E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

দেশে জ্বালানি তেলের সংকট নেই : জ্বালানিমন্ত্রী

২০২৬ মার্চ ২৩ ১৭:০৯:৪১
দেশে জ্বালানি তেলের সংকট নেই : জ্বালানিমন্ত্রী

স্টাফ রিপোর্টার : দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই উল্লেখ করে জনগণকে প্যানিক না করার আহবান জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। তিনি বলেন, সবাই তেল পাবেন, তাই প্রয়োজনের অতিরিক্ত তেল সংগ্রহ না করার জন্য জনগণের প্রতি অনুরোধ জানানো হচ্ছে।

আজ সোমবার দুপুরে নিজ বাসভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, বর্তমান সরকারের নেতৃত্বে ভর্তুকি দিয়েও জ্বালানি তেল আমদানি অব্যাহত রয়েছে। ঈদ উপলক্ষে টানা দুই দিন সরবরাহ কার্যক্রম বন্ধ থাকায় সাময়িকভাবে কিছু চাপ তৈরি হয়েছিল। তবে পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হয়েছে।

তিনি জানান, গত বছরের তুলনায় দেশে প্রায় ২৫ শতাংশ বেশি জ্বালানি তেল আমদানি করা হচ্ছে। ফলে সরবরাহ নিয়ে উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই।

এদিকে সড়ক পরিবহন ও রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব বলেন, জ্বালানি তেলের সংকটকে কেন্দ্র করে দাম বাড়ানোর যে চেষ্টা ছিল, সরকার তা সফলভাবে নিয়ন্ত্রণ করতে পেরেছে।

(ওএস/এসপি/মার্চ ২৩, ২০২৬)

পাঠকের মতামত:

২৩ মার্চ ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test