মেডিটারেনিয়ান শিপিং কোম্পানিকে ক্যাশলেস ব্যাংকিং সুবিধা দেবে ব্র্যাক ব্যাংক
স্টাফ রিপোর্টার : বিশ্বের বৃহত্তম কন্টেইনার শিপিং কোম্পানি ‘মেডিটারেনিয়ান শিপিং কোম্পানি (এমএসসি)’-কে ক্যাশলেস ব্যাংকিং সুবিধা দিতে প্রতিষ্ঠানটির সাথে একটি কৌশলগত চুক্তি স্বাক্ষর করেছে ব্র্যাক ব্যাংক।
মেডিটারেনিয়ান শিপিং কোম্পানির ক্যাশলেস ভিশনের সাথে সঙ্গতি রেখে ব্র্যাকব্যাংক প্রতিষ্ঠানটির ঢাকা এবং চট্টগ্রাম অফিসে রিয়েল-টাইম ক্যাশ ডিপোজিট মেশিন (আরসিডিএম) স্থাপন করেছে। এর ফলে এই স্বনামধন্য শিপিং কোম্পানিটি ব্র্যাক ব্যাংকের বিস্তৃত ফাইন্যান্সিয়াল সল্যুশন উপভোগ করতে সক্ষম হবে।
এছাড়াও, ব্র্যাক ব্যাংকইন্টারনেট ব্যাংকিং প্ল্যাটফর্ম ‘কর্পনেট’-এর মাধ্যমে ব্যাংকটির কর্পোরেট এবং কমার্শিয়াল গ্রাহকদের জন্য ‘এমটি৯৪০ স্টেটমেন্ট’সার্ভিস এবং অন্যান্য ইলেকট্রনিক পেমেন্ট সার্ভিসসহ বিভিন্ন ধরণের বিশেষায়িত আর্থিক সেবা প্রদান করছে।
ব্যাংকটির এই বিশেষায়িত সার্ভিসগুলো মেডিটারেনিয়ানশিপিং কোম্পানিরবিজনেস প্রসেসগুলোকে সরাসরি ক্যাশলেস সল্যুশনের সাথে যুক্ত করবে। এর ফলে কোম্পানিটি তাদের ব্যবসায়িক কার্যক্রম আরও দক্ষতার সাথে পরিচালনা করতে সক্ষম হবে। এই সুবিধা প্রতিষ্ঠানটির বৈশ্বিক পরিচালনগত প্রক্রিয়াকেও আরও সহজ করবে।
গত ১ সেপ্টেম্বর মেডিটারেনিয়ানশিপিং কোম্পানির ঢাকা অফিসে ব্র্যাক ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব কর্পোরেট অ্যান্ড ইন্সটিটিউশনাল ব্যাংকিং তারেক রেফাত উল্লাহ খান এবং মেডিটারেনিয়ানশিপিং কোম্পানির কান্ট্রি হেড হারুন উর রশিদ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এই চুক্তিতে স্বাক্ষর করেন।
এ সময় চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে মেডিটারেনিয়ানশিপিং কোম্পানির পক্ষ থেকে আরও উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির চিফ ফাইন্যান্সিয়াল অফিসার এটিএম আনিসুল মিল্লাত, অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার আনিসুর রহমান, হেড অব সেলস অ্যান্ড মার্কেটিংআব্দুল্লাহ মুহাম্মদ আরিফ এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।
অনুষ্ঠানেব্র্যাক ব্যাংকের পক্ষে আরও উপিস্থিত ছিলেন হেড অব ট্রানজ্যাকশন ব্যাংকিং একেএম ফয়সাল হালিম, ইউনিট হেড অব লোকাল অ্যান্ড গ্লোবাল কর্পোরেটমুসাব্বির আহমেদএবং কর্পোরেট ব্যাংকিংয়েরম্যানেজার আহসান হাবিব।
মেডিটারেনিয়ানশিপিং কোম্পানি বৈশ্বিক জাহাজ শিল্পের একটি শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান, যারা বিশ্বের ১৫৫টি দেশে ৫২৪টি অফিস পরিচালনা করছে।সুইজারল্যান্ডের জেনেভায়প্রতিষ্ঠানটির সদর দফতর অবস্থিত।বিশ্বব্যাপী কন্টেইনার শিপিং ব্যবসায়েরবেশিরভাগশেয়ারই এই প্রতিষ্ঠানটির, যারা বৈশ্বিক বাণিজ্য চাহিদা মেটাতেপ্রতিনিয়ত উদ্ভাবন অব্যাহত রেখেছে।
বাংলাদেশে কর্পোরেট এবং ইন্সটিটিউশনালব্যাংকিংয়ের পথিকৃৎ হিসেবেব্র্যাক ব্যাংক ব্যাংকটির প্রযুক্তি-সক্ষমতাকে কাজে লাগিয়ে বিশ্বের খ্যাতিমান শিপিং কোম্পানিগুলোকে বিশেষায়িত ব্যাংকিং সুবিধা দিয়ে যাচ্ছে। এই চুক্তিটি ব্র্যাক ব্যাংকের আধুনিক, কার্যকরএবং বিশেষায়িতব্যাংকিং সল্যুশনের মাধ্যমেমেডিটারেনিয়ানশিপিং কোম্পানির আর্থিক কার্যক্রমকেআরও উন্নত করার লক্ষ্যে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। উদ্ভাবনী ফাইন্যান্সিয়াল সল্যুশন প্রদানে ব্র্যাক ব্যাংক সবসময় প্রতিশ্রুতিবদ্ধ। শিপিং ইন্ডাস্ট্রির ক্যাশলেসে রূপান্তরযাত্রায় যেসব প্রতিষ্ঠান ভূমিকা রাখছে, সেগুলোর মধ্যে ব্র্যাক ব্যাংক অন্যতম।
(পিআর/এসপি/সেপ্টেম্বর ০৫, ২০২৪)
পাঠকের মতামত:
- ১৬ বছর পর প্রাথমিক বৃত্তি পরীক্ষা বুধবার, মানতে হবে যে নির্দেশনা
- ‘চট্টগ্রামের রাজাঘাট এলাকা পাকবাহিনীর দখলে চলে যায়’
- ধামরাইয়ে উপজেলা প্রশাসনের আযোজনে পহেলা বৈশাখ উদযাপন
- ছিনতাইয়ের মোবাইল নিয়ে দ্বন্দ্বে ‘এলেক্স ইমন’ খুন
- সরকারি দায়িত্বপ্রাপ্তদের সাথে অসদ আচরণ, পাম্প মালিককে জরিমানা
- পাংশায় বর্ণাঢ্য আয়োজনে বাংলা বর্ষবরণ
- শিবগঞ্জে ৩১৪৭ কৃষকের হাতে কৃষক কার্ড ও গাছের চারা
- বৈশাখের প্রথম দিনেই তাপপ্রবাহ, হাঁপিয়ে উঠছেন শ্রমিকেরা
- সোনাতলায় বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন
- বন্ধ হয়ে গেল দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার
- রাজৈরে নানা আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন
- গোপালগঞ্জে বর্ষবরণ
- গোপালগঞ্জ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বর্ষবরণ
- বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রায় জামালপুরে বাংলা বর্ষবরণ
- সালথায় নানা আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন
- দিনাজপুরে বর্ণিল আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন
- সুন্দরবনে ঝড়ের কবলে পড়ে ভারতে ঢুকে পড়া ৪ মৌয়ালকে স্বজনদের কাছে হস্তান্তর
- নগরকান্দায় বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন
- সাতক্ষীরায় বর্ণিল আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন
- বারো রকম বারো ছড়া
- ক্যালিফোর্নিয়ায় যৌন নিপীড়নের অভিযোগে কংগ্রেস থেকে সুয়ালওয়েলের পদত্যাগ
- ‘কৃষককে আত্মনির্ভরশীল ও স্বচ্ছল হিসেবে গড়ে তোলাই সরকারের লক্ষ্য’
- মোস্তাফিজের জায়গায় আইপিএল খেলতে গিয়ে পিএসএলে নিষিদ্ধ মুজারাবানি
- কোটালীপাড়ায় বর্ণাঢ্য আয়োজনে বর্ষবরণ উৎসব
- বর্ণিল আয়োজনে কাপ্তাইয়ে বাংলা নববর্ষ উদযাপিত
- ঝালকাঠিতে নির্ধারিত স্থানে সভা করতে পারেনি এনসিপি
- মেহেরপুরে আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস পালন
- স্বপ্ন বিনির্মাণে ওরা ৬ জন
- ‘দ্যা এপিক ফল অব ডিক্টেটর শেখ হাসিনা’ বইয়ের মোড়ক উন্মোচন
- আদমদীঘিতে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১
- উকিল কমিশন গিয়ে দেখলেন রাস্তা না থাকায় দুর্ভোগে শতাধিক পরিবার
- গোবিন্দগঞ্জে গৃহবধূসহ ২ জনের মরদেহ উদ্ধার
- বই মেলায় ‘দ্যা এপিক ফল অফ ডিক্টেটর শেখ হাসিনা’
- ভোলার তজুমদ্দিনে বর্ণাঢ্য আয়োজনে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
- মৌলভীবাজারে সড়কে গাছ ফেলে রাস্তা অবরোধ, চলছে না দূরপাল্লার বাস
- ভৈরবে চিহ্নিত ৩ ছিনতাইকারী আটক
- ধর্ষকের সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবিতে শরীয়তপুরে মহিলা দলের বিক্ষোভ মিছিল
- হাত লাগলেই খসে পড়ছে ‘মুজিববর্ষে’র ঘরগুলোর আস্তরণ
- নিউ হ্যাম্পশায়ারে ট্রাম্প জয়ী
- মতলবে সাবেক স্বামী কর্তৃক স্ত্রীকে গলা কেটে হত্যা, ঘাতক আটক
- বইমেলা স্থগিত
- ভৈরবে মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলা উদ্বোধন
- জাকসু নির্বাচনে ভোটগ্রহণ চলছে
- মেঘনার বুকে ‘মিনি কক্সবাজার’
- রংপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৫
-1.gif)








