ভ্যাট আদায়ে হয়রানি, অনিয়মের বিরুদ্ধে সোচ্চার থাকবে বাজুস
স্টাফ রিপোর্টার : অলংকার বিক্রির ভ্যাট ৫ থেকে ৩ শতাংশ করলে সরকারের আয় বাড়বে ১ হাজার কোটি টাকা। ভ্যাট আদায়ের আড়ালে ঘুষ নেওয়ার সংস্কৃতি থেকে বের হয়ে আসতে। ভ্যাট আদায়ে হয়রানি, অনিয়ম বন্ধে বাজুস সারাদেশে সোচ্চার হবে এবং জুয়েলার্স ব্যবসায়ীদের যেন কোন ধরনের হয়রানি করা না হয় সে বিষয়ে বাজুস সজাগ থাকবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস) চট্টগ্রাম জেলার নবনির্বাচিত কমিটির অভিষেক, শপথ ও মতবিনিময় সভার বক্তারা।
গত সোমবার নগরীর স্মরণিকা কমিউনিটি সেন্টারে এ সভার আয়োজন করা হয়।
বাজুস চট্টগ্রাম জেলার নবনির্বাচিত সভাপতি যীশু বণিকের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি বাজুস কেন্দ্রীয় সাধারণ সম্পাদক বাদল চন্দ্র রায় বলেছেন, বড় এবং ছোট সব ব্যবসায়ীরাই যাতে সৎভাবে ব্যবসা করতে পারে সে লক্ষ্যে কাজ করে যাচ্ছে বাজুস। যারা স্বর্ণের ব্যবসা করবেন তাদের অবশ্যই বাজুসের সদস্য হতে হবে। আমরা যদি সরকারকে সহায়তা করি, সরকারও আমাদের সহায়তা করবেন। আমরা সবাই একসঙ্গে থাকলে আশা করছি একদিন আমাদের সুদিন ফিরবে।
বিশেষ অতিথির বক্তব্যে বাজুসের সাবেক সভাপতি ও বাজুস স্ট্যান্ডিং কমিটি অন ডিস্ট্রিক মনিটরিংয়ের চেয়ারম্যান ডা. দীলিপ রায় বলেন, দেশের স্বনামধন্য শিল্প উদ্যোক্তা ও ব্যবসায়ীক সমাজের আইডল সায়েম সোবহান আনভীর বাজুসের নেতৃত্বে আসার পর থেকে বাজুস একটি ঐক্যবদ্ধ সংগঠনে রূপান্তর হয়েছে। আজকের এ অনুষ্ঠানের মাধ্যমে প্রমাণ হয়েছে বাজুস সারাদেশে একটি শক্তিশালী সংগঠনে পরিণত হয়েছে। আর বাজুসের অন্যতম দূর্গ হচ্ছে এই চট্টগ্রাম। জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার স্বর্ণ শিল্প উন্নয়নে নানা উদ্যোগ গ্রহণ করছেন। সরকারের পাশাপাশি স্বর্ণ শিল্পের উন্নয়নে আমাদের নেতা সায়েম সোবহান আনভীরের নেতৃত্বে আমরা এগিয়ে যাব। আগামীতে সারাদেশে যত ব্যবসায়ী সংগঠন আছে তারমধ্যে সেরা সংগঠন হবে বাজুস।
বাজুস চট্টগ্রাম জেলার নবনির্বাচিত সাধারণ সম্পাদক প্রণব সাহা পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন বাজুস কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি গুলজার আহমেদ, সাবেক সভাপতি রিপনুল হাসান, বাজুসের কেন্দ্রীয় উপদেষ্টা রুহুল আমিন রাসেল, বাজুস স্ট্যান্ডিং কমিটি অন ডিস্ট্রিক মনিটরিংয়ের সদস্য সচিব পবিত্র চন্দ্র ঘোষ, বাজুস চট্টগ্রাম জেলার নির্বাচন পরিচালনা বোর্ড-১৪ এর সদস্য অমল কান্তি ধর, প্রদীপ ধর, গৌতম চন্দ্র বিশ্বাস, আপিল বোর্ডের সদস্য নুরুল আনোয়ার।
সভায় বক্তারা আরও বলেন, একটা সময় জুয়েলারি ব্যবসায়ীরা ছন্নছাড়া ও ছিন্ন-বিচ্ছিন্ন ছিলো। সায়েম সোবহান আনভীরের নেতৃত্বে সব স্বর্ণ ব্যবসায়ীরা এখন এক ছাতার নিচে আসতে পেরেছে। তিনি যখন থেকে প্রেসিডেন্ট হয়ে বাজুসের হাত ধরেছেন তারপর থেকে সকল স্বর্ণ ব্যবসায়ীরা অনেক ভালো আছেন। বর্তমানে বাজুস দেশের একটি শক্তিশালী সংগঠন।
(পিআর/এসপি/জুন ১১, ২০২৪)
পাঠকের মতামত:
- হামে মৃত্যু বাড়ছেই, একদিনে প্রাণ গেলো সাতজনের
- মাদক-মোবাইল আসক্তি থেকে বাঁচতে তরুণদের মাঠে ফেরার আহ্বান রাষ্ট্রপতির
- শনিবার রাজধানীর যেসব এলাকায় গ্যাস থাকবে না
- ‘আইনশৃঙ্খলার অবনতি ও দ্রব্যমূল্য বৃদ্ধিতে জনগণ অসহায়’
- কাপ্তাইয়ে খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধনে ফিল্ড ওয়ারিয়র্সকে উড়িয়ে দিল 'পারলে ঠেকাও একাদশ'
- অভিনেতা সমু চৌধুরীর পাশে দাঁড়ানোর আহ্বান মনিরা মিঠুর
- মুক্তিযোদ্ধারা পাকবাহিনীর কামালপুর অবস্থানের ওপর অতর্কিত আক্রমণ চালায়
- সুবর্ণচরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা
- ফরিদপুরে দুটি পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৬
- সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত বগুড়ার সাহেদের দাফন সম্পন্ন
- সালথায় মুস্তাক আট দলীয় মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল
- চাটমোহর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের দিনব্যাপী পুণর্মিলনী উৎসব
- সুবর্ণচরে শিক্ষকদের বিদায় ও মরণোত্তর সম্মাননা
- তালায় ক্ষিতিশ মণ্ডল হত্যা, ৮ দিনেও গ্রেপ্তার নেই
- নড়াইলে সড়কবাতি, শিক্ষাপ্রতিষ্ঠানে ফ্যান ও ক্রীড়া সামগ্রী বিতরণ
- দেশে এলো সৌদিতে বোমা হামলায় নিহত বাংলাদেশির মরদেহ
- মাদ্রাসা সুপারের বিরুদ্ধে শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগ, অব্যাহতির বদলে ‘ক্ষমার’ গুঞ্জন
- ‘আ.লীগ ছিল অপপ্রচারকারী, তাদের সাথে যুক্ত হয়েছে গুপ্ত দল’
- ভরিতে সোনার দাম কমলো ২১৫৮ টাকা
- ২৫ অক্টোবর শুরু হচ্ছে এবিজি ইউনিভার্সিটি কাপ
- মধুমতির বুকে বৈঠার ঝংকার, নৌকা বাইচ ও গ্রামীণ মেলায় মানুষের ঢল
- অপ্রতিম হত্যা মামলায় চার্জশিট দাখিল
- সৌদি কারাগারে সাড়ে ৭ হাজার বাংলাদেশি, ২ মৃত্যুদণ্ডের তথ্য চাইল ঢাকা
- উপসাগরীয় ৭ দেশে হামলার হুমকি ইরানের
- ‘স্থানীয় সরকার নির্বাচনে হস্তক্ষেপ করবে না সরকার’
- সড়ক দুর্ঘটনায় যশোরের একই পরিবারের তিনজন নিহত
- নড়াইলে সড়কবাতি, শিক্ষাপ্রতিষ্ঠানে ফ্যান ও ক্রীড়া সামগ্রী বিতরণ
- অশ্রুসিক্ত নয়নে শিশু সাজিদকে বিদায়, জানাজায় হাজারো মানুষ
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
- কোনোভাবেই থামানো যাচ্ছে না মাটিখেকোদের
- ধামরাইয়ে মাধব মন্দিরের সপ্তাহব্যাপী বার্ষিক ধর্মীয় উৎসব শেষ ২ মে
- খুন করবার মাত্র দুইদিন আগে মোশতাক বালি হাঁসের মাংস রান্না করে তোমার বাসায় দিয়ে যায়; কী ভয়ংকর খুনি মোশতাক!
- গৌরনদীতে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ মিছিল
- ঝালকাঠিতে নির্বিচারে কাটা হচ্ছে শতবর্ষী গাছ!
- ইজারামুক্ত বাজারে কৃষকদের কাছ থেকে খাজনা আদায়ের অভিযোগ
- ভৈরবে দুই দিনব্যাপী জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদ্বোধন
- খালেদা জিয়ার মৃত্যুতে পিছিয়ে গেল জাগরণী চক্র ফাউন্ডেশনের সুবর্ণজয়ন্তী
- আগৈলঝাড়ায় ইয়াবাসহ তিন ব্যবসায়ী গ্রেফতার
- পলাশবাড়ীতে ইউনিয়ন পরিষদের জায়গা দখল মুক্ত করার দাবিতে মানববন্ধন
- কুমিল্লায় ডাকাত চক্রের সর্দারসহ ৭ জন গ্রেফতার, অস্ত্র ও পিকআপ উদ্ধার
- লিচু চোর
- পীযূষ সিকদার’র কবিতা
- যে বুলেট তোমার প্রাণ কেড়েছে সেই বুলেটকে আমি কথা দিয়েছি, আমায় মেরো না; আমি মুজিবের মতো বাংলা ও বাঙালিকে ভালোবাসবো না
- মুক্তিযোদ্ধারা পাকবাহিনীর কামালপুর অবস্থানের ওপর অতর্কিত আক্রমণ চালায়
- রাঙা প্রভাত
-1.gif)








