১০ মার্চ ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
স্টাফ রিপোর্টার : আগামী ১০ মার্চ ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (২৩ ফেব্রুয়ারি) প্রধানমন্ত্রীর প্রেস উইং এ তথ্য নিশ্চিত করেছে।
প্রেস উইং এক বার্তায় জানায়, প্রাথমিকভাবে দেশের ১৩টি জেলায় একটি করে ওয়ার্ডে পরীক্ষামূলকভাবে এই কার্ড বিতরণ করা হবে। ধাপে ধাপে কর্মসূচিটি সম্প্রসারণ করা হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
বিএনপির অন্যতম নির্বাচনী অঙ্গীকার ছিল ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি। সরকার গঠনের পরপরই অগ্রাধিকার ভিত্তিতে এ উদ্যোগ বাস্তবায়নের প্রক্রিয়া শুরু হয়।
ঈদের আগেই হতদরিদ্র ও নিম্নআয়ের মানুষের হাতে ‘ফ্যামিলি কার্ড’ পৌঁছে দিতে গত ১৯ ফেব্রুয়ারি সরকার একটি মন্ত্রিসভা কমিটি গঠন করে। এক প্রজ্ঞাপনে জানানো হয়, প্রান্তিক ও নিম্নআয়ের পরিবারকে সামাজিক সুরক্ষা দেওয়ার লক্ষ্যে ‘ফ্যামিলি কার্ড প্রদানসংক্রান্ত মন্ত্রিসভা কমিটি’ গঠন করা হয়েছে।
এ কমিটির সভাপতি করা হয়েছে অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরীকে। তার নেতৃত্বে ১৪ সদস্যের এই কমিটিতে রয়েছেন সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন, উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী, সমাজকল্যাণ প্রতিমন্ত্রী, উপদেষ্টা মাহদী আমিন, উপদেষ্টা রেহান আসিফ আসাদ, মন্ত্রিপরিষদ সচিব, মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সচিব, নির্বাচন কমিশন সচিব, অর্থ সচিব, তথ্য সচিব, স্থানীয় সরকার সচিব, পরিকল্পনা সচিব ও সমাজকল্যাণ সচিব।
সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, সামাজিক নিরাপত্তা বেষ্টনী জোরদার ও দরিদ্র জনগোষ্ঠীর সহায়তায় এ কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এছাড়া মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সচিবালয়ে ফ্যামিলি কার্ড এবং কৃষক কার্ড নিয়েও জরুরি সভার কথা রয়েছে বলে জানা গেছে।
(ওএস/এএস/ফেব্রুয়ারি ২৪, ২০২৬)
পাঠকের মতামত:
- যশোরে অবৈধভাবে গ্যাস সিলিন্ডার ভরার অভিযোগ
- গোপালগঞ্জে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে গৃহবধূর অনশন
- অসহায় ফারুকের সহায় হয়ে দাঁড়ালেন দিলদার হোসেন কাপ্তাইয়ে প্রশংসিত সাবেক চেয়ারম্যান
- 'অন্য গ্রামে বসতি গড়েও প্রাণে বাঁচলেন না তারা'
- ঈদে অ্যাকশন হিরো হয়ে আসছেন প্রীতম, নায়িকা মেহজাবীন
- ট্রাম্পের হুঁশিয়ারি, বাণিজ্য চুক্তি নিয়ে টালবাহানায় দিতে হবে চড়া শুল্ক
- হাসিনা-কামালের সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড করার আপিল শুনানি আজ
- গ্রাম আদালত আইন কেন বাতিল ঘোষণা করা হবে না, হাইকোর্টের রুল
- ‘বিসিবির প্রাথমিক কাজ শেষ, এখন বাকিটা সরকারের বিষয়’
- ‘মাদক ও কিশোর গ্যাং রুখতে ঢাল হবে ক্রিকেট’
- ১০ মার্চ ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
- ঢাকাসহ পাঁচ বিভাগে বজ্রসহ বৃষ্টির আভাস
- সরকারি কর্মচারীদের সময়মতো অফিসে উপস্থিতি ও ত্যাগের নির্দেশ
- ‘মেয়াদোত্তীর্ণ সিটিতে আগে নির্বাচন’
- স্থানীয় সরকার পরিচালনা কমিটি গঠন করল এনসিপি
- পুরাতন পোশাক ফিরিয়ে আনার দাবি পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের
- ‘বর্তমান সরকার ব্যাংকিং সংস্কার অব্যাহত রাখবে’
- জামায়াত এক মূহুর্তের জন্যও ৬-দফা সমর্থন করেনি
- নড়াইলের ৫ খুনের ঘটনার অন্যতম হোতা রনি শিকদার আটক
- লৌহজংয়ে নব নির্বাচিত এমপির সাথে উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের মতবিনিময় সভা
- কলারোয়ায় ছুরিকাঘাতে নিহত ১, আটক ৪
- দমদমা মাধ্যমিক বিদ্যালয়ের ল্যাব সহকারি আমিনুরের দেড় বছরের কারাদণ্ড
- নবনির্বাচিত সংসদ সদস্যকে সোনাতলা পূজা পরিষদের ফুলেল শুভেচ্ছা
- গোপালগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১, আহত ১০
- টুঙ্গিপাড়ায় সম্মাননা স্মারক পেয়েছেন ৮ প্রশাসনিক কর্মকর্তা
- মহম্মদপুরে স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
- ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৬২
- চাঁদপুরে জাহাজে ৭ খুন : ঘাতক ইরফান সম্পর্কে যা জানা গেলো
- ট্রাম্পের হুঁশিয়ারি, বাণিজ্য চুক্তি নিয়ে টালবাহানায় দিতে হবে চড়া শুল্ক
- ১০ মার্চ ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
- মেহেরপুর জেলা বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত
- ‘ভারত ভাগ হয়েছে ধর্মের জন্যে, ভাতের জন্যে নয়’
- ‘বাড়ানো হচ্ছে সৈয়দপুর রেলকারখানার উৎপাদন সক্ষমতা’
- মেহেরপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে প্রি-ডিপার্চার ওরিয়েন্টেশন কোর্সের উদ্বোধন
- লালমনিরহাটে ট্রেনে কাটা পড়ে ৪ জন নিহত
- বাগেরহাটে বিএনপি নেতাকে বহিস্কার, প্রতিবাদে মিছিল সমাবেশ মানববন্ধন
- বেগম রোকেয়া দিবসে ঈশ্বরদীতে ৫ জন নারীকে সম্মাননা প্রদান
- কুমিল্লায় ‘যুদ্ধসমাধিতে’ মিলল ২৩ জাপানি সেনার দেহাবশেষ
- গ্রাম আদালত আইন কেন বাতিল ঘোষণা করা হবে না, হাইকোর্টের রুল
- ব্রাহ্মণবাড়িয়ায় কবি সাহিত্যিকদের মিলন মেলা
- জরায়ুর টিকা নেয়ার পর পার্শ্ব প্রতিক্রিয়ায় ছাত্রীরা অসুস্থ হচ্ছেন বলে অভিযোগ অভিভাবকদের
- ‘গোপন বৈঠকের’ অভিযোগে রিসোর্ট থেকে ১৯ ইউপি সদস্য আটক
- শিউলি আহমেদ’র কবিতা
- দেশের সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায় ৪৩ ডিগ্রি সেলসিয়াস
- একান্নবর্তী পারিবারিক ঐতিহ্যের জীবন্ত প্রতিচ্ছবি, ফরিদপুরের ‘মহামায়া ভাণ্ডার’
২৪ ফেব্রুয়ারি ২০২৬
- ১০ মার্চ ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
- ‘বর্তমান সরকার ব্যাংকিং সংস্কার অব্যাহত রাখবে’
-1.gif)








