শেখ মুজিবের প্রতিকৃতি ছাড়াই আসছে নতুন নোট
স্টাফ রিপোর্টার : আসন্ন ঈদুল আজহা উপলক্ষে বাজারে আসছে নতুন নকশার ২০, ৫০ ও ১০০০ টাকার নোট। তবে এবার টাকায় থাকছে না কোনো নেতার ছবি— নতুন নোটগুলোতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ কোনো ব্যক্তির প্রতিকৃতি দেখা যাবে না।
বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. আরিফ হোসেন জানিয়েছেন, নতুন নোটে পরিচিত বা দেখলেই চিনতে পারবে এমন কোনো মানুষের প্রতিকৃতি থাকবে না। তবে স্বাধীনতা যুদ্ধ, যুদ্ধের কোনো চিত্র, ২০২৪ সালের জুলাই আন্দোলনের গ্রাফিতি বা চিত্র নতুন টাকাতে স্থান পাবে। কোনো বিশেষ ব্যক্তির অবয়ব নতুন টাকায় থাকছে না।
তিনি জানান, টাকায় স্বাধীনতা সংগ্রামী নেতা বা আত্মোৎসর্গকারী কারো ছবি থাকবে— সামাজিক মাধ্যমে এমন নানা গুজব ছড়ালেও সেগুলো ভিত্তিহীন।
মূলত গত ঈদুল ফিতরের আগেই নতুন টাকা ছাড়ার প্রস্তুতি নেওয়া হয়েছিল। তবে আগের ডিজাইন অনুযায়ী টাকায় শেখ মুজিবুর রহমানের ছবি থাকায় একাধিক মহল আপত্তি তোলে। ফলে ওই টাকা বাজারে ছাড়ার সিদ্ধান্ত স্থগিত হয়ে যায়। এরপরই শুরু হয় নতুন ডিজাইন প্রক্রিয়া, যেখানে নিরপেক্ষতা ও ঐতিহাসিক ঘটনাপ্রবাহ তুলে ধরার সিদ্ধান্ত নেওয়া হয়।
টাকশাল সূত্রে জানা গেছে, ২০ টাকার নোটের ছাপার কাজ প্রায় শেষ, যা চলতি সপ্তাহেই বাংলাদেশ ব্যাংকের কাছে হস্তান্তর করা হবে। পরের সপ্তাহে প্রস্তুত হয়ে যাবে ৫০ এবং ১০০০ টাকার নোটও। এরপর বাংলাদেশ ব্যাংক বাজারে ছাড়ার সময় নির্ধারণ করবে।
গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকার গঠিত হয়। বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট সূত্র জানায়, সে সময় বিভিন্ন মহল থেকে নতুন টাকার নোট ছাড়ার দাবি ওঠে। কিন্তু নতুন নকশার টাকা বাজারে আনা সময় সাপেক্ষ হওয়ায় তা সম্ভব হয়নি। পরে ডিসেম্বরে নতুন নকশার নোট বাজারে আনার সিদ্ধান্ত হয়। তারই ধারাবাহিকতায় চলতি মাসে নতুন নকশার নোট ছাপানো শুরু হয়। প্রথম ধাপে ২০, ৫০ ও ১০০০ টাকার নোট ছাপানো হচ্ছে।
(ওএস/এএস/মে ২৪, ২০২৫)
পাঠকের মতামত:
- ‘রাষ্ট্রপতির ৩ অপরাধে ভাষণ বর্জন’
- টালিউডের ৭০০ টেকনিশিয়ানের পাশে দাঁড়ালেন দেব
- দ্য হান্ড্রেডে দল পেলেন মোস্তাফিজ
- একসঙ্গে ইফতার করবেন বাংলাদেশ-পাকিস্তান ক্রিকেটাররা
- পাংশায় চাঁদা না পেয়ে গৃহবধূকে মারপিটের অভিযোগ
- বায়ুদূষণ নিয়ে উদ্বেগ দীপিকার
- ১২ শতাধিক শিক্ষানবিশ আইনজীবীর বিষয়ে হাইকোর্টের রুল
- জাতীয় স্মৃতিসৌধে স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা
- লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ৬৮৭
- এমপিওভুক্ত শিক্ষকদের ঈদ বোনাসের সুখবর
- ইরান যুদ্ধ ইস্যুতে ট্রাম্প শিবিরে ফাটল স্পষ্ট
- ২৩-২৫ মার্চ স্মৃতিসৌধে সর্বসাধারণের প্রবেশ নিষেধ
- অসুস্থ মির্জা আব্বাস, নেওয়া হচ্ছে সিঙ্গাপুরে
- আবারও কমলো সোনার দাম
- বাগেরহাটে বাসের সঙ্গে মাইক্রোর সংঘর্ষ, বর–কনেসহ নিহত ১৪
- বঙ্গবন্ধুর সাথে আলোচনার জন্য ন্যাপ প্রধান ঢাকা আসেন
- শ্যামনগরে একই পরিবারের চার নারীকে পিটিয়ে জখম
- বাংলাদেশি কাপড়কে ভারতীয় বলে বিক্রি, হিলিতে ৫ ব্যবসায়ীকে জরিমানা
- টেন্ডার ছাড়াই সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের গাছ কাটার অভিযোগ
- সালথায় গণহত্যা ও স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা
- দিনাজপুরে অসহায় ও দুঃস্থ মানুষকে সহযোগিতা এবং সারা বাংলা ৮৮ বন্ধুদের ইফতার মাহফিল
- সাতক্ষীরায় চোর চক্রের হামলার শিকার গরু ব্যবসায়ী পলাশ
- দুই বৈষম্য বিরোধী ছাত্রনেতা রিমান্ডে
- দিনাজপুরে বৃষ্টিতে বোরো চাষিদের স্বস্তি
- বারুণী মেলা ও ঈদুল ফিতরে নিরাপত্তা নিশ্চিতে কাপ্তাই প্রশাসনের কঠোর প্রস্তুতি
- মেহেরপুরে ১৬০ টাকায় পুলিশে চাকরি
- নবীনগরে ৫ লাখ টাকা চাঁদাবাজীর মামলায় গ্রেপ্তার ২
- পেকুয়ায় ডাম্পার ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ৫
- ৪৪তম বিসিএসের ফলাফল পুনঃপ্রকাশ
- অসুস্থ মির্জা আব্বাস, নেওয়া হচ্ছে সিঙ্গাপুরে
- শেরপুরে বাসচাপায় অটোরিকশার চালকসহ ৬ যাত্রী নিহত
- মেহেরপুর জেলা জামায়াত ইসলামীর কর্মী সম্মেলন
- সিলেটে বিদ্যুতের খুঁটিতে প্রাইভেটকারের ধাক্কা, নিহত ৩
- আইনশৃঙ্খলা রক্ষায় বরগুনায় পুলিশ ও নাগরিকদের মতবিনিময় সভা
- নবীনগরে তিন দিনব্যাপী ফিজিওথেরাপি ক্যাম্পের উদ্বোধন
- আজও মুক্তিযোদ্ধার স্বীকৃতি পাননি ক্ষিতিশ চন্দ্র সাহা
- লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ৬৮৭
- বাগেরহাটে বাসের সঙ্গে মাইক্রোর সংঘর্ষ, বর–কনেসহ নিহত ১৪
- বাংলাদেশ সাংবাদিক কমিউনিটির যাত্রা শুরু
- ‘দুই ম্যাডামের জন্য আমাদের চাকরি করাটাই এখন ‘টাফ’ হয়ে গেছে’
- ঠাকুরগাঁওয়ে আলু চুরির মিথ্যে অপবাদে কিশোরকে নির্যাতন, থানায় অভিযোগ
- বিশ্বের দীর্ঘতম সোজা রাস্তাটি এখন সৌদি আরবে
- ব্রাহ্মণবাড়িয়ায় বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত
- মাদকমুক্ত সমাজ গড়তে রাজশাহীতে নাইট টুর্নামেন্ট উদ্বোধন
- ‘বিচার বিভাগকে আ. লীগ ইচ্ছেমতো ব্যবহার করেছে’
-1.gif)








