদ্যোগ মানবাধিকার দিবস পালন
- ঝালকাঠিতে ভাইয়ের হাতে ভাই খুনের অভিযোগ
- সিগারেট ধরাতে গিয়ে ধাক্কা লাগায় বাবার সামনে শিক্ষার্থীকে এসআই’র মারধর
- মালদ্বীপে বিএনপির ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন
- নীলফামারীতে গণহত্যা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন
- রুমায় সেনাবাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে কেএনএর ৩ সদস্য নিহত
- কাঠগড়ায় চলচ্চিত্র
- কুচক্রী মহলের অপপ্রচারের বিরুদ্ধে যুবদল নেতার সংবাদ সম্মেলন
- ৪৪তম বিসিএসের ফলাফল পুনঃপ্রকাশ
- মার্কিন ভিসানীতি নিয়ে নতুন করে ভাবছেন বাইডেন
- নবীনগরে ৫ লাখ টাকা চাঁদাবাজীর মামলায় গ্রেপ্তার ২
- মেহেরপুরে ১৬০ টাকায় পুলিশে চাকরি
- পেকুয়ায় ডাম্পার ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ৫
- মুকসুদপুরে নিলু মুন্সী হত্যাকারীদের ফাঁসির দাবিতে বিক্ষোভ
- শেরপুরে বাসচাপায় অটোরিকশার চালকসহ ৬ যাত্রী নিহত
- আইনশৃঙ্খলা রক্ষায় বরগুনায় পুলিশ ও নাগরিকদের মতবিনিময় সভা
- মেহেরপুর জেলা জামায়াত ইসলামীর কর্মী সম্মেলন
-1.gif)








