‘পাঁচ বছরেই দেশকে সোনার খনিতে রূপান্তর সম্ভব’
স্টাফ রিপোর্টার : সঠিক রাজনৈতিক নেতৃত্বে পাঁচ বছরেই দেশকে সোনার খনিতে রূপান্তর করা সম্ভব বলে মন্তব্য করেছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। শুক্রবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাতে চট্টগ্রামের হোটেল রেডিসন ব্লুতে ‘ব্যবসার ভবিষ্যৎ: উদ্ভাবন, প্রযুক্তি ও টেকসই উন্নয়ন’ শীর্ষক দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলনের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
উপদেষ্টার ভাষ্য, ভবিষ্যতের সরকার যেন সমন্বিত উদ্যোগের মাধ্যমে গণতান্ত্রিক পদ্ধতিতে বাজার পরিচালনা করে। নিরপেক্ষ সংস্কার করলে বাজার ব্যবস্থা শক্তিশালী হবে এবং সম্পদের সুষম বন্টন নিশ্চিত হবে। সঠিক রাজনৈতিক নেতৃত্বে পাঁচ বছরেই দেশকে সোনার খনিতে রূপান্তর করা সম্ভব।
বিগত রমজানে সরকারের অর্থ বিভাগ, কেন্দ্রীয় ব্যাংক এবং বাণিজ্য মন্ত্রণালয় সামগ্রিক প্রচেষ্টার মাধ্যমে সরবরাহ চেইন স্বাভাবিক রাখায় নিত্য পণ্যের দাম কম ছিল। আওয়ামী লীগ সরকারের পতনের পর বাজারকে সঠিক পথে পরিচালিত করা চ্যালেঞ্জ ছিল উল্লেখ করেছেন বাণিজ্য উপদেষ্টা।
তিনি বলেন, আপনারা জানেন তখন তথাকথিত সিন্ডিকেটের অনেক সদস্য দেশ ছেড়ে পালিয়ে গিয়েছিল। এমন অবস্থায় সরবরাহ ঠিক রাখা ছিল খুবই জটিল। সরকারের সামগ্রিক প্রচেষ্টায় সে অবস্থা থেকে আমরা উন্নীত হতে সক্ষম হই।
বশিরউদ্দীন আরো বলেন, শেখ হাসিনার পতনের পর আমাদের রিজার্ভ ১০ বিলিয়নের মতো ছিল। বিভিন্ন দেশের কাছে, প্রতিষ্ঠানের কাছে আমাদের দায় ছিল ছয় বিলিয়ন। প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে আমরা সব দায় পরিশোধ করেছি। বর্তমানে দেশের রিজার্ভের পরিমাণ ৩০ বিলিয়ন ডলার।
এদিন অনুষ্ঠানে আরও অতিথি ছিলেন উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. কামাল উদ্দিন, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. মো. তৈয়ব চৌধুরী, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য প্রফেসর মোহাম্মদ আইয়ুব ইসলাম এবং সোনালী ব্যাংক পিএলসির চেয়ারম্যান মুসলিম চৌধুরী।
(ওএস/এসপি/সেপ্টেম্বর ১৩, ২০২৫)
পাঠকের মতামত:
- রোহিঙ্গাদের অস্তিত্ব অস্বীকার করলো মিয়ানমার
- ‘আন্তর্জাতিক বাজারের সূত্রেই সয়াবিন তেলের দাম সমন্বয়’
- হাঁটু পানিতে ডুবে আছে গ্রাম, ঘরবাড়ি থেকে বিদ্যালয় এমনকি কবরস্থানও
- ৮নং সেক্টরে মুক্তিবাহিনী পাকসেনাদের ইছাখালী বিওপি আক্রমণ করে
- মাদারীপুরে পুলিশের পিকআপ উল্টে পুলিশ সদস্য নিহত, আহত ১০
- দুটি ওয়ান শুটার গান, একটি চাইনিজ পিস্তল ও ১১ রাউণ্ড গুলিসহ আরিফুল ইসলাম আটক
- থানায় মধ্যরাতে অবস্থান, ইউএনও কার্যালয়ে পাল্টা অভিযোগ
- কৃষি খাতকে এগিয়ে নিতে বাংলাদেশ ব্যাংকের পুনঃঅর্থায়ন স্কিমে যোগ দিলো ব্র্যাক ব্যাংক
- গ্রেপ্তার আব্দুস সোবহানকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে ৫ দিনের রিমাণ্ড আবেদন
- বাগেরহাটে প্রকাশ্য দিবালোকে বিকাশ পরিবেশকের দুই লাখ টাকা ছিনতাই
- বাগেরহাটে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
- রাজিব বাস সংস্কার মানববন্ধনে হামলা, আহত ছাত্রশক্তি-যুবশক্তির দুই নেতা
- ব্যস্ত কর্মজীবনে স্বাচ্ছন্দ্য আনবে আল্ট্রা ওয়াইড ওডিসি মনিটর
- ডিজিটাল জ্ঞান উন্নয়নের মাধ্যমে শিক্ষকদের দক্ষতা উন্নয়ন বিষয়ক কর্মশালা
- ১৪ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার
- খুলনায় সফল ক্যাম্পেইনের মাধ্যমে গ্রাহকদের পুরস্কৃত করল উপায়
- সুবর্ণচরে পূর্বচরবাটা ইউনিয়নে মাদক-সন্ত্রাস বিরোধী সমাবেশ অনুষ্ঠিত
- জামালপুর-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ, চালক-শ্রমিকের নিরাপত্তা দাবি
- ফরিদপুরে বিরোধপূর্ণ জমির ধানক্ষেতে বিষ প্রয়োগ ও হত্যার হুমকির অভিযোগ
- রামায়ন ও কবি গানে মানুষের হৃদয়ে জয় করেছে মৃনাল সরকার
- বিভাগীয় কমিশনারের ফুলপুর পরিদর্শন ও প্রকল্প উদ্বোধন
- প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনায় সচেতনতা বাড়াতে শিক্ষার্থীদের সম্পৃক্ত করছে ইউনিলিভার বাংলাদেশ
- ঈশ্বরদীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র্যালি
- জন্মাষ্টমীর শোভাযাত্রা নিয়ে ডিএমপির নির্দেশনা
- আদালতে হাজির হয়েও জামিন পাননি নায়ক রিয়াজ
- বরগুনায় তীব্র তাপপ্রবাহে ছাত্রলীগের ব্যতিক্রমী উদ্যোগ
- কলাপাড়ায় ১৯ টি বিদ্যালয়ের কন্যা শিশুদের ফলদ ও ঔষধি গাছের চারা বিতরণ
- ব্যাটারদের নিজেদেরও একটা প্ল্যান রাখার পরামর্শ বাশারের
- মাদক বিক্রিতে বাধা দেয়ায় কিশোরকে হত্যার চেষ্টা ফরিদপুরে
- পায়রা বিদ্যুৎকেন্দ্র নির্মাণে ক্ষতিগ্রস্ত পরিবারের আট দফা দাবি বাস্তবায়নের দাবিতে মানববন্ধন
- খাদ্যবান্ধব কর্মসূচির ৫৬০ মেঃটন খাদ্যশস্য কালোবাজারে, দুই কোটি টাকা খাদ্য কর্মকর্তার পেটে
- আল্লাহ আগামীতে যেন দাঁড়িপাল্লাকে সংসদে পাঠায়: আমির হামজা
- কলাপাড়ায় বাল্যবিবাহ প্রতিরোধে বিতর্ক প্রতিযোগিতা
- কলাপাড়ায় প্রাণ-প্রকৃতি ও নদী রক্ষার দাবিতে নদীতে পুস্পার্ঘ অর্পণ
- নেত্রকোনা জেলা প্রশাসকের কেন্দুয়ায় ব্যাস্ততম সারাদিন
- জীবন তো বহমান স্রোত
- পলাশবাড়ীতে বিশ্ব হাতধোয়া দিবস পালিত
- পটুয়াখালীতে গ্রাহকদের টাকা নিয়ে পলাতক রিক কর্মকর্তা গ্রেফতার
- পঞ্চগড় জেলা পর্যায়ে ৫২তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন
- মধুমতির বুকে হাজারো ভ্রমণ পিপাসুর ভিড়
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- মিষ্টি কড়া ত্রিশ ছড়া
- ‘পাঁচ বছরেই দেশকে সোনার খনিতে রূপান্তর সম্ভব’
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
- ৮নং সেক্টরে মুক্তিবাহিনী পাকসেনাদের ইছাখালী বিওপি আক্রমণ করে
-1.gif)








