‘তরুণরা ব্যবসায় এগিয়ে এলে বিনিয়োগ নিয়ে পাশে থাকবে প্রাণ’
স্টাফ রিপোর্টার : তরুণরা উদ্ভাবনী চিন্তা নিয়ে নতুন ব্যবসায় এগিয়ে এলে বিনিয়োগ নিয়ে পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন দেশের শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান প্রাণ-আরএফএল গ্রুপের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আহসান খান চৌধুরী।
তিনি বলেন, বিনিয়োগকে আমি কোনো প্রতিবন্ধকতা মনে করি না। তরুণরা যদি উদ্ভাবনী চিন্তাভাবনা নিয়ে আমাদের সংস্পর্শে আসেন, তাহলে প্রাণ-আরএফএল বিনিয়োগ নিয়ে তাদের পাশে থাকবে। তরুণদের মেধা, আমাদের বিনিয়োগ—সম্মিলিত এ প্রচেষ্টায় আমরা এগিয়ে যেতে চাই।
বুধবার (২২ মে) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে আয়োজিত ‘ইয়ুথ টেক সামিটে’ অতিথি হিসেবে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। এ সামিটে দেশের প্রায় এক হাজার তরুণ-তরুণী অংশ নেন।
আহসান খান চৌধুরী বলেন, আমার বয়স এখন ৫৩ বছর। ২১ বছর বয়সে আমি আমার বাবার ব্যবসায় যোগ দিয়েছিলাম। তখন থেকেই আমার এ পথচলা শুরু। আজকের এই দিনে এসেও আমি প্রাণ-আরএফএল গ্রুপকে স্টার্টআপ মনে করি। কারণ, লক্ষ্য যদি বড় হয়, প্রচেষ্টা যদি চালিয়ে যাই, তাহলে আমাদের কাজের ক্ষেত্রের কোনো শেষ থাকবে না।
চীনের মানুষও প্রাণকে ভালোভাবে গ্রহণ করবে প্রত্যাশা করে তিনি বলেন, সম্প্রতি আমি চীন থেকে ফিরেছি। চীনে আমাদের লক্ষ্য হলো—কুনমিং শহরে প্রাণকে প্রতিষ্ঠিত করার প্রচেষ্টা চালানো। বাংলাদেশের মানুষ যেমন প্রাণকে ভালোবেসে গ্রহণ করেছে, আগামী দিনে আমরা চাই চীনের কুনমিংয়ের মানুষও যেন প্রাণকে একইভাবে গ্রহণ করে। চীনের প্রতিটি প্রদেশে আমাদের নেটওয়ার্ক স্থাপন করবো এবং আমরা এগিয়ে যাবো। আমরা জিতবোই।
টেক-সম্পর্কিত ব্যবসায় জড়িতরা মেধাবী উল্লেখ করে প্রাণ-আরএফএল গ্রুপের চেয়ারম্যান বলেন, আজ আপনারা যারা টেক সম্পর্কিত ব্যবসার সঙ্গে রয়েছেন, তারা অত্যন্ত মেধাবী বলে আমি বিশ্বাস করি। আরেকটা ব্যাপার হলো—পৃথিবীতে এত নলেজ রিচ (জ্ঞানসমৃদ্ধ) জাতি বাংলাদেশ ছাড়া কোথাও নেই। আমি ১০০টিরও বেশি দেশ ভ্রমণ করেছি। কোথাও এত ট্যালেন্টেড তরুণ-যুবক দেখিনি। এত পরিশ্রমী জাতিও খুব বেশি দেশে দেখিনি।
তরুণদের সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করে আহসান খান চৌধুরী বলেন, আপনারা যদি জিজ্ঞেস করেন প্রাণ-আরএফএলের দুর্বলতাটা কোথায়? আমি বলবো—আমরা যেহেতু একটা পুরোনো কোম্পানি, আমাদের মেধার জায়গায় দুর্বলতা ব্যাপক। এক্ষেত্রে আমাদের তরুণ মেধাবীদের প্রয়োজন। আমরা যদি একসঙ্গে মেধা ও সততা দিয়ে কাজ করি, তাহলে এ সংকট থেকে বেরিয়ে আসতে পারবো। আরও দুর্বার গতিতে এগিয়ে যেতে পারবো।
‘তরুণদের সঙ্গে আমরা কাজ করবো, আপনাদের থেকেই শিখবো, জানবো। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, আপনারা যদি চেষ্টা করেন এবং আমরা সবাই মিলে যদি কাজ করি, সফল হবোই। আপনার মেধা, আমাদের বিনিয়োগ—সম্মিলিত এ প্রচেষ্টায় এগিয়ে যেতে চাই। ব্যবসার বহুমুখীকরণ এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে বিস্তৃত করতে ঐক্যবদ্ধ প্রচেষ্টার বিকল্প নেই’- যোগ করেন তিনি।
নিজের অভিজ্ঞতা তুলে ধরে আহসান খান চৌধুরী বলেন, আমি বলবো—ব্যবসা সবসময় কঠিন। কিন্তু উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। ব্যবসায় লেগে থাকলে সফলতা আসবেই। এক-দুবার কেউ ব্যর্থ হলেও হাল ছাড়া যাবে না। বারবার প্রচেষ্টা চালালে সফলতা আসবেই।
বিডিজবসের প্রধান নির্বাহী ফাহিম মাশরুর ও মোটিভেশনাল স্পিকার গোলাম সামদানি ডনের সঞ্চালনায় টেক সামিটে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উইন্ড অ্যাপের সহ-প্রতিষ্ঠাতা ফাহাদ আহমেদ, ভিসিপিএবি প্রেসিডেন্ট শামীম আহসান, বিডিওএসএন সাধারণ সম্পাদক মুনির হাসান, বাংলাদেশ স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউট ও ড্যাফোডিল ইন্টারন্যাশনাল কলেজের নির্বাহী পরিচালক কে এম হাসান রিপন, জেসিআই সভাপতি ইমরান কাদির, ক্যারিয়ার বিষয়ক লেখক মুহাম্মাদ আলতামিশ নাবিল ও বাংলাদেশ ইনোভেশন ফোরাম আহ্বায়ক আরিফুল হাসান অপু।
এছাড়া ইয়ুথ টেক সামিটে এআই ও আইসিটি খাতের উদীয়মান ২০ জন সফল উদ্যোক্তা ও ১২ জন বক্তা তিনটি সেশনে বক্তব্য রাখেন। তারা উদ্যোক্তাবান্ধব দৃষ্টিভঙ্গি ও নীতিমালা নিয়েও আলোচনা করেন।
(ওএস/এসপি/মে ২২, ২০২৪)
পাঠকের মতামত:
- বঙ্গবন্ধুর সাথে আলোচনার জন্য ন্যাপ প্রধান ঢাকা আসেন
- শ্যামনগরে একই পরিবারের চার নারীকে পিটিয়ে জখম
- বাংলাদেশি কাপড়কে ভারতীয় বলে বিক্রি, হিলিতে ৫ ব্যবসায়ীকে জরিমানা
- টেন্ডার ছাড়াই সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের গাছ কাটার অভিযোগ
- সালথায় গণহত্যা ও স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা
- দিনাজপুরে অসহায় ও দুঃস্থ মানুষকে সহযোগিতা এবং সারা বাংলা ৮৮ বন্ধুদের ইফতার মাহফিল
- সাতক্ষীরায় চোর চক্রের হামলার শিকার গরু ব্যবসায়ী পলাশ
- দুই বৈষম্য বিরোধী ছাত্রনেতা রিমান্ডে
- দিনাজপুরে বৃষ্টিতে বোরো চাষিদের স্বস্তি
- বারুণী মেলা ও ঈদুল ফিতরে নিরাপত্তা নিশ্চিতে কাপ্তাই প্রশাসনের কঠোর প্রস্তুতি
- কাপাসিয়ায় স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনে প্রস্তুতি সভা
- সোনাতলায় অস্বাস্থ্যকর পরিবেশে ইফতার সামগ্রী বিক্রি, প্রশাসনের নজরদারির দাবি
- গোপালগঞ্জে নির্বাচনী ইশতেহার বিষয়ক উঠান বৈঠক
- চাটমোহরে অটোভ্যান ছিনতাই করতে চাচাতো ভাইকে হত্যা, আটক ৪
- ফরিদপুরে যৌতুকের দাবিতে স্ত্রীকে হত্যায় স্বামীর যাবজ্জীবন
- ঈদে ভিন্নধর্মী গল্প নিয়ে এয়ারটেলের শর্টফিল্ম ‘হোম নট কামিং’
- মহম্মদপুরে ৮ম বার্ষিক মতুয়া মহাসম্মেলন অনুষ্ঠিত
- চাটমোহরে ভ্যান ছিনতাই করতে চাচাতো ভাইকে হত্যার অভিযোগ, আটক ৩
- সার্ভেয়ার ও উপ প্রশাসনিক কর্মকর্তাসহ ৪ জনের বিরুদ্ধে অনিয়ম হয়রানির অভিযোগ
- ময়মনসিংহে ড্যাবের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
- সাবেক যুবলীগ নেতা সেলিমের বিরুদ্ধে বদলি বাণিজ্য-জমি দখলসহ যত অভিযোগ
- ঢাকা-নড়াইল-খুলনা ও ঢাকা-নড়াইল-বেনাপোল, এক ট্রেনই ভরসা
- শাকিবিয়ানদের উন্মাদনায় ভাইরাল টিজার, ঝড় তুলেছে ‘প্রিন্স’
- ‘সংসদ যেন চরিত্রহননের কেন্দ্র না হয়’
- ‘আমরা এখন বাংলাদেশের কাছেও হারছি, এটা চিন্তার বিষয়’
- মেহেরপুরে ১৬০ টাকায় পুলিশে চাকরি
- নবীনগরে ৫ লাখ টাকা চাঁদাবাজীর মামলায় গ্রেপ্তার ২
- পেকুয়ায় ডাম্পার ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ৫
- ৪৪তম বিসিএসের ফলাফল পুনঃপ্রকাশ
- শেরপুরে বাসচাপায় অটোরিকশার চালকসহ ৬ যাত্রী নিহত
- মেহেরপুর জেলা জামায়াত ইসলামীর কর্মী সম্মেলন
- আইনশৃঙ্খলা রক্ষায় বরগুনায় পুলিশ ও নাগরিকদের মতবিনিময় সভা
- নবীনগরে তিন দিনব্যাপী ফিজিওথেরাপি ক্যাম্পের উদ্বোধন
- সিলেটে বিদ্যুতের খুঁটিতে প্রাইভেটকারের ধাক্কা, নিহত ৩
- আজও মুক্তিযোদ্ধার স্বীকৃতি পাননি ক্ষিতিশ চন্দ্র সাহা
- বাংলাদেশ সাংবাদিক কমিউনিটির যাত্রা শুরু
- ‘দুই ম্যাডামের জন্য আমাদের চাকরি করাটাই এখন ‘টাফ’ হয়ে গেছে’
- ঠাকুরগাঁওয়ে আলু চুরির মিথ্যে অপবাদে কিশোরকে নির্যাতন, থানায় অভিযোগ
- বিশ্বের দীর্ঘতম সোজা রাস্তাটি এখন সৌদি আরবে
- ব্রাহ্মণবাড়িয়ায় বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত
- মাদকমুক্ত সমাজ গড়তে রাজশাহীতে নাইট টুর্নামেন্ট উদ্বোধন
- ‘বিচার বিভাগকে আ. লীগ ইচ্ছেমতো ব্যবহার করেছে’
- ফরিদপুরে দেশ টিভি ও বাসস’র সাংবাদিক আনিচুর হামলার শিকার
- ‘নিরপরাধ ব্যক্তিকে মিথ্যা মামলায় কখনও হয়রানি করা হবে না’
- মিয়ানমার সীমান্তে একের পর এক বিস্ফোরণ, আতঙ্কে টেকনাফবাসী
-1.gif)








