‘আলুর উৎপাদন ও ভোগে বৈচিত্র্য আনতে হবে’
স্টাফ রিপোর্টার : আলুর উৎপাদন ও ভোগে বৈচিত্র্য আনার আহ্বান জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। এটা করতে পারলে উৎপাদন কম বা বেশি হলে যে সংকট তৈরি হয় সেটা দূর করা সম্ভব বলেও জানান তিনি।
শনিবার (১৩ ডিসেম্বর) ঢাকার বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে বাংলাদেশ কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশন (বিসিএসএ) আয়োজিত আলু উৎসবের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেন, দেশের বিশাল খাদ্যপণ্য আমদানি ব্যয় কমাতে কৃষি উৎপাদন বাড়ানো প্রয়োজন। গত বছর আলুর দাম বেশি থাকায় সমস্যা ছিল। আবার এ বছর দাম কম। তাতেও সমস্যা। শুধু রপ্তানির ওপর নির্ভর করে সমস্যার সমাধান হবে না। স্থানীয় ভোগ ও চাহিদা বাড়ানোও সমান গুরুত্বপূর্ণ। আলুর দাম কমলেও ভোগ কেন বাড়ছে না। এর কারণ ও প্রয়োজনীয় উৎপাদনমাত্রা বিশ্লেষণ করা দরকার।
অনুষ্ঠানে বাংলাদেশ হিমাগার সমিতির সভাপতি মোস্তফা আজাদ চৌধুরী বলেন, আলু আমাদের দ্বিতীয় প্রধান অর্থকরী ফসল ও খাদ্য। ৯০ থেকে ১১০ দিনব্যাপী স্বল্প মেয়াদের এই আলুর ফলন অন্যান্য খাদ্যশস্যের প্রায় তিন গুণ। আলুর এই সম্ভাবনা কাজে লাগিয়ে দেশের অভ্যন্তরে খাদ্য হিসেবে আলুর বহুমুখী ব্যবহার নিশ্চিত করে। আলু থেকে প্রক্রিয়াজাতকৃত বিভিন্ন খাদ্য অধিক মাত্রায় উৎপাদন করে এবং গুণগত মানসম্পন্ন আলু বিদেশে রপ্তানি করে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি বৃদ্ধি ও আর্থসামাজিক উন্নয়ন ত্বরান্বিত করার জন্য এই আন্তর্জাতিক প্রদর্শনী আয়োজন করা হয়েছে।
মোস্তফা আজাদ চৌধুরী বাবুর সভাপতিত্বে বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মাহবুবুর রহমান, চীনের ভুই গ্রুপের চেয়ারম্যান মিজ সাউ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন।
বাণিজ্য সচিব মাহবুবুর রহমান বলেন, গত মৌসুমে সারাদেশে ১ কোটি ৪ লাখ মেট্রিক টন আলু উৎপাদন হয়েছিল। খাওয়ার আলুর চাহিদা ৯০ লাখের মতো। অর্থাৎ চাহিদার তুলনায় উৎপাদন বেশি হয়েছে। বিদেশে কাঙ্ক্ষিত পরিমান রপ্তাণি না হওয়ায় দাম কমেছে। এক বছর দাম বাড়ে আবার এক বছর দাম কমে। এই প্রবণতা স্বাস্থ্যকর না উল্লেখ করে তিনি বলেন, আমাদের উৎপাদন পর্যায়ে দাম কমাতে পদক্ষেপ নিতে হবে।
বাংলাদেশে খাদ্য হিসেবে আলুর বহুমুখী ব্যবহার অনুসন্ধান, রপ্তানি বৃদ্ধির জন্য কর্ম পরিকল্পনা প্রণয়ন, আধুনিক সংরক্ষণ প্রযুক্তি এবং আলু প্রক্রিয়াজাত শিল্পের সম্প্রসারণ নিয়ে আয়োজন করা হয়েছিল আলু উৎসব ২০২৫। এতে অংশগ্রহণকারী হিসেবে উপস্থিত ছিলেন দেশের প্রান্তিক কৃষক, কোল্ড-চেইন এবং খাদ্য প্রক্রিয়াজাতকরণ খাতের বিশিষ্ট ব্যবসায়ী নেতারা। সারাদেশ থেকে প্রায় ৫০০ জন কৃষক এই আন্তর্জাতিক মেলায় অংশগ্রহণ করেন। এদের মধ্যে থেকে ১০ জন আদর্শ কৃষককে সম্মাননা দেওয়া হয়।
উৎসবে দেশি-বিদেশি ৬৬টি প্রতিষ্ঠান অংশ নিয়েছে। স্টলগুলোতে আধুনিক আলু চাষাবাদ, কোল্ড স্টোরেজ প্রযুক্তি, প্রক্রিয়াজাতকরণ, মূল্য সংযোজন, রপ্তানি, কৃষিযন্ত্র, কোল্ড-চেইন এবং আলু দিয়ে তৈরি নানান খাদ্যপণ্যের প্রদর্শনীর আয়োজন ছিল।
(ওএস/এএস/ডিসেম্বর ১৪, ২০২৫)
পাঠকের মতামত:
- নড়াইলে চোরাই মোটরসাইকেল উদ্ধার, চোর চক্রের ৪ সদস্য আটক
- সালথায় স্ত্রী-সন্তানকে খুটিতে বেঁধে নির্যাতনের অভিযোগে স্বামী গ্রেপ্তার
- বঙ্গবন্ধু প্রেসিডেন্ট ইয়হিয়ার আমন্ত্রণ তাৎক্ষণিকভাবে প্রত্যাখান করেন
- আগৈলঝাড়ায় তিনদিন পরে ঘুষের টাকা ফেরত দিলেন বন মালি দেলোয়ার বেপারী
- আগৈলঝাড়ায় জামায়াতে ইসলামীর দোয়া ও ইফতার মাহফিল
- সংরক্ষিত আসনে আলোচনায় কামরুন নাহার লিজি
- শ্যামনগর প্রেসক্লাবের সভাপতি ছামিউলের বিরুদ্ধে বিক্ষোভ মানববন্ধন
- দেশের বাজারে স্যামসাং গ্যালাক্সি এস২৬ সিরিজের প্রি-অর্ডার শুরু
- ইরানে হামলা ও খামেনিকে হত্যার প্রতিবাদে ঈশ্বরদীতে বিক্ষোভ
- সালথায় খেলাফত মজলিশের নির্বাচনী পরবর্তী পর্যালোচনা সভা ও দোয়া মাহফিল
- নড়াইলে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সাথে এমপি আতাউরের মতবিনিময়
- রবীন্দ্র-চেতনায় বসন্তোৎসব: রঙের চেয়ে প্রাণের মেলা
- আধিপত্যবাদের নগ্নরূপ: আক্রান্ত ইরান ও সভ্যতার সংকট
- রাজবাড়ীতে ট্রাকচাপায় প্রবাসী নিহত
- ‘বেঁচে থেকেও যেন বেঁচে নেই’
- ভোটের ফলাফল চ্যালেঞ্জ করে হাইকোর্টে বিএনপির চার প্রার্থী
- মহম্মদপুরে ভিয়েতনামী সরিষা ও সুপারফুড কিনোয়া চাষে কৃষক তামজিদের সাফল্য
- আগামী বছর কোকো মেমোরিয়াল ট্রাস্ট পুরস্কার দেওয়া হবে জাতীয়ভাবে
- বেনাপোল দিয়ে দেশে এলো সাবেক এমপি ভিপি জোয়াহের মরদেহ
- ইরানের নেতৃত্ব পরিষদে আলিরেজা আরাফি
- টি-২০ বিশ্বকাপ, সেমিফাইনালে কে কার মুখোমুখি
- মঙ্গলবার থেকে মিলবে ঈদযাত্রায় ট্রেনের টিকিট
- ‘সংসদ ও রাজপথে সোচ্চার থাকবে এনসিপি’
- ‘সরকার পরামর্শ গ্রহণ না করলে বিরোধীদলের যে ভূমিকা সেটাই করবো’
- ‘আমরা যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করব না’
- লালমনিরহাটে ট্রেনে কাটা পড়ে ৪ জন নিহত
- কুমিল্লায় ‘যুদ্ধসমাধিতে’ মিলল ২৩ জাপানি সেনার দেহাবশেষ
- শিউলি আহমেদ’র কবিতা
- ‘গোপন বৈঠকের’ অভিযোগে রিসোর্ট থেকে ১৯ ইউপি সদস্য আটক
- জরায়ুর টিকা নেয়ার পর পার্শ্ব প্রতিক্রিয়ায় ছাত্রীরা অসুস্থ হচ্ছেন বলে অভিযোগ অভিভাবকদের
- বেগম রোকেয়া দিবসে ঈশ্বরদীতে ৫ জন নারীকে সম্মাননা প্রদান
- মেহেরপুরে ধ্রুবতারা সংগঠনের উদ্যোগ মানবাধিকার দিবস পালন
- নিউজিল্যান্ডে প্রবল ঝড়ে বিদ্যুৎহীন লাখো মানুষ, বাতিল শতাধিক ফ্লাইট
- ঝালকাঠিতে ভাইয়ের হাতে ভাই খুনের অভিযোগ
- রুমায় সেনাবাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে কেএনএর ৩ সদস্য নিহত
- সিগারেট ধরাতে গিয়ে ধাক্কা লাগায় বাবার সামনে শিক্ষার্থীকে এসআই’র মারধর
- মালদ্বীপে বিএনপির ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন
- কুচক্রী মহলের অপপ্রচারের বিরুদ্ধে যুবদল নেতার সংবাদ সম্মেলন
- কাঠগড়ায় চলচ্চিত্র
- নীলফামারীতে গণহত্যা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন
- ৪৪তম বিসিএসের ফলাফল পুনঃপ্রকাশ
- মেঘনায় চাঞ্চল্যকর সেভেন মার্ডার ঘটনার মাস্টারমাইন্ড গ্রেফতার
- মেহেরপুরে ১৬০ টাকায় পুলিশে চাকরি
- মেহেরপুর জেলা জামায়াত ইসলামীর কর্মী সম্মেলন
- নবীনগরে ৫ লাখ টাকা চাঁদাবাজীর মামলায় গ্রেপ্তার ২
-1.gif)








