‘ফেস অব ওয়ালটন এসি’ হলেন ক্রিকেটার তাসকিন
স্টাফ রিপোর্টার : বাংলাদেশের নাম্বার ওয়ান এয়ারকন্ডিশনার ব্র্যান্ড ওয়ালটনের সঙ্গে চুক্তিবদ্ধ হলেন জাতীয় দলের নাম্বার ওয়ান তারকা পেসার তাসকিন আহমেদ। এখন থেকে তিনি ‘ফেস অব ওয়ালটন এসি’ হিসেবে কাজ করবেন। বাংলাদেশের ক্রীড়াঙ্গনের অত্যন্ত পরিচিত ব্র্যান্ড ওয়ালটনের সঙ্গে যুক্ত হতে পেরে উচ্ছ্বসিত তাসকিন আহমেদ।
এ বিষয়ে গতকাল রবিবার দুপুরে রাজধানীর বসুন্ধরায় ওয়ালটন করপোরেট অফিসে আয়োজিত এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে ওয়ালটন এসি’র সঙ্গে চুক্তি স্বাক্ষর করেন তাসকিন আহমেদ। চুক্তিতে ওয়ালটনের পক্ষে স্বাক্ষর করেন সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর ও জনপ্রিয় চিত্রনায়ক আমিন খান।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অন্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি’র অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর নজরুল ইসলাম সরকার, ওয়ালটন এসির চিফ বিজনেস অফিসার (সিবিও) মো. তানভীর রহমান, সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর মো. ফিরোজ আলম, আবদুল্লাহ-আল-মামুন, মো. শাহজালাল হোসেন লিমন প্রমুখ।
অনুষ্ঠানে বাংলাদেশের জাতীয় ক্রিকেট দলের তারকা খেলোয়াড় তাসকিন আহমেদ বলেন, দেশের ক্রিকেটের সঙ্গে ওয়ালটন ওতপ্রোতপ্রোতভাবে জড়িত। আমার ক্রিকেটিয় জীবনের একদম শুরু থেকেই ওয়ালটনকে কাছে পেয়েছি। দেশের পাশাপাশি বহির্বিশ্বেও ওয়ালটন ব্র্যান্ডের নাম ছড়িয়ে পড়েছে। যখন বিদেশের মাটিতে অ্যাওয়ে সিরিজে পৃষ্ঠপোষক হিসেবে ওয়ালটন ব্র্যান্ডকে দেখি তখন একজন বাংলাদেশী হিসেবে অত্যন্ত গর্ববোধ করি। আমার সেই গর্বের প্রতিষ্ঠানে আজ যুক্ত হতে পেরে নিজেকে সত্যিই অনেক সৌভাগ্যবান মনে করছি। ওয়ালটনের অগ্রযাত্রায় আমাকে যুক্ত করায় কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই।
ওয়ালটন এসির সিবিও মো. তানভীর রহমান বলেন, বাংলাদেশ ক্রিকেট দল আমাদের গর্ব। সেই দলের অত্যন্ত জনপ্রিয় ও শীর্ষস্থানীয় পেসার হলেন তাসকিন আহমেদ। ওয়ালটন এসিও বাংলাদেশের নাম্বার ওয়ান এয়ার কন্ডিশনার ব্র্যান্ড। ওয়ালটন এসিতে প্রতিনিয়ত সংযোজন করা হচ্ছে বিশ্বের সর্বাধুনিক ও উদ্ভাবনী সব স্মার্ট ফিচার। সেই অগ্রযাত্রায় ওয়ালটন এসির ব্র্যান্ডিং কার্যক্রমের সঙ্গে আজ যুক্ত হলেন বাংলাদেশের তারকা পেসার তাসকিন আহমেদ। প্রত্যাশা করছি- দুই সেরার এই যুগপৎ পথ চলা শুরুর মধ্য দিয়ে গ্রাহকরা আরো বেশি লাভবান হবেন।
উল্লেখ্য, ওয়ালটন এসি অর্জন করে নিয়েছে বাংলাদেশের নাম্বার ওয়ান এয়ার কন্ডিশনার ব্র্যান্ডের মর্যাদা। গ্রাহকদের হাতে আইওটি, এআই প্রযুক্তিসম্পন্ন পরিবেশবান্ধব, সর্বাধুনিক ও উদ্ভাবনী ফিচার সমৃদ্ধ এসি তুলে দেয়ার মাধ্যমে ওয়ালটন এসি টানা দুই বছর ধরে ‘বেস্ট ব্র্যান্ড’ এর সম্মাননা পুরস্কার পেয়েছে। স্থানীয় বাজারের মতো বৈশ্বিক বাজারেও বাড়ছে ওয়ালটন এসির গ্রাহকপ্রিয়তা ও চাহিদা।
ওয়ালটন এসির টেকসই গুণগতমান, এআই ও আইওটি বেজড উদ্ভাবনী, পরিবেশবান্ধব ও এনার্জি ইফিশিয়েন্ট স্মার্ট সব প্রযুক্তি এবং ফিচার স্থানীয় ও বৈশ্বিক ক্রেতাদের মন জয় করে নিচ্ছে দ্রুত। ফলে এশিয়া, মধ্যপ্রাচ্য, আফ্রিকা, ইউরোপ ও আমেরিকার নতুন নতুন দেশগুলোর বাজারে প্রতিনিয়ত সম্প্রসারণ হচ্ছে ওয়ালটন এসির ব্র্যান্ড বিজনেস। ইতোমধ্যে সিঙ্গাপুরের বিশ্বখ্যাত মাউন্ট এলিজাবেথ হাসপাতাল ও জেনারেল হাসপাতালের প্রসেস কুলিং এ ব্যবহৃত হচ্ছে ওয়ালটনের স্মার্ট ইনভার্টার চিলার।
জানা গেছে, ওয়ালটন এসিতে রয়েছে ফ্রস্ট ক্লিন, এয়ার প্লাজমা, থ্রি-ইন-ওয়ান কনভার্টার টেকনোলজি, স্মার্ট কন্ট্রোলসহ নানা অত্যাধুনিক প্রযুক্তি ও ফিচার। এছাড়াও আছে অফলাইন ভয়েস কন্ট্রোল এসি, ব্লুটুথ ও এয়ার প্লাজমা ফিচারের থ্রি-ইন-ওয়ান কনভার্টার প্রযুক্তির ফিচার। ওয়ালটনের এসি স্মার্টফোন থেকে নিয়ন্ত্রণ করা যায়। পাশাপাশি ওয়ালটন এসির কম্প্রেসরে ব্যবহার করা হচ্ছে বিশ্বস্বীকৃত সম্পূর্ণ পরিবেশবান্ধব আর-২৯০ রেফ্রিজারেন্ট। আন্তর্জাতিক মানের টেস্টিং ল্যাব নাসদাত-ইউটিএস থেকে মান নিয়ন্ত্রণ সনদ পাওয়ার পরই ওয়ালটনের প্রতিটি এসি স্থানীয় ও বৈশ্বিক বাজারে ছাড়া হয়।
(পিআর/এসপি/জানুয়ারি ১৯, ২০২৬)
পাঠকের মতামত:
- 'শেখ মুজিবুর রহমান সাতকোটি বাঙালির নেতা'
- কাপাসিয়ায় এমপি সালাউদ্দিন আইউবীকে প্রতিষ্ঠান প্রধান ও শিক্ষকদের পক্ষ থেকে সংবর্ধনা
- কাপ্তাইয়ে গণহত্যা ও স্বাধীনতা দিবস উদযাপনে উপজেলা প্রশাসনের প্রস্তুতি সভা
- শহীদ ক্যাডেটের শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু
- ‘ফরিদপুরকে অত্যাধুনিক শান্তিময় শিক্ষা নগরী হিসেবে গড়ে তুলতে চাই’
- রাজবাড়ীতে ১২০১ নারীর মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ
- মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের খুঁটিতে ধাক্কা, কিশোর নিহত
- বগুড়ায় লক্ষ্মী মন্দিরে পেট্রল ঢেলে আগুন দেওয়ার চেষ্টা
- ঈদ কেনাকাটায় ফ্রিজ বিক্রিতে উচ্ছ্বাস, ক্রেতার পছন্দে ওয়ালটনের আধিপত্য
- ঈদকে সামনে রেখে সাতক্ষীরায় জেলা সড়ক নিরাপত্তা কমিটির সভা
- গোপালগঞ্জে অগ্নিকাণ্ড ও ভূমিকম্প বিষয়ক মহড়া অনুষ্ঠিত
- প্রত্যক্ষ ভোটে সরস্বতীপুর একাডেমির নতুন কমিটি নির্বাচিত
- কাপ্তাইয়ে দুর্যোগ প্রস্তুতি দিবসের আলোচনা সভা
- গোপালগঞ্জে নিখোঁজের ২ দিন পর কলেজ ছাত্রের মরদেহ উদ্ধার
- সালথায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
- ঈশ্বরদীতে সাবেক এমপিকে বহিষ্কারের দাবিতে বিএনপির সংবাদ সম্মেলন
- দিনাজপুরে ওজনে কম ও লাইসেন্স ছাড়াই জ্বালানি তেল বিক্রি, দুই ব্যবসায়ীকে জরিমানা
- কাপ্তাই নৌবাহিনী স্কুল এন্ড কলেজে ‘ইংলিশ বুস্টার’ বইয়ের মোড়ক উন্মোচন
- ‘সরকার বলছে তেল আছে, তবে ভোগান্তি কেন’
- রেকর্ড ১৩১ কোটি রুপি বোনাস পাচ্ছে বিশ্বকাপজয়ী ভারতীয় দল
- ‘অভ্যুত্থানে তারেক রহমানের ভূমিকা রয়েছে’
- অনিয়মে নিয়োগ, বিটিআরসির ২৯ জনের বিষয়ে ব্যবস্থা নিতে রুল
- কাপ্তাইয়ে পণ্যবাহী ট্রাক উল্টে চালক নিহত
- ‘জ্বালানিতে কোনো সংকট নেই, আতঙ্ক থেকে পাম্পে ভিড়’
- সোনার দাম ভরিতে বাড়লো ৩২৬৬ টাকা
- নীলফামারীতে গণহত্যা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন
- মালদ্বীপে বিএনপির ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন
- সিগারেট ধরাতে গিয়ে ধাক্কা লাগায় বাবার সামনে শিক্ষার্থীকে এসআই’র মারধর
- কাঠগড়ায় চলচ্চিত্র
- রুমায় সেনাবাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে কেএনএর ৩ সদস্য নিহত
- মার্কিন ভিসানীতি নিয়ে নতুন করে ভাবছেন বাইডেন
- নবীনগরে ৫ লাখ টাকা চাঁদাবাজীর মামলায় গ্রেপ্তার ২
- মেহেরপুরে ১৬০ টাকায় পুলিশে চাকরি
- ৪৪তম বিসিএসের ফলাফল পুনঃপ্রকাশ
- পেকুয়ায় ডাম্পার ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ৫
- শেরপুরে বাসচাপায় অটোরিকশার চালকসহ ৬ যাত্রী নিহত
- মেহেরপুর জেলা জামায়াত ইসলামীর কর্মী সম্মেলন
- নবীনগরে তিন দিনব্যাপী ফিজিওথেরাপি ক্যাম্পের উদ্বোধন
- আইনশৃঙ্খলা রক্ষায় বরগুনায় পুলিশ ও নাগরিকদের মতবিনিময় সভা
- সিলেটে বিদ্যুতের খুঁটিতে প্রাইভেটকারের ধাক্কা, নিহত ৩
- আজও মুক্তিযোদ্ধার স্বীকৃতি পাননি ক্ষিতিশ চন্দ্র সাহা
- বাংলাদেশ সাংবাদিক কমিউনিটির যাত্রা শুরু
- বিশ্বের দীর্ঘতম সোজা রাস্তাটি এখন সৌদি আরবে
- ব্রাহ্মণবাড়িয়ায় বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত
- ‘বিচার বিভাগকে আ. লীগ ইচ্ছেমতো ব্যবহার করেছে’
-1.gif)








