আবারও বাড়ল স্মারক স্বর্ণমুদ্রার দাম
স্টাফ রিপোর্টার : সোনার বাজারে লাগামহীন ঊর্ধ্বগতির প্রভাব পড়েছে স্মারক স্বর্ণমুদ্রার দামেও। বাংলাদেশ ব্যাংক সর্বশেষ দামে বড় ধরনের সমন্বয় এনে প্রতিটি ১০ গ্রাম ওজনের (২২ ক্যারেট) স্বর্ণমুদ্রার দাম বাড়িয়ে দিয়েছে ২০ হাজার টাকা।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রতিটি স্মারক স্বর্ণমুদ্রার নতুন দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৭০ হাজার টাকা। আগে এর দাম ছিল ১ লাখ ৫০ হাজার টাকা। নতুন দাম তাৎক্ষণিকভাবে কার্যকর হয়েছে।
চলতি বছরের দামের ধাপ— গত ১৬ ফেব্রুয়ারি প্রতিটির দাম ১ লাখ ২৫ হাজার থেকে বাড়িয়ে করা হয় ১ লাখ ৩৫ হাজার টাকা। এরপর ২০ এপ্রিল আরও বাড়িয়ে দাঁড়ায় ১ লাখ ৫০ হাজার টাকা। সর্বশেষ ১১ সেপ্টেম্বর এক লাফে ২০ হাজার টাকা বাড়িয়ে ১ লাখ ৭০ হাজার টাকা।
এ নিয়ে চলতি বছরে তৃতীয় দফায় বাড়ল স্মারক স্বর্ণমুদ্রার দাম।
স্বর্ণের পাশাপাশি রৌপ্যমুদ্রার দামেও পরিবর্তন আনা হয়েছে। বক্সসহ প্রতিটির দাম ১ হাজার ৫০০ টাকা বাড়িয়ে ৮ হাজার ৫০০ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ ব্যাংক। আগে দাম ছিল ৭ হাজার টাকা। বর্তমানে বাজারে ২০ থেকে ৩১ দশমিক ৪৭ গ্রাম ওজনের মোট ১১ ধরনের স্মারক রৌপ্যমুদ্রা রয়েছে।
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, প্রতিটি স্মারক স্বর্ণমুদ্রা ২২ ক্যারেট খাঁটি সোনা দিয়ে তৈরি, ওজন ১০ গ্রাম। অন্যদিকে রৌপ্যমুদ্রাগুলো ফাইন সিলভার দিয়ে তৈরি।
প্রসঙ্গত, বর্তমানে বাজারে ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম দাঁড়িয়েছে ১ লাখ ৮৫ হাজার ৯৪৭ টাকা। এমন পরিস্থিতিতেই স্মারক স্বর্ণমুদ্রার দামে এ বড়সড় সমন্বয় আনা হলো।
(ওএস/এএস/সেপ্টেম্বর ১২, ২০২৫)
পাঠকের মতামত:
- অটো চালকের নাক ফাটালেন ট্রাফিক ইন্সপেক্টর!
- সালথায় হত্যা মামলায় ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক গ্রেপ্তার
- দৌলতদিয়ায় যাত্রী ও যানবাহনের চাপ বাড়লেও নেই ভোগান্তি
- সালথার গট্টিতে মারামারি না করার দাবি জানিয়ে জাহিদ মাতুব্বরের সংবাদ সম্মেলন
- তেঁতুল কাঠের খাইট্টায় হবে মাংস কাটা
- রেকডীয় জমির উপর দিয়ে জোরপূর্বক সরকারি রাস্তা নির্মাণে বাধা, মালিককে মারপিট
- অসহায় তঞ্চঙ্গ্যা পরিবারের পাশে ‘পজেটিভ কাপ্তাই’
- প্রতারক তারেক র্যাবের হাতে গ্রেপ্তার
- তাল গাছ থেকে পড়ে তাঁতীদলের নেতা সাবেক ইউপি সদস্যের মৃত্যু
- মাদক ব্যবসায়ী যুবদল নেতাকে গ্রেফতারের দাবিতে বালিয়াডাঙ্গীতে মানববন্ধন
- নাটোরে ৭ম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগে বাবা-ছেলে গ্রেফতার
- বাস-মাইক্রো-প্রাইভেটকারের ত্রিমুখি সংঘর্ষে নিহত ১
- ব্রাজিল-আর্জেন্টিনার প্রতীকী ম্যাচের আয়োজন কাশিয়ানীতে
- সাতক্ষীরা মায়ের বাড়ি পুকুরের ঘাট নির্মাণ কাজের উদ্বোধন
- ইমন আচার্য্যের মৃত্যু, দায়িত্ব পালনই কাল হলো
- আবদুল হামিদ মাহবুব-এর একগুচ্ছ ছড়া
- সামাজিক অবক্ষয়: বিপন্ন শিশু ও নারীদের নিরাপত্তা
- সাতক্ষীরায় কারাবন্দী আ.লীগ নেতা আব্দুল লতিফের মৃত্যু
- সর্বস্ব জুড়ে তুমি
- ঈদে ওয়ালটন ফ্রিজ কিনে মিলিয়নিয়ার হলেন ভালুকার খোকন মিয়া
- জাতীয় গ্রিডের স্থিতিশীলতা বজায় রাখা সবচেয়ে বড় চ্যালেঞ্জ: ড. জাহেদুল হাসান
- তামাকমুক্ত পরিবেশ ও সমৃদ্ধ ভবিষ্যৎ গড়ার অঙ্গীকার
- ঈদে প্রচার হবে ৭ পর্বের ‘দেনা পাওনা কোরবানি স্পেশাল’
- ট্রেনে ঈদযাত্রার শুরুতেই শিডিউল বিপর্যয়ের ভোগান্তিতে হাজারো যাত্রী
- ‘বাজেটের আকার বাড়লেও জনগণের ভাগ্যের উন্নয়ন হয়নি’
- শরীয়তপুরে ফসলি জমিতে মাছের খামার করার প্রতিবাদে মানববন্ধন, যুবদল নেতা আটক
- সরকারি হাসপাতালের ভেতরে অনুমোদনহীন ক্যান্টিন-ফার্মেসি বন্ধের নির্দেশ
- জুলাই অভ্যুত্থান দিবসে এলো সায়ানের গান
- শ্রীমঙ্গলে ঈদ উপলক্ষে সুবিধাবঞ্চিত শিশুরা পেলো নতুন কাপড়
- ভিমরুলের কামড়ে বাবার মৃত্যু, আইসিইউতে মা-মেয়ে
- শরীয়তপুরে লাইসেন্সবিহীন ইটভাটা চালুর দাবিতে মালিক-শ্রমিকদের বিক্ষোভ
- ঠাকুরগাঁওয়ে স্কুল শিক্ষকের অপসারণ দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন
- ‘ওলো’ নামে নতুন রঙ আবিষ্কারের দাবি বিজ্ঞানীদের
- মুক্তিযুদ্ধের স্মৃতি কথা
- রাণীশংকৈলে রাজা টংনাথ জমিদারী বাড়ী সংস্কার কাজের উদ্বোধন
- ভৈরবে গাঁজা ও ইয়াবাসহ ৪ মাদককারবারী গ্রেপ্তার
- মদন প্রেসক্লাবের আহবায়ক কমিটি গঠন
- কমলগঞ্জে প্রবাসীর জমি দখলের অভিযোগ
- ১ লাখ ফুটবলারের পক্ষে ফিফার বিরুদ্ধে ঐতিহাসিক মামলা
- যেদিন পতাকা উঠেছিল চৌরঙ্গীর আকাশে
- সিলেটে হালকা ভূমিকম্প অনুভূত
- ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষ, চালকসহ নিহত ৫
- মোহররম
- ফরিদপুরে বণার্ঢ্য আয়োজনে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত হয়েছে
- জাতীয় গ্রিডের স্থিতিশীলতা বজায় রাখা সবচেয়ে বড় চ্যালেঞ্জ: ড. জাহেদুল হাসান
২৫ মে ২০২৬
- ঈদে ওয়ালটন ফ্রিজ কিনে মিলিয়নিয়ার হলেন ভালুকার খোকন মিয়া
- প্রধানমন্ত্রীর সঙ্গে এডিবি প্রেসিডেন্টের সাক্ষাৎ
-1.gif)








