পূর্ণমাত্রায় বিদ্যুৎ সরবরাহে সম্মত হলেও মূল্যছাড় দেবে না আদানি
আন্তর্জাতিক ডেস্ক : বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ডের (বিপিডিবি) অনুরোধে পূর্ণমাত্রায় বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ সম্মত হয়েছে আদানি পাওয়ার। আগামী কয়েকদিনের মধ্যে এই সরবরাহ পুনরায় শুরু হবে।
এর আগে শীতের চাহিদা কম থাকা এবং ৩১ অক্টোবর বাংলাদেশে বৈদেশিক মুদ্রার ঘাটতির কারণে পেমেন্ট বিলম্ব হওয়ায়, আদানির কাছে বিদ্যুৎ সরবরাহ অর্ধেকে নামিয়ে আনার অনুরোধ করেছিল বাংলাদেশ। তাতে সম্মত হয় আদানি। তবে ডিসকাউন্ট এবং কর সুবিধা দেওয়ার জন্য ঢাকার অনুরোধ প্রত্যাখ্যান করেছে শিল্প গোষ্ঠিটি।
একটি আন্তর্জাতিক সংবাদ সংস্থার প্রতিবেদন থেকে জানা যায়, গ্রীষ্মের চাহিদা বৃদ্ধির আগে এবং বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ডের (বিপিডিবি) অনুরোধে, আদানি পাওয়ার আগামী সপ্তাহের মধ্যে পূর্ণ সরবরাহ পুনরায় শুরু করতে রাজি হয়েছে। তবে আদানি পাওয়ার বিপিডিবি-র আরও কিছু দাবি থাকলেও তা মানতে রাজি হয়নি, যার মধ্যে রয়েছে আগের ডিসকাউন্ট ব্যবস্থা আবারো চালু করা।
আদানি পাওয়ারের বিষয়ে একটি বাংলাদেশি সূত্র সংবাদ সংস্থাটিকে জানায়, তারা (আদানি) কোনো ছাড় দিতে রাজি নয়, এমনকি ১ মিলিয়ন ডলারও না। অন্য একটি সূত্র জানায়, আমরা(বিপিডিবি) কোনো ছাড় পাইনি। আমরা একটি পারস্পরিক সমঝোতা চাই, তারা বিদ্যুৎ ক্রয় চুক্তি কার্যকর করছে।
বিপিডিবি-র চেয়ারম্যান মো. রেজাউল করিম এ বিষয়ে কোনো প্রশ্নের উত্তর দেননি। তবে তিনি জানান, আদানির সঙ্গে এখন কোনো বড় সমস্যা নেই এবং প্রতি মাসে ৮৫ মিলিয়ন ডলারের বেশি পেমেন্ট করার চেষ্টা করা হচ্ছে, যাতে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক থাকে।
বিষয়টি নিয়ে আদানি পাওয়ারেরমুখপাত্র তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করতে রাজি হননি। তবে কোম্পানিটি এক বিবৃতিতে জানিয়েছে, বিদ্যুৎ সরবরাহকারীর প্রয়োজন অনুযায়ী বিদ্যুতের সরবরাহের পরিমাণ পরিবর্তিত হতে পারে।
ডিসেম্বরে, আদানির একটি সূত্র জানায়, বিপিডিবির কাছে আদানির প্রায় ৯০০ মিলিয়ন ডলার পাওনা রয়েছে, যদিও বিপিডিবি-র চেয়ারম্যানের দাবি ছিল এই পরিমাণটা আসলে ৬৫০ মিলিয়ন ডলার। বিদ্যুতের শুল্ক কীভাবে হিসাব করা হবে, তা নিয়ে মূলত এই বিরোধ।
বিপিডিবি এর আগে আদানি পাওয়ারের কাছে মিলিয়ন ডলার মূল্যের কর সুবিধা এবং মে মাস পর্যন্ত এক বছর ধরে চলা ডিসকাউন্ট প্রোগ্রাম পুনরায় চালুর জন্য অনুরোধ করেছিল। তবে আদানি এই অনুরোধ প্রত্যাখ্যান করেছে।
(ওএস/এএস/১৫ ফেব্রুয়ারি, ২০২৫)
পাঠকের মতামত:
- জয়প্রকাশ নারায়ণ বঙ্গবন্ধুর অসাধারণ নেতৃত্বের উচ্ছ্বসিত প্রশংসা করেন
- হুয়াওয়ের ৮টি গ্লোমো অ্যাওয়ার্ড অর্জন
- নড়াইলে প্রয়াত সঙ্গীত শিল্পী মিলু ঠাকুরের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও ইফতার মাহফিল
- কাপ্তাইয়ে চম্পাকুঁড়ি খেলাঘর আসরের ঈদ উপহার বিতরণ
- নাবালিকাকে অপহরণ ও ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন
- পাংশা পৌরসভায় ভিজিএফের চাল বিতরণে অনিয়ম
- সোমবার দিনাজপুর যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- কাপ্তাইয়ে ৫ হাজার ৫৬৩ কার্ডধারী পরিবারের মাঝে ভিজিএফের চাল বিতরণ
- প্রেসিডেন্ট'স রোভার স্কাউট অ্যাওয়ার্ড পেল গোবিপ্রবি'র শিক্ষার্থী অনিক
- চালকের আসনে হেলপার, দুর্ঘটনায় গেল প্রাণ
- টুঙ্গিপাড়ায় দুস্থদের ঈদ উপহারের চাল ওজনে কম দেওয়ার অভিযোগ
- সাতক্ষীরায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু
- জাতীয় সংগীতের অবমাননা ও যুদ্ধাপরাধীদের জন্য শোক প্রস্তাব: সংসদীয় ঐতিহ্যে এক কলঙ্কিত অধ্যায়
- রিকশা ছিনতাই করতেই বন্ধুরা তাকে ইয়াবা সেবন করায়
- ‘এলাকায় দুকান বন্ধ, শহরে আইসেও কোনো ব্যবস্থা করতি পারিনি’
- সাতক্ষীরা সদরের অদম্য নারী পুরষ্কারের জন্য নির্বাচিত পাঁচজনের আত্মকথা
- ঈদ ঘিরে সক্রিয় জাল নোট কারবারিরা
- ট্রেনের ধাক্কায় প্রাণ গেল ট্রলি চালকের
- গোপালগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় আরো একজনের মৃত্যু
- কাঁচামাটিয়া নদীর কচুরিপানা এখন মশা উৎপাদনের অভয়াশ্রম
- কুড়িগ্রামে তিস্তা নদীর তীর সংরক্ষণ কাজ বন্ধ করে দিল এলাকাবাসী
- ভোক্তা অধিকার দিবসে নীলফামারীতে র্যালি, প্রতিবাদ সভা ও মানববন্ধন
- ভূরাজনীতি, সামুদ্রিক বাণিজ্য ও কৌশলগত ভারসাম্যের নতুন সমীকরণ
- প্রকৃতির অভিশাপকে এতো ঠুনকো ভাববেন না
- কর্ণফুলীতে ড্রেজিং বন্ধে শঙ্কা, সিএমপি কমিশনারকে বন্দরের জরুরি চিঠি
- ৪৪তম বিসিএসের ফলাফল পুনঃপ্রকাশ
- শেরপুরে বাসচাপায় অটোরিকশার চালকসহ ৬ যাত্রী নিহত
- মেহেরপুর জেলা জামায়াত ইসলামীর কর্মী সম্মেলন
- সিলেটে বিদ্যুতের খুঁটিতে প্রাইভেটকারের ধাক্কা, নিহত ৩
- আজও মুক্তিযোদ্ধার স্বীকৃতি পাননি ক্ষিতিশ চন্দ্র সাহা
- নবীনগরে তিন দিনব্যাপী ফিজিওথেরাপি ক্যাম্পের উদ্বোধন
- আইনশৃঙ্খলা রক্ষায় বরগুনায় পুলিশ ও নাগরিকদের মতবিনিময় সভা
- ‘দুই ম্যাডামের জন্য আমাদের চাকরি করাটাই এখন ‘টাফ’ হয়ে গেছে’
- বাংলাদেশ সাংবাদিক কমিউনিটির যাত্রা শুরু
- ঠাকুরগাঁওয়ে আলু চুরির মিথ্যে অপবাদে কিশোরকে নির্যাতন, থানায় অভিযোগ
- বিশ্বের দীর্ঘতম সোজা রাস্তাটি এখন সৌদি আরবে
- ব্রাহ্মণবাড়িয়ায় বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত
- ‘নিরপরাধ ব্যক্তিকে মিথ্যা মামলায় কখনও হয়রানি করা হবে না’
- মাদকমুক্ত সমাজ গড়তে রাজশাহীতে নাইট টুর্নামেন্ট উদ্বোধন
- ‘বিচার বিভাগকে আ. লীগ ইচ্ছেমতো ব্যবহার করেছে’
- ফরিদপুরে দেশ টিভি ও বাসস’র সাংবাদিক আনিচুর হামলার শিকার
- মিয়ানমার সীমান্তে একের পর এক বিস্ফোরণ, আতঙ্কে টেকনাফবাসী
- বরগুনায় জাকের পার্টির জনসভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত
- ‘২০২৫ সালের মধ্যে নির্বাচন দিতে হবে’
- মেহেরপুরে মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ আটক ২
-1.gif)








