ব্র্যাক ব্যাংকে নারী কর্মীদের নিয়ে বছরব্যাপী লিডারশিপ ডেভেলপমেন্ট প্রোগ্রাম
স্টাফ রিপোর্টার : নারী নেতৃত্ব উন্নয়ন কর্মসূচির প্রথম ব্যাচ সফলভাবে সম্পন্ন করেছে ব্র্যাক ব্যাংক। সিনিয়র পর্যায়ে নারীদের প্রতিনিধিত্ব বৃদ্ধি করা লক্ষ্যে এই ফ্ল্যাগশিপ প্রোগ্রামটি আয়োজন করে ব্যাংকটি। ইলিয়া (ELEA) - এনলাইটেন্ড লিডার্স এক্সেমপ্লিফাই অ্যাচিভমেন্ট- প্রোগ্রামটি ডিজাইন করা হয়েছে সম্ভাবনাময় নারী সহকর্মীদের নেতৃত্ব দক্ষতা, আত্মবিশ্বাস এবং কৌশলগত অভিজ্ঞতা বৃদ্ধির লক্ষ্য নিয়ে। কর্মসূচিটি নারী সহকর্মীদের ক্যারিয়ার উন্নয়নে ব্র্যাক ব্যাংকের পরিকল্পিত ও দীর্ঘমেয়াদি দৃষ্টিভঙ্গির প্রতিফলন।
বছরজুড়ে চলা এই স্ট্রাকচার্ড লিডারশিপ প্রোগ্রামে বিভিন্ন ডিভিশন থেকে মোট ২৪ জন নারী সহকর্মী অংশ নিয়ে এই নেতৃত্ব বিকাশযাত্রা সফলভাবে সম্পন্ন করেছেন।
ইলিয়া প্রোগ্রামটি চারটি ধাপে সম্পন্ন হয়েছে, যেখানে অংশগ্রহণকারী কর্মীরা দক্ষতা ও স্ট্রেস ম্যানেজমেন্ট থেকে শুরু করে ইনফ্লুয়েন্সিং, কোলাবোরেশন, কৌশলগত দৃষ্টিভঙ্গি এবং প্রাতিষ্ঠানিক প্রভাব সম্পর্কে জ্ঞান লাভ করেন। এই লার্নিং প্রোগ্রামটি একটি ব্লেন্ডেড ডেভেলপমেন্ট মডেলের ওপর ভিত্তি করে পরিচালিত হয়, যেখানে আনুষ্ঠানিক প্রশিক্ষণ, মেন্টরিং, কোচিং, নেটওয়ার্কিং, ক্রস-ফাংশনাল অ্যাটাচমেন্ট এবং প্রকল্পভিত্তিক কার্যক্রম অন্তর্ভুক্ত ছিল।
অংশগ্রহণকারীরা সমালোচনামূলক চিন্তাভাবনা, এক্সিকিউটিভ পর্যায়ের সিদ্ধান্ত গ্রহণ এবং তথ্যভিত্তিক স্টোরিটেলিংয়ের ওপর অ্যাডভান্সড লিডারশিপ ও স্ট্র্যাটেজিক থিংকিং মডিউলে অংশ নেন। পাশাপাশি আত্মসচেতনতা, সহানুভূতিশীল নেতৃত্ব এবং মনস্তাত্ত্বিক নিরাপত্তার ওপর গুরুত্ব দিয়ে ইমোশনাল ইন্টেলিজেন্স উন্নয়নে কাজ করা হয়। মূল দক্ষতা উন্নয়ন কর্মশালার মাধ্যমে নারী কর্মীদের আত্মবিশ্বাস, স্ট্রেস ম্যানেজমেন্ট, ইনফ্লুয়েন্স ও আলোচনার সক্ষমতা বৃদ্ধির ওপর জোর দেওয়া হয়, যা তাঁদের পাওয়ার ডায়নামিকস মোকাবিলা, গঠনমূলক উপায়ে কনফ্লিক্ট সমাধান এবং টেকসই ও ভালো ফলাফল অর্জনে সহায়তা করেছে।
এক্সপেরিমেন্টাল লার্নিং ছিল এই কর্মসূচির অন্যতম প্রধান স্তম্ভ। অংশগ্রহণকারীরা ডিপার্টমেন্টাল ও বিজনেস অ্যাটাচমেন্টে যুক্ত হওয়ার পাশাপাশি প্রতিটি ধাপে কাজের মধ্য দিয়ে শেখা বিষয়গুলো প্রয়োগ করেন এবং বাস্তব বিজনেস চ্যালেঞ্জ নিয়ে কাজ করেন। এখানে প্রত্যেক অংশগ্রহণকারী একটি নির্দিষ্ট সমস্যার কৌশলগত সমাধান তৈরি করে ব্যাংকটির এইচআর টিমের সামনে উপস্থাপন করেন। এই প্রক্রিয়া জবাবদিহিতা এবং বাস্তব অভিজ্ঞতাকে আরও শক্তিশালী করেছে।
এই উদ্যোগটি ডেভেলপ করা হয়েছে একটি ক্রস-ফাংশনাল প্রজেক্ট টিমের মাধ্যমে, যার নেতৃত্বে ছিলেন ব্যাংকটির অ্যাক্টিং হেড অব হিউম্যান রিসোর্সেস ফারহানা শারমিন সুমী। বিভিন্ন ডিভিশন ও ডিপার্টমেন্টের সম্মিলিত প্রয়াস এই শক্তিশালী ও সমন্বিত লিডারশিপ ফ্রেমওয়ার্ক গড়ে তুলতে সহায়তা করে।
ব্র্যাক ব্যাংকের নারী সহকর্মীদের ইন্টার্নাল প্ল্যাটফর্ম ‘তারা ফোরাম’-এর সহযোগিতায় বাস্তবায়িত এই ইলিয়া প্রোগ্রামটি নারীদের ক্যারিয়ার অগ্রগতিতে বিদ্যমান কাঠামোগত ও সামাজিক প্রতিবন্ধকতা বিবেচনায় রেখে ডিজাইন করা হয়েছে।
এই কর্মসূচির সফল আয়োজন নিয়ে আয়োজিত এক অনুষ্ঠানে ব্র্যাক ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও তারেক রেফাত উল্লাহ খান বলেন, “বর্তমান যুগের নেতৃত্বের জন্য প্রয়োজন মানিয়ে নেওয়ার দক্ষতা, উদ্দীপনা এবং ক্রমাগত পরিবর্তনের মধ্যেও টিমকে অনুপ্রাণিত করার সক্ষমতা। আগামী বছর আরও বেশি সহকর্মীকে অন্তর্ভুক্ত করে ইলিয়া প্রোগ্রামটি সম্প্রসারণ করার পরিকল্পনা রয়েছে আমাদের। আমরা ব্যাংকের নেতৃত্ব ও সক্ষমতা উন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ।”
এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যাংকটির চেয়ারপারসন মেহেরিয়ার এম হাসান। তিনি সক্ষমতা ও আত্মবিশ্বাসে দীর্ঘমেয়াদি বিনিয়োগের মাধ্যমে নারী নেতৃত্বের একটি টেকসই পাইপলাইন গড়ে তোলার ব্যাপারে বোর্ডের সহায়তার বিষয়টি পুনর্ব্যক্ত করেন।
ইলিয়া’র মতো উদ্যোগের মাধ্যমে ব্র্যাক ব্যাংক নারী নেতৃত্ব উন্নয়নকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছে। এই উদ্যোগ ব্র্যাক ব্যাংকের সুস্পষ্ট লক্ষ্য, জবাবদিহিতার এবং ব্যাংকিং খাতে ভবিষ্যৎ নেতৃত্ব তৈরির ব্যাপারে ব্যাংকটির প্রতিশ্রুতির প্রতিফলন।
(পিআর/এসপি/জানুয়ারি ১৭, ২০২৬)
পাঠকের মতামত:
- ক্রেতার অধিকার
- সালথায় মারামারি মামলায় কৃষকলীগ নেতা গ্রেপ্তার
- মহম্মদপুরে মধুমতির তীব্র ভাঙনে বিলীন হচ্ছে ভিটেমাটি ও আবাদি জমি
- বৃটেনের কার্ডিফে বঙ্গবন্ধুর ৫১তম শাহাদাতবার্ষিকী পালিত
- বিএনপির কমিটি বাতিলের দাবিতে উত্তপ্ত ঈশ্বরদী; বিক্ষোভ-ঝাড়ু মিছিল, কুশপুত্তলিকা দাহ
- গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ৩৭ দিনের ব্যবধানে ভিসি বদল
- খুচরা বিক্রেতাদের সার বিক্রি অব্যাহত রাখার নির্দেশ
- দিনাজপুরে সরকারি গোডাউন থেকে ৩২৭ মেট্রিক টন সার গায়ের! আটক ১
- ‘পুলিশ বাহিনীকে রাতারাতি পরিবর্তন করা সম্ভব নয়’
- ‘সোশ্যাল মিডিয়ায় ঢুকলে মনে হয় ক্রাইম পেট্রোল দেখছি’
- ‘নজরুলকে জাতীয় কবির স্বীকৃতি দিয়েছিলেন জিয়াউর রহমান’
- রোনালদোর পর পিএফএ বর্ষসেরা ব্রুনো ফের্নান্দেস
- পাকিস্তানে হাসপাতালে আগুন, ১৫ নবজাতকের মৃত্যু
- ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি
- পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) আজ
- ‘মহানবীর আদর্শ অনুসরণ করে একটি ন্যায়ভিত্তিক সমাজ গড়ে তোলা সম্ভব’
- ‘বিদায় হজের ভাষণ আজও সমগ্র মানবজাতির জন্য প্রাসঙ্গিক’
- পাকহানাদাররা ‘শিল্পরক্ষী বাহিনী’ নামে একটি বাহিনী গঠনের সিদ্ধান্ত নেয়
- ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে বিআরটিএর পৌনে ৩ কোটি টাকার চেক বিতরণ
- তালায় সড়ক দুর্ঘটনায় নারীর মৃত্যু
- রাজৈরে পানিতে ডুবে জমজ শিশুর মৃত্যু
- মহম্মদপুরে পানিতে ডুবে তিন বছরের শিশুর মৃত্যু
- চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ফল জালিয়াতির মামলায় পুলিশের চার্জশিটে বড় গরমিল
- দু’মুঠো খাবারের অনিশ্চয়তায় স্কুল ছাড়ার পর কেয়া-আয়শার পাশে সিনিয়র সাংবাদিক নিজাম নকিব
- ঈশ্বরদীতে শনপাপড়ির ডালায় গাঁজা, যুবক গ্রেপ্তার
- কুমিল্লায় নৌকার প্রচারণায় সাংবাদিকের ক্যামেরা ছিনিয়ে নেওয়ার অভিযোগ
- নীলফামারীতে বিএডিসি খামারে শ্রমিকদের মাঝে শীতবস্ত্র বিতরণ
- একুশে বইমেলায় শাহেদ কায়েস’র নতুন বই
- পঞ্চগড়ের গলেহায় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
- নড়াইলে ক্যান্সার আক্রান্ত কলেজছাত্র হুরাইরাকে বাঁচাতে সাহায্যের আকুতি
- টুনিরহাট গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচে বিজয়ী সৈয়দপুর
- নোয়াখালীর কবিরহাটে ছাত্রদল নেতাকে হত্যার পরিকল্পনা, থানায় জিডি, বিচারের দাবিতে সংবাদ সম্মেলন
- গণদখলে বোয়ালমারীর গণকবর, হুমকির মুখে স্বাধীনতার স্মৃতিচিহ্ন
- কুমিল্লার বরুড়ায় আওয়ামী লীগের প্লাটিনাম জয়ন্তী উদযাপন
- গাজীপুরে চারটি আসনে বিএনপির প্রার্থী ঘোষণা
- সরোদ শিল্পী ওস্তাদ সিরাজ আলী খানকে 'নাগরিক সংবর্ধনা' প্রদান
- প্রকৌশলী-ঠিকাদার-ছাত্রলীগ মিলে ইবির সোয়া ৬ কোটি টাকা আত্মসাৎ, তদন্তে দুদক
- সমুদ্রে অবৈধ ও অনিয়ন্ত্রিত মাছ শিকার বন্ধে কুয়াকাটায় সচেতনতা সভা
- কার্ড ছাড়াই ইএমআইতে ফোন কেনার সুবিধা আনল টপপে
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- নীলফামারী সদর উপজেলা পরিষদ নির্বাচনে মনোনয়ন যাচাই-বাছাই সম্পন্ন
- আজ থেকে করোনা টিকার বুস্টার ডোজ শুরু
- চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য বাংলাদেশ দল ঘোষণা
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
- পৌর শহরের অবৈধ স্থাপনা উচ্ছেদে মাঠে নামলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট
-1.gif)








