২০২৫ সালের প্রথম প্রান্তিকে গার্ডিয়ানের ১২৯ কোটি টাকার বিমাদাবি নিষ্পত্তি
স্টাফ রিপোর্টার : ২০২৪ সালে গার্ডিয়ান ৪৩৯ কোটি টাকার বিমাদাবি নিষ্পত্তি করে। সেই ধারাবাহিকতায়, এ বছর অর্থাৎ ২০২৫ সালের প্রথম প্রান্তিকে প্রতিষ্ঠানটি ১২৯ কোটি টাকার দাবি নিষ্পত্তি করেছে, যা আগের বছরের একই সময়ের তুলনায় ৩৪ শতাংশ বেশি। কার্যক্রম পরিচালনায় দক্ষতা ও গ্রাহক-কেন্দ্রিক সেবার মাধ্যমে বর্তমানে প্রতিষ্ঠানটি মাত্র তিন কর্মদিবসে ৯৫ শতাংশ দাবি নিষ্পত্তি করছে। বিমাদাবি নিষ্পত্তির সময় আরও কমিয়ে আনতে নানা উদ্যোগও গ্রহণ করেছে প্রতিষ্ঠানটি।
আজ শনিবার গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
এতে বলা হয়, বর্তমানে, গার্ডিয়ানের বিমা সুরক্ষা উপভোগ করছেন দেশের ১ কোটি ২৬ লাখ মানুষ, যার মধ্যে রয়েছে ৫ শ’রও বেশি দেশি ও বহুজাতিক প্রতিষ্ঠানের কর্মী। প্রতিষ্ঠানটি রিটেইল, মাইক্রোইনস্যুরেন্স, ডিজিটাল ও গ্রুপ হিসেবে সেবা প্রদান করে। গার্ডিয়ান সম্প্রতি ব্যাংকাস্যুরেন্স সেবাও চালু করেছে। বাজার গবেষণার তথ্য অনুযায়ী, ২০২৪ সালের মার্চে ব্যাংকাস্যুরেন্স সেবা চালুর পর থেকে গার্ডিয়ান এ চ্যানেলের বিস্তৃতিতে অগ্রণী ভূমিকা পালন করেছে। গত ডিসেম্বর পর্যন্ত এই খাতে মোট বিক্রয়ের প্রায় ৭৯ শতাংশ সম্পন্ন হয়েছে গার্ডিয়ানের মাধ্যমে, যা নতুন এ খাতে প্রতিষ্ঠানটির কৌশলগত সাফল্য ও নেতৃত্বদায়ক অবস্থানকেই প্রতিফলিত করে।
প্রসঙ্গত, ব্যাংকাস্যুরেন্স প্রক্রিয়াকে আরও স্বাচ্ছন্দ্যদায়ক করতে প্রতিষ্ঠানটি চালু করেছে এসটিপি (স্ট্রেইট-থ্রু প্রসেসিং)। সম্পূর্ণ ডিজিটাল ও কাগজবিহীন এ প্ল্যাটফর্মের মাধ্যমে গ্রাহকেরা রিয়েল-টাইম, ঝামেলাবিহীন ও কার্যকরীভাবে ব্যাংকাস্যুরেন্স সেবা গ্রহণ করতে পারবেন।
উল্লেখ্য, ব্যাংকাস্যুরেন্স, ইনস্যুরটেক ও মাইক্রো-ইনস্যুরেন্সে উদ্ভাবন নিয়ে আসার মাধ্যমে বিমাখাতের বিকাশে ও সেবায় নতুন মাত্রা যুক্ত করতে নিরলস কাজ করছে গার্ডিয়ান লাইফ। প্রতিষ্ঠানটি দেশের কোটি মানুষের জন্য অন্তর্ভুক্তিমূলক ও প্রযুক্তিনির্ভর সুরক্ষা নিশ্চিতে অঙ্গীকারবদ্ধ।
দেশের বিমাখাতে নিজেদের অবস্থান আরও শক্তিশালী করছে গার্ডিয়ান লাইফ ইনস্যুরেন্স লিমিটেড। দাবিনিষ্পত্তি ও উদ্ভাবনী বিতরণ কৌশলে ধারাবাহিক সাফল্যের মাধ্যমে এগিয়ে চলেছে প্রতিষ্ঠানটি।
(পিআর/এসপি/জুলাই ০৫, ২০২৫)
পাঠকের মতামত:
- তামাকমুক্ত পরিবেশ ও সমৃদ্ধ ভবিষ্যৎ গড়ার অঙ্গীকার
- ঈদে প্রচার হবে ৭ পর্বের ‘দেনা পাওনা কোরবানি স্পেশাল’
- ট্রেনে ঈদযাত্রার শুরুতেই শিডিউল বিপর্যয়ের ভোগান্তিতে হাজারো যাত্রী
- ‘বাজেটের আকার বাড়লেও জনগণের ভাগ্যের উন্নয়ন হয়নি’
- জাতীয় নাগরিক পার্টির নড়াইল জেলার ১১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন
- প্রধানমন্ত্রীর সঙ্গে এডিবি প্রেসিডেন্টের সাক্ষাৎ
- যমুনা সেতু পার হলো ৪০ হাজার গাড়ি, টোল আদায় সোয়া ৩ কোটি
- ইতিহাস বদলাতে দেশ ছাড়লো নারী ক্রিকেট দল
- টাঙ্গাইলে ট্রাক উল্টে ১৫ জন নিহত
- জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করবেন প্রধানমন্ত্রী
- শিশু ধর্ষণকারীর মৃত্যুদণ্ড, ২৯ কার্যদিবসের মধ্যে রায় ঘোষণা
- মেট্রোরেল ভ্রমণে ২৫% ছাড় পাবেন বয়স্ক ও বিশেষ চাহিদাসম্পন্নরা
- কুয়েতে ২৪০ টন খাদ্য সহায়তা পাঠাচ্ছে বাংলাদেশ
- পার্বত্য চট্টগ্রামের রাজা ত্রিদিব রায় পাকিস্তানের প্রতি আনুগত্য ঘোষণা করেন
- রাজধানী ছাড়ছেন পোশাক শ্রমিকরা, ছুটি ১০৮ কারখানার
- জলবায়ু পরিবর্তন অভিযোজনে প্রতিবন্ধী ব্যক্তিদের সুরক্ষায় মতবিনিময় সভা
- নজরুল ও বঙ্গবন্ধু: এক অভিন্ন স্বপ্নের দুই রূপকার
- জুলিও-কুরি শান্তি পদক ও বঙ্গবন্ধুর দর্শন: সমকালীন সংকটে কতটা প্রাসঙ্গিক?
- খোড়া হয়েছে সারিবদ্ধ ৪ কবর, এক ভাইয়ের উঠা হলো না নতুন ঘরে
- সাম্য ও মানবতার কবি কাজী নজরুল ইসলাম
- ঈশ্বরদীতে প্রতিবেশী ভাইয়ের লাঠির আঘাতে মিষ্টি ব্যবসায়ী নিহত
- নড়াইলে ভূমিদস্যু, দুর্নীতিবাজ ও অবৈধ সম্পদ অর্জনকারীদের বিরুদ্ধে মানববন্ধন
- দৌলতদিয়ায় ঝুঁকি নিয়ে যাত্রীসহ ফেরিতে উঠছে বাস
- দুর্ঘটনা এড়াতে চন্দ্রঘোনা ফেরিঘাটে সওজ’র সতর্কবার্তা, মাইকিং ও বিলবোর্ড স্থাপন
- এস আলমকে দেশে ফিরিয়ে এনে বিচারসহ ৪ দফা দাবীতে রাজবাড়ীতে মানববন্ধন
- সাভারে আদিবাসী কল্যাণ সমিতির কার্য়করী কমিটির পরিচিতি সভা
- শরীয়তপুরে ফসলি জমিতে মাছের খামার করার প্রতিবাদে মানববন্ধন, যুবদল নেতা আটক
- সরকারি হাসপাতালের ভেতরে অনুমোদনহীন ক্যান্টিন-ফার্মেসি বন্ধের নির্দেশ
- জুলাই অভ্যুত্থান দিবসে এলো সায়ানের গান
- শ্রীমঙ্গলে ঈদ উপলক্ষে সুবিধাবঞ্চিত শিশুরা পেলো নতুন কাপড়
- ভিমরুলের কামড়ে বাবার মৃত্যু, আইসিইউতে মা-মেয়ে
- শরীয়তপুরে লাইসেন্সবিহীন ইটভাটা চালুর দাবিতে মালিক-শ্রমিকদের বিক্ষোভ
- ঠাকুরগাঁওয়ে স্কুল শিক্ষকের অপসারণ দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন
- ‘ওলো’ নামে নতুন রঙ আবিষ্কারের দাবি বিজ্ঞানীদের
- মুক্তিযুদ্ধের স্মৃতি কথা
- রাণীশংকৈলে রাজা টংনাথ জমিদারী বাড়ী সংস্কার কাজের উদ্বোধন
- ভৈরবে গাঁজা ও ইয়াবাসহ ৪ মাদককারবারী গ্রেপ্তার
- কমলগঞ্জে প্রবাসীর জমি দখলের অভিযোগ
- ১ লাখ ফুটবলারের পক্ষে ফিফার বিরুদ্ধে ঐতিহাসিক মামলা
- যেদিন পতাকা উঠেছিল চৌরঙ্গীর আকাশে
- মোহররম
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- সিলেটে হালকা ভূমিকম্প অনুভূত
- মদন প্রেসক্লাবের আহবায়ক কমিটি গঠন
- ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষ, চালকসহ নিহত ৫
-1.gif)








