‘ফ্যামিলি কার্ড’ প্রচলনে সরকারের ব্যয় হবে ১২ হাজার ৭২ কোটি টাকা
স্টাফ রিপোর্টার : প্রাথমিক পর্যায়ে দেশের দুটি উপজেলায় ‘ফ্যামিলি কার্ড’ পরীক্ষামূলকভাবে চালু হচ্ছে। বগুড়ার গাবতলী উপজেলা ও দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায়। পর্যায়ক্রমে দেশের অন্যান্য উপজেলায় এ প্রকল্পটি চালু হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। এ কর্মসূচি বাস্তবায়নে সরকারের অতিরিক্ত ১২ হাজার ৭২ কোটি টাকা প্রয়োজন হবে।
রবিবার (২২ ফেব্রুয়ারি) সচিবালয়ে অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে ‘ফ্যামিলি কার্ড’ চালু করার লক্ষ্যে কর্মপরিকল্পনা চূড়ান্তকরণ সংক্রান্ত আন্তঃমন্ত্রণালয় সভায় এ সিদ্ধান্ত হয়েছে বলে সভা সূত্রে জানা গেছে। সভায় মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রীসহ কমিটির সদস্য ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বর্তমান সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাচনী ওয়াদা রক্ষায় সারাদেশে ‘ফ্যামিলি কার্ড’ চালুর ঘোষণা দিয়েছিলেন। তারই অংশ হিসেবে দেশব্যাপী এ কর্মসূচি চালু হতে যাচ্ছে।
দেশের প্রায় ৫০ লাখ ফ্যামিলি কার্ডধারী পরিবারকে এ কর্মসূচির আওতায় আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। প্রতি পরিবারকে মাসে ২০০০ টাকা করে দেওয়া হলে সরকারের প্রতিবছর অতিরিক্ত ১২ হাজার ৭২ কোটি টাকা ব্যয় হবে। কর্মসূচির সম্প্রসারণও হতে পারে। তবে সরকারের দেওয়া বিভিন্ন সামাজিক কর্মসূচির সুবিধাভোগীরা এ সুযোগ পাবেন না।
সরকারের ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির সম্ভাব্য বাস্তবায়ন কৌশল সম্পর্কে বলা হয়েছে-
১. ফ্যামিলি কার্ড অন্তর্ভুক্তির যোগ্যতা ও অযোগ্যতা নির্ধারণ করতে হবে।
২. পাইলটিং পর্যায়ে অর্থবিভাগের সামাজিক নিরাপত্তা সংক্রান্ত এমআইএস-এ উপকারভোগীর তথ্য এন্ট্রি করা যেতে পারে। উল্লেখ্য যে, বর্ণিত এমআইএস ব্যবহার করে ইতোপূর্বে করোনা মহামারি ও অন্যান্য প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের কাছে সরাসরি ইএফটি পদ্ধতিতে অর্থ বিতরণ করা হয়েছে। উক্ত এমআইসে মাত্র ৪টি তথ্য এন্ট্রি দিতে হবে- এনআইডি, জন্মতারিখ, মোবাইল নম্বর, ইউনিয়নের নাম।
৩. অর্থবিভাগের সিঙ্গেল রেজিস্ট্রি সিস্টেম ব্যবহার করে আবেদনকারীর পরিচয় (এনআইডি) যাচাইসহ তার মোবাইল নম্বরটি এনআইডি দ্বারা রেজিস্টার্ড কিনা তা যাচাই করা যাবে।
এ ছাড়া উক্ত মোবাইল নম্বরে কোনো এমএফএস অ্যাকাউন্ট রয়েছে কিনা তাও যাচাই করা যাবে।
৪. দ্বৈততা পরিহারের জন্য সিঙ্গেল রেজিস্ট্রি সিস্টেমে এনআইডি, মোবাইল বা ব্যাংক অ্যাকাউন্ট দিয়ে যাচাই করা হবে। উল্লেখ্য যে, সিঙ্গেল রেজিস্ট্রি সিস্টেমে সরকারের প্রধান প্রধান সব ক্যাশ বেইজড সিস্টেমের প্রায় ৩ দশমিক ৩ কোটি উপকারভোগীর তথ্যসহ নন-ক্যাশ বেইজড প্রোগ্রাম যেমন ভালনারেবল ওম্যান বেনিফিট (ভিডব্লিউবি) কর্মসূচির ১০ দশমিক ৪০ লাখ ও খাদ্যবান্ধব কর্মসূচির ৫৫ লাখ উপকারভোগীসহ ৪ কোটিরও বেশি উপকারভোগীর তথ্য সংরক্ষিত আছে। এছাড়া টিসিবির ফ্যামিল কার্ড সিস্টেমের সঙ্গে ইন্ট্রিগ্রেশনের কার্যক্রম চলমান রয়েছে। এসব যাচাই-বাছাই করে আপাতত বগুড়ার গাবতলী ও দিনাজপুরের নবাবগঞ্জে ফ্যামিলি কার্ড চালু করার প্রাথমিক কাজ সম্পন্ন করছে অর্থ মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট অন্যান্য মন্ত্রণালয়।
বগুড়ার গাবতলী উপজেলার ১৮ হাজার ৭৬০ জন নারীকে এবং দিনাজপুর জেলার ১৯ হাজার ১৮৫ জন দুস্থ নারীকে প্রথম পর্যায়ে ‘ফ্যামিলি কার্ড’ ইস্যু করা হবে। এ ছাড়া আগামী ঈদের আগে ৮টি উপজেলাকে এই কর্মসূচির অন্তর্ভুক্ত করার প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।
(ওএস/এএস/ফেব্রুয়ারি ২৩, ২০২৬)
পাঠকের মতামত:
- পাংশায় সরকারি কর্মকর্তা ও সাংবাদিকদের সাথে ডিসির মতবিনিময়
- ‘ফ্যামিলি কার্ড’ প্রচলনে সরকারের ব্যয় হবে ১২ হাজার ৭২ কোটি টাকা
- মালয়েশিয়ায় ৭.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প
- বড়াইগ্রামে কলেজ ছাত্রের আত্মহত্যাকে কেন্দ্র করে মহাসড়ক অবরোধ ও কলেজ ভাংচুর
- ‘স্থানীয় সরকার নির্বাচন অগ্রাধিকার পাবে’
- ‘ছোট জিনিসেও এত আনন্দ’, বাগানের মূলা তোলার পর জয়া
- বসন্তের ছোঁয়ায় লোহাগড়া জুড়ে শ্বেতশুভ্র সজনে ফুলের মুগ্ধতা
- রেফারির দিকে তেড়ে গেলেও শাস্তি পাচ্ছেন না মেসি
- নড়াইলে দুই পক্ষের সংঘর্ষে নিহত ৫, আহত ১২
- বেড়েছে সোনার দাম, ভরি ২৬১০৪০ টাকা
- প্রথমবারের মতো সশস্ত্র বাহিনী বিভাগে অফিস করলেন প্রধানমন্ত্রী
- নতুন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম
- সোমবার ৫ ঘণ্টা গ্যাসের স্বল্পচাপ থাকবে যেসব এলাকায়
- 'পূর্ব পাকিস্তানের জনগণ অন্য পন্থা অবলম্বন করতে বাধ্য হবে'
- ‘ইনকিলাব-আজাদি জুলাই গণ-অভ্যুত্থানের সম্পদ’
- ‘শান্তি-সম্প্রীতির বন্ধন অটুট রাখতে কাজ করব’
- ‘বাংলাদেশ ব্যাংকের স্বায়ত্তশাসন নিয়ে সিদ্ধান্ত নেবে সরকার’
- ‘লামা থেকে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম শুরু হবে’
- পাহাড়ের কৃষিতে নতুন দিগন্ত, কাপ্তাইয়ে সনদ পেলেন ৬০ উদ্যোক্তা
- ইইউ সিবিএএম ও বাংলাদেশের রপ্তানি: বাজার থাকবে, নাকি বদলে যাবে?
- কর দিয়েও মিলছে না নাগরিক সুবিধা
- চাটমোহরে ধরইল মৎস্যজীবি পাড়ার ৪ শতাধিক পরিবার অবরুদ্ধ
- চাঁদাবাজি বন্ধে এমপি আলী আজমের কঠোর হুঁশিয়ারি
- রাজবাড়ী- ২ আসনের এমপির সঙ্গে মাদরাসা প্রধানদের মতবিনিময়
- বাড়ির পরিত্যক্ত জমিতে সবজি চাষে স্বাবলম্বী হচ্ছেন অনেকে
- বাংলাদেশীদের জন্য অবকাশ ভ্রমণে জনপ্রিয় গন্তব্য সৌদি
- 'ধানমন্ডির ৩২ নম্বরে রক্তের দাগ শুকায়নি; বঙ্গবন্ধুর মন্ত্রী সভার অনেকেই ঘাতক মোশতাকের মন্ত্রী সভায় ঠাঁই করে নিয়েছেন'
- মহম্মদপুরে স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
- ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৬২
- চাঁদপুরে জাহাজে ৭ খুন : ঘাতক ইরফান সম্পর্কে যা জানা গেলো
- ‘ভারত ভাগ হয়েছে ধর্মের জন্যে, ভাতের জন্যে নয়’
- মেহেরপুর জেলা বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত
- ‘বাড়ানো হচ্ছে সৈয়দপুর রেলকারখানার উৎপাদন সক্ষমতা’
- লালমনিরহাটে ট্রেনে কাটা পড়ে ৪ জন নিহত
- মেহেরপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে প্রি-ডিপার্চার ওরিয়েন্টেশন কোর্সের উদ্বোধন
- বাগেরহাটে বিএনপি নেতাকে বহিস্কার, প্রতিবাদে মিছিল সমাবেশ মানববন্ধন
- বেগম রোকেয়া দিবসে ঈশ্বরদীতে ৫ জন নারীকে সম্মাননা প্রদান
- কুমিল্লায় ‘যুদ্ধসমাধিতে’ মিলল ২৩ জাপানি সেনার দেহাবশেষ
- জরায়ুর টিকা নেয়ার পর পার্শ্ব প্রতিক্রিয়ায় ছাত্রীরা অসুস্থ হচ্ছেন বলে অভিযোগ অভিভাবকদের
- দেশের সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায় ৪৩ ডিগ্রি সেলসিয়াস
- ‘গোপন বৈঠকের’ অভিযোগে রিসোর্ট থেকে ১৯ ইউপি সদস্য আটক
- শিউলি আহমেদ’র কবিতা
- ব্রাহ্মণবাড়িয়ায় কবি সাহিত্যিকদের মিলন মেলা
- একান্নবর্তী পারিবারিক ঐতিহ্যের জীবন্ত প্রতিচ্ছবি, ফরিদপুরের ‘মহামায়া ভাণ্ডার’
- মেহেরপুরে ধ্রুবতারা সংগঠনের উদ্যোগ মানবাধিকার দিবস পালন
-1.gif)








