আয়কর রিটার্ন দাখিল ছাড়াল ৪০ লাখ
স্টাফ রিপোর্টার : ২০২৫-২৬ কর বছরে এখন পর্যন্ত ৪০ লাখের বেশি করদাতা অনলাইনে আয়কর রিটার্ন (ই-রিটার্ন) দাখিল করেছেন। একই সময়ে প্রায় ৫০ লাখ করদাতা ই-রিটার্ন সিস্টেমে নিবন্ধন সম্পন্ন করেছেন বলে জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
বুধবার (৪ মার্চ) এ তথ্য জানান এনবিআরের জনসংযোগ কর্মকর্তা মো. আল আমিন শেখ।
এর আগে, এনবিআর বিশেষ আদেশের মাধ্যমে চলতি কর বছরে ৬৫ বছর বা তদূর্ধ্ব প্রবীণ করদাতা, শারীরিকভাবে অসমর্থ বা বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তি, বিদেশে অবস্থানরত বাংলাদেশি করদাতা, মৃত করদাতার আইনগত প্রতিনিধি এবং বাংলাদেশে কর্মরত বিদেশি নাগরিক ছাড়া সব ব্যক্তি শ্রেণির করদাতার জন্য অনলাইনে আয়কর রিটার্ন দাখিল বাধ্যতামূলক করা হয়েছে। গত বছরের আগস্ট থেকে এ পর্যন্ত ই-রিটার্ন কার্যক্রমে উল্লেখযোগ্য সাড়া পাওয়া গেছে।
জানা যায়, ২০২৫ এর আগস্টে ২ লাখ ৫১ হাজার ৭৮৪ জন, সেপ্টেম্বর মাসে ৩ লাখ এক হাজার ৩০২ জন, অক্টোবরে ৪ লাখ ৫৪ হাজার ৭৬ জন, নভেম্বরে ১০ লাখ ৪০ হাজার ৪৭২ জন, ডিসেম্বরে ৯ লাখ ৭৮ হাজার ১৯৮ জন রিটার্ন দাখিল করেন। চলতি বছরের জানুয়ারি মাসে ৬ লাখ ৫৫ হাজার ৩৬৩ জন, ফেব্রুয়ারিতে ২ লাখ ৯৪ হাজার ৯৮৭ জন এবং মার্চের প্রথম চার দিনে ৩৬ হাজার ৭০০ জন করদাতা ই-রিটার্ন দাখিল করেছেন। গত বছর নির্ধারিত সময়ের মধ্যে ১৩ লাখ ৯৯ হাজার ৬৫৫ জন করদাতা ই-রিটার্ন জমা দিয়েছিলেন।
এনবিআর আরও জানায়, দাখিল হওয়া ই-রিটার্নের মধ্যে ২৮ লাখ ৬৬ হাজার ৬১৮ জন পুরুষ এবং ১১ লাখ ৩৬ হাজার ৩ জন নারী করদাতা রয়েছেন। বেতন খাতে আয় দেখিয়েছেন ১৬ লাখ ১০ হাজার ৭৫০ জন পুরুষ ও ৪ লাখ ৭৮ হাজার ৫৬৬ জন নারী। বাড়ি ভাড়া খাতে আয় দেখিয়েছেন ১ লাখ ৮৭ হাজার ৭৫৪ জন পুরুষ এবং ৮৪ হাজার ৪৭৭ জন নারী।
করযোগ্য সীমার নিচে আয় দেখিয়েছেন ১৪ লাখ ৩৫ হাজার ৬৩০ জন পুরুষ ও ৭ লাখ ৬৫ হাজার ১৯৭ জন নারী করদাতা। ৫ লাখ থেকে ১০ লাখ টাকার মধ্যে আয় দেখিয়েছেন ৫ লাখ ৩৪ হাজার ৯৫৪ জন পুরুষ ও ১ লাখ ৯৩ হাজার ৮৩৭ জন নারী। ১০ লাখ থেকে ২০ লাখ টাকার মধ্যে আয় দেখিয়েছেন ১ লাখ ৬৪ হাজার ৯৮৩ জন পুরুষ ও ৪৭ হাজার ৫৩২ জন নারী। ২০ লাখ থেকে ৪০ লাখ টাকার মধ্যে আয় দেখিয়েছেন ৫৪ হাজার ২১২ জন পুরুষ ও ১১ হাজার ৪৫৫ জন নারী। ৪০ লাখ টাকার বেশি আয় দেখিয়েছেন ২৯ হাজার ৮০ জন পুরুষ ও ৫ হাজার ১১৭ জন নারী করদাতা।
সম্পদের পরিমাণের ভিত্তিতে সারচার্জ আরোপযোগ্য হওয়ায় ৩৯ হাজার ৩৬৩ জন পুরুষ এবং ১১ হাজার ৬৫ জন নারী করদাতা সারচার্জ পরিশোধ করেছেন।
এনবিআর জানায়, বিদেশে অবস্থানরত বাংলাদেশি করদাতাদের জন্য অনলাইনে রিটার্ন দাখিল বাধ্যতামূলক না হলেও তারা পাসপোর্ট নম্বর, জাতীয় পরিচয়পত্র নম্বর ও ই-মেইল ঠিকানা [email protected]এ পাঠিয়ে আবেদন করলে ই-মেইলে ওটিপি ও রেজিস্ট্রেশন লিংক পাচ্ছেন। এর মাধ্যমে প্রবাসীরাও সহজে অনলাইনে রিটার্ন দাখিল করতে পারছেন। করদাতার ক্ষমতাপ্রাপ্ত প্রতিনিধিরাও এ বছর অনলাইনে ই-রিটার্ন দাখিলের সুযোগ পাচ্ছেন।
এছাড়া কোনো কাগজপত্র আপলোড ছাড়াই করদাতারা আয়, ব্যয়, সম্পদ ও দায়ের তথ্য অনলাইনে প্রদান করে ডেবিট/ক্রেডিট কার্ড, ইন্টারনেট ব্যাংকিং বা মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের মাধ্যমে কর পরিশোধ করতে পারছেন। রিটার্ন দাখিলের সঙ্গে সঙ্গে স্বয়ংক্রিয়ভাবে অ্যাকনলেজমেন্ট স্লিপ ও আয়কর সনদ প্রিন্ট নেওয়ার সুবিধাও থাকছে। রিটার্নে ভুল হলে ১৮০ দিনের মধ্যে সংশোধিত রিটার্ন দাখিলের সুযোগ রয়েছে। এরই মধ্যে ২০২৫-২৬ কর বছরের ৫৬ হাজারের বেশি সংশোধিত রিটার্ন জমা পড়েছে।
ই-রিটার্ন সংক্রান্ত সহায়তার জন্য এনবিআর কল সেন্টারের ০৯৬৪৩ ৭১ ৭১ ৭১ নম্বরে যোগাযোগ করা যাচ্ছে। এছাড়া www.etaxnbr.gov.bd ওয়েবসাইটের মাধ্যমে লিখিত অভিযোগ ও সহায়তা গ্রহণের সুযোগ রয়েছে। সারাদেশের কর অঞ্চলে ই-রিটার্ন হেল্প ডেস্ক থেকেও সেবা দেওয়া হচ্ছে।
জরিমানা এড়াতে ব্যক্তি শ্রেণির করদাতাদের এসএমএসের মাধ্যমে ই-রিটার্ন দাখিলের অনুরোধ জানিয়েছে এনবিআর। ২০২৫-২০২৬ করবর্ষের আয়কর রিটার্ন আগামী ৩১ মার্চের মধ্যে দাখিলের জন্য সব করদাতাকে অনুরোধ করা হয়েছে।
(ওএস/এএস/মার্চ ০৫, ২০২৬)
পাঠকের মতামত:
- নিজ দপ্তরে লাইট ও এসির মাত্রা কমালেন প্রধানমন্ত্রী
- লৌহজংয়ে গণ পিটুনিতে দুই চোর নিহত
- সালথা-নগরকান্দায় ইউপি নির্বাচন ঘিরে সম্ভাব্য প্রার্থীদের তালিকা প্রকাশ
- ‘লুকানোর কিছু নেই, কোনো অনিয়ম করিনি’
- আয়কর রিটার্ন দাখিল ছাড়াল ৪০ লাখ
- ইউরোপে গ্যাস সরবরাহ বন্ধ করতে পারে রাশিয়া
- আট প্রতিমন্ত্রীর দপ্তর পুনর্বণ্টন
- গোপালগঞ্জে অসুস্থ ও মরণাপন্ন গরুর মাংস মাটি চাপা, ব্যবসায়ীকে জরিমানা
- জুলাই অভ্যুত্থানের প্রথম শহীদের মামলার রায় ৯ এপ্রিল
- ঢাকার বাতাস আজ খুবই অস্বাস্থ্যকর
- ইরানে নিহতের সংখ্যা বেড়ে ১০৪৫
- ঈদের ছুটি ৭ দিন, যোগ হলো ১৮ মার্চও
- 'বঙ্গবন্ধুর নির্দেশে হরতালের পর ব্যাংক খোলা থাকে'
- গোপালগঞ্জে ৪শ’ বছরের জামাই মেলা ঘিরে আনন্দ-উৎসব
- দিনাজপুরে অস্বাস্থ্যকর পরিবেশে লাচ্ছা সেমাই তৈরির অপরাধে দুই কারখানাকে জরিমানা
- সাতক্ষীরায় টিসিবি পণ্যে বিতরণ অনিয়ম ও জনদুর্ভোগের অভিযোগ
- টিসিবির পণ্য পেয়ে স্বস্তিতে নিম্নআয়ের মানুষ
- অপহৃত আলমের পরিবারের সংবাদ সম্মেলন
- কর্মস্থলে অনুপস্থিত থেকেও বেতন উত্তোলন, শিক্ষিকার চাকরি থেকে অব্যাহতি
- মহম্মদপুরে দিগন্তজোড়া হলুদ বিপ্লব, বদলে যাচ্ছে গ্রামীণ অর্থনীতি
- নগরকান্দায় ডাইভারশন ছাড়াই সড়ক উন্নয়ন কাজ, চরম ভোগান্তিতে সাধারণ মানুষ
- কাপ্তাইয়ে আলোচনায় মায়ারাম তনচংগ্যা, জেলা পরিষদে দায়িত্ব পেলে উন্নয়নের নতুন দিগন্তের প্রত্যাশা
- দিনাজপুরে রেল লাইনে আটকা পড়া ট্রাকে ট্রেনের ধাক্কা, ট্রাক ক্ষতিগ্রস্ত, ড্রাইভার আহত
- নড়াইলে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে ইটভাটা শ্রমিকের মৃত্যু
- ছাত্রলীগ করায় ছেলেকে ত্যাজ্য করলেন বাবা
- বেগম রোকেয়া দিবসে ঈশ্বরদীতে ৫ জন নারীকে সম্মাননা প্রদান
- নিউজিল্যান্ডে প্রবল ঝড়ে বিদ্যুৎহীন লাখো মানুষ, বাতিল শতাধিক ফ্লাইট
- মেহেরপুরে ধ্রুবতারা সংগঠনের উদ্যোগ মানবাধিকার দিবস পালন
- ঝালকাঠিতে ভাইয়ের হাতে ভাই খুনের অভিযোগ
- মেঘনায় চাঞ্চল্যকর সেভেন মার্ডার ঘটনার মাস্টারমাইন্ড গ্রেফতার
- মালদ্বীপে বিএনপির ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন
- সিগারেট ধরাতে গিয়ে ধাক্কা লাগায় বাবার সামনে শিক্ষার্থীকে এসআই’র মারধর
- রুমায় সেনাবাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে কেএনএর ৩ সদস্য নিহত
- নীলফামারীতে গণহত্যা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন
- ‘লুকানোর কিছু নেই, কোনো অনিয়ম করিনি’
- আট প্রতিমন্ত্রীর দপ্তর পুনর্বণ্টন
- কুচক্রী মহলের অপপ্রচারের বিরুদ্ধে যুবদল নেতার সংবাদ সম্মেলন
- কাঠগড়ায় চলচ্চিত্র
- ৪৪তম বিসিএসের ফলাফল পুনঃপ্রকাশ
- মার্কিন ভিসানীতি নিয়ে নতুন করে ভাবছেন বাইডেন
- নবীনগরে ৫ লাখ টাকা চাঁদাবাজীর মামলায় গ্রেপ্তার ২
- মেহেরপুরে ১৬০ টাকায় পুলিশে চাকরি
- পেকুয়ায় ডাম্পার ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ৫
- ইউরোপে গ্যাস সরবরাহ বন্ধ করতে পারে রাশিয়া
- গোপালগঞ্জে অসুস্থ ও মরণাপন্ন গরুর মাংস মাটি চাপা, ব্যবসায়ীকে জরিমানা
-1.gif)








