E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

সংসদে নতুন বাজেট উপস্থাপন ১১ জুন 

২০২৬ মার্চ ২৫ ১৮:৫৭:২৯
সংসদে নতুন বাজেট উপস্থাপন ১১ জুন 

স্টাফ রিপোর্টার : আসন্ন ২০২৬-২৭ অর্থবছরের বাজেট জাতীয় সংসদে উপস্থাপন করা হবে ১১ জুন (বৃহস্পতিবার) বেলা ৩টায়। ওই দিন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী তার প্রথম বাজেট উপস্থাপন করবেন। 

অর্থমন্ত্রণালয় সূত্রে জানা গেছে, অন্যান্য বছর বাজেট প্রস্তাবনা পেশ করা হয় জুন মাসের প্রথম সপ্তাহে। তবে এবার জুন মাসের প্রথম সপ্তাহে কোরবানির ঈদের ছুটি পড়ায় দ্বিতীয় সপ্তাহের শেষ কর্মদিবস অর্থাৎ বৃহষ্পতিবার নতুন অর্থবছরের বাজেট উপস্থাপনের দিন ধার্য হয়েছে।

তবে বাজেটের আকার সম্পর্কে এখনও কিছু জানা যায়নি। নতুন সরকার দায়িত্ব গ্রহণের পর থেকেই প্রাকবাজেট আলোচনার উদ্যোগ নেওয়া হয়েছে। বিভিন্ন স্টেকহোল্ডারদের সঙ্গে পরামর্শের জন্য আমন্ত্রণ জানানো হচ্ছে।

সকলের মতামতের ভিত্তিতে বাজেটের আকার চূড়ান্ত করে জুন মাসের দ্বিতীয় সপ্তাহের বৃহষ্পতিবার সংসদে উপস্থাপন করা হবে।

গত বছরের ২ জুন সংসদ না থাকায় বাংলাদেশ টেলিভিশনে সরাসরি ২০২৫-২৬ অর্থবছরের জন্য মোট ৭ লাখ ৯০ হাজার কোটি টাকার বাজেট প্রস্তাব উপস্থাপন করেছিলেন অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ।

(ওএস/এসপি/মার্চ ২৫, ২০২৬)

পাঠকের মতামত:

২৫ মার্চ ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test