সোনার দাম আরও বাড়লো, ভরি ১৯৭৫৭৬ টাকা
স্টাফ রিপোর্টার : দেশের বাজারে আবার সোনার দাম বাড়ানো হয়েছে। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার দাম বাড়ানো হয়েছে ২ হাজার ১৯২ টাকা। এতে এক ভরি সোনার দাম ১ লাখ ৯৭ হাজার ৫৭৬ টাকা হয়েছে। দেশের বাজারে সোনার এতো দাম আগে কখনো হয়নি।
স্থানীয় বাজারে তেজাবী সোনার (পাকা সোনা) দাম বাড়ার পরিপ্রেক্ষিতে এই দাম বাড়ানো হয়েছে। রবিবার (৫ অক্টোবর) থেকে নতুন দাম কার্যকর হবে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।
শনিবার (৪ অক্টোবর) বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটি বৈঠকে করে এই দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। পরে কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমানের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এরআগে ৩০ সেপ্টেম্বর সোনার দাম বাড়ানো হয়। এতে ভালো মানের এক ভরি সোনার দাম হয় ১ লাখ ৯৫ হাজার ৩৮৪ টাকা। এতো দিন এটাই ছিলো দেশের বাজারে সোনার সর্বোচ্চ দাম। এখন আবার দাম বাড়ানোর ফলে সেই রেকর্ড ভেঙে গেলো।
এখন সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি সোনায় ২ হাজার ১৯২ টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৯৭ হাজার ৫৭৬ টাকা। ২১ ক্যারেটের এক ভরি সোনায় ২ হাজার ৯৯ টাকা বাড়িয়ে ১ লাখ ৮৮ হাজার ৫৯৫ টাকা নির্ধারণ করা হয়েছে।
এছাড়া ১৮ ক্যারেটের এক ভরি সোনায় ১ হাজার ৭৯৬ টাকা বাড়িয়ে নতুন দাম ১ লাখ ৬১ হাজার ৬৫১ টাকা নির্ধারণ করা হয়েছে। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনায় ১ হাজার ৫২৮ টাকা বাড়িয়ে দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৩৪ হাজার ২৫৩ টাকা।
এরআগে গত ৩০ সেপ্টেম্বর সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি সোনায় ২ হাজার ৪১৫ টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করা হয় ১ লাখ ৯৫ হাজার ৩৮৪ টাকা। ২১ ক্যারেটের এক ভরি সোনায় ২ হাজার ২৯৮ টাকা বাড়িয়ে ১ লাখ ৮৬ হাজার ৪৯৬ টাকা নির্ধারণ করা হয়।
এছাড়া ১৮ ক্যারেটের এক ভরি সোনায় ১ হাজার ৯৭১ টাকা বাড়িয়ে নতুন দাম ১ লাখ ৫৯ হাজার ৮৫৫ টাকা নির্ধারণ করা হয়। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনায় ১ হাজার ৬৮০ টাকা বাড়িয়ে দাম নির্ধারণ করা হয় ১ লাখ ৩২ হাজার ৭২৫ টাকা। আজ শনিবার পর্যন্ত এই দামে সোনা বিক্রি হয়েছে।
সোনার দাম বাড়াোন হলেও রূপার দাম অপরিবর্তিত রয়েছে। ২২ ক্যারেটের এক ভরি রূপার দাম নির্ধারণ করা হয়েছে ৩ হাজার ৬২৮ টাকা। এছাড়া ২১ ক্যারেটের এক ভরি রূপার দাম ৩ হাজার ৪৫৩ টাকা, ১৮ ক্যারেটের এক ভরি রূপার দাম ২ হাজার ৯৬৩ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি রূপার দাম ২ হাজার ২২৮ টাকা নির্ধারণ করা হয়েছে।
(ওএস/এএস/অক্টোবর ০৫, ২০২৫)
পাঠকের মতামত:
- নবাগত ইউএনও’র সঙ্গে নগরকান্দার সাংবাদিকদের পরিচিতি ও মতবিনিময় সভা
- ব্যাংক খাত সংস্কারে ৪৫ কোটি ডলার ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক
- ২০২৬ বিশ্বকাপকেই সবচেয়ে সফল বললেন ফিফা সভাপতি
- চিকিৎসা কষ্টে থাকা কাঙালিনী সুফিয়ার দায়িত্ব নিলো বসুন্ধরা ফাউন্ডেশন
- ভালুকায় একটানা বিয়াল্লিশ ঘন্টা যুদ্ধে পাকবাহিনীর ১২৫ জন সেনা নিহত হয়
- সাতক্ষীরা জেলা প্রশাসকের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ ও আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি
- সাতক্ষীরাবাসীকে ‘ধর্মান্ধ’ বলায় ডিসির বিরুদ্ধে মানববন্ধন
- প্রতিকার চেয়ে স্বরাষ্ট্রমন্ত্রীসহ বিভিন্ন দপ্তরে অভিযোগ সাতক্ষীরার আমজাদ হোসেনের
- ফরিদপুরে ‘এসকাফ’ সিরাপসহ নারী গ্রেফতার, মামলা দায়ের
- এখতিয়ার বহির্ভূত বিচারে বিবাহ বিচ্ছেদের রায়!
- ঈশ্বরদীতে ৭৬ বোতল কোডিন সিরাপসহ নারী গ্রেফতার
- দিনাজপুর সীমান্তে ভারত থেকে চারজনের অনুপ্রবেশ, জিজ্ঞাসাবাদ করছে বিজিবি
- ৯.৭ ইঞ্চির নতুন রেডমি প্যাড ২ নিয়ে এলো শাওমি
- দেশজুড়ে ৭ শতাধিক ওয়ালটন প্লাজায় মেডিক্যাল ক্যাম্পে ফ্রি চিকিৎসা প্রদান
- প্রবাসীদের সংগঠন ‘নয় বাড়ীয়া ফোরাম’র নতুন কমিটি ঘোষণা
- ফুলপুরে আ.লীগ ও অঙ্গসংগঠনের ৯ নেতাকর্মী গ্রেফতার
- গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত, আহত ২
- শ্যামনগরে আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন, গ্রেফতার ২
- সুনামধন্য গরিবের ডাক্তার সামির হোসেন মিশু গ্রেপ্তার
- মৌলভীবাজারে পৌরকর ২০ গুণ বৃদ্ধি!
- টুঙ্গিপাড়ায় রাস্তা নির্মাণে বাধা, অবরুদ্ধ ২০ পরিবার
- ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সালথায় অবহিতকরণ সভা
- আমার বটবৃক্ষ
- নড়াইলে এনসিপির বিক্ষোভ মিছিল সমাবেশ
- প্রাথমিক শিক্ষার বিবর্তন ও এসডিজি ৪ অর্জন
- তারুণ্যের ঈদ ভাবনা
- প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের সুযোগ প্রদানের দাবি
- শ্রীমঙ্গলে যুবলীগ নেতার বিরুদ্ধে গ্রাম্য সালিশে দিনমজুর বৃদ্ধকে মারধরের অভিযোগ
- প্রেমের টানা কুষ্টিয়ায় চীনা যুবক, বিয়ে করতে ইসলাম ধর্ম গ্রহণ
- ‘ফেনীর বন্যা সমাধানে সেনাবাহিনীর মাধ্যমে নদীর বেড়িবাঁধ নির্মাণ হবে’
- প্রতিষ্ঠাবার্ষিকী ও পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে নীলফামারী জেলা আ.লীগের বর্ণিল আয়োজন
- শরীয়তপুরের দুই রুটে ফেরি চলাচল বন্ধ
- মাদারীপুরে বিষ প্রয়োগে ১৫ লাখ টাকার মাছ নিধন
- উত্তম ও অধম
- বিজয়ের চারদিন পর চাটমোহর হানাদার মুক্ত হয়
- ঝালকাঠি ও নলছিটি মুক্ত দিবস বিজয়োল্লাসের এক অবিস্মরণীয় দিন
- মরা নদের গল্প
- মুরাদনগরে একই পরিবারের তিনজনকে পিটিয়ে হত্যা
- এক কিশোর মুক্তিযোদ্ধার যুদ্ধ কথা
- ‘ফ্যাসিস্টদের উদ্দেশ্য ছিল জিয়া পরিবারকে নিশ্চিহ্ন করা’
- লাওসকে উড়িয়ে দারুণ শুরু বাংলাদেশের
- এক কিশোর মুক্তিযোদ্ধার বীরত্ব গাথা
- গ্রামবাংলার স্বাদ ও স্মৃতি মিশে থাকা বুনো আমড়া, নিঃশব্দে হারিয়ে যাচ্ছে সবুজ ঐতিহ্য
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- ২৩ এপ্রিল তালার পারকুমিরা গণহত্যা দিবস
-1.gif)







