৫০০ টাকার নতুন নোট বাজারে আসছে বৃহস্পতিবার
স্টাফ রিপোর্টার : বাংলাদেশের ঐতিহাসিক ও প্রত্নতাত্তিক স্থাপত্য শীর্ষক সিরিজের নতুন নোট আগামী বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বাজারে আসছে। কাগুজে সব ধরনের নোটের পাশাপাশি এ নোট চলবে।
মঙ্গলবার (২ ডিসেম্বর) বাংলাদেশ ব্যাংক থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর স্বাক্ষরিত নতুন সিরিজের ১০০০, ৫০০, ২০০, ১০০, ৫০, ২০, ১০, ৫ ও ২ টাকা মূল্যমানের নোট ছাপানোর উদ্যোগ নেওয়া হয়েছে। ইতোমধ্যে ১০০০, ১০০, ৫০ ও ২০ টাকার নতুন নোট বাজারে এসেছে। এরই ধারাবাহিকতায় এবার ৫০০ টাকার নতুন নোট বাজারে যুক্ত হচ্ছে।
নতুন ৫০০ টাকার নোটটির আকার ১৫২ মি.মি. × ৬৫ মি.মি.। নোটের সম্মুখভাগের বাম পাশে রয়েছে কেন্দ্রীয় শহীদ মিনার এবং মাঝখানে ব্যাকগ্রাউন্ডে পাতা ও কলিসহ প্রস্ফুটিত শাপলা ফুল। পেছনে মুদ্রিত রয়েছে বাংলাদেশ সুপ্রিম কোর্ট, ঢাকা। জলছাপে রয়েছে রয়েল বেঙ্গল টাইগারের মুখ, ইলেকট্রোটাইপ জলছাপে ‘৫০০’ এবং বাংলাদেশ ব্যাংকের মনোগ্রাম। নোটটিতে সবুজ রঙের আধিক্য ব্যবহার করা হয়েছে।
নোটটিতে মোট ১০ ধরনের নিরাপত্তা বৈশিষ্ট্য রয়েছে। এর মধ্যে সম্মুখভাগের ডান কোণায় মুদ্রিত মূল্যমান ‘৫০০’ রঙ পরিবর্তনশীল নিরাপত্তা কালি দিয়ে ছাপা হয়েছে-নোট নাড়াচাড়া করলে রঙ সবুজ থেকে নীল হয় এবং ভেতরের কোনাকুনি ‘৫০০’ লেখা স্পষ্ট হয়। সম্মুখভাগের বামদিকে রয়েছে ৪ মি.মি. চওড়া লাল ও স্বর্ণালী রঙের পেঁচানো নিরাপত্তা সুতা, যা নাড়াচাড়া করলে লাল অংশ সবুজে রূপ নেয়। এতে ‘৫০০ টাকা’ লেখা থাকে, যা আলোর বিপরীতে ধরে দেখা যায়। দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য নোটের ডানদিকের নিচে পাঁচটি ছোট উঁচু বৃত্ত রাখা হয়েছে।
গভর্নর স্বাক্ষরের ডানপাশে থাকা ‘৫০০’ আলোর বিপরীতে ধরলে স্পষ্ট দেখা যায়। নোটের নিচের বর্ডারের মাঝখানে সবুজ ডিজাইনের ভেতর গুপ্তভাবে ‘৫০০’ লেখা রয়েছে, যা নোট বাঁকালে দেখা যায়। নোটের কাগজে লাল, নীল ও সবুজ রঙের অসংখ্য ফাইবার রয়েছে, যা UV ডিটেক্টরে দৃশ্যমান হয়। পাশাপাশি নোটের উভয় পাশে UV curing varnish ব্যবহারের কারণে নোটটি স্পর্শে কিছুটা চকচকে অনুভূত হয়।
বর্তমান প্রচলিত সব ধরনের কাগুজে নোট এবং ধাতব মুদ্রা আগের মতোই চালু থাকবে। এ ছাড়া মুদ্রা সংগ্রাহকদের জন্য ৫০০ টাকার নমুনা নোট (যা বিনিময়যোগ্য নয়) ছাপানো হয়েছে। নির্ধারিত মূল্যে এগুলো বাংলাদেশ ব্যাংকের জাদুঘর বিভাগ, মিরপুর থেকে সংগ্রহ করা যাবে।
(ওএস/এএস/ডিসেম্বর ০৩, ২০২৫)
পাঠকের মতামত:
- বিয়ে না করার শর্তে আজীবন পেনশন পাবেন বিধবা স্ত্রী-বিপত্নীক স্বামী
- ‘অচিরেই বিদ্যুৎ সমস্যার সমাধান হবে’
- ভর্তুকির চাপ সামলাতে জ্বালানি তেলের দাম লিটারে বাড়লো ২০ টাকা
- মুক্তিবাহিনী পাথরঘাটা অঞ্চলে পাকহানাদারদের অবস্থানের ওপর আক্রমণ চালায়
- ৮ দিন পর উৎপাদনে ফিরেছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিট
- কর্ণফুলীতে নেমে নিখোঁজ, ৩ ঘণ্টা পর চবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
- দেড় লক্ষাধিক দিয়াশলাই কাঠির তৈরি দুর্গা প্রতিমা
- কলি হত্যার বিচার দাবিতে উত্তাল পাবনা, আদালত-ডিসি অফিস ঘেরাও
- ‘আওয়ামী লীগ দেশের গণতান্ত্রিক পরিবেশ ধ্বংস করতে চায়’
- গভীর রাতে পার্কিং করা বাসে আগুন
- টাঙ্গাইলে সাবেক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা
- কর্ণফুলী নদীতে গোসলে নেমে চবি শিক্ষার্থী নিখোঁজ
- ফরিদপুর পৌরসভার সাবেক প্যানেল মেয়র মনিরুল ইসলাম গ্রেপ্তার
- গোপালগঞ্জে ধান-চাল সংগ্রহ শতভাগ অর্জিত
- নড়াইলে আদালত এলাকা থেকে দেশীয় অস্ত্রসহ ১১ জন আটক
- বিচারক দম্পতির বাসায় চুরির ঘটনায় এ পর্যন্ত গ্রেপ্তার ১০, স্বর্ণালংকার উদ্ধার
- ৪৬ বছর ধরে সবুজ ভবিষ্যৎ গড়ে তোলার পথচলা
- গাজীপুরে বাসায় ঢুকে নারীকে ছুরিকাঘাতে হত্যা
- সাতক্ষীরায় সাড়ে ৯ মাসে পানিতে ডুবে ২০ জনের মৃত্যু
- বিশ্ববিদ্যালয়ের সেমিস্টার ফি পরিশোধ হবে আরও সহজ
- ফুলপুরে মহিলা পরিষদের নতুন কমিটি গঠন
- ‘আতঙ্ক সৃষ্টির জন্য ককটেল বিস্ফোরণ’
- ‘আইফোনের জন্যেই অপ্রতিমকে হত্যা’
- ফরিদপুরে কালী মন্দিরের তালা কেটে কষ্টিপাথরের মূর্তি ও স্বর্ণালঙ্কার চুরি
- ২৪ ঘণ্টায় দেশে গ্যাস উৎপাদন ২ হাজার ৬০০ মিলিয়ন ঘনফুট
- ‘৭-৮ বছরে বাংলাদেশ হবে ক্যাশলেস ইকোনমির বড় কেন্দ্র’
- ফরিদগঞ্জে বসতঘর থেকে যুবকের মরদেহ উদ্ধার
- পটুয়াখালীর উত্তর বাউফলে ঝুঁকিপূর্ণ ব্রীজ, দুর্ভোগে সাধারণ মানুষ
- সাংবাদিকতায় ৬৮ বছর এবং স্মৃতিকথা
- বাউফলে ইসলামী ব্যাংক এজেন্ট শাখার দু'জন মহিলাকে ঘুমের ঔষধ খাইয়ে অচেতন করার অভিযোগ
- ইভটিজিংযের প্রতিবাদ করায় শিক্ষকের ওপর বখাটে যুবকদের হামলা, শাস্তির দাবি
- কলাপাড়ায় সৌর শক্তির রান্নার চুলার ব্যবহার বিষয়ক অবহিতকরণ কর্মশালা
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- কলাপাড়ায় আবাসিক হোটেল থেকে সাবেক বন কর্মকর্তার মরদেহ উদ্ধার
- সিলেট নগরীতে জলাবদ্ধ এলাকায় খাবার পানির সংকট
- কলাপাড়ায় জীবন রক্ষায় প্রস্তুতি-দূর্যোগ মোকাবেলায় কমিউনিটি শক্তির জাগরণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
- তালতলীতে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের বিরুদ্ধে সাইবার মামলা
- রিমান্ড শেষে কেএনএফের ২ সদস্য কারাগারে
- বরগুনা প্রেসক্লাবে তালাবদ্ধ করে সাংবাদিককে মারধরের অভিযোগ
- গলাচিপায় অধিকাংশ আশ্রয়ণকেন্দ্রে এখন গরু-ছাগলের বসবাস
- বাঘের খাঁচায় মুক্তিযোদ্ধা!
- ফাল্গুন
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
- স্মরণ সভায় সম্মাননা পেলেন সাংবাদিক পরিবারের সদস্যরা
- ভৈরব বাজার মেঘনার পাড়ে নদী ভাঙন
২১ সেপ্টেম্বর ২০২৬
- বিয়ে না করার শর্তে আজীবন পেনশন পাবেন বিধবা স্ত্রী-বিপত্নীক স্বামী
- ভর্তুকির চাপ সামলাতে জ্বালানি তেলের দাম লিটারে বাড়লো ২০ টাকা
-1.gif)








