বিদ্যুৎ বন্ধ করেনি আদানি, এলো ৮৫৬ মেগাওয়াট
স্টাফ রিপোর্টার : বাংলাদেশের কাছে প্রাপ্য ভারতের আদানি পাওয়ারের বকেয়া বিল ১০ নভেম্বরের মধ্যে পরিশোধ না করলে আজ (মঙ্গলবার) থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ বন্ধের হুমকি দিয়েছিল কোম্পানিটি। তবে, বাংলাদেশ কর্তৃপক্ষের আশ্বাসে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করেনি তারা।
মঙ্গলবার (১১ নভেম্বর) দুপুরে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের জনসংযোগ পরিদপ্তরের পরিচালক মো. শামীম হাসান জানিয়েছেন, আজ বেলা ১১টায় আদানি থেকে ৮৫৬ মেগাওয়াট বিদ্যুৎ পাওয়া গেছে।
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রনালয়ের উপদেষ্টা ফাওজুল কবির খান গণমাধ্যমকে বলেছেন, আদানির সঙ্গে কিছু বিষয় নিয়ে মতপার্থক্য রয়েছে। আদানির দুর্নীতির বিষয়ে হাইকোর্টে একটি রিট হয়েছে। আমরা অন প্রটেস্ট আংশিক পেমেন্ট দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।
বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, চলতি মাসে ১০০ মিলিয়ন ডলার পরিষোধের বিষয়ে আদানিকে আশ্বস্ত করা হয়েছে। সরকারের উচ্চ পর্যায় থেকে ব্যাংকে বলা হয়েছে। চলতি মাসে কয়েক ধাপে এই বিল পরিশোধ করা হবে।
এর আগে, বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) ও বিদ্যুৎ বিভাগের কর্মকর্তারা জানিয়েছিলেন, অক্টোবরের শেষ দিকে আদানি পাওয়ারের হেড অব এনার্জি রেগুলেটরি অ্যান্ড কমার্শিয়াল অভিনাশ অনুরাগ পিডিবির চেয়ারম্যানের কাছে একটি আনুষ্ঠানিক চিঠি পাঠান। চিঠিতে ভারতের আদানি পাওয়ার জানায়, বারবার অনুরোধ ও যোগাযোগের পরও পিডিবি ৪৯৬ মিলিয়ন মার্কিন ডলার (প্রায় ৪৯ দশমিক ৬ কোটি ডলার) বকেয়া পরিশোধ করেনি।
এর মধ্যে পিডিবির নিজস্বভাবে স্বীকৃত বকেয়া ২৬২ মিলিয়ন ডলার এখনও অনাদায়ী রয়েছে বলে চিঠিতে উল্লেখ করা হয়। চিঠিতে আদানি পাওয়ার আরও দাবি করে, বারবার বিল বকেয়া থাকায় তারা ২০১৭ সালের পাওয়ার পারচেজ অ্যাগ্রিমেন্ট (পিপিএ)-এর ধারা ১৩.২ (i) ও (ii) অনুযায়ী বিদ্যুৎ সরবরাহ বন্ধ করার আইনি অধিকার রাখে।
কোম্পানিটি আরও জানায়, সরবরাহ বন্ধ থাকলেও কেন্দ্রের নির্ভরযোগ্য সক্ষমতার ভিত্তিতে তারা ক্ষমতা চার্জ (ক্যাপাসিটি পেমেন্ট) পাওয়ার অধিকারী থাকবে।
সেসময় বিদ্যুৎ বন্ধের হুমকির চিঠি পেয়েছেন বলে নিশ্চিত করেছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা ফওজুল কবির খান। গত মঙ্গলবার (৪ নভেম্বর) রাতে তিনি বলেন,আদানির চিঠি পেয়ছি। তারা বলেছে, যদি ১০ নভেম্বরের মধ্যে বকেয়া পরিশোধ না করা হয় তাহলে বিদ্যুৎ বন্ধ করে দেবে। আমরা দেখি কী করি- আলোচনায় বসবো।
(ওএস/এএস/নভেম্বর ১১, ২০২৫)
পাঠকের মতামত:
- ১৬ বছর পর প্রাথমিক বৃত্তি পরীক্ষা বুধবার, মানতে হবে যে নির্দেশনা
- ‘চট্টগ্রামের রাজাঘাট এলাকা পাকবাহিনীর দখলে চলে যায়’
- ধামরাইয়ে উপজেলা প্রশাসনের আযোজনে পহেলা বৈশাখ উদযাপন
- ছিনতাইয়ের মোবাইল নিয়ে দ্বন্দ্বে ‘এলেক্স ইমন’ খুন
- সরকারি দায়িত্বপ্রাপ্তদের সাথে অসদ আচরণ, পাম্প মালিককে জরিমানা
- পাংশায় বর্ণাঢ্য আয়োজনে বাংলা বর্ষবরণ
- শিবগঞ্জে ৩১৪৭ কৃষকের হাতে কৃষক কার্ড ও গাছের চারা
- বৈশাখের প্রথম দিনেই তাপপ্রবাহ, হাঁপিয়ে উঠছেন শ্রমিকেরা
- সোনাতলায় বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন
- বন্ধ হয়ে গেল দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার
- রাজৈরে নানা আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন
- গোপালগঞ্জে বর্ষবরণ
- গোপালগঞ্জ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বর্ষবরণ
- বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রায় জামালপুরে বাংলা বর্ষবরণ
- সালথায় নানা আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন
- দিনাজপুরে বর্ণিল আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন
- সুন্দরবনে ঝড়ের কবলে পড়ে ভারতে ঢুকে পড়া ৪ মৌয়ালকে স্বজনদের কাছে হস্তান্তর
- নগরকান্দায় বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন
- সাতক্ষীরায় বর্ণিল আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন
- বারো রকম বারো ছড়া
- ক্যালিফোর্নিয়ায় যৌন নিপীড়নের অভিযোগে কংগ্রেস থেকে সুয়ালওয়েলের পদত্যাগ
- ‘কৃষককে আত্মনির্ভরশীল ও স্বচ্ছল হিসেবে গড়ে তোলাই সরকারের লক্ষ্য’
- মোস্তাফিজের জায়গায় আইপিএল খেলতে গিয়ে পিএসএলে নিষিদ্ধ মুজারাবানি
- কোটালীপাড়ায় বর্ণাঢ্য আয়োজনে বর্ষবরণ উৎসব
- বর্ণিল আয়োজনে কাপ্তাইয়ে বাংলা নববর্ষ উদযাপিত
- ঝালকাঠিতে নির্ধারিত স্থানে সভা করতে পারেনি এনসিপি
- মেহেরপুরে আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস পালন
- স্বপ্ন বিনির্মাণে ওরা ৬ জন
- ‘দ্যা এপিক ফল অব ডিক্টেটর শেখ হাসিনা’ বইয়ের মোড়ক উন্মোচন
- আদমদীঘিতে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১
- উকিল কমিশন গিয়ে দেখলেন রাস্তা না থাকায় দুর্ভোগে শতাধিক পরিবার
- গোবিন্দগঞ্জে গৃহবধূসহ ২ জনের মরদেহ উদ্ধার
- বই মেলায় ‘দ্যা এপিক ফল অফ ডিক্টেটর শেখ হাসিনা’
- ভোলার তজুমদ্দিনে বর্ণাঢ্য আয়োজনে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
- মৌলভীবাজারে সড়কে গাছ ফেলে রাস্তা অবরোধ, চলছে না দূরপাল্লার বাস
- ভৈরবে চিহ্নিত ৩ ছিনতাইকারী আটক
- ধর্ষকের সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবিতে শরীয়তপুরে মহিলা দলের বিক্ষোভ মিছিল
- হাত লাগলেই খসে পড়ছে ‘মুজিববর্ষে’র ঘরগুলোর আস্তরণ
- নিউ হ্যাম্পশায়ারে ট্রাম্প জয়ী
- মতলবে সাবেক স্বামী কর্তৃক স্ত্রীকে গলা কেটে হত্যা, ঘাতক আটক
- বইমেলা স্থগিত
- ভৈরবে মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলা উদ্বোধন
- জাকসু নির্বাচনে ভোটগ্রহণ চলছে
- মেঘনার বুকে ‘মিনি কক্সবাজার’
- রংপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৫
-1.gif)








