সহজ আমদানিনীতি ও ঋণ সুবিধা চান ব্যবসায়ীরা
স্টাফ রিপোর্টার : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির ভূমিধস জয়ের পর দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে নতুন পথচলা শুরু করেছে সরকার। ক্ষমতার এ পালাবদলের পর দেশের অর্থনীতিতে গতি ফেরাতে এবং স্থবির হয়ে পড়া ব্যবসাবাণিজ্যে প্রাণসঞ্চার করতে একগুচ্ছ দাবি ও প্রত্যাশা জানিয়েছেন দেশের অর্থনীতির প্রাণভোমরা চট্টগ্রামের শীর্ষ ব্যবসায়ীরা। তাদের দাবি-একটি ‘ব্যবসাবান্ধব সরকার’, যা আমলাতান্ত্রিক জটিলতা কমিয়ে বেসরকারি খাতকে এগিয়ে নেবে। সহজ হবে আমদানি-রপ্তানিনীতি।
বৃদ্ধি করা হবে ঋণ সুবিধা।
পিএইচপি গ্রুপের পরিচালক মোহাম্মদ আকতার পারভেজ বলেন, নতুন সরকারের উচিত ‘ইজ অব ডুইং বিজনেস’ (সহজ ব্যবসা করার সূচকের আন্তর্জাতিক পরিমাপক) পদ্ধতি অনুসরণ করা। এটা করলে দেশের ব্যবসার পরিবেশ আমূল পরিবর্তন হয়ে যাবে। যতটুকু জেনেছি নতুন অর্থমন্ত্রী এ পদ্ধতি অনুসরণ করার চিন্তাভাবনা শুরু করেছেন।
জিপিএইচ ইস্পাতের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আলমাস শিমুল বলেন, নতুন সরকার যদি দ্রুততার সঙ্গে ব্যাংক খাত সংস্কার এবং আমদানিনীতি সহজ করতে পারে, তবেই দেশের ঝিমিয়ে পড়া বিনিয়োগে দ্রুত জোয়ার আসবে। একই সঙ্গে ব্যাংক ঋণ ও শর্তসমূহ সহজ করে বিনিয়োগের পরিবেশ সৃষ্টি করতে হবে।
দেশের ভোগ্যপণের বৃহৎ বাজার খাতুনগঞ্জ ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশনের আইন সম্পাদক মোহাম্মদ মহিউদ্দিন বলেন, দেশের আমদানি-রপ্তানি সহজতর করতে এলসি মার্জিন সহনীয় মাত্রায় আনতে হবে। একই সঙ্গে ডলারের বাজার স্থির রাখতে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে।
বন্দর নগরীর ব্যবসায়ীদের দাবি, বিগত অন্তর্বর্তী সরকারের ব্যবসা পরিপন্থি নীতির কারণে স্থবির হয়ে পড়েছে দেশের অর্থনীতি। থমকে গেছে অসংখ্য শিল্প-কারখানার চাকা। এমন পরিস্থিতি থেকে উত্তরণে নতুন সরকারের কাছে ব্যবসায়ীদের চাওয়া ঋণপ্রাপ্তি ও শর্ত সহজ করা। তাদের মতে, উচ্চ সুদের হার এবং ঋণের কঠিন শর্তের কারণে হিমশিম খাচ্ছেন উদ্যোক্তারা। তাই বিনিয়োগ বাড়াতে ব্যাংক ঋণের সুদের হার একটি সহনীয় পর্যায়ে নামিয়ে আনা এবং ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাতে বিশেষ প্রণোদনার দাবি তাদের।
একই সঙ্গে শিল্পের কাঁচামাল ও অত্যাবশ্যকীয় পণ্য আমদানিতে বিধিনিষেধ কমিয়ে প্রক্রিয়া দ্রুততর করা। প্রয়োজনীয় গ্যাস ও বিদ্যুতের অভাবে থমকে গেছে অনেক শিল্প-কারখানার চাকা। এ ছাড়া রয়েছে গ্যাস ও বিদ্যুতের উচ্চমূল্য। অপর্যাপ্ত গ্যাস-বিদ্যুৎ সরবরাহ এবং উচ্চমূল্যের কারণে হিমশিম খেতে হচ্ছে ব্যবসায়ীদের। তাই কল-কারখানায় নিরবচ্ছিন্ন গ্যাস-বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার পাশাপাশি শিল্পকারখানার গ্যাস ও বিদ্যুতের দাম কমানোরও দাবি জানিয়েছেন তারা। বিনিয়োগবান্ধব পরিবেশ ও নীতিমালার ধারাবাহিকতাও চান তারা। একই সঙ্গে কর ও শুল্ক কাঠামো সংস্কারের পাশাপাশি হয়রানিমুক্ত ট্যাক্স ও ভ্যাট আদায় ব্যবস্থা নিশ্চিত করার কথাও জানিয়েছেন তারা।
সৌজন্যে : বাংলাদেশ প্রতিদিন
(ওএস/এএস/ফেব্রুয়ারি ২২, ২০২৬)
পাঠকের মতামত:
- কাশিয়ানীতে আওয়ামী লীগ কার্যালয়ে উড়ল জাতীয় পতাকা
- ইরানের বিক্ষোভে হাজারো মানুষ নিহত, ট্রাম্পের দাবির প্রমাণ চায় তেহরান
- আফগানিস্তানের ২ প্রদেশে পাকিস্তানের বিমান হামলা
- ‘আমরা দুই মন্ত্রী দুর্নীতি করবো না, করতে দেব না’
- ‘আগামীর বাংলাদেশ ইনসাফের বাংলাদেশ’
- বুড়িগঙ্গায় সংঘবদ্ধ ধর্ষণ, চার আসামির যাবজ্জীবন কারাদণ্ড
- রিয়াদে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত
- স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী
- বিসিবির জরুরি সভা; আলোচনায় নারী বিপিএল ও প্রধান নির্বাচক
- সহজ আমদানিনীতি ও ঋণ সুবিধা চান ব্যবসায়ীরা
- রাজবাড়ীর পাংশায় রাস্তা নির্মাণে অনিয়ম, তোপের মুখে কাজ বন্ধ
- হৃদরোগে আক্রান্ত হয়ে সিসিইউতে সেলিমা রহমান
- বায়ুদূষণের শীর্ষে আজ লাহোর, ঢাকা দ্বিতীয়
- প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সাক্ষাৎ
- প্রেসিডেন্ট জেনারেল ইয়াহিয়া খান তাঁর মন্ত্রী সভা বাতিল করেন
- বিশ্বাসযোগ্য ও শক্তিশালী এআই গড়ার আহ্বান বৈশ্বিক সম্মেলনে
- ‘আমরা সবকিছুতেই রাজনীতি করি’
- ঈদের আগেই ইমাম-মুয়াজ্জিনদের ভাতা দেওয়ার ঘোষণা
- হাসপাতাল থেকে বাসায় ফিরলেন তানিয়া বৃষ্টি
- ‘নাগরিক কমিটিকে সম্পৃক্ত করে টিসিবির কার্যক্রম স্বচ্ছ করা হবে’
- ‘জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসতে পারে ১০-১২ মার্চ’
- নুরুল হক নূর প্রতিমন্ত্রী হওয়ায় কলাপাড়ায় আনন্দ ও মৌন শোভাযাত্রা
- ফরিদপুরে সরকারি রাস্তার পাশে থাকা ১৯টি গাছ কেটে বিক্রি
- দেশে শান্তি শৃঙ্খলা রক্ষা করা আমাদের নাম্বার ওয়ান টার্গেট: মন্ত্রী জাহিদ
- নড়াইলে আওয়ামী লীগের আঞ্চলিক কার্যালয়ের উদ্বোধন
- গুলি করে বাংলাদেশি ৩ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি
- বাংলাদেশীদের জন্য অবকাশ ভ্রমণে জনপ্রিয় গন্তব্য সৌদি
- 'ধানমন্ডির ৩২ নম্বরে রক্তের দাগ শুকায়নি; বঙ্গবন্ধুর মন্ত্রী সভার অনেকেই ঘাতক মোশতাকের মন্ত্রী সভায় ঠাঁই করে নিয়েছেন'
- মহম্মদপুরে স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
- হৃদরোগে আক্রান্ত হয়ে সিসিইউতে সেলিমা রহমান
- ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৬২
- ‘ভারত ভাগ হয়েছে ধর্মের জন্যে, ভাতের জন্যে নয়’
- চাঁদপুরে জাহাজে ৭ খুন : ঘাতক ইরফান সম্পর্কে যা জানা গেলো
- মেহেরপুর জেলা বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত
- ‘বাড়ানো হচ্ছে সৈয়দপুর রেলকারখানার উৎপাদন সক্ষমতা’
- লালমনিরহাটে ট্রেনে কাটা পড়ে ৪ জন নিহত
- মেহেরপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে প্রি-ডিপার্চার ওরিয়েন্টেশন কোর্সের উদ্বোধন
- বাগেরহাটে বিএনপি নেতাকে বহিস্কার, প্রতিবাদে মিছিল সমাবেশ মানববন্ধন
- বিসিবির জরুরি সভা; আলোচনায় নারী বিপিএল ও প্রধান নির্বাচক
- বেগম রোকেয়া দিবসে ঈশ্বরদীতে ৫ জন নারীকে সম্মাননা প্রদান
- কুমিল্লায় ‘যুদ্ধসমাধিতে’ মিলল ২৩ জাপানি সেনার দেহাবশেষ
- জরায়ুর টিকা নেয়ার পর পার্শ্ব প্রতিক্রিয়ায় ছাত্রীরা অসুস্থ হচ্ছেন বলে অভিযোগ অভিভাবকদের
- ‘গোপন বৈঠকের’ অভিযোগে রিসোর্ট থেকে ১৯ ইউপি সদস্য আটক
- শিউলি আহমেদ’র কবিতা
- দেশের সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায় ৪৩ ডিগ্রি সেলসিয়াস
-1.gif)








