ঋণ খেলাপি কমাতে আংশিক অবলোপনে আরও ছাড় দিল বাংলাদেশ ব্যাংক
স্টাফ রিপোর্টার : খেলাপি ঋণ কমানো ও ব্যাংকের হিসাব বাস্তবসম্মতভাবে উপস্থাপনের লক্ষ্যে এবার আংশিক ঋণ অবলোপনের অনুমতি দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এর আগে একটি ঋণ খেলাপি হওয়ার ৩০ দিনের মধ্যেই তা অবলোপনের সুযোগ ছিল, যা আগে ছিল দুই বছর। তবে অবলোপনের কমপক্ষে ১০ কার্যদিবস আগে সংশ্লিষ্ট ঋণগ্রহীতাকে নোটিশ দেওয়ার বাধ্যবাধকতা বজায় থাকবে। পূর্বের নীতিমালায় কোনো ঋণ আংশিক অবলোপনের সুযোগ ছিল না।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) জারি করা নতুন প্রজ্ঞাপনে কেন্দ্রীয় ব্যাংক জানায়, আংশিক অবলোপনের সুযোগ না থাকায় দীর্ঘদিন ধরে ক্ষতিজনক ঋণগুলো স্থিতিপত্রে থেকে যেত, ফলে ব্যাংকের ব্যালান্স শিট অযথা স্ফীত দেখাত এবং সম্পদের প্রকৃত মান নির্ধারণ কঠিন হয়ে পড়ত। নতুন নীতিমালার ফলে ভবিষ্যতে আদায়-অযোগ্য অংশ ঋণ হিসাব থেকে বাদ দেওয়া যাবে।
প্রজ্ঞাপনে বলা হয়, ‘মন্দ ও ক্ষতিজনক’ শ্রেণিভুক্ত এবং আদায়ের সম্ভাবনা কম এমন ঋণের অনাদায়ি অংশ আংশিক অবলোপন করা যাবে। তবে জামানত-সুরক্ষিত অংশকে অবশ্যই আদায়যোগ্য হিসেবে নিশ্চিত করতে হবে। প্রয়োজনে পেশাদার প্রতিষ্ঠানের মাধ্যমে জামানতের বাজারমূল্য পুনর্মূল্যায়ন করা যাবে।
নীতিমালায় আরও বলা হয়, আংশিক অবলোপনের ক্ষেত্রে প্রথমে সুদের অংশ বাদ দিতে হবে। অনারোপিত সুদ আলাদা হিসাবে দেখাতে হবে। গ্রাহকের কাছ থেকে জামানত ছাড়া আদায় হওয়া অর্থ আগে অবলোপিত অংশে সমন্বয় হবে। পরে অতিরিক্ত টাকা থাকলে তা স্থিতিপত্রে থাকা বকেয়া ঋণে সমন্বয় হবে।
বাংলাদেশ ব্যাংক জানায়, অবলোপনের পরও ঋণ আদায়ের প্রচেষ্টা চলবে এবং প্রয়োজনে পুনঃতফসিল বা এক্সিট সুবিধাও দেওয়া যেতে পারে। ব্যাসেল নির্দেশনা ও আইএফআরএস অনুসারে আংশিক ঋণ অবলোপন বিশ্বব্যাপী একটি প্রচলিত পদ্ধতি—ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কাসহ বহু দেশেই এ ব্যবস্থা রয়েছে।
কেন্দ্রীয় ব্যাংকের আশা, নতুন নীতিমালা কার্যকর হওয়ায় ব্যাংকিং খাতের নন-পরফর্মিং ঋণের প্রকৃত চিত্র আরও স্বচ্ছ হবে, সম্পদের গুণগত মান উন্নত হবে এবং নীতি-নির্ধারণ সহজ হবে।
মন্দমানের ঋণের বিপরীতে শতভাগ প্রভিশন রেখে ব্যাংকগুলো অবলোপনের মাধ্যমে খেলাপির পরিমাণ কম দেখাতে পারে। ২০২৪ সালের শেষে অবলোপিত ঋণের স্থিতি ছিল ৬২,৩২৭ কোটি টাকা। এ বছরের ফেব্রুয়ারিতে জারি করা নির্দেশনায় টানা দুই বছর মন্দ ও ক্ষতিজনক শ্রেণিতে থাকা ঋণ অবলোপনের সুযোগ দেওয়া হয়েছিল। পরবর্তী নির্দেশনায় দুই বছরের শর্ত তুলে নিয়ে ৩০ দিন খেলাপি থাকলেই নোটিশ দিয়ে অবলোপনের সুযোগ তৈরি করা হয়। নতুন নীতিমালায় সেই নোটিশের সময়ও কমিয়ে আনা হলো।
বাংলাদেশ ব্যাংকের ২০২৪ সালের তথ্য অনুযায়ী, ব্যাংক খাতে দুর্দশাগ্রস্ত ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৭ লাখ ৫৭ হাজার ৩৩৫ কোটি টাকা, যা মোট ঋণের ৪৪.২৬ শতাংশ। এর মধ্যে পুনঃতফসিল করা অনাদায়ি ঋণ ৩ লাখ ৪৮ হাজার ৪৬১ কোটি টাকা, নিয়মিত খেলাপির পরিমাণ ৩ লাখ ৪৬ হাজার ৫৪৭ কোটি টাকা এবং অবলোপিত ঋণ ৬২ হাজার ৩২৭ কোটি টাকা।
(ওএস/এএস/ডিসেম্বর ০৫, ২০২৫)
পাঠকের মতামত:
- নড়াইলে চোরাই মোটরসাইকেল উদ্ধার, চোর চক্রের ৪ সদস্য আটক
- সালথায় স্ত্রী-সন্তানকে খুটিতে বেঁধে নির্যাতনের অভিযোগে স্বামী গ্রেপ্তার
- বঙ্গবন্ধু প্রেসিডেন্ট ইয়হিয়ার আমন্ত্রণ তাৎক্ষণিকভাবে প্রত্যাখান করেন
- আগৈলঝাড়ায় তিনদিন পরে ঘুষের টাকা ফেরত দিলেন বন মালি দেলোয়ার বেপারী
- আগৈলঝাড়ায় জামায়াতে ইসলামীর দোয়া ও ইফতার মাহফিল
- সংরক্ষিত আসনে আলোচনায় কামরুন নাহার লিজি
- শ্যামনগর প্রেসক্লাবের সভাপতি ছামিউলের বিরুদ্ধে বিক্ষোভ মানববন্ধন
- দেশের বাজারে স্যামসাং গ্যালাক্সি এস২৬ সিরিজের প্রি-অর্ডার শুরু
- ইরানে হামলা ও খামেনিকে হত্যার প্রতিবাদে ঈশ্বরদীতে বিক্ষোভ
- সালথায় খেলাফত মজলিশের নির্বাচনী পরবর্তী পর্যালোচনা সভা ও দোয়া মাহফিল
- নড়াইলে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সাথে এমপি আতাউরের মতবিনিময়
- রবীন্দ্র-চেতনায় বসন্তোৎসব: রঙের চেয়ে প্রাণের মেলা
- আধিপত্যবাদের নগ্নরূপ: আক্রান্ত ইরান ও সভ্যতার সংকট
- রাজবাড়ীতে ট্রাকচাপায় প্রবাসী নিহত
- ‘বেঁচে থেকেও যেন বেঁচে নেই’
- ভোটের ফলাফল চ্যালেঞ্জ করে হাইকোর্টে বিএনপির চার প্রার্থী
- মহম্মদপুরে ভিয়েতনামী সরিষা ও সুপারফুড কিনোয়া চাষে কৃষক তামজিদের সাফল্য
- আগামী বছর কোকো মেমোরিয়াল ট্রাস্ট পুরস্কার দেওয়া হবে জাতীয়ভাবে
- বেনাপোল দিয়ে দেশে এলো সাবেক এমপি ভিপি জোয়াহের মরদেহ
- ইরানের নেতৃত্ব পরিষদে আলিরেজা আরাফি
- টি-২০ বিশ্বকাপ, সেমিফাইনালে কে কার মুখোমুখি
- মঙ্গলবার থেকে মিলবে ঈদযাত্রায় ট্রেনের টিকিট
- ‘সংসদ ও রাজপথে সোচ্চার থাকবে এনসিপি’
- ‘সরকার পরামর্শ গ্রহণ না করলে বিরোধীদলের যে ভূমিকা সেটাই করবো’
- ‘আমরা যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করব না’
- লালমনিরহাটে ট্রেনে কাটা পড়ে ৪ জন নিহত
- কুমিল্লায় ‘যুদ্ধসমাধিতে’ মিলল ২৩ জাপানি সেনার দেহাবশেষ
- শিউলি আহমেদ’র কবিতা
- ‘গোপন বৈঠকের’ অভিযোগে রিসোর্ট থেকে ১৯ ইউপি সদস্য আটক
- জরায়ুর টিকা নেয়ার পর পার্শ্ব প্রতিক্রিয়ায় ছাত্রীরা অসুস্থ হচ্ছেন বলে অভিযোগ অভিভাবকদের
- বেগম রোকেয়া দিবসে ঈশ্বরদীতে ৫ জন নারীকে সম্মাননা প্রদান
- মেহেরপুরে ধ্রুবতারা সংগঠনের উদ্যোগ মানবাধিকার দিবস পালন
- নিউজিল্যান্ডে প্রবল ঝড়ে বিদ্যুৎহীন লাখো মানুষ, বাতিল শতাধিক ফ্লাইট
- ঝালকাঠিতে ভাইয়ের হাতে ভাই খুনের অভিযোগ
- রুমায় সেনাবাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে কেএনএর ৩ সদস্য নিহত
- সিগারেট ধরাতে গিয়ে ধাক্কা লাগায় বাবার সামনে শিক্ষার্থীকে এসআই’র মারধর
- মালদ্বীপে বিএনপির ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন
- কুচক্রী মহলের অপপ্রচারের বিরুদ্ধে যুবদল নেতার সংবাদ সম্মেলন
- কাঠগড়ায় চলচ্চিত্র
- নীলফামারীতে গণহত্যা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন
- ৪৪তম বিসিএসের ফলাফল পুনঃপ্রকাশ
- মেঘনায় চাঞ্চল্যকর সেভেন মার্ডার ঘটনার মাস্টারমাইন্ড গ্রেফতার
- মেহেরপুরে ১৬০ টাকায় পুলিশে চাকরি
- মেহেরপুর জেলা জামায়াত ইসলামীর কর্মী সম্মেলন
- নবীনগরে ৫ লাখ টাকা চাঁদাবাজীর মামলায় গ্রেপ্তার ২
-1.gif)








