রাজনৈতিক সংকটের অর্থবছরে পোশাক রপ্তানিতে ৮.৮৪ শতাংশ প্রবৃদ্ধি
স্টাফ রিপোর্টার : দেশজুড়ে রাজনৈতিক অস্থিতিশীলতার মধ্যেও গত অর্থবছরে তৈরি পোশাক রপ্তানিতে ইতিবাচক প্রবৃদ্ধি হয়েছে। বিদায়ী ২০২৪-২৫ অর্থবছরে তৈরি পোশাক রপ্তানি হয়েছে ৩৯ দশমিক ৩৫ বিলিয়ন ডলার।
যা আগের অর্থবছরের চেয়ে ৮ দশমিক ৮৪ বিলিয়ন ডলার বেশি।
রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) থেকে এ তথ্য জানা গেছে।
ইপিবির হিসাব অনুসারে, ২০২৪-২৫ অর্থবছরে দেশের মোট রপ্তানি আয় দাঁড়িয়েছে ৪৮ দশমিক ২৮ বিলিয়ন ডলার। প্রবৃদ্ধি হয়েছে ৮ দশমিক ৫৮ শতাংশ। আগের ২০২৩-২৪ অর্থবছরে রপ্তানি আয় ছিল ৪৪ দশমিক ৪৬ বিলিয়ন ডলার।
বিদায়ী অর্থবছরে পোশাক রপ্তানি হয়েছে ৩৯ দশমিক ৩৫ বিলিয়ন ডলারের, যা ৮ দশমিক ৮৪ শতাংশ প্রবৃদ্ধি। এর মধ্যে নিট তৈরি পোশাক রপ্তানি হয়েছে ২১ দশমিক ১৬ বিলিয়ন ডলার; প্রবৃদ্ধি হয়েছে ৯ দশমিক ৭৩ শতাংশ। আর ওভেন তৈরি পোশাক রপ্তানি হয়েছে ১৮ দশমিক ১৯ বিলিয়ন ডলার, এখাতে প্রবৃদ্ধি ৭ দশমিক ৮২ শতাংশ।
বিদায়ী অথবছরের শুরুর দিন (জুলাই) থেকেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন শুরু হয়। যা এক পর্যায়ে ‘জুলাই গণঅভ্যুত্থান’-এ রূপ নেয়। অভ্যুত্থানকালে ইন্টারনেট বন্ধ রাখা ও কারখানা ছুটির রাখার মতো ঘটনা ঘটে। এ সময় ক্রেতাদের সঙ্গে যোগাযোগের সমস্যায় পড়েন তৈরি পোশাক কারখানার উদ্যোক্তারা।
এরপর ৫ আগস্ট শেখ হাসিনার সরকারের পতন ঘটলে প্রায় তিন দিন দেশ কার্যত সরকারবিহীন ছিল। ৮ আগস্ট অন্তর্বর্তী সরকার গঠন হয়। এরপর দীর্ঘসময় আইনশৃঙ্খলা বাহিনী অনেকটা নিষ্ক্রিয় থাকার কারণে অস্থিরতা ছিল দেশে। তখন নানা সংকটে অনেক কারখানা বন্ধ রাখতে হয়। শেষ অবধি বেশ কিছু কারখানা বন্ধও হয়ে যায়। এমন সংকটের বছরেও তৈরি পোশাক রপ্তানিতে ইতিবাচক ধারা দেখলেন উদ্যোক্তারা।
তৈরি পোশাক রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) পরিচালক ফয়সাল সামাদ মনে করেন, বছর শেষে তৈরি পোশাক রপ্তানি বৃদ্ধির কারণ হাতে যথেষ্ট পরিমাণ কাজ থাকা। তিনি বাংলানিউজকে বলেন, আগের নির্বাচনের পর স্থিতিশীলতা এলে ক্রেতারা যথেষ্ট কার্যাদেশ দিয়েছিল। এরপর ২০২৪-২৫ অর্থবছরে রাজনৈতিক সংকট তৈরি হলেও হাতে যথেষ্ট সেই কাজ ছিল। আগস্ট পরবর্তী আইনশৃঙ্খলার উন্নতি হলে পূর্বের হাতে থাকা কার্যাদেশগুলো উৎপাদন ও রপ্তানি করা হয়। এ কারণে অর্থবছরের বড় সময় ধরে অস্থিতিশীলতা মোকাবিলা করা লাগলেও রপ্তানি বেড়েছে।
ইপিবির তথ্য বলছে, বিদায়ী ২০২৪-২৫ অর্থবছরের শেষ মাস জুনে এসে তৈরি পোশাক রপ্তানি কমেছে। জুনে রপ্তানি সংকুচিত হয়েছে ৬ দশমিক ৩১ শতাংশ। এ মাসে তৈরি পোশাক রপ্তানি হয়েছে ২ দশমিক ৭৯ বিলিয়ন ডলারের।
তিনি বলেন, রাজনৈতিক অস্থিতিশীলতাকালে বা পরবর্তীতে কার্যাদেশ কমেছে। যার প্রভার পড়া শুরু হয়ে গেছে। অর্থবছরের শেষ মাসে এসে রপ্তানি আয়ে নেতিবাচক ধারা দেখা গেছে। আগের রাজনৈতিক অস্থিতিশীলতার কারণে কার্যাদেশ কমে যাওয়ার প্রতিফলন নতুন বছরে আরও বেশি পরিমাণে পড়বে।
(ওএস/এএস/জুলাই ০৩, ২০২৫)
পাঠকের মতামত:
- 'আমার দেশের মাটিতে যা কিছু ঘটছে তার সব খবরই আমি রাখি'
- সরকারের বড় চ্যালেঞ্জ জামায়াত-এনসিপির ষড়যন্ত্র : মোমিন মেহেদী
- কাপাসিয়ায় নদীতে গোসল করতে নেমে সেলুন কর্মচারী নিখোঁজ
- দেশের সর্ববৃহৎ ওড়াকান্দির স্নানোৎসব সমাপ্ত
- ভিজিএফ চাউল কম দেওয়ায় চেয়ারম্যানের বিরুদ্ধে ব্যবস্থা
- পুণ্যস্নানে মেতেছে কাপ্তাই, ভক্তি আর শ্রদ্ধায় শেষ হলো ঐতিহাসিক সীতামেলা
- ঈদে বাড়ি ফেরার পথে একই পরিবারের তিনজন নিহত
- সুবর্ণচরে উপহার বিতরণ করলেন মৎসজীবী দল নেতা
- নড়াইলে মোটরসাইকেল চোর চক্রের ২ সদস্য গ্রেপ্তার
- পদ্মা সেতুর নতুন বাস বে-তে মোবাইল কোর্টে যাত্রীদের অতিরিক্ত ভাড়া ফেরত
- হতদরিদ্র মানুষকে ঈদ উপহার বিতরণ করলেন চেয়ারম্যান প্রার্থী তারেক
- ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ঘরমুখো মানুষের চাপ কিছুটা বেড়েছে
- ‘আঙুলে কালির দাগ মুছেনি, প্রধানমন্ত্রী প্রতিশ্রুতি বাস্তবায়ন করছেন’
- ঈদে উপকারভোগীদের মাঝে প্রধানমন্ত্রীর দেয়া অর্থ বিতরণ
- ওড়াকান্দিতে লাখো কণ্ঠে শ্রীশ্রীহরিলীলামৃত পাঠ
- এবারের ঈদে ঈশ্বরদীর বেনারসী পল্লীতে নেই কর্মচাঞ্চল্য
- গোপালগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় শিশু নিহত
- কারখানায় ইফতার খেয়ে অসুস্থ শ্রমিকরা হাসপাতালে চিকিৎসাধীন
- মাগুরায় অস্বচ্ছলদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ
- চারা পেঁয়াজে আগাম ফুল, দুশ্চিন্তায় কৃষকরা
- সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা জুয়েল গ্রেপ্তার
- আনকাট সেন্সর পেল ’দম’, দেখতে পারবেন সব বয়সীরা
- ‘সরকার সংস্কারের বিপক্ষে স্পষ্ট অবস্থান নিয়েছে’
- শ্যোন-অ্যারেস্ট আদেশ প্রত্যাহারে রাজশাহী ডিআইজিকে আইনি নোটিশ
- পিএসএলে বাংলাদেশি তারকাদের মেলা, নতুন মুখ শরিফুল
- ৪৪তম বিসিএসের ফলাফল পুনঃপ্রকাশ
- শেরপুরে বাসচাপায় অটোরিকশার চালকসহ ৬ যাত্রী নিহত
- আজও মুক্তিযোদ্ধার স্বীকৃতি পাননি ক্ষিতিশ চন্দ্র সাহা
- সিলেটে বিদ্যুতের খুঁটিতে প্রাইভেটকারের ধাক্কা, নিহত ৩
- আইনশৃঙ্খলা রক্ষায় বরগুনায় পুলিশ ও নাগরিকদের মতবিনিময় সভা
- নবীনগরে তিন দিনব্যাপী ফিজিওথেরাপি ক্যাম্পের উদ্বোধন
- ‘দুই ম্যাডামের জন্য আমাদের চাকরি করাটাই এখন ‘টাফ’ হয়ে গেছে’
- বিশ্বের দীর্ঘতম সোজা রাস্তাটি এখন সৌদি আরবে
- বাংলাদেশ সাংবাদিক কমিউনিটির যাত্রা শুরু
- ঠাকুরগাঁওয়ে আলু চুরির মিথ্যে অপবাদে কিশোরকে নির্যাতন, থানায় অভিযোগ
- ফরিদপুরে দেশ টিভি ও বাসস’র সাংবাদিক আনিচুর হামলার শিকার
- ‘নিরপরাধ ব্যক্তিকে মিথ্যা মামলায় কখনও হয়রানি করা হবে না’
- ব্রাহ্মণবাড়িয়ায় বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত
- মাদকমুক্ত সমাজ গড়তে রাজশাহীতে নাইট টুর্নামেন্ট উদ্বোধন
- ‘বিচার বিভাগকে আ. লীগ ইচ্ছেমতো ব্যবহার করেছে’
- মিয়ানমার সীমান্তে একের পর এক বিস্ফোরণ, আতঙ্কে টেকনাফবাসী
- বরগুনায় জাকের পার্টির জনসভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত
- মেহেরপুরে মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ আটক ২
- ‘২০২৫ সালের মধ্যে নির্বাচন দিতে হবে’
- পাথরঘাটা শিংড়াবুনিয়া গণহত্যা দিবস পালন
-1.gif)








