সর্বাধুনিক প্রযুক্তিপণ্য বাজারে ছাড়ার ঘোষণা
মার্সেল ডিস্ট্রিবিউটর সামিট ২০২৫ অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার : ‘উইনিং টুগেদার (একসাথে বিজয়লাভ)’ স্লোগানে গাজীপুরের চন্দ্রায় দেশের অন্যতম জনপ্রিয় ইলেকট্রনিক্স ব্র্যান্ড মার্সেলের হেডকোয়ার্টার্সে অনুষ্ঠিত হয়েছে ‘ডিস্ট্রিবিউটর সামিট-২০২৫’।
সামিটে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত মার্সেলের ডিস্ট্রিবিউটরদের উদ্দেশ্যে চলতি বছর উদ্ভাবনী ও সর্বাধুনিক ফিচারসমৃদ্ধ নতুন নতুন মডেলের ফ্রিজ, এসি, টিভি, ওয়াশিং মেশিন, ফ্যান, লিফটসহ বিভিন্ন ইলেকট্রনিক্স ও ইলেকট্রিক্যাল পণ্য সামগ্রী বাজারে ছাড়ার ঘোষণা দেয় মার্সেল কর্তৃপক্ষ। এরই প্রেক্ষিতে চলতি বছরেও মার্সেল পণ্য বিক্রয়ে প্রবৃদ্ধির ধারাবাহিকতা বজায় রেখে গ্রাহক চাহিদার শীর্ষে আসার প্রত্যয় ব্যক্ত করেন ডিস্ট্রিবিউটরগণ।
আজ বুধবার সকালে গাজীপুরের চন্দ্রায় মার্সেল হেডকোয়ার্টার্সে বেলুন উড়িয়ে ডিস্ট্রিবিউটর সামিট-২০২৫ উদ্বোধন করেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান এস এম শামছুল আলম ও ব্যবস্থাপনা পরিচালক এস এম মাহবুবুল আলম।
সামিটে দেশজুড়ে মার্সেল ব্র্যান্ডের প্রায় ৬’শ ডিস্ট্রিবিউটরসহ বিভিন্ন পর্যায়ের বিক্রয় প্রতিনিধিগণ ও কর্মকর্তাগণ অংশ নেন। এতে গ্রাহকদের সর্বোচ্চ সেবা প্রদানের পাশাপাশি নিয়মিত বাজার গবেষণা ও পর্যালোচনার মাধ্যমে সময়োপযোগি ব্যবসায়িক কলাকৌশল নির্ধারণের বিষয়ে ডিস্ট্রিবিউটরদের বিভিন্ন দিক-নির্দেশনা দেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান এবং ব্যবস্থাপনা পরিচালক।
সামিটে আগত ডিস্ট্রিবিউটরদের সঙ্গে নিয়ে মার্সেলের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী সর্বাধুনিক ফিচারসমৃদ্ধ এয়ার কন্ডিশনারের এক নতুন সিরিজ উদ্বোধন করে কর্তৃপক্ষ। মার্সেল এসির নতুন এই সিরিজের নাম দেয়া হয়েছে মারলিন। শুধুমাত্র মার্সেল ব্র্যান্ডের জন্য সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ও সর্বাধুনিক ফিচারসমৃদ্ধ ডিজাইনে মারলিন সিরিজের এসির মডেলগুলো উৎপাদন করা হয়েছে। মার্লিন সিরিজের আওতায় ইনভার্টার টেকনোলজির ১টন, ১.৫ টন ও ২টনের এসি বাজারে ছাড়া হয়েছে। মরিচা প্রতিরোধক কোটেক টেকনোলজি ব্যবহার করার মারলিন সিরিজের এসি হবে অনেক বেশি টেকসই ও দীর্ঘস্থায়ী। এছাড়াও মার্সেলের নতুন এই সিরিজের এসির মডেলগুলোতে ব্যবহার করা হয়েছে ফ্রস্ট ক্লিন, কিড কুলিং এর মত সর্বাধুনিক ফিচার।
মার্সেল ডিস্ট্রিবিউটর সামিটে অন্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন প্লাজার ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ রায়হান, মার্সেলের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মফিজুর রহমান, মার্সেলের হেড অব বিজনেস মতিউর রহমান, মার্সেল ডিস্ট্রিবিউটর নেটওয়ার্ক উত্তর জোনের ইনচার্জ কুদরত-ই খুদা ও দক্ষিণ জোনের ইনচার্জ নূরুল ইসলাম রুবেলসহ প্রতিষ্ঠানের ঊর্দ্ধতন কর্মকর্তাগণ। সামিটের সঞ্চালনা করেন জনপ্রিয় চিত্রনায়ক আমিন খান।
সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান এবং র্যাফেল ড্র-এর মধ্য দিয়ে সমাপ্ত হয় দিনব্যাপী ‘মার্সেল ডিস্ট্রিবিউটর সামিট-২০২৫’।
(পিআর/এসপি/জানুয়ারি ১৫, ২০২৫)
পাঠকের মতামত:
- শ্যামনগরে একই পরিবারের চার নারীকে পিটিয়ে জখম
- বাংলাদেশি কাপড়কে ভারতীয় বলে বিক্রি, হিলিতে ৫ ব্যবসায়ীকে জরিমানা
- টেন্ডার ছাড়াই সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের গাছ কাটার অভিযোগ
- সালথায় গণহত্যা ও স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা
- দিনাজপুরে অসহায় ও দুঃস্থ মানুষকে সহযোগিতা এবং সারা বাংলা ৮৮ বন্ধুদের ইফতার মাহফিল
- সাতক্ষীরায় চোর চক্রের হামলার শিকার গরু ব্যবসায়ী পলাশ
- দুই বৈষম্য বিরোধী ছাত্রনেতা রিমান্ডে
- দিনাজপুরে বৃষ্টিতে বোরো চাষিদের স্বস্তি
- বারুণী মেলা ও ঈদুল ফিতরে নিরাপত্তা নিশ্চিতে কাপ্তাই প্রশাসনের কঠোর প্রস্তুতি
- কাপাসিয়ায় স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনে প্রস্তুতি সভা
- সোনাতলায় অস্বাস্থ্যকর পরিবেশে ইফতার সামগ্রী বিক্রি, প্রশাসনের নজরদারির দাবি
- গোপালগঞ্জে নির্বাচনী ইশতেহার বিষয়ক উঠান বৈঠক
- চাটমোহরে অটোভ্যান ছিনতাই করতে চাচাতো ভাইকে হত্যা, আটক ৪
- ফরিদপুরে যৌতুকের দাবিতে স্ত্রীকে হত্যায় স্বামীর যাবজ্জীবন
- ঈদে ভিন্নধর্মী গল্প নিয়ে এয়ারটেলের শর্টফিল্ম ‘হোম নট কামিং’
- মহম্মদপুরে ৮ম বার্ষিক মতুয়া মহাসম্মেলন অনুষ্ঠিত
- চাটমোহরে ভ্যান ছিনতাই করতে চাচাতো ভাইকে হত্যার অভিযোগ, আটক ৩
- সার্ভেয়ার ও উপ প্রশাসনিক কর্মকর্তাসহ ৪ জনের বিরুদ্ধে অনিয়ম হয়রানির অভিযোগ
- ময়মনসিংহে ড্যাবের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
- সাবেক যুবলীগ নেতা সেলিমের বিরুদ্ধে বদলি বাণিজ্য-জমি দখলসহ যত অভিযোগ
- ঢাকা-নড়াইল-খুলনা ও ঢাকা-নড়াইল-বেনাপোল, এক ট্রেনই ভরসা
- শাকিবিয়ানদের উন্মাদনায় ভাইরাল টিজার, ঝড় তুলেছে ‘প্রিন্স’
- ‘সংসদ যেন চরিত্রহননের কেন্দ্র না হয়’
- ‘আমরা এখন বাংলাদেশের কাছেও হারছি, এটা চিন্তার বিষয়’
- হাসপাতালে মির্জা আব্বাস
- মেহেরপুরে ১৬০ টাকায় পুলিশে চাকরি
- নবীনগরে ৫ লাখ টাকা চাঁদাবাজীর মামলায় গ্রেপ্তার ২
- পেকুয়ায় ডাম্পার ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ৫
- চাটমোহরে ভ্যান ছিনতাই করতে চাচাতো ভাইকে হত্যার অভিযোগ, আটক ৩
- ৪৪তম বিসিএসের ফলাফল পুনঃপ্রকাশ
- শেরপুরে বাসচাপায় অটোরিকশার চালকসহ ৬ যাত্রী নিহত
- মেহেরপুর জেলা জামায়াত ইসলামীর কর্মী সম্মেলন
- আইনশৃঙ্খলা রক্ষায় বরগুনায় পুলিশ ও নাগরিকদের মতবিনিময় সভা
- নবীনগরে তিন দিনব্যাপী ফিজিওথেরাপি ক্যাম্পের উদ্বোধন
- সিলেটে বিদ্যুতের খুঁটিতে প্রাইভেটকারের ধাক্কা, নিহত ৩
- মহম্মদপুরে ৮ম বার্ষিক মতুয়া মহাসম্মেলন অনুষ্ঠিত
- সার্ভেয়ার ও উপ প্রশাসনিক কর্মকর্তাসহ ৪ জনের বিরুদ্ধে অনিয়ম হয়রানির অভিযোগ
- আজও মুক্তিযোদ্ধার স্বীকৃতি পাননি ক্ষিতিশ চন্দ্র সাহা
- বাংলাদেশ সাংবাদিক কমিউনিটির যাত্রা শুরু
- ‘দুই ম্যাডামের জন্য আমাদের চাকরি করাটাই এখন ‘টাফ’ হয়ে গেছে’
- সোনাতলায় অস্বাস্থ্যকর পরিবেশে ইফতার সামগ্রী বিক্রি, প্রশাসনের নজরদারির দাবি
- ঠাকুরগাঁওয়ে আলু চুরির মিথ্যে অপবাদে কিশোরকে নির্যাতন, থানায় অভিযোগ
- বিশ্বের দীর্ঘতম সোজা রাস্তাটি এখন সৌদি আরবে
- ব্রাহ্মণবাড়িয়ায় বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত
- মাদকমুক্ত সমাজ গড়তে রাজশাহীতে নাইট টুর্নামেন্ট উদ্বোধন
-1.gif)








