দ্বিগুণ হলো বৈদেশিক বিনিয়োগ ডলার
স্টাফ রিপোর্টার : এই বছরের প্রথম তিন মাসে বৈদেশিক বিনিয়োগ (নেট এফডিআই) হয়েছে ১০ হাজার ৫৮৬ কোটি টাকা। ২০২৪ সালের একই সময়ের তুলনায় এটি দ্বিগুণের চেয়ে একটু বেশি।
আর অক্টোবর থেকে হিসাব করলে ছয় মাসে এফডিআই এসেছে ১৬ হাজার ৫০০ কোটি টাকা, যা গত সরকারের আমলের শেষ ছয় মাসের তুলনায় প্রায় দ্বিগুণ।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি-মার্চ তিন মাসে বৈদেশিক বিনিয়োগ হয়েছে ৮৬ কোটি ৪৬ লাখ ৩০ হাজার ডলার। বাংলাদেশি মুদ্রায় যা ১০ হাজার ৫৮৬ কোটি টাকা (প্রতি ডলার ১২২.৪০ টাকা হিসাবে)। যা আগের বছরের একই সময়ের দ্বিগুণ। আগের বছর ২০২৪ সালের জানুয়ারি-মার্চ তিন মাসে নেট বিনিয়োগ হয়েছিল ৪০ কোটি ৩৪ লাখ ৪০ হাজার ডলার, যা বাংলাদেশি মুদ্রায় ছিল ৪ হাজার ৯৩৪ কোটি টাকা।
আগের বছরের অক্টোবর-ডিসেম্বর তিন মাসে বৈদেশিক বিনিয়োগ হয়েছিল ৪৯ কোটি ৪ লাখ ডলার, যা বাংলাদেশি মুদ্রায় ৬ হাজার ২ কোটি টাকা।
এই সময়ের বিনিয়োগ বৃদ্ধিকে বর্তমান সরকারের তৎপরতার ফল বলছেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন। সরকারের ভিশন ও বিডার গতিশীল নেতৃত্বের কারণে এটি সম্ভব হয়েছে। তিনি বলেন, ‘আমি আগেও বলেছি, এই বছরের এফডিআই আসার পেছনে আমাদের ভূমিকা সামান্য। বিনিয়োগের ডিসিশন আগেই হয়েছিল। সম্ভবত প্রসেস একটু গতিশীল হয়েছে। যেমন, বিডা ও বাংলাদেশ ব্যাংক এখন অনেক দ্রুত বৈদেশিক ঋণগুলোকে ভিন্নকরণ ও অনুমোদন করছে (স্ক্রুটিনি ও অ্যাপ্রুভ করছে)। ’
আর এ কারণেই বৈদেশিক বিনিয়োগের গতি বেড়েছে, বাড়ছে বিনিয়োগের পরিমাণ। গত সরকারের সময়ে এমন ছিল না।
বিডার চেয়ারম্যান উড়িয়ে দেন, দেশি-বিদেশি বিনিয়োগ কমছে-এমন ধারণা। দুই মাস আগে বৈদেশিক বিনিয়োগের তথ্য নিয়ে বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক মাহমুদকে উল্লেখ করে একটি খবর প্রকাশিত হয়। শুক্রবার (১১ জুলাই) বৈদেশিক বিনিয়োগে বাংলাদেশ ব্যাংকের চিত্র তুলে ধরে তিনি এ নিয়ে একটি ফেসবুক স্ট্যাটাস দেন।
আশিক চৌধুরী বলেন, ‘প্রায় মাস দুই আগে একটা কার্টুনসহ রিপোর্ট করা হলো, একই সময়কে ফ্রেম করে। পড়ে মনে হচ্ছে প্লেন থেকে ঝাঁপ দেওয়া, সামিট আর প্রেজেন্টেশন করা ছাড়া আমরা কিছু করি না। আর তাই বিনিয়োগ ধ্বংস, অর্থনীতি ধ্বংস, দেশ ধ্বংস, ইত্যাদি। প্রভিশনাল বা প্রস্তাবিত ডেটা নিয়ে এরকম একটা নেগেটিভ রিপোর্ট করে পাবলিককে সেনসিটাইজ করাটা দুঃখজনক। এমনিতেই বাংলাদেশে ডেটা নিয়ে অনেক কনফিউশন। তার ওপর এইসব অপসাংবাদিকতা মানুষকে বিভ্রান্ত করে। আমার গত আট মাসে কয়েকজন দারুণ রিপোর্টারের সঙ্গে পরিচয় হয়েছে। তারা স্ট্রেইট কাট প্রশ্ন করেন। রিপোর্ট করার আগে বিষয়বস্তু বোঝার চেষ্টা করেন। অন্যরা তাদের মতো হলে খুব ভালো হতো। ’
বাংলাদেশ ব্যাংকের অক্টোবর-মার্চ ছয় মাসের বৈদেশিক বিনিয়োগের চিত্র পর্যালোচনা করলে দেখা যায়, আগের সরকারের সময়ের তুলনায় বর্তমান সময়ে শুধু টাকার পরিমাণেই নয়, গুণগত মানেও বিনিয়োগ বেড়েছে। অক্টোবর-মার্চ সময়ে ইকুইটি, রি-ইনভেস্ট এবং আন্তঃকোম্পানি ঋণ আনুপাতিক হারে বেড়েছে।
বৈদেশিক বিনিয়োগকারীদের মতে, আগের সরকারের সময়ে অস্থিতিশীল রাজস্ব নীতির কারণে বিনিয়োগকারীরা নতুন করে বিনিয়োগের ব্যাপারে পরিকল্পনা ধীরে করতেন। রাজনৈতিক অস্থিতিশীলতা বড় সমস্যা ছিল। এসব বিষয়ে বিশেষ করে সরকারের রাজস্ব বিভাগের সঙ্গে সমঝোতা হতো না। যার কারণে বিনিয়োগে গতি কমে যাচ্ছিল। নির্বাহী চেয়ারম্যান হিসেবে আশিক চৌধুরী দায়িত্ব নেওয়ার পর বৈদেশিক বিনিয়োগকারীদের সঙ্গে যোগাযোগ সহজ হয়েছে। রাজস্ব বোর্ডের কর্মকর্তারাও বিনিয়োগকারীদের সঙ্গে দূরত্ব কমিয়ে আনার চেষ্টা করেছেন। এর ফলে পাইপলাইনে থাকা বিনিয়োগগুলো দ্রুত সম্পন্ন হয়েছে।
(ওএস/এএস/জুলাই ১১, ২০২৫)
পাঠকের মতামত:
- কাপ্তাইয়ে প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু অংশ নিচ্ছে ৩৩৫ শিক্ষার্থী
- ফরিদপুর জেলা ছাত্রদল নেতার রাজনীতি ছাড়ার ঘোষণা
- ‘আমরা সবসময় ভালো কাজের পক্ষে, জনবিরোধী কাজের বিপক্ষে’
- সিনেমায় কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে কর্মশালা অনুষ্ঠিত
- কালিগঞ্জে জমি নিয়ে বিরোধে মা ও ছেলেকে পিটিয়ে জখম
- ‘নিরীক্ষার মান বজায় রাখতে সরকার আন্তরিক ও সচেতনভাবে কাজ করবে’
- ‘দেশের ইতিহাসে সর্বোচ্চ জ্বালানি মজুত রয়েছে’
- স্প্যানিশ ক্লাব কর্নেইয়ার মালিকানা কিনলেন মেসি
- ‘বিএনপি জনগণের রায়ের সঙ্গে প্রতারণা করেছে’
- রাশিয়ার জ্বালানি তেল আমদানিতে বাংলাদেশকে দুই মাসের ছাড় যুক্তরাষ্ট্রের
- গণভোটের ফল কার্যকরের দাবিতে ১১ দলের ১৫ দিনের কর্মসূচি
- ফিরলো ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’, থাকবে সরকারি ছুটি
- ‘যশোহর ক্যান্টনমেন্ট থেকে এসে পাকসেনারা পুনরায় কুষ্টিয়া দখল করে নেয়’
- মেয়েকে ধর্ষণ চেষ্টার অভিযোগে পিতা গ্রেফতার
- দিনাজপুরে অবৈধ বালু উত্তোলনের অভিযোগে বিএনপি নেতার ড্রেজার মেশিন জব্দ
- মিলেছে বায়রার ক্লিয়ারেন্স, এপ্রিলের শেষে উদ্বোধন
- অপহরণের ২৪ ঘণ্টার মধ্যে ভিকটিম উদ্ধার, জড়িত ৫ যুবক গ্রেফতার
- ফরিদপুর বিআরটিএ কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, এক দশকে সম্পদের পাহাড়
- মুন্সীগঞ্জে বজ্রপাতে নিহত ২
- রাজধানীর জোয়ারসাহারায় চালু হলো ‘স্বপ্ন’র নতুন আউটলেট
- বিএনপি নেতার বিরুদ্ধে ইটভাটার ম্যানেজারকে মারপিট ও চাঁদাবাজির অভিযোগ
- পদ্মা সেতুর উপর ও মহাসড়কে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ৭
- নগরকান্দায় ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু
- সুবর্ণচরে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠিত
- অনলাইনে ভুয়া কবিরাজি: ৩ প্রতারক গ্রেপ্তার, ২৬ ভরি গয়না উদ্ধার
- ভোলার তজুমদ্দিনে বর্ণাঢ্য আয়োজনে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
- গোবিন্দগঞ্জে গৃহবধূসহ ২ জনের মরদেহ উদ্ধার
- ভৈরবে চিহ্নিত ৩ ছিনতাইকারী আটক
- ধর্ষকের সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবিতে শরীয়তপুরে মহিলা দলের বিক্ষোভ মিছিল
- নিউ হ্যাম্পশায়ারে ট্রাম্প জয়ী
- হাত লাগলেই খসে পড়ছে ‘মুজিববর্ষে’র ঘরগুলোর আস্তরণ
- মতলবে সাবেক স্বামী কর্তৃক স্ত্রীকে গলা কেটে হত্যা, ঘাতক আটক
- বইমেলা স্থগিত
- রংপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৫
- রংপুরে ‘নিরাপদ অভিবাসন ও বিদেশ ফেরতদের পুনরেকত্রীকরণ শীর্ষক’ কর্মশালা
- ভৈরবে মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলা উদ্বোধন
- মেঘনার বুকে ‘মিনি কক্সবাজার’
- ট্রেন লাইনচ্যুত, রাজশাহীর সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ
- ভোলার তজুমদ্দিনে কৃষক দলের সমাবেশ অনুষ্ঠিত
- জাকসু নির্বাচনে ভোটগ্রহণ চলছে
- ‘এমন রাজনৈতিক বন্দোবস্ত চাই যেখানে নতুন করে কেউ জালিম হবে না’
- ভৈরবে দুই শিশুর মারামারিকে কেন্দ্র করে সংঘর্ষ, বাড়িঘর ভাঙচুর, আহত ১৫
- তেঁতুলিয়া থেকে দৃশ্যমান হচ্ছে অপরূপ পবর্তশৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা
- তোমার রক্তের বদলা নিতে সেনা সদরে উদগ্রীব হয়েছিলেন মাত্র একজন কর্নেল শাফায়াত জামিল!
- ‘জুলাই সনদ জালিয়াতির পরিণতি শুভ হবে না’
১৭ এপ্রিল ২০২৬
- ‘নিরীক্ষার মান বজায় রাখতে সরকার আন্তরিক ও সচেতনভাবে কাজ করবে’
- রাশিয়ার জ্বালানি তেল আমদানিতে বাংলাদেশকে দুই মাসের ছাড় যুক্তরাষ্ট্রের
-1.gif)








