বাংলাদেশ-যুক্তরাষ্ট্র চুক্তি, যা জানাল প্রধান উপদেষ্টার দপ্তর
স্টাফ রিপোর্টার : বাংলাদেশ এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে সম্পাদিত অ্যাগ্রিমেন্ট অন রিসিপ্রোক্যাল ট্রেড (এআরটি) চুক্তির বিষয়বস্তু ও ব্যাখ্যা তুলে ধরেছে প্রধান উপদেষ্টার প্রেস উইং।
প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, ২০২৫ সালের ২ এপ্রিল মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প এক নির্বাহী আদেশের মাধ্যমে বাংলাদেশসহ প্রায় সব দেশের ওপর বিভিন্ন হারে পারস্পরিক শুল্ক বা রেসিপ্রোকাল ট্যারিফ (আরটি) আরোপ করেন। এর পরপর বাংলাদেশের প্রধান উপদেষ্টা ও বাণিজ্য উপদেষ্টা মার্কিন কর্তৃপক্ষকে চিঠি দিয়ে আলোচনা শুরু করেন।
আলোচনার প্রাথমিক পর্যায়ে বাংলাদেশের জন্য ২০ শতাংশ শুল্ক নির্ধারণ করা হলেও চূড়ান্ত দরকষাকষির মাধ্যমে তা ১৯ শতাংশে নামিয়ে আনা হয়েছে।
বাণিজ্য মন্ত্রণালয়ের নেতৃত্বে এনবিআর, সংশ্লিষ্ট অন্যান্য মন্ত্রণালয় এবং ওয়াশিংটনে অবস্থিত বাংলাদেশ দূতাবাস এই প্রক্রিয়ায় সক্রিয়ভাবে যুক্ত ছিল।
চুক্তির আওতাভুক্ত বিষয়
এই চুক্তিতে কেবল শুল্ক নয়, বরং পণ্য, সেবা, কাস্টমস প্রক্রিয়া, বাণিজ্য সহজীকরণ, রুলস অব অরিজিন, স্বাস্থ্য ও উদ্ভিদ সুরক্ষা, কারিগরি বাধা, বিনিয়োগ, ই-কমার্স, সরকারি ক্রয়, শ্রম, পরিবেশ, প্রতিযোগিতা, স্বচ্ছতা ও পারস্পরিক সহযোগিতাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় অন্তর্ভুক্ত করা হয়েছে।
বাংলাদেশ আগে থেকেই বিশ্ব বাণিজ্য সংস্থার ট্রিপস (মেধা সম্পদ অধিকার সংক্রান্ত একটি আন্তর্জাতিক চুক্তি) চুক্তিতে অনুস্বাক্ষরকারী। এ ছাড়া আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও) ও অন্যান্য আন্তর্জাতিক চুক্তিতেও স্বাক্ষর করেছে।
ফলে যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক চুক্তিতে নতুন কোনো অতিরিক্ত শর্ত আরোপ করা হয়নি; বরং বিদ্যমান আন্তর্জাতিক অঙ্গীকার বাস্তবায়নে সম্মতি দেওয়া হয়েছে।
তৈরি পোশাক ও টেক্সটাইল খাতের বিশেষ সুবিধা
চুক্তিতে বাংলাদেশের প্রধান রপ্তানি খাত তৈরি পোশাকের জন্য বিশেষ সুবিধা রাখা হয়েছে। যুক্তরাষ্ট্র থেকে তুলা ও কৃত্রিম সুতা আমদানি করে তা দিয়ে তৈরি পোশাক যুক্তরাষ্ট্রে রপ্তানি করলে ‘শূন্য শুল্ক’ বা শুল্কমুক্ত সুবিধা পাওয়া যাবে। বর্তমানে যুক্তরাষ্ট্রে বাংলাদেশের মোট রপ্তানির প্রায় ৮০ শতাংশই তৈরি পোশাক, যার ওপর ১৯ শতাংশ পারস্পরিক শুল্ক কার্যকর হবে না যদি কাঁচামাল যুক্তরাষ্ট্র থেকে আনা হয়।
মূলত রপ্তানি বাজার সুরক্ষার স্বার্থেই উৎস পরিবর্তনের মাধ্যমে এই আমদানির অঙ্গীকার করা হয়েছে, যাতে কোনো অতিরিক্ত ব্যয়ের আশঙ্কা নেই।
শুল্কমুক্ত সুবিধা
এই চুক্তির মাধ্যমে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের প্রায় ২,৫০০টি পণ্য শূন্য শুল্ক সুবিধা পেয়েছে। এর মধ্যে রয়েছে বিভিন্ন ধরনের ওষুধ, কৃষিপণ্য, প্লাস্টিক, কাঠ ও কাঠজাত পণ্যসহ অন্যান্য সামগ্রী।
অন্যদিকে, বাংলাদেশ তার বাজারে যুক্তরাষ্ট্রের পণ্যের জন্য ৭,১৩২টি ট্যারিফ লাইন/এইচএস কোড অফার তালিকায় অন্তর্ভুক্ত করেছে। এর মধ্যে ৪,৯২২টি ট্যারিফ লাইনে চুক্তি স্বাক্ষরের দিন থেকেই শুল্কমুক্ত সুবিধা (এর মধ্যে ৪৪১টি আগেই শূন্য শুল্ক ছিল) পাবে, ১, ৫৩৮টি ট্যারিফ লাইনে ৫ বছরের মধ্যে ধাপে ধাপে শুল্ক শূন্যে নামানো হবে (প্রথম বছরে ৫০ শতাংশ হ্রাস, পরবর্তী চার বছরে বাকি ৫০ শতাংশ সমান হারে), ৬৭২টি ট্যারিফ লাইনে ১০ বছরের মধ্যে শুল্ক শূন্য করা হবে (প্রথম বছরে ৫০ শতাংশ হ্রাস, পরবর্তী ৯ বছরে অবশিষ্ট ৫০ শতাংশ সমান হারে)।
তবে ৩২৬টি ট্যারিফ লাইনে শুল্কমুক্ত সুবিধা দেওয়া হয়নি।
উল্লেখ্য, অন্যান্য দেশের সঙ্গে সম্পাদিত চুক্তিতে ধাপে ধাপে শুল্ক হ্রাসের বিধান না থাকলেও বাংলাদেশের ক্ষেত্রে এ ব্যবস্থা অন্তর্ভুক্ত করা হয়েছে।
নীতি, নিয়ন্ত্রণ ও ডিজিটাল বাণিজ্য
চুক্তিতে পেপারলেস ট্রেড, মেধাস্বত্ব অধিকার (আইপিআর) প্রয়োগ জোরদার এবং ই-কমার্সে স্থায়ী মরাটোরিয়াম সমর্থনের বিষয়গুলো গুরুত্ব পেয়েছে। এছাড়া মেধাস্বত্ব সংক্রান্ত ৯টি আন্তর্জাতিক চুক্তিতে অন্তর্ভুক্তির প্রস্তাবে বাংলাদেশ সম্মতি দিয়েছে।
যুক্তরাষ্ট্র থেকে চিকিৎসা সরঞ্জাম ও ফার্মাসিউটিক্যালস আমদানিতে তাদের এফডিএ সনদের ভিত্তিতে পূর্বানুমতি ছাড়াই বাজার অনুমোদনের সুযোগ দেওয়া হয়েছে। এছাড়া কৃষিপণ্য, দুগ্ধ, মাংস ও পোলট্রি আমদানিতে মার্কিন সনদ গ্রহণ এবং আন্তর্জাতিক এসপিএস ব্যবস্থা স্বীকৃতির কথা বলা হয়েছে। উদ্ভিদ ও উদ্ভিদজাত পণ্যের বাজার প্রবেশাধিকার প্রক্রিয়া ২৪ মাসের মধ্যে সম্পন্ন করার অঙ্গীকারও রয়েছে।
বিমা, তেল, গ্যাস ও টেলিযোগাযোগ খাতে মার্কিন বিনিয়োগে ইকুইটি সীমা উদারীকরণ, দুর্নীতিবিরোধী বিধান প্রয়োগ এবং ডব্লিউটিও-র মৎস্য ভর্তুকি চুক্তি গ্রহণের বিষয়গুলো চুক্তিতে রয়েছে। এছাড়া আন্তর্জাতিক শ্রম মান অনুযায়ী শ্রম আইন হালনাগাদ এবং পরিবেশ ও বন্যপ্রাণী সুরক্ষায় পদক্ষেপ গ্রহণের কথা বলা হয়েছে।
ডিজিটাল বাণিজ্যের ক্ষেত্রে সিবিপিআর, পিআরপি ও পিডিপিও স্বীকৃতির পাশাপাশি বোয়িং উড়োজাহাজ, এলএনজি, এলপিজি, সয়াবিন, গম ও সামরিক সরঞ্জাম আমদানি বৃদ্ধির প্রচেষ্টার বিষয়গুলো খসড়ায় অন্তর্ভুক্ত রয়েছে। মালয়েশিয়া বা কম্বোডিয়ার মতো চুক্তিতে ডিজিটাল বাণিজ্য নিয়ে মার্কিন পরামর্শের যে শর্ত ছিল, বাংলাদেশের চুক্তিতে তা নেই।
রুলস অব অরিজিন ও এক্সিট ক্লজ
রুলস অব অরিজিনে কোনো নির্দিষ্ট ভ্যালু অ্যাডিশনের পরিমাণ উল্লেখ না থাকায় শুল্কমুক্ত সুবিধা পাওয়া সহজ হবে। তবে এই চুক্তির সবচেয়ে উল্লেখযোগ্য দিক হলো, অন্যান্য দেশের ক্ষেত্রে চুক্তি বাতিলের প্রাথমিক সুযোগ না থাকলেও বাংলাদেশের অনুরোধে এতে একটি ‘এক্সিট ক্লজ’ বা চুক্তি বাতিলের সুযোগ রাখা হয়েছে।
সংশ্লিষ্টরা মনে করছেন, এই চুক্তির ফলে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের রপ্তানি প্রতিযোগিতা সক্ষমতা কেবল বজায় থাকবে না, বরং তা বৈশ্বিক বাণিজ্য সম্প্রসারণ ও অর্থনৈতিক প্রবৃদ্ধিতে বড় ধরনের ইতিবাচক প্রভাব ফেলবে। প্রসঙ্গত, এ পর্যন্ত যুক্তরাষ্ট্র বাংলাদেশসহ ১৫টি দেশের সঙ্গে এই ধরনের চুক্তি সম্পন্ন করেছে।
(ওএস/এএস/ফেব্রুয়ারি ১৬, ২০২৬)
পাঠকের মতামত:
- ‘ইরান যুদ্ধ চায় না, হুমকির মুখে আত্মসমর্পণ করবে না’
- বাংলাদেশ-যুক্তরাষ্ট্র চুক্তি, যা জানাল প্রধান উপদেষ্টার দপ্তর
- ‘মন্ত্রী-প্রতিমন্ত্রীদের জন্য প্রস্তুত ৩৭ বাড়ি’
- জরুরি কাজে অস্ট্রেলিয়া গেলেন বুলবুল
- ‘নতুন সরকারের নির্দেশনা পেলে ব্যারাকে ফিরবে সেনাবাহিনী’
- ভারতে এআই সম্মেলনে যাচ্ছেন না এনভিডিয়ার সিইও জেনসেন হুয়াং
- তারেক রহমানকে ‘ভবিষ্যৎ প্রধানমন্ত্রী’ হিসেবে অগ্রিম অভিনন্দন জামায়াত আমিরের
- তারেক রহমানের সঙ্গে নাহিদের বৈঠক, সংলাপের মাধ্যমে সমস্যা সমাধানে জোর
- দৌলতানা ইয়াহিয়া খানের সঙ্গে সাক্ষাৎ করেন
- কাউকে অন্যায় করতে দেব না : এস এম জিলানী
- মন্ত্রিসভার শপথ অনুষ্ঠানে সার্কভুক্ত দেশের পররাষ্ট্রমন্ত্রীরা আমন্ত্রিত
- ‘দেশে নির্বাচন পরবর্তী কোনো সংখ্যালঘু নির্যাতন ঘটেনি’
- বিএনপি ভোট পেয়েছে ৫০ শতাংশ, জামায়াত ৩২ শতাংশ
- শিক্ষার্থীদের ১৬ লক্ষ টাকা হাতিয়ে নিয়ে উধাও নার্সিং কোচিং সেন্টার কর্তৃপক্ষ
- নির্বাচন পরবর্তী সহিংসতার অভিযোগে জামায়াতের নবনির্বাচিত এমপি'র সংবাদ সম্মেলন
- গাইবান্ধা- ১ আসনে ভোট কারচুপির প্রতিবাদে সম্মেলন
- রাষ্ট্রীয় মর্যাদায় শেখ কবিরের দাফন সম্পন্ন
- ইউপি চেয়ারম্যান থেকে উপজেলা চেয়ারম্যান, অতঃপর এমপি আব্দুল আজিজ
- ফুলপুরে সাবেক এমপির গাড়িতে হামলা
- বেশী ভোট পাওয়া শাহজাহানকে মন্ত্রী হিসেবে চাচ্ছেন নোয়াখালীবাসী
- দুটি ডিম পাড়া হাঁস মেরে রেখে গেল দুর্বৃত্তরা
- ১৫ বছর কারাদণ্ডের মুখোমুখি পুলিশের গুলিতে আহত বাংলাদেশি যুবক
- জামাত বিরোধী দলে বসবে, এটি শুভ নয়
- পুরো রমজানে মাধ্যমিক স্কুল বন্ধ রাখার নির্দেশ হাইকোর্টের
- ‘কৃষককে অসম্মান করা মানে বাবাকে অপমান করা’
- মেহেরপুর পৌর গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন
- ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বগুড়া জেলা আওয়ামী লীগের বর্ণাঢ্য কর্মসূচি
- ব্রাহ্মণবাড়িয়ায় বজ্রপাতে দুই জেলের মৃত্যু
- প্রতিপক্ষের হামলায় অন্তঃসত্ত্বা নারীসহ আহত ৩
- রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে একই পরিবারের তিনজনের মৃত্যু
- পেঁয়াজের ডগা কেটে আয় করছেন তারা
- মেহেরপুরে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন
- কবি সুমন রায়হানের কবিতার বই 'নদীও জলে নামে'
- ‘প্রজনন মৌসুমে মা ইলিশ ধরা থেকে বিরত থাকুন’
- দেশীয় অস্ত্রসহ শ্রমিকলীগ নেতার ভিডিও ভাইরাল
- ঝাল মুড়ি বিক্রেতা আলম শরীফ বাঁচতে চায়
- নবীনগর রিপোর্টার্স ক্লাব কার্যালয়ের উদ্বোধনী অনুষ্ঠান
- মেজর জেনারেল জিয়া বঙ্গবন্ধুর খুনি মেজর ডালিমকে পরম উষ্ণতায় জড়িয়ে ধরে বলেছিলেন, ‘ইউ হ্যাভ ডান সাচ এ গ্রেট জব! কিস মি! কিস মি!’
- বাংলাদেশীদের জন্য অবকাশ ভ্রমণে জনপ্রিয় গন্তব্য সৌদি
- গুলি করে বাংলাদেশি ৩ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি
- 'ধানমন্ডির ৩২ নম্বরে রক্তের দাগ শুকায়নি; বঙ্গবন্ধুর মন্ত্রী সভার অনেকেই ঘাতক মোশতাকের মন্ত্রী সভায় ঠাঁই করে নিয়েছেন'
- ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৬২
- ‘ভারত ভাগ হয়েছে ধর্মের জন্যে, ভাতের জন্যে নয়’
- মহম্মদপুরে স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
- চাঁদপুরে জাহাজে ৭ খুন : ঘাতক ইরফান সম্পর্কে যা জানা গেলো
-1.gif)








