‘দেশের ভেতরে নগদ অর্থ বহনে কোনো সীমা নেই’
স্টাফ রিপোর্টার : দেশের ভেতরে ব্যক্তি পর্যায়ে নগদ অর্থ বহনের ক্ষেত্রে কোনো নির্দিষ্ট সীমা নেই বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।
বুধবার (১১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় মোবাইল ফোনে কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান এ তথ্য জানান।
তিনি বলেন, দেশের ভেতরে একজন ব্যক্তি তার প্রয়োজন অনুযায়ী যে কোনো পরিমাণ নগদ অর্থ সঙ্গে রাখতে পারেন। এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে কোনো বিধিনিষেধ আরোপ করা হয়নি।
তবে দেশের বাইরে ভ্রমণের সময় বাংলাদেশি মুদ্রা বহনের ক্ষেত্রে সর্বোচ্চ ১০ হাজার টাকা নেওয়ার অনুমতি রয়েছে বলে জানান তিনি।
বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, বিদেশ ভ্রমণের সময় বৈদেশিক মুদ্রা বহনের ক্ষেত্রেও নির্দিষ্ট নীতিমালা রয়েছে। অনুমোদিত ডিলার (এডি) ব্যাংকের মাধ্যমে পাসপোর্টে এনডোর্সমেন্ট করে বছরে সর্বোচ্চ ১২ হাজার মার্কিন ডলার বা সমপরিমাণ বৈদেশিক মুদ্রা নেওয়া যায়। তবে ভ্রমণের উদ্দেশ্য অনুযায়ী— ব্যবসা, চিকিৎসা, শিক্ষা বা ব্যক্তিগত সফরের ক্ষেত্রে—এই সীমা ভিন্ন হতে পারে।
বিশেষজ্ঞরা বলছেন, যদিও দেশের ভেতরে নগদ অর্থ বহনে কোনো সীমা নেই, তবে বড় অঙ্কের অর্থ পরিবহনের ক্ষেত্রে অর্থপাচার প্রতিরোধ আইন ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ আইন প্রযোজ্য হতে পারে। প্রয়োজনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নগদের উৎস সম্পর্কে জিজ্ঞাসাবাদ করতে পারে।
দেশের বাইরে বাংলাদেশি মুদ্রা বহনে সীমা নির্ধারণের মূল উদ্দেশ্য হলো বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ ও আর্থিক শৃঙ্খলা বজায় রাখা।
সাম্প্রতিক সময়ে নগদ অর্থ বহনের সীমা নিয়ে জনমনে বিভ্রান্তি তৈরি হলে তা দূর করতে বাংলাদেশ ব্যাংক এই স্পষ্টীকরণ দিয়েছে।
কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, বিদ্যমান বৈদেশিক মুদ্রা ব্যবস্থাপনা আইন অনুযায়ী নিয়মগুলো কার্যকর রয়েছে এবং প্রয়োজনে সংশ্লিষ্ট বিভাগ থেকে বিস্তারিত তথ্য নেওয়া যেতে পারে।
(ওএস/এএস/ফেব্রুয়ারি ১৪, ২০২৬)
পাঠকের মতামত:
- প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠকে যাচ্ছে ১১ দলীয় ঐক্য
- সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে আওয়ামী লীগের একক শাসনতন্ত্র প্রণয়নের ক্ষমতা রয়েছ
- ‘অর্থনীতিতে গতি ফেরাতে ব্যর্থ ইউনূস’
- ‘দেশের ভেতরে নগদ অর্থ বহনে কোনো সীমা নেই’
- ৪৫ দিনের মধ্যে নির্বাচনী ট্রাইব্যুনালে আবেদন করার সুযোগ
- ‘নির্বাচিত হওয়ার প্রথম দিন থেকে কার্যক্রম শুরু করেছি’
- রবিবার জামায়াত আমির ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান
- ‘জনগণকে কনভেন্স করাটাই আমাদের ইঞ্জিনিয়ারিং’
- নগরকান্দা ইসলামী আন্দোলন বাংলাদেশ’র মতবিনিময় সভা
- নতুন ৩ সংসদ সদস্য সম্প্রীতির গোপালগঞ্জ গড়তে চান
- পাংশায় একাধিক মামলার চার আসামি গ্রেফতার
- পাংশায় অগ্নিকাণ্ডে তিনটি ব্যবসায়িক প্রতিষ্ঠান ও একটি বসতঘর পুড়ে ছাই
- মাগুরায় গান, আবৃত্তি ও দেশীয় খাবারে বসন্ত বরণ
- ‘কোন দালালী ব্যবসা করা যাবে না’
- সোনাতলায় বসন্ত বরণ ও ভালোবাসা দিবস পালিত
- ফরিদপুরে ভয়াবহ সংঘর্ষে আহত ২০, বাড়িঘর ভাঙচুর অগ্নিসংযোগ
- ঈশ্বরদীতে স্বপ্নদ্বীপ রিসোর্টের ৫ম বর্ষপূর্তি উদযাপন
- ঈশ্বরগঞ্জে বসন্ত বরণ
- মহাশিবরাত্রি: পরম চেতনার জাগরণ ও শিবত্বে উত্তরণ
- নাটোরে জামায়াত-বিএনপি সংঘর্ষে ইউনিয়ন আমিরসহ আহত ১২
- কবিধাম সেজেছে অপরুপ সাজে, আসতে শুরু করেছে মতুয়া ভক্ত-অনুরাগীরা
- তারেক রহমান সরকারের অগ্নিপরীক্ষা ও উত্তরণের পথ
- নিউ ইয়র্কে দুর্যোগ সহায়তা তহবিল জালিয়াতি মামলায় আট বাংলাদেশির দোষ স্বীকার
- যুক্তরাষ্ট্র–ভারত সম্পর্ককে বিব্রত করা হত্যাচক্রান্ত মামলায় ভারতীয় নাগরিকের দোষ স্বীকার
- চার কন্যা শিশুকে যৌন নির্যাতন, ডে-কেয়ার শিক্ষক গ্রেপ্তার
- টেকসই-সাশ্রয়ী ইন্টারনেট সেবা নিশ্চিতে সব চেষ্টা করছে বিটিআরসি
- মেহেরপুর ভাবনা সংগঠনের উদ্যোগে শীত উচ্ছ্বাস
- বাউফলের কাছিপাড়ায় ট্রলি-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১
- মেহেরপুর পৌর গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন
- ব্রাহ্মণবাড়িয়ায় বজ্রপাতে দুই জেলের মৃত্যু
- ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বগুড়া জেলা আওয়ামী লীগের বর্ণাঢ্য কর্মসূচি
- প্রতিপক্ষের হামলায় অন্তঃসত্ত্বা নারীসহ আহত ৩
- রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে একই পরিবারের তিনজনের মৃত্যু
- পেঁয়াজের ডগা কেটে আয় করছেন তারা
- মেহেরপুরে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন
- কবি সুমন রায়হানের কবিতার বই 'নদীও জলে নামে'
- ‘প্রজনন মৌসুমে মা ইলিশ ধরা থেকে বিরত থাকুন’
- রবিবার জামায়াত আমির ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান
- দেশীয় অস্ত্রসহ শ্রমিকলীগ নেতার ভিডিও ভাইরাল
- মেজর জেনারেল জিয়া বঙ্গবন্ধুর খুনি মেজর ডালিমকে পরম উষ্ণতায় জড়িয়ে ধরে বলেছিলেন, ‘ইউ হ্যাভ ডান সাচ এ গ্রেট জব! কিস মি! কিস মি!’
- বাংলাদেশীদের জন্য অবকাশ ভ্রমণে জনপ্রিয় গন্তব্য সৌদি
- নবীনগর রিপোর্টার্স ক্লাব কার্যালয়ের উদ্বোধনী অনুষ্ঠান
- গুলি করে বাংলাদেশি ৩ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি
- 'ধানমন্ডির ৩২ নম্বরে রক্তের দাগ শুকায়নি; বঙ্গবন্ধুর মন্ত্রী সভার অনেকেই ঘাতক মোশতাকের মন্ত্রী সভায় ঠাঁই করে নিয়েছেন'
- ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৬২
-1.gif)








