৫৪৮ কোটি ৫৪ লাখ টাকার সার কিনবে সরকার
স্টাফ রিপোর্টার : দেশের কৃষিখাতে ব্যবহারের জন্য সৌদি আরব থেকে ৪০ হাজার টন ডিএপি সার এবং কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (কাফকো) থেকে ৩০ হাজার টন ব্যাগড গ্র্যানুলার ইউরিয়া সার কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এই ৭০ হাজার টন সার কিনতে ব্যয় হবে প্রায় ৫৪৮ কোটি ৫৪ লাখ টাকা। আজ বুধবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠকে এই সার কেনার অনুমোদন দেওয়া হয়েছে।
বৈঠক সূত্রে জানা গেছে, কৃষি মন্ত্রণালয়ের প্রস্তাবের প্রেক্ষিতে রাষ্ট্রীয় পর্যায়ে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) ও সৌদি আরবের মা আদেন-এর মধ্যে স্বাক্ষরিত চুক্তির আওতায় ৪০ হাজার টন ডিএপি (ডাই-অ্যামোনিয়াম ফসফেট) সার আমদানির অনুমোদন দেওয়া হয়েছে।
আন্তর্জাতিক বাজার মূল্য অনুযায়ী, এই সার আনতে ব্যয় হবে ৩ কোটি ১২ লাখ ৪০ হাজার মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ ৩৮৩ কোটি ৬২ লাখ ৭২ হাজার টাকা। প্রতি টন ডিএপি সারের দাম ধরা হয়েছে ৭৮১ ডলার।
বৈঠকে শিল্প মন্ত্রণালয়ের প্রস্তাবের প্রেক্ষিতে কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (কাফকো), বাংলাদেশের কাছ থেকে ৩০ হাজার টন ব্যাগড গ্র্যানুলার ইউরিয়া সার কেনারও অনুমোদন দিয়েছে উপদেষ্টা কমিটি।
জানা গেছে, ২০২৫-২৬ অর্থবছরের পরিকল্পনা অনুযায়ী কাফকো, বাংলাদেশ থেকে সাড়ে ৫ লাখ টন ইউরিয়া সার কেনার সংশোধিত চুক্তি স্বাক্ষরিত হয়েছে। ২০২৫-২৬ অর্থবছরে প্রথম লটে ৩০ হাজার টন ব্যাগড গ্র্যানুলার ইউরিয়া সার কেনার জন্য প্রাইস অফার পাঠানোর অনুরোধ করা হলে কাফকো, বাংলাদেশ প্রাইস অফার পাঠায়।
কাফকোর সঙ্গে চুক্তি অনুযায়ী, ৩০ হাজার টন ব্যাগড গ্র্যানুলার ইউরিয়া সারের জন্য ব্যয় হবে ১ কোটি ৩৪ লাখ ৫১ হাজার ২৫০ ডলার। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ ১৬৪ কোটি ৯১ লাখ ২৩ হাজার ২৫০ টাকা। প্রতি টন ইউরিয়ার দাম ধরা হয়েছে ৪৪৮ দশমিক ৩৭৫ ডলার।
এদিকে বৈঠকে শিল্প মন্ত্রণালয়ের আরেক প্রস্তাবের প্রেক্ষিতে ‘কনভার্সন অব ওয়েট প্রসেস টু ড্রাই প্রসেস অব সিসিসিএল’ প্রকল্পের আওতায় এলএসটিভিত্তিক সিমেন্ট প্ল্যান্ট স্থাপন কাজের ব্যয় কমানোর অনুমোদন দিয়েছে সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা কমিটি।
প্রকল্পটির ব্যয় ২০ লাখ ১৩ হাজার ৩৫৫ মার্কিন ডলার কমানো হয়েছে। এই প্রকল্পের চুক্তিমূল্য ছিল ৭ কোটি ৯৭ লাখ ৭৫ হাজার ৮০০ ডলার। এখন তা কমে দাঁড়িয়েছে ৭ কোটি ৭৭ লাখ ৬২ হাজার ৪৪৫ ডলার। প্রকল্পটির কাজ করছে চীনের মেসার্স নানজিং সি-হোপ সিমেন্ট ইঞ্জিনিয়ারিং গ্রুপ কোম্পানি লিমিটেড।
(ওএস/এসপি/আগস্ট ০৬, ২০২৫)
পাঠকের মতামত:
- দুর্নীতির অতল গহ্বরে ইউনূস সরকার: শেখ হাসিনার সতর্কবাণী ও আজকের বাস্তবতা
- বন্যার পানি কমতেই কুড়িগ্রামে ভাঙনের থাবা, বিলীন বসতভিটা-ফসলি জমি
- জুলাই ঘৃণা স্তম্ভ উদ্বোধন ও ঘৃণা প্রদর্শন
- প্লাস্টিক ব্যাগের আগ্রাসন রুখে বাঁচাই সবুজ পৃথিবী
- ‘লিখিত দলিল না থাকলে জামায়াত বলত, দেশটাও তারা স্বাধীন করেছে’
- টুঙ্গিপাড়ায় ৩ দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন
- আপিল বিভাগের রায়, খুললো ৩২ হাজার প্রধান শিক্ষক নিয়োগের পথ
- ‘নজরুলের আদর্শ বৈষম্যহীন বাংলাদেশ গঠনে পথ দেখাবে’
- পুষ্টিগুণ সমৃদ্ধ টকটকে করমচা
- ‘লেখাপড়া না করায় অনেকে এবার এইচএসসি পরীক্ষা দিচ্ছে না’
- ‘তিস্তা প্রকল্প বাংলাদেশ যত দ্রুত চাইবে, চীন তত দ্রুত এগোবে’
- ভরিতে সোনার দাম বাড়লো ২২১৬ টাকা
- বিদায়ী অর্থবছরে রেমিট্যান্সে রেকর্ড, রিজার্ভেও স্বস্তি
- কেইনের জোড়া গোলে শেষ ষোলোয় ইংল্যান্ড
- নিখোঁজের ৫০ দিন পর রান্নাঘরে পুতে রাখা লাশ উদ্ধার
- এবার এইচএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে ১২ লাখ ৭০ হাজার শিক্ষার্থী
- ডাক্তারের ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর অভিযোগ, স্বজনদের বিক্ষোভ
- ‘বাংলাদেশ থেকে পাকসেনা খতম করে তবে থামব’
- কুড়িগ্রামে বন্যার্তদের মাঝে খাবার তুলে দিলো প্রশাসন
- সাতক্ষীরায় কলেজছাত্রী রিফা অপহরণ, দুই সপ্তাহে উদ্ধার নেই, হয়নি মামলা
- দিনাজপুর শিক্ষা বোর্ডে এক লাখ ১৩ হাজার ৪৭৯ জন এইচএসসি পরীক্ষার্থী
- হাবিপ্রবির ৬ শিক্ষার্থীকে আজীবন বহিষ্কার, ৬০ জনের বিভিন্ন মেয়াদে শাস্তি
- তালায় বাস চাপায় স্কুলছাত্র নিহত, আহত শিক্ষক বাবা
- ডিসেম্বরে দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ ডিসকাউন্ট ফেস্ট অনুষ্ঠিত হবে ঢাকায়
- কোকের বোতলে রাখা ঘাস নিধনের বিষ কোক ভেবে পান, যুবকের মৃত্যু
- সোনার দাম বেড়ে ভরি ২১৭৩৮২ টাকা
- এসএসসিতে দেশ সেরা যশোর বোর্ড, পাশের হার ৯২.৩৩
- আবদুল হামিদ মাহবুব’র একগুচ্ছ লিমেরিক
- শ্রীনগর উপজেলা চেয়ারম্যান প্রার্থী মামুনের সমর্থকদের উদ্যোগে নির্বাচনী সভা
- কমলাপুর রেল স্টেশনে আধুনিক স্বাস্থ্যসম্মত টয়লেট চালু
- লাকসামে সড়ক দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৪
- কবি রাসেল আশেকী’র ৫০তম জন্মদিন আজ
- আলুর উদ্বৃত্ত সমস্যা সমাধানে আন্তর্জাতিক প্রদর্শনী ডিসেম্বরে
- ‘এনসিপিকে শাপলা দেওয়ার সুযোগ নেই’
- গাজায় ‘শক্তিশালী’ হামলার নির্দেশ নেতানিয়াহুর
- কেএনএফের স্থানীয় সমন্বয়ক লাল লিয়ান সিয়াম বম কারাগারে
- রাজশাহীতে একই পরিবারের ৪ জনের মরদেহ উদ্ধার
- তিন পুরুষ ইঞ্জিনিয়ার
- আদালতের নির্দেশ অমান্য করে জমি দখলের চেষ্টা
- চট্টগ্রাম বন্দরে আজও বন্ধ পণ্য খালাস
- ঝিনাইদহ হানাদারমুক্ত দিবস আজ
- ৫৪৮ কোটি ৫৪ লাখ টাকার সার কিনবে সরকার
- শ্রীমঙ্গলে পারফরম্যান্স বেজড গ্র্যান্টস পুরস্কার বিতরণ
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- পলাশবাড়ীতে দেশীয় মাছ রক্ষায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান
-1.gif)







