কৃষিতে খেলাপি ঋণ ২০ হাজার ৩০২ কোটি টাকা
স্টাফ রিপোর্টার : দেশের ব্যাংকিং খাতে খেলাপি ঋণের অভিশাপ এবার জেঁকে বসেছে কৃষিঋণেও। দীর্ঘদিন কম ঝুঁকির তালিকায় থাকা কৃষিঋণে হঠাৎ করেই খেলাপি বাড়ছে অস্বাভাবিক হারে। নতুন নীতিমালায় সাব-স্ট্যান্ডার্ড, ডাউটফুল ও ব্যাড লোনের সময়সীমা কমিয়ে আনার পর থেকেই এ ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা দিয়েছে।
বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্যে দেখা যায়, মার্চে কৃষিঋণের খেলাপি ছিল ৯ হাজার ৫৬৬ কোটি টাকা, যা মোট বিতরণকৃত ঋণের ১৩.৩ শতাংশ। অক্টোবরে এসে তা লাফিয়ে বেড়ে দাঁড়িয়েছে ২০ হাজার ৩০২ কোটি টাকা, যা মোট কৃষিঋণের প্রায় ৩৪ শতাংশ। ২০২৪ সালের জুনে খেলাপি ছিল মাত্র ৫ হাজার ৯৬৫ কোটি টাকা।
আগে কৃষিঋণ সাব-স্ট্যান্ডার্ড হতে সময় লাগতো ১ বছর, ডাউটফুলে ৩ বছর আর ব্যাড লোন হতে লাগতো ৫ বছর। কিন্তু নতুন নীতিমালায় এই সময়সীমা কমে দাঁড়িয়েছে যথাক্রমে ৩, ৬ ও ১২ মাস। ফলে আগে যেসব ঋণ নিয়মিত ছিল, সেগুলো এখন দ্রুতই খেলাপির তালিকায় চলে আসছে।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, দেশে বর্তমানে বিতরণকৃত কৃষিঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৫৯ হাজার ৮৮১ কোটি টাকা। এর মধ্যে ২০ হাজার ৩০২ কোটি টাকা খেলাপি, যা মোট বিতরণকৃত ঋণের ৩৩ দশমিক ৯১ শতাংশ।
অক্টোবর পর্যন্ত কৃষিঋণে খেলাপির সবচেয়ে বড় বোঝা বহন করছে রাষ্ট্রীয় মালিকানাধীন ৯টি ব্যাংক। এ ব্যাংকগুলোর কৃষি খাতে ঋণ বিতরণ ৩৯ হাজার ৯৬৮ কোটি টাকা হলেও খেলাপি ঋণ দাঁড়িয়েছে ১৮ হাজার ৭৫৬ কোটি টাকা—যা মোট বিতরণকৃত ঋণের ৪৬ দশমিক ৯৩ শতাংশ।
অন্যদিকে, বেসরকারি ব্যাংকগুলো একই সময়ে কৃষিখাতে ১৮ হাজার ৯৪১ কোটি টাকা ঋণ দিয়েছে। এর মধ্যে খেলাপি ঋণ ১ হাজার ৫৪৬ কোটি টাকা, যা মাত্র ৮ দশমিক ১৬ শতাংশ। এ খাতে বিদেশি ব্যাংকগুলোর ঋণ বিতরণ ৯৭০ কোটি টাকা; উল্লেখযোগ্যভাবে, এসব ব্যাংকের কোনো খেলাপি ঋণ নেই।
কোন ব্যাংকের খেলাপি কত?
কৃষিখাতে খেলাপি ঋণের অঙ্কে ব্যাংকগুলোর তালিকার শীর্ষে রয়েছে বাংলাদেশ কৃষি ব্যাংক। প্রতিষ্ঠানটি অক্টোবর পর্যন্ত ২১ হাজার ৬৯১ কোটি টাকা কৃষিঋণ বিতরণ করেছে, যার মধ্যে ১২ হাজার ৮৯১ কোটি টাকা খেলাপি—যা সর্বোচ্চ। দ্বিতীয় স্থানে রয়েছে আরেক রাষ্ট্রায়ত্ত ব্যাংক সোনালী ব্যাংক। ব্যাংকটির বিতরণ করা ৯ হাজার ১২৮ কোটি টাকার কৃষিঋণের মধ্যে খেলাপি দাঁড়িয়েছে ৩ হাজার ৩৬২ কোটি টাকা। তৃতীয় স্থানে আছে বিশেষায়িত রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব)। ব্যাংকটি ২ হাজার ৪৫১ কোটি টাকা কৃষি ঋণ বিতরণ করেছে, যার মধ্যে ১ হাজার ১১ কোটি টাকা খেলাপি। চতুর্থ স্থানে জনতা ব্যাংক—অক্টোবর পর্যন্ত তাদের বিতরণ করা ৩ হাজার ১০৯ কোটি টাকার কৃষি ঋণের ৭১৬ কোটি টাকা খেলাপি। পঞ্চম স্থানে থাকা অগ্রণী ব্যাংকের খেলাপি ঋণ ৫৩০ কোটি টাকা; ব্যাংকটি ২ হাজার ৯০৬ কোটি টাকা কৃষিঋণ দিয়েছে।
ষষ্ঠ অবস্থানে রয়েছে ন্যাশনাল ব্যাংক—৩৭৫ কোটি টাকা ঋণ বিতরণের বিপরীতে খেলাপি ২৪২ কোটি টাকা। সপ্তম স্থানে রূপালী ব্যাংক—৫৭৯ কোটি টাকার কৃষিঋণের মধ্যে খেলাপি ২২৪ কোটি টাকা। অষ্টম স্থানে আছে একীভূত হওয়া প্রক্রিয়ায় থাকা এক্সিম ব্যাংক। প্রতিষ্ঠানটি ৪৬৭ কোটি টাকা ঋণ দিয়েছে, যার মধ্যে ১৫৮ কোটি টাকা খেলাপি। নবম স্থানে আল-আরাফাহ ইসলামী ব্যাংক—৭৫১ কোটি টাকার কৃষিঋণের ১৪৫ কোটি টাকা খেলাপি। আর দশম স্থানে রয়েছে এবি ব্যাংক। তাদের বিতরণ করা ২২৯ কোটি টাকার কৃষিঋণের মধ্যে খেলাপি দাঁড়িয়েছে ১২৬ কোটি টাকা।
শতাংশের হিসাবে কৃষিখাতে খেলাপি ঋণে শীর্ষে রয়েছে শরীয়াহ ভিত্তিক ইউনিয়ন ব্যাংক। প্রতিষ্ঠানটির বিতরণ করা কৃষিঋণের ৯০ দশমিক ২৪ শতাংশই এখন খেলাপি—যা তালিকার সর্বোচ্চ। দ্বিতীয় স্থানে রয়েছে বেসরকারি ন্যাশনাল ব্যাংক, যার খেলাপির হার ৬৪ দশমিক ৬৭ শতাংশ। এর পরেই রয়েছে রাষ্ট্রায়ত্ত বাংলাদেশ কৃষি ব্যাংক, যেখানে খেলাপি ঋণের হার ৫৯ দশমিক ৪৪ শতাংশ। চতুর্থ ও পঞ্চম স্থানে রয়েছে যথাক্রমে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক (৫৫ দশমিক ২২ শতাংশ) এবং এবি ব্যাংক (৫৫ দশমিক ১৩ শতাংশ)।
পরের অবস্থানগুলোতে রয়েছে- গ্লোবাল ইসলামী ব্যাংক: ৪২.৪২ শতাংশ, রূপালি ব্যাংক: ৩৮.৬৫ শতাংশ, সোনালী ব্যাংক: ৩৬.৮৩ শতাংশ, এক্সিম ব্যাংক: ৩৩.৮৫ শতাংশ, বাংলাদেশ কমার্স ব্যাংক: ৩০.৩৯ শতাংশ, বিডিবিএল: ২৬.৯৬ শতাংশ, সোশ্যাল ইসলামী ব্যাংক: ২৫.৩৮ শতাংশ, জনতা ব্যাংক: ২৩.০৫ শতাংশ, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব): ২১.২৩ শতাংশ, অগ্রণী ব্যাংক: ১৮.২৪ শতাংশ, আল-আরাফাহ ইসলামী ব্যাংক: ১৯.৩৭ শতাংশ, বেসিক ব্যাংক: ১৬.৬৪ শতাংশ, আইএফআইসি ব্যাংক: ১৪.২৯ শতাংশ। এই তালিকায় প্রকাশ পেয়েছে কোন ব্যাংকের কৃষিখাতে ঝুঁকি কতটা গভীর হয়েছে এবং খেলাপির বেড়ে চলা প্রবণতা ব্যাংকিং খাতকে কতটা চাপে ফেলছে।
কোথায় কত ঋণ বিতরণ
কেন্দ্রীয় ব্যাংকের হালনাগাদ তথ্যে দেখা গেছে, চলতি অর্থবছরে ব্যাংকগুলো মৎস্য খাতে ১ হাজার ৬৯৩ কোটি টাকা ঋণ বিতরণ করেছে। প্রাণিসম্পদ ও পোলট্রি খাতে দেওয়া হয়েছে ৩ হাজার ২১৬ কোটি টাকা। পাশাপাশি, চার মাসে দারিদ্র্য বিমোচন কার্যক্রমে ৫২২ কোটি, শস্য উৎপাদন খাতে ৫ হাজার ৬২৩ কোটি, কৃষিযন্ত্র ক্রয়ে ৬০ কোটি, সেচযন্ত্র ক্রয়ে ৪৮ কোটি এবং শস্য মজুদ ও বিপণন খাতে ১৬ কোটি টাকা ঋণ দিয়েছে বিভিন্ন ব্যাংক।
বাংলাদেশ ব্যাংকের পরিচালক ও সহকারী মুখপাত্র মোহাম্মদ শাহরিয়ার সিদ্দিকী জাগো নিউজকে বলেন, আন্তর্জাতিক মানদণ্ডে যেতে গিয়েই সময়সীমায় পরিবর্তন আনতে হয়েছে। এতে সাময়িকভাবে খেলাপি বেড়েছে। খুব দ্রুতই পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে।
চেঞ্জ ইনিশিয়েটিভের রিসার্চ ফেলো এম হেলাল আহমেদ জনি জাগো নিউজকে বলেন, কৃষিখাতে খেলাপি বেড়ে গেলে উৎপাদন, রপ্তানি, এমনকি দেশজুড়ে মূল্যস্ফীতিতে চাপ তৈরি হবে। খাদ্য নিরাপত্তার কারণে এই খাতকে আরও বেশি নীতিসহায়তায় আনতে হবে। তিনি কৃষিতে প্রযুক্তির ব্যবহার, আধুনিকায়ন এবং উৎপাদনশীলতা বাড়াতে বিশেষ ঋণ স্কিমের সুপারিশ করেন।
(ওএস/এএস/নভেম্বর ৩০, ২০২৫)
পাঠকের মতামত:
- জিঞ্জিরায় নিরীহ আশ্রয়প্রার্থীদের ওপর পাকসেনাবাহিনী আক্রমণ চালায়
- ৩০ এপ্রিল সিলেট যাবেন প্রধানমন্ত্রী
- জামালপুরে ১০ দিনব্যাপী বিসিক উদ্যােক্তা মেলা শুরু
- শিক্ষার্থী সেজে শিক্ষা ব্যবস্থা পর্যবেক্ষণ করলেন লৌহজংয়ের ইউএনও
- ‘প্রাথমিকের ২ লাখ শিক্ষার্থীকে বিনামূল্যে স্কুল ড্রেস দেওয়া হবে’
- ইউনূসসহ সকল উপদেষ্টা অপরাধী : মোমিন মেহেদী
- অসুস্থতা ও একাকিত্বের জ্বালা সইতে না পেরে কাপ্তাইয়ে বৃদ্ধের আত্মহনন
- নগরকান্দায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, স্বামী পলাতক
- ভারত থেকে পাইপলাইনে এলো ৭ হাজার মেট্রিক টন ডিজেল
- ঈশ্বরদীতে ভুয়া জজ পরিচয়ে প্রতারণার চেষ্টা, সাবেক সেরেস্তাদার আটক
- নড়াইলে সাংবাদিকদের সাথে মতবিনিময় করলেন জেলা পুলিশ সুপার
- মুদি দোকানে ৩৫০ টাকা লিটারে পেট্রোল বিক্রি, জরিমানা ৫০ হাজার
- নড়াইলে রাস্তার ধারে দৃষ্টিনন্দন সজনের বাহার
- সাতক্ষীরা জেলা আইনজীবী সহকারী সমিতির দ্বি-বার্ষিক নির্বাচন ২৩ এপ্রিল
- বিএনপি নেতার বিরুদ্ধে যৌন হয়রানির মামলা
- মোটরসাইকেলের বৈধ কাগজ না থাকায় মিলছে না জ্বালানি তেল, ১২ জনের জরিমানা
- গোপালগঞ্জে ৭০ বোতল উইনসেরেক্সসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
- একটি সেতুর কারণে ৯ বছরের দুর্ভোগে ১০ গ্রামের মানুষ
- হামের টিকাদান কর্মসূচি শুরু ৫ এপ্রিল
- ‘মাদক সম্পৃক্ততা প্রমাণ করতে পারলে আত্মহত্যা করবো’
- কাশিয়ানীতে রেস্টুরেন্টে নারীকে ধর্ষণের অভিযোগে কর্মচারী গ্রেফতার
- ‘পাচার হওয়া অর্থ ফেরাতে সব পদক্ষেপ নেবে সরকার’
- মেলেনি লাইসেন্স, পেছাচ্ছে জ্বালানী লোডিং
- মহম্মদপুরে পুলিশের বিশেষ অভিযানে ৭ ইয়াবাসেবী আটক
- সুন্দরবনের মধু আহরণ ও জলদস্যু নির্মূল কার্যক্রমের উদ্বোধন
- কুড়িগ্রামে সর্বনিম্ন তাপমাত্রা ৬.৮ ডিগ্রী, মানুষের নাভিশ্বাস
- চাঁদপুরে জাহাজে ৭ খুন: স্বজনদের কাছে লাশ হস্তান্তর
- একুশে বইমেলায় ‘দেখা শোনা জানা কথা’
- '১৫ আগস্ট দুপুর গড়াতে না গড়াতেই রেডিওতে কোরাস কণ্ঠে উপর্যুপরি পরিবেশিত হয় মুজিব বিরোধী গান......এতো দিন মহাজনী করেছে যারা মুখোশ এবার তাদের খুলবোই.....'
- চুলের যত্নে জানতে হবে যে ১০ তথ্য
- শরীয়তপুরে তিনটি আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী ঘোষণা
- ‘নাহিদের বালখিল্য বক্তব্য জাতি আশা করে না’
- কৃষ্ণচূড়ার ডালে ডালে
- মেহেরপুরে মেহেগুনি বাগান প্রিমিয়ার লিগে চ্যাম্পিয়ন সার্কেল চ্যাম্পিয়ান
- চাঁদপুরে জাহাজে খুন হওয়া ছেলের শোকে বাবার মৃত্যু
- খাগড়াছড়িতে চলছে ১৫ দিনব্যাপী বৈসাবি মেলা
- বরগুনায় টিকা নিয়ে হাসপাতালে ১৬ শিক্ষার্থী
- মেহেরপুরে বিভিন্ন আয়োজনে দিনব্যাপী প্রবীণদের মিলন মেলা
- শরীয়তপুরে সমকাল প্রতিনিধিকে হাতুড়িপেটার প্রতিবাদে মানববন্ধন
- ‘কেউ ভাবেনি গাজায় যুদ্ধবিরতি সম্ভব’
- রংপুরে তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ শীর্ষক কর্মশালা
- পবিত্র মহন্ত জীবন এর দু’টি কবিতা
- ‘কুমিল্লায় সন্ত্রাসী-চাঁদাবাজদের যেকোনো মূল্যে প্রতিহত করা হবে’
- একাত্তরে নিখোঁজ হওয়া পিতার প্রথম মৃত্যু সংবাদ পেলাম পঁচাত্তরের ১৫ আগস্ট
- ফরিদগঞ্জে তিন সন্তানের জননী ও যুবকের আত্মহত্যা
-1.gif)








