শেষ হলো ওয়ালটনের বার্ষিক ক্রীড়া উৎসব
বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করলেন ব্যবস্থাপনা পরিচালক
স্টাফ রিপোর্টার : ‘কাজের পাশাপাশি সুন্দর ও সুস্থ থাকতে চাই বিনোদন’ এই স্লোগানে চলতি বছরের সেপ্টেম্বর মাসে গাজীপুরের চন্দ্রায় ওয়ালটন হাই-টেক পার্কে শুরু হয়েছিল বার্ষিক ক্রীড়া উৎসব-২০২৪। সোমবার (৯ ডিসেম্বর) জাঁকজমকপূর্ণভাবে আয়োজিত ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচের মধ্য দিয়ে শেষ হয় ওয়ালটনের এই ক্রীড়া উৎসব।
সন্ধ্যায় ওয়ালটন হাই-টেক পার্কের হেলিপ্যাড মাঠে আয়োজিত ‘বার্ষিক ক্রীড়া উৎসব-২০২৪ এর পুরস্কার বিতরণী’ অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি’র ব্যবস্থাপনা পরিচালক এস এম মাহবুবুল আলম।
সেসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ওয়ালটন মাইক্রো-টেক করপোরেশনের চিফ এক্সিকিউটিভ অফিসার নিশাত তাসনিম শুচি, ওয়ালটন প্লাজার ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ রায়হান, ওয়ালটন হাই-টেকের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর মো. ইউসুফ আলী, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. মফিজুর রহমান, ওয়ালটন এসি’র চিফ বিজনেস অফিসার (সিবিও) মো. তানভীর রহমান, ফ্রিজের সিবিও তাহসিনুল হক, ইলেকট্রিক অ্যাপ্লায়েন্সের সিবিও মো. সোহেল রানা প্রমুখ।
দীর্ঘসময় ধরে বার্ষিক ক্রীড়া উৎসব সুন্দরভাবে পরিচালনা করায় সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান ব্যবস্থাপনা পরিচালক এস এম মাহবুবুল আলম। উপস্থিত সকলের উদ্দেশ্যে তিনি বলেন, আমরা সবাই মিলে ওয়ালটন পরিবার। আজ দেশে-বিদেশে ওয়ালটন পণ্য ব্যাপক সুনাম অর্জন করছে। ওয়ালটন পণ্যের নিখুঁত ডিজাইন ও গুণগতমান সকলের নিকট প্রশংসিত হচ্ছে। এই অর্জনের কৃতিত্ব আপনাদের। আশেপাশের অনেক কারখানায় অস্থিতিশীল পরিস্থিতি বিরাজ করলেও খেলাধুলার মাধ্যমে আপনারা ওয়ালটন হেডকোয়ার্টার্সে সুশৃঙ্খল পরিবেশ বজায় রেখেছেন। আজ আপনাদের মাঝে খেলাধুলার যে আনন্দ-উচ্ছাস দেখতে পাচ্ছি, তা যেন হারিয়ে না যায়। খেলাধুলার এই উৎসব যেন সারা বছর বজায় থাকে। যখন যে খেলাধুলার মৌসুম, তখন সে ধরণের খেলাধুলা আয়োজন করবেন। পাশাপাশি, আপনাদের জন্য দেয়া এই মাঠে নিয়মিত শরীরচর্চাও করবেন। খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চার মাধ্যমে মানুষের শরীর এবং মন সতেজ থাকে। বছরজুড়ে আপনাদের মাঝে খেলাধুলার এই উৎসাহ ও উদ্দীপনা বজায় থাকবে বলে প্রত্যাশা রইলো।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আগে সোমবার বিকেলে মাঠে উপস্থিত হয়ে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ উদ্বোধন ও উপভোগ করেন ওয়ালটন হাই-টেকের ব্যবস্থাপনা পরিচালক।
বার্ষিক ক্রীড়া উৎসব আয়োজনের তত্ত্বাবধানে ছিলেন ওয়ালটন হাই-টেকের এএমডি ইউসুফ আলী। স্পোর্টস কমিটির সভাপতি ছিলেন সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর সোহেল রানা। স্পোর্টস কো-অর্ডিনেটর হিসেবে দায়িত্ব পালন করেছেন এক্সিকিউটিভ ডিরেক্টর মুজাহিদুল ইসলামসহ হাসিবুল ইসলাম ও আপেল মাহমুদ।
(পিআর/এসপি/ডিসেম্বর ১০, ২০২৪)
পাঠকের মতামত:
- নড়াইলে চোরাই মোটরসাইকেল উদ্ধার, চোর চক্রের ৪ সদস্য আটক
- সালথায় স্ত্রী-সন্তানকে খুটিতে বেঁধে নির্যাতনের অভিযোগে স্বামী গ্রেপ্তার
- বঙ্গবন্ধু প্রেসিডেন্ট ইয়হিয়ার আমন্ত্রণ তাৎক্ষণিকভাবে প্রত্যাখান করেন
- আগৈলঝাড়ায় তিনদিন পরে ঘুষের টাকা ফেরত দিলেন বন মালি দেলোয়ার বেপারী
- আগৈলঝাড়ায় জামায়াতে ইসলামীর দোয়া ও ইফতার মাহফিল
- সংরক্ষিত আসনে আলোচনায় কামরুন নাহার লিজি
- শ্যামনগর প্রেসক্লাবের সভাপতি ছামিউলের বিরুদ্ধে বিক্ষোভ মানববন্ধন
- দেশের বাজারে স্যামসাং গ্যালাক্সি এস২৬ সিরিজের প্রি-অর্ডার শুরু
- ইরানে হামলা ও খামেনিকে হত্যার প্রতিবাদে ঈশ্বরদীতে বিক্ষোভ
- সালথায় খেলাফত মজলিশের নির্বাচনী পরবর্তী পর্যালোচনা সভা ও দোয়া মাহফিল
- নড়াইলে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সাথে এমপি আতাউরের মতবিনিময়
- রবীন্দ্র-চেতনায় বসন্তোৎসব: রঙের চেয়ে প্রাণের মেলা
- আধিপত্যবাদের নগ্নরূপ: আক্রান্ত ইরান ও সভ্যতার সংকট
- রাজবাড়ীতে ট্রাকচাপায় প্রবাসী নিহত
- ‘বেঁচে থেকেও যেন বেঁচে নেই’
- ভোটের ফলাফল চ্যালেঞ্জ করে হাইকোর্টে বিএনপির চার প্রার্থী
- মহম্মদপুরে ভিয়েতনামী সরিষা ও সুপারফুড কিনোয়া চাষে কৃষক তামজিদের সাফল্য
- আগামী বছর কোকো মেমোরিয়াল ট্রাস্ট পুরস্কার দেওয়া হবে জাতীয়ভাবে
- বেনাপোল দিয়ে দেশে এলো সাবেক এমপি ভিপি জোয়াহের মরদেহ
- ইরানের নেতৃত্ব পরিষদে আলিরেজা আরাফি
- টি-২০ বিশ্বকাপ, সেমিফাইনালে কে কার মুখোমুখি
- মঙ্গলবার থেকে মিলবে ঈদযাত্রায় ট্রেনের টিকিট
- ‘সংসদ ও রাজপথে সোচ্চার থাকবে এনসিপি’
- ‘সরকার পরামর্শ গ্রহণ না করলে বিরোধীদলের যে ভূমিকা সেটাই করবো’
- ‘আমরা যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করব না’
- লালমনিরহাটে ট্রেনে কাটা পড়ে ৪ জন নিহত
- কুমিল্লায় ‘যুদ্ধসমাধিতে’ মিলল ২৩ জাপানি সেনার দেহাবশেষ
- শিউলি আহমেদ’র কবিতা
- ‘গোপন বৈঠকের’ অভিযোগে রিসোর্ট থেকে ১৯ ইউপি সদস্য আটক
- জরায়ুর টিকা নেয়ার পর পার্শ্ব প্রতিক্রিয়ায় ছাত্রীরা অসুস্থ হচ্ছেন বলে অভিযোগ অভিভাবকদের
- বেগম রোকেয়া দিবসে ঈশ্বরদীতে ৫ জন নারীকে সম্মাননা প্রদান
- মেহেরপুরে ধ্রুবতারা সংগঠনের উদ্যোগ মানবাধিকার দিবস পালন
- নিউজিল্যান্ডে প্রবল ঝড়ে বিদ্যুৎহীন লাখো মানুষ, বাতিল শতাধিক ফ্লাইট
- ঝালকাঠিতে ভাইয়ের হাতে ভাই খুনের অভিযোগ
- রুমায় সেনাবাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে কেএনএর ৩ সদস্য নিহত
- সিগারেট ধরাতে গিয়ে ধাক্কা লাগায় বাবার সামনে শিক্ষার্থীকে এসআই’র মারধর
- মালদ্বীপে বিএনপির ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন
- কুচক্রী মহলের অপপ্রচারের বিরুদ্ধে যুবদল নেতার সংবাদ সম্মেলন
- কাঠগড়ায় চলচ্চিত্র
- নীলফামারীতে গণহত্যা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন
- ৪৪তম বিসিএসের ফলাফল পুনঃপ্রকাশ
- মেঘনায় চাঞ্চল্যকর সেভেন মার্ডার ঘটনার মাস্টারমাইন্ড গ্রেফতার
- মেহেরপুরে ১৬০ টাকায় পুলিশে চাকরি
- মেহেরপুর জেলা জামায়াত ইসলামীর কর্মী সম্মেলন
- নবীনগরে ৫ লাখ টাকা চাঁদাবাজীর মামলায় গ্রেপ্তার ২
-1.gif)








