‘২০ শতাংশ মার্কিন শুল্ক বাংলাদেশের জন্য সুসংবাদ’
স্টাফ রিপোর্টার : গবেষণা সংস্থা সাউথ এশিয়ান নেটওয়ার্ক অন ইকোনমিক মডেলিংয়ের (সানেম) পরিচালক ও অর্থনীতিবিদ সেলিম রায়হান বলেছেন, ২০ শতাংশ মার্কিন শুল্ক বাংলাদেশের জন্য সুসংবাদ। যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশের জন্য সুসংবাদ এসেছে। দেশটির রেসিপ্রোকাল ট্যারিফ (পারস্পরিক শুল্ক) হার কমিয়ে ৩৫ শতাংশ থেকে ২০ শতাংশে নামিয়ে আনা হয়েছে। এ সিদ্ধান্ত দেশের রপ্তানি খাতের জন্য ‘স্বাগতযোগ্য ও সময়োপযোগী।’
শুক্রবার (১ আগস্ট) সকালে সামাজিক যোগাযোগমাধ্যমে ফেসবুক পোস্টে এ মন্তব্য করেছেন সেলিম রায়হান।
এ অর্থনীতিবিদের মতে, নতুন এ হারের সংশোধন যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্কের কাঠামোর একটি বৃহত্তর পুনর্বিন্যাসের অংশ হিসেবে এসেছে, যা দেশটির অনেক বাণিজ্যিক অংশীদারের ওপর প্রযোজ্য বলে মনে হচ্ছে। উদাহরণস্বরূপ, শ্রীলঙ্কার জন্য হার কমিয়ে ২০ শতাংশ করা হয়েছে (আগে ছিল ৩০ শতাংশ), পাকিস্তানের হার কমে হয়েছে ১৯ শতাংশ (আগে ছিল ২৯ শতাংশ)। বাংলাদেশের অন্যান্য প্রতিযোগী, যেমন ভিয়েতনাম ও ভারতের ক্ষেত্রে ট্যারিফ হার বর্তমানে যথাক্রমে ২০ শতাংশ ও ২৫ শতাংশ। ফলে, বাংলাদেশ এখন যুক্তরাষ্ট্রের বাজারে প্রধান প্রতিযোগীদের সঙ্গে তুলনামূলকভাবে সমতুল্য অবস্থানে পৌঁছেছে।
বিশেষজ্ঞরা মনে করছেন, এ সমন্বয়ের ফলে বাংলাদেশের তৈরি পোশাকসহ অন্যান্য প্রধান রপ্তানি পণ্যের ওপর যে ঝুঁকি বা প্রতিযোগিতামূলক চাপ ছিল, তা কিছুটা কমবে। একই সঙ্গে, রপ্তানি বাণিজ্যে বড় ধরনের বিঘ্নের আশঙ্কাও কমে আসবে।
তবে আন্তর্জাতিক বাণিজ্য পরিস্থিতিতে একটি গুরুত্বপূর্ণ অনিশ্চয়তা এখনো রয়ে গেছে— চীনের ওপর যুক্তরাষ্ট্রের রেসিপ্রোকাল ট্যারিফ হার এখনো চূড়ান্ত হয়নি। সেলিম রায়হান মনে করেন, এ সিদ্ধান্ত বৈশ্বিক রপ্তানি প্রবাহে বড় প্রভাব ফেলবে। চীনের ওপর উচ্চ শুল্ক আরোপ করা হলে, দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর জন্য এটি একটি সুযোগ হয়ে দাঁড়াতে পারে। আবার, চীন যদি তুলনামূলক কম হারে শুল্ক সুবিধা পায়, তাহলে প্রতিযোগিতা আরও তীব্র হয়ে উঠবে।
এ পরিস্থিতিতে, বাংলাদেশের জন্য স্বল্পমেয়াদি স্বস্তির পাশাপাশি দীর্ঘমেয়াদি কৌশলগত পরিকল্পনার প্রয়োজনীয়তা এখন আগের যে কোনো সময়ের চেয়ে বেশি। রায়হানের মতে, এ সিদ্ধান্তের পেছনে যুক্তরাষ্ট্রকে বাংলাদেশ কী সুবিধা দিয়েছে, তা নিয়েও স্বচ্ছতা থাকা দরকার। কিছু চুক্তি যেমন—আমেরিকার কাছ থেকে গম, তুলা ও বিমান আমদানি পাবলিক করা হয়েছে। তবে আরও কিছু সংবেদনশীল চুক্তি গোপনীয়তা চুক্তির আওতায় থেকে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে।
এ প্রেক্ষাপটে তিনটি কৌশলগত অগ্রাধিকারকে গুরুত্ব দেওয়ার আহ্বান জানান সেলিম রায়হান-
১. রপ্তানি বহুমুখীকরণ: একটি নির্দিষ্ট পণ্য বা বাজারে অতিরিক্ত নির্ভরতা দেশের অর্থনীতিকে ঝুঁকিতে ফেলে। নতুন বাজার ও পণ্যে প্রসার জরুরি।
২. অভ্যন্তরীণ নীতিগত সংস্কার: বাণিজ্য, কর ও বিনিয়োগ খাতে কার্যকর সংস্কার এনে ব্যবসাবান্ধব পরিবেশ তৈরি করা দরকার, যা বিদেশি বিনিয়োগকে আকৃষ্ট করবে।
৩. নির্বাচিত মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ): এশিয়া, লাতিন আমেরিকা ও আফ্রিকার উদীয়মান অর্থনীতির সঙ্গে বাণিজ্যিক অংশীদারত্ব গড়ে তোলা ভবিষ্যতের জন্য সুরক্ষা বলয়ের মতো কাজ করতে পারে।
সব মিলিয়ে, যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে শুল্ক হ্রাস একটি ইতিবাচক অগ্রগতি হলেও এটি যেন আত্মতুষ্টির কারণ না হয়— এ বার্তাই দিয়েছেন সেলিম রায়হান। বরং, এটি একটি সতর্ক সংকেত, যা বাংলাদেশের বাণিজ্য কৌশলকে আরও শক্তিশালী, বৈচিত্র্যময় ও প্রতিযোগিতামূলক করে গড়ে তোলার সুযোগ এনে দিয়েছে।
(ওএস/এএস/আগস্ট ০১, ২০২৫)
পাঠকের মতামত:
- ‘তাদের জন্য আমার দুঃখ হয়’
- ‘ভারতের ককরোচ জনতার আন্দোলনের কৃতিত্ব নিতে চায় জামায়াত’
- ‘২০২৫ সালে ৭৫৬ নারী খুন, নিরাপদ নয় শিশু থেকে বৃদ্ধাও’
- যুক্তরাষ্ট্রের সঙ্গে সংশ্লিষ্ট জাহাজে আরও হামলার হুমকি ইরানের
- টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক, তদন্ত চেয়ে রিট
- দিনাজপুরে সামরিক শাসক রাত ১০টা থেকে ভোর ৪টা পর্যন্ত কারফিউ ঘোষণা করে
- কোটালীপাড়ায় সাংবাদিকের ভাইকে গ্রেপ্তার করে জেলে পাঠালো পুলিশ
- শ্যামনগর উপজেলা বিএনপির নতুন কমিটির অনুমোদন
- গোপালগঞ্জে আড়তদারকে ৬০ হাজার টাকা জরিমানা
- শিক্ষার্থীদের নিজের অধিকার জানালেন সহকারী পুলিশ সুপার দেবব্রত সরকার
- ফরিদপুরে মাদকের বিরুদ্ধে বক্তব্য রাখায় মারধরের অভিযোগ, থানায় মামলা
- গোপালগঞ্জে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
- ২৮ নাগরিককে ফাঁসানোর চেষ্টায় বিভিন্ন মহলের নিন্দা
- অণ্ডকোষ চেপে বাবাকে হত্যা, কিশোর ছেলে পুলিশ হেফাজতে
- গোপালগঞ্জে পুকুর থেকে পুলিশ কর্মকর্তার মরদেহ উদ্ধার
- কালুখালীর কালিকাপুর রেলব্রিজে ধাক্কা লেগে অজ্ঞাত যুবকের মৃত্যু
- সাতক্ষীরায় দুই চিকিৎসক ও এক নিরাপত্তাকর্মীর বিরুদ্ধে ব্যবস্থা
- দীর্ঘ সক্ষমতা নিয়ে আলোচনায় রিয়েলমি সি১০০আইয়ের টাইটান ব্যাটারি
- সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম গ্রেপ্তার
- ২০২৬ সালে ৯ বিলিয়ন মার্কিন ডলারের বৈদেশিক বাণিজ্য লেনদেনের লক্ষ্যমাত্রা ব্র্যাক ব্যাংকের
- টুঙ্গিপাড়ায় দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৬০ পরিবার পেল ঢেউটিন ও চেক
- নড়াইলে চলন্ত নসিমন থেকে ছিটকে প্রাণ গেল গরু ব্যবসায়ীর
- ‘সাইলেন্ট এক্সপ্রেশনস’ নিয়ে প্রথম একক চিত্রপ্রদর্শনীতে ফারিনা সামহি নিথী
- ফুলপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা
- কালিগঞ্জে মব করে সুমাইয়াকে হত্যা, ৮ জনের নাম উল্লেখ করে আদালতে মামলা
- চাঁদপুর শহরে রংভিত্তিক সিএনজি-অটোবাইক চলাচল নিয়ে চালকদের বিক্ষোভ সড়ক অবরোধ
- চট্টগ্রাম ইপিজেডে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ১৭ ইউনিট
- সেই মায়ের চিকিৎসার দায়িত্ব নিলেন মন্ত্রী আবুল হাসানাত
- বান্ধবীর বাড়িতে বেড়াতে গিয়ে চুরির অভিযোগে বান্ধবী ও স্বামীসহ বয়ফ্রেন্ড আটক
- সবার জন্য উন্মুক্ত হলো ঐতিহাসিক জালাল মঞ্চ, নির্মাণ ব্যয় নিয়ে প্রশ্ন
- শাহরাস্তিতে অধ্যক্ষের দুই বছরের কারাদণ্ড
- চড়ুইভাতি
- নরসিংদীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই ভাইকে কুপিয়ে হত্যা
- এইচএসসি পরীক্ষায় জহুর চান বিবি মহিলা কলেজের ঈর্ষণীয় সাফল্য
- মহম্মদপুরে ছাত্রদল নেতা শহীদ আবু তৈয়েব'র দ্বিতীয় শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া
- চাঁদপুরে ঘরের গর্তে লুকানো সাপের দংশনে প্রাণ গেলো শিশুর
- আবদুল হামিদ মাহবুব'র একগুচ্ছ লিমেরিক
- সাপ্তাহিক পাংশা বার্তার ৩৩ তম প্রতিষ্ঠা বার্ষিকি পালিত
- বাবর-শাহিনের নৈপুণ্যে সিরিজ জয়ের হাসি পাকিস্তানের
- তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ফেরাতে চতুর্থ দিনের আপিল শুনানি চলছে
- জমি জবরদখলের পর সুনীল মণ্ডলের পরিবার অবরুদ্ধ, টাঙানো হলো সাইনবোর্ড
- কুষ্টিয়ায় মন্দিরে প্রতিমা ভাঙচুর
- মেয়ের গাইড বই আনতে গিয়ে প্রাণ গেল সাংবাদিকের
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
-1.gif)








