কমেছে স্বর্ণের দাম, প্রতিভরি ২৫৮৮২৪ টাকা
স্টাফ রিপোর্টার : স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের (পাকা সোনা) দাম কমার পরিপ্রেক্ষিতে দেশের বাজারে কমানো হয়েছে স্বর্ণের দাম। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম কমানো হয়েছে ২ হাজার ২১৬ টাকা। এতে এক ভরি স্বর্ণের দাম দাঁড়িয়েছে ২ লাখ ৫৮ হাজার ৮২৪ টাকা।
আজ মঙ্গলবার থেকে নতুন এই দাম কার্যকর হবে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটি বৈঠক করে এই দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে। পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এর আগে গত ২৯ জানুয়ারি সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ১৬ হাজার ২১৩ টাকা বাড়িয়ে ২ লাখ ৮৬ হাজার ০১ টাকা নির্ধারণ করা হয়। যা দেশের ইতিহাসে রেকর্ড সৃষ্টি করে।
এটাই ছিল স্বর্ণের সর্বোচ্চ দাম।
নতুন দাম অনুযায়ী, সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ হাজার ২১৬ টাকা কমিয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৫৮ হাজার ৮২৪ টাকা। ২১ ক্যারেটের এক ভরি সোনার দাম ২ হাজার ১০০ টাকা কমিয়ে ২ লাখ ৪৭ হাজার ৪৩ টাকা নির্ধারণ করা হয়েছে।
এছাড়া ১৮ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম এক হাজার ৮০৮ টাকা কমিয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ১১ হাজার ৭৬০ টাকা।
সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম এক হাজার ৪৫৮ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে এক লাখ ৭৩ হাজার ৩২৭ টাকা।
এর আগে গত ০৯ ফেব্রুয়ারি সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ হাজার ২১৬ টাকা বাড়িয়ে ২ লাখ ৬১ হাজার ৪০ টাকা, ২১ ক্যারেটের এক ভরি সোনার দাম ২ হাজার ১০০ টাকা বাড়িয়ে ২ লাখ ৪৯ হাজার ১৪৩ টাকা, ১৮ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম এক হাজার ৮০৮ টাকা বাড়িয়ে ২ লাখ ১৩ হাজার ৫৬৮ টাকা, সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম এক হাজার ৪৫৮ টাকা বাড়িয়ে এক লাখ ৭৪ হাজার ৭৮৫ টাকা নির্ধারণ করা হয়।
তার আগে (০৮ ফেব্রুয়ারি) সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ৩ হাজার ২৬৬ টাকা কমিয়ে ২ লাখ ৫৮ হাজার ৮২৪ টাকা, ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ৩ হাজার ১৫০ টাকা কমিয়ে ২ লাখ ৪৭ হাজার ৪৩ টাকা, ১৮ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ হাজার ৬৮৩ টাকা কমিয়ে ২ লাখ ১১ হাজার ৭৬০ টাকা, সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ২ হাজার ১৫৮ টাকা কমিয়ে এক লাখ ৭৩ হাজার ৩২৭ টাকা নির্ধারণ করা হয়।
তার আগে গত (০৭ ফেব্রুয়ারি) সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ৭ হাজার ৬৪০ টাকা বাড়িয়ে ২ লাখ ৬২ হাজার ৯০ টাকা, ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ৭ হাজার ২৯০ টাকা বাড়িয়ে ২ লাখ ৫০ হাজার ১৯৩ টাকা, ১৮ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ৬ হাজার ২৪১ টাকা বাড়িয়ে ২ লাখ ১৪ হাজার ৪৪৩ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ৫ হাজার ৭৪ টাকা বাড়িয়ে এক লাখ ৭৫ হাজার ৪৮৫ টাকা নির্ধারণ করা হয়।
গত (০৬ ফরব্রুয়ারি) সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ৭ হাজার ৬৪০ টাকা কমিয়ে ২ লাখ ৫৪ হাজার ৪৫০ টাকা, ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ৭ হাজার ২৯০ টাকা কমিয়ে ২ লাখ ৪২ হাজার ৯০৩ টাকা, ১৮ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ৬ হাজার ২৪১ টাকা কমিয়ে ২ লাখ ৮ হাজার ২০২ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ৫ হাজার ৭৪ টাকা কমিয়ে এক লাখ ৭০ হাজার ৪১১ টাকা।
গত ০৩ ফেব্রুয়ারি রাতে সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণে ১০ হাজার ৯০৬ টাকা বাড়িয়ে ২ লাখ ৬২ হাজার ৯০ টাকা, ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণে ১০ হাজার ৪৩৯ টাকা বাড়িয়ে ২ লাখ ৫০ হাজার ১৯২ টাকা, ১৮ ক্যারেটের এক ভরি স্বর্ণে ৮ হাজার ৯২৩ টাকা বাড়িয়ে ২ লাখ ১৪ হাজার ৪৪৩ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণে ৭ হাজার ২৯০ টাকা বাড়িয়ে ১ লাখ ৭৫ হাজার ৪৮৫ টাকা নির্ধারণ করা হয়।
একই দিন ০৩ ফেব্রুয়রি সকালে সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণে ৫ হাজার ৪২৪ টাকা বাড়িয়ে ২ লাখ ৫১ হাজার ১৮৪ টাকা, ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণে ৫ হাজার ১৯০ টাকা বাড়িয়ে ২ লাখ ৩৯ হাজার ৭৫৩ টাকা,১৮ ক্যারেটের এক ভরি স্বর্ণে ৪ হাজার ৪৩৩ টাকা বাড়িয়ে ২ লাখ ০৫ হাজার ৫২০ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণে ৩ হাজার ৬৭৪ টাকা বাড়িয়ে ১ লাখ ৬৮ হাজার ১৯৫ টাকা নির্ধারণ করা হয়।
তার আগে গত (০২ ফেব্রুয়ারি) রাতে ভালো মানের প্রতিভরি স্বর্ণে ৫ হাজার ৪২৪ টাকা কমিয়ে ২ লাখ ৪৫ হাজার ৮৭ টাকা, ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণে ৫ হাজার ১৯০ টাকা বাড়িয়ে ২ লাখ ৩৪ হাজার ৫৬৩ টাকা, ১৮ ক্যারেটের এক ভরি স্বর্ণে ৪ হাজার ৪৩৩ টাকা কমিয়ে ২ লাখ ০১ হাজার ৫২০ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণে ৩ হাজার ৬৭৪ টাকা কমিয়ে ১ লাখ ৬৪ হাজার ৫২১ টাকা নির্ধারণ করা হয়।
একই দিন ০২ ফেব্রুয়ারি সকালে সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণে ৬ হাজার ৫৯০ টাকা কমিয়ে ২ লাখ ৫১ হাজার ১৮৪ টাকা, ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণে ৬ হাজার ২৯০ টাকা কমিয়ে ২ লাখ ৩৯ হাজার ৭৫৩ টাকা, ১৮ ক্যারেটের এক ভরি স্বর্ণে ৫ হাজার ৩৬৫ টাকা কমিয়ে ২ লাখ ০৫ হাজার ৫২০ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণে ৪ হাজার ৩৭৪ টাকা কমিয়ে ১ লাখ ৬৮ হাজার ১৯৫ টাকা নির্ধারণ করা হয়।
গত ০১ ফেব্রুয়ারি রাতে সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি সোনায় এক হাজার ৯২৫ টাকা কমিয়ে ২ লাখ ৫৭ হাজার ৭৭৪ টাকা, ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণে এক হাজার ৮৬৬ টাকা কমিয়ে ২ লাখ ৪৬ হাজার ৫২ টাকা, ১৮ ক্যারেটের এক ভরি স্বর্ণে এক হাজার ৬৩৩ টাকা কমিয়ে ২ লাখ ১০ হাজার ৮৮৬ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণে এক হাজার ৩১৪ টাকা কমিয়ে ১ লাখ ৭১ হাজার ৫৬৯ টাকা নির্ধারণ করা হয়।
এর আগে একই দিন সকালে (০১ ফেব্রুয়ারি) সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণে ৪ হাজার ৮২ টাকা বাড়িয়ে ২ লাখ ৫৯ হাজার ৬৯৯ টাকা।দ, ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণে ৩ হাজার ৯০৭ টাকা বাড়িয়ে ২ লাখ ৪৭ হাজার ৯১৮ টাকা, ১৮ ক্যারেটের এক ভরি স্বর্ণে ৩ হাজার ৩৮২ টাকা বাড়িয়ে ২ লাখ ১২ হাজার ৫১৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণে ২ হাজার ৪১ টাকা বাড়িয়ে ১ লাখ ৭৩ হাজার ৯১০ টাকা নির্ধারণ করা হয়।
এদিকে স্বর্ণের দাম বাড়ানো হলেও অপরিবর্তিত রয়েছে রুপার দাম। ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ৬ হাজার ৩৫৭ টাকা, ২১ ক্যারেটের এক ভরি রুপার দাম ৬ হাজার ৬৫ টাকা, ১৮ ক্যারেটের এক ভরি রুপার দাম ৫ হাজার ১৯০ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি রুপার দাম ৩ হাজার ৯০৭ টাকা নির্ধারণ করা হয়।
(ওএস/এএস/ফেব্রুয়ারি ১৭, ২০২৬)
পাঠকের মতামত:
- ৭ বছর পর পেল মুক্তির অনুমতি পেলো ‘মানুষের বাগান’
- লেবানন-সিরিয়া সীমান্তে ইসরায়েলি বিমান হামলায় নিহত ৪
- ‘অস্ট্রেলিয়ার ভাগ্য এখন ঈশ্বরের হাতে’
- শপথ নিলেন বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্যরা
- রোমাঞ্চকর জয়ে সেমিফাইনালে বাংলাদেশ
- ‘আমার আজীবনের স্বপ্ন দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করা’
- কমেছে স্বর্ণের দাম, প্রতিভরি ২৫৮৮২৪ টাকা
- প্রধান উপদেষ্টার সঙ্গে পাকিস্তানের পরিকল্পনামন্ত্রীর সাক্ষাৎ
- দুটো শপথই নিলেন জামায়াতসহ ১১ দলীয় ঐক্য জোটের এমপিরা
- তারেক রহমান সর্বসম্মতিক্রমে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী নির্বাচিত
- তারেক রহমানের শপথ অনুষ্ঠানে অংশ নেবেন মালদ্বীপের প্রেসিডেন্ট
- 'বাঙালিদের আর দমন করা যাবে না'
- ‘হার-জিতই হলো গণতন্ত্রের সৌন্দর্য’
- রমজানে ইফতারের জন্য ম্যাচে বিরতি দেবে ইংলিশ প্রিমিয়ার লিগ
- নৃত্যকলায় একুশে পদকের মনোনয়ন প্রক্রিয়া পুনর্বিবেচনাসহ ৬ দাবি
- দিনাজপুর স্কুলের প্রাচীর ভেঙে ৫ মহিলা আহত
- আনোয়ার হোসেনকে দেশের প্রথম ভাষা শহীদ হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন
- তারেক রহমানকে এসএম জিলানীর ফুলের শুভেচ্ছা
- জামায়াত-এনসিপি চক্র দেশে আরেকটা ৫ আগস্ট চায় : নতুনধারা
- দুই সহোদরকে মন্ত্রী হিসেবে অভ্যর্থনা জানাতে প্রস্তুত টাঙ্গাইল
- গৌরনদীতে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা
- প্রায় ৫শ বছরের পুরানো শিব মন্দিরে দুই দিনব্যাপী পূজা অনুষ্ঠিত
- গোপালগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় পথচারী নিহত
- লৌহজংয়ে ভিপি কেসভুক্ত প্রায় পোনে ৩ একর সরকারি জমি আত্মসাতের অভিযোগ
- টাইম ট্র্যাকিং সফটওয়্যার ‘টিমোডেস্ক’
- ব্রাহ্মণবাড়িয়ায় বজ্রপাতে দুই জেলের মৃত্যু
- ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বগুড়া জেলা আওয়ামী লীগের বর্ণাঢ্য কর্মসূচি
- পেঁয়াজের ডগা কেটে আয় করছেন তারা
- প্রতিপক্ষের হামলায় অন্তঃসত্ত্বা নারীসহ আহত ৩
- রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে একই পরিবারের তিনজনের মৃত্যু
- দেশীয় অস্ত্রসহ শ্রমিকলীগ নেতার ভিডিও ভাইরাল
- ঝাল মুড়ি বিক্রেতা আলম শরীফ বাঁচতে চায়
- মেহেরপুরে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন
- ‘প্রজনন মৌসুমে মা ইলিশ ধরা থেকে বিরত থাকুন’
- কবি সুমন রায়হানের কবিতার বই 'নদীও জলে নামে'
- নবীনগর রিপোর্টার্স ক্লাব কার্যালয়ের উদ্বোধনী অনুষ্ঠান
- মেজর জেনারেল জিয়া বঙ্গবন্ধুর খুনি মেজর ডালিমকে পরম উষ্ণতায় জড়িয়ে ধরে বলেছিলেন, ‘ইউ হ্যাভ ডান সাচ এ গ্রেট জব! কিস মি! কিস মি!’
- বাংলাদেশীদের জন্য অবকাশ ভ্রমণে জনপ্রিয় গন্তব্য সৌদি
- গুলি করে বাংলাদেশি ৩ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি
- 'ধানমন্ডির ৩২ নম্বরে রক্তের দাগ শুকায়নি; বঙ্গবন্ধুর মন্ত্রী সভার অনেকেই ঘাতক মোশতাকের মন্ত্রী সভায় ঠাঁই করে নিয়েছেন'
- ‘ভারত ভাগ হয়েছে ধর্মের জন্যে, ভাতের জন্যে নয়’
- রোমাঞ্চকর জয়ে সেমিফাইনালে বাংলাদেশ
- ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৬২
- চাঁদপুরে জাহাজে ৭ খুন : ঘাতক ইরফান সম্পর্কে যা জানা গেলো
- মহম্মদপুরে স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
-1.gif)








