‘আমি নিজেও বাধ্য হয়ে একসময় ঘুষ দিয়েছি’
স্টাফ রিপোর্টার : উপদেষ্টা হওয়ার আগে একসময় বাধ্য হয়ে ঘুষ দিতে হয়েছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। আজ রবিবার রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় রাজস্ব ভবনে ‘ট্যাক্স রিপ্রেজেন্টেটিভ ম্যানেজমেন্ট সিস্টেম (টিআইএমএস)’ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।
অর্থ উপদেষ্টা বলেন, ‘আমি নিজেও একসময় নিরুপায় হয়ে ঘুষ দিয়েছি, যাতে কাজটি সময়মতো হয়। বলেছি, এটা চা-নাশতার টাকা। মানুষ এসব দুর্নীতি থেকে মুক্তি চায়। আপনারা মানুষকে সেবা দিন। মানুষ ভালো সেবা পেলে সেবার মূল্য দিতেও কৃপণতা করবে না।’
আইটি খাতে বিদেশ নির্ভরতা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন অর্থ উপদেষ্টা বলেন, ‘অনেকে ডেভেলপমেন্টের নামে বিদেশি হার্ডওয়্যারের প্রতি ঝুঁকে পড়েন। এতে খরচও বাড়ে। বিদেশি কনসালটেন্টরা অনেক সময় কাজের চেয়ে বেশি কথা বলেন। তাদের মধ্যে কেউ কেউ ভালো কাজ করলেও, অনেক সময় এর পেছনে অসৎ উদ্দেশ্য থাকে।’
আইনজীবীদের উদ্দেশে তিনি বলেন, ‘বাড়তি অর্থ আদায়ের জন্য ঘুরিয়ে-পেঁচিয়ে কাজ করার কোনো মানে নেই। সরাসরি ভালোভাবে কাজ করলে মানুষ স্বচ্ছন্দে একই অর্থ দেবে। ভালো সেবা দিলে মানুষ তার মূল্য দিতে আপত্তি করে না।’
তিনি আরও বলেন, ‘বিনা পারিশ্রমিকে কর রিটার্ন দেওয়ার কথা বলা হয়, কিন্তু বাস্তবে তা সম্ভব নয়। বরং নির্ভরযোগ্য সেবা দিয়ে উপযুক্ত পারিশ্রমিক নেওয়া উচিত। আয়কর রিটার্ন পদ্ধতিকে এনবিআর অটোমেট করেছে। আয়কর আইনজীবীদের প্রশিক্ষণও দেওয়া হচ্ছে। এতে রাজস্ব আদায় আরও গতিশীল হবে। অনলাইনভিত্তিক কার্যক্রম ব্যক্তি এবং রাষ্ট্র—উভয়ের জন্যই মঙ্গলজনক।’
সরকারি কর্মকাণ্ডে হতাশ না হওয়ার আহ্বান জানিয়ে অর্থ উপদেষ্টা বলেন, ‘বর্তমান সরকার মানুষের জন্য কিছু করে যেতে চাচ্ছে। যদিও এটা অন্তর্বর্তী সরকার, তবুও আমরা যে উদ্যোগ নিচ্ছি, তা ভবিষ্যৎ সরকারের জন্যও সহায়ক হবে। যারা বাইরে থেকে কিছুই দেখছেন না, তাদের হতাশ না হয়ে ইতিবাচকভাবে দেখার অনুরোধ করছি।’
(ওএস/এসপি/সেপ্টেম্বর ১৪, ২০২৫)
পাঠকের মতামত:
- দুর্নীতিতে শীর্ষে পাসপোর্ট অফিস, দ্বিতীয় বিআরটিএ
- প্রকৃতির চেনা অতিথি দোয়েল পাখি অস্তিত্ব সংকটে
- নড়াইলের ৬০ ভাগই কাঁচা রাস্তা, জনদুর্ভোগ চরমে
- ১ জুলাই থেকে বাংলা কিউআর কোড ব্যবহার বাধ্যতামূলক
- সালথায় রাস্তার পাশেই পড়ে ছিলো যুবকের মরদেহ
- ‘দেশে বর্তমানে ৮২ লাখ মানুষ মাদকাসক্ত’
- তিস্তাসহ নদী ব্যবস্থাপনায় সহযোগিতা বাড়াতে একমত বাংলাদেশ-চীন
- নবাগত ইউএনও’র সঙ্গে নগরকান্দার সাংবাদিকদের পরিচিতি ও মতবিনিময় সভা
- ব্যাংক খাত সংস্কারে ৪৫ কোটি ডলার ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক
- ২০২৬ বিশ্বকাপকেই সবচেয়ে সফল বললেন ফিফা সভাপতি
- চিকিৎসা কষ্টে থাকা কাঙালিনী সুফিয়ার দায়িত্ব নিলো বসুন্ধরা ফাউন্ডেশন
- ভালুকায় একটানা বিয়াল্লিশ ঘন্টা যুদ্ধে পাকবাহিনীর ১২৫ জন সেনা নিহত হয়
- সাতক্ষীরা জেলা প্রশাসকের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ ও আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি
- সাতক্ষীরাবাসীকে ‘ধর্মান্ধ’ বলায় ডিসির বিরুদ্ধে মানববন্ধন
- প্রতিকার চেয়ে স্বরাষ্ট্রমন্ত্রীসহ বিভিন্ন দপ্তরে অভিযোগ সাতক্ষীরার আমজাদ হোসেনের
- ফরিদপুরে ‘এসকাফ’ সিরাপসহ নারী গ্রেফতার, মামলা দায়ের
- এখতিয়ার বহির্ভূত বিচারে বিবাহ বিচ্ছেদের রায়!
- ঈশ্বরদীতে ৭৬ বোতল কোডিন সিরাপসহ নারী গ্রেফতার
- দিনাজপুর সীমান্তে ভারত থেকে চারজনের অনুপ্রবেশ, জিজ্ঞাসাবাদ করছে বিজিবি
- ৯.৭ ইঞ্চির নতুন রেডমি প্যাড ২ নিয়ে এলো শাওমি
- দেশজুড়ে ৭ শতাধিক ওয়ালটন প্লাজায় মেডিক্যাল ক্যাম্পে ফ্রি চিকিৎসা প্রদান
- প্রবাসীদের সংগঠন ‘নয় বাড়ীয়া ফোরাম’র নতুন কমিটি ঘোষণা
- ফুলপুরে আ.লীগ ও অঙ্গসংগঠনের ৯ নেতাকর্মী গ্রেফতার
- গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত, আহত ২
- শ্যামনগরে আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন, গ্রেফতার ২
- প্রেমের টানা কুষ্টিয়ায় চীনা যুবক, বিয়ে করতে ইসলাম ধর্ম গ্রহণ
- ‘ফেনীর বন্যা সমাধানে সেনাবাহিনীর মাধ্যমে নদীর বেড়িবাঁধ নির্মাণ হবে’
- মাদারীপুরে বিষ প্রয়োগে ১৫ লাখ টাকার মাছ নিধন
- শরীয়তপুরের দুই রুটে ফেরি চলাচল বন্ধ
- এক কিশোর মুক্তিযোদ্ধার বীরত্ব গাথা
- বিজয়ের চারদিন পর চাটমোহর হানাদার মুক্ত হয়
- উত্তম ও অধম
- ঝালকাঠি ও নলছিটি মুক্ত দিবস বিজয়োল্লাসের এক অবিস্মরণীয় দিন
- মুরাদনগরে একই পরিবারের তিনজনকে পিটিয়ে হত্যা
- মরা নদের গল্প
- এক কিশোর মুক্তিযোদ্ধার যুদ্ধ কথা
- ‘ফ্যাসিস্টদের উদ্দেশ্য ছিল জিয়া পরিবারকে নিশ্চিহ্ন করা’
- লাওসকে উড়িয়ে দারুণ শুরু বাংলাদেশের
- ‘বুড়িগঙ্গার পানি যেন খাওয়া যায় সে ব্যবস্থা করবো’
- শাহজাদপুরে মাদক ব্যবসায়ী দম্পতি গ্রেফতার
- গ্রামবাংলার স্বাদ ও স্মৃতি মিশে থাকা বুনো আমড়া, নিঃশব্দে হারিয়ে যাচ্ছে সবুজ ঐতিহ্য
- গাজায় ‘শক্তিশালী’ হামলার নির্দেশ নেতানিয়াহুর
- আবদুল হামিদ মাহবুব’র একগুচ্ছ লিমেরিক
- সালথায় রাস্তার পাশেই পড়ে ছিলো যুবকের মরদেহ
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
২৫ জুন ২০২৬
- ১ জুলাই থেকে বাংলা কিউআর কোড ব্যবহার বাধ্যতামূলক
- ব্যাংক খাত সংস্কারে ৪৫ কোটি ডলার ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক
-1.gif)







