দেশে অর্থনৈতিক ইউনিটের সংখ্যা বেড়েছে প্রায় ৫০ শতাংশ
স্টাফ রিপোর্টার : ২০২৪ সালে অর্থনৈতিক ইউনিটের সংখ্যা ১ কোটি ১৭ লাখ ২ হাজার ৭৯২টি, যা ২০১৩ সালে ছিল ৭৮ লাখ ১৮ হাজার ৫৬৫টি। দুইটি শুমারির মধ্যে (২০১৩ থেকে ২০২৪) অর্থনৈতিক ইউনিটের সংখ্যা ৪৯ দশমিক ৬৮ শতাংশ বেড়েছে।
মঙ্গলবার (০৭ এপ্রিল) অর্থনৈতিক শুমারি ২০২৪ এর ন্যাশনাল রিপোর্ট থেকে এতথ্য জানা গেছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) এই রিপোর্ট প্রকাশ করেছে।
নিম্নে বিভিন্ন অর্থনৈতিক ইউনিটের উল্লেখযোগ্য ফলাফল-
পল্লি ও শহর উভয় এলাকাতেই অর্থনৈতিক ইউনিটের সংখ্যা বৃদ্ধি:
২০২৪ সালের অর্থনৈতিক শুমারি অনুযায়ী পল্লি এলাকায় মোট অর্থনৈতিক ইউনিটের সংখ্যা ৭৩,৮৫,৮২৮টি এবং শহর এলাকায় ৪৩,১৬,৯৬৪টি।
অন্যদিকে ২০১৩ সালে পল্লি এলাকায় অর্থনৈতিক ইউনিটের সংখ্যা ছিল ৫৫,৮৯,০১৯টি এবং শহর এলাকায় ২২,২৯,৫৪৬টি।
সে বিবেচনায়, পল্লি এবং শহর উভয় এলাকাতেই অর্থনৈতিক ইউনিটের সংখ্যা বৃদ্ধি পেয়েছে।
স্থায়ী প্রতিষ্ঠানের প্রাধান্য ও ঢাকা বিভাগের শীর্ষস্থান
মোট অর্থনৈতিক ইউনিট ১,১৭,০২,৭৯২ এর মধ্যে স্থায়ী প্রতিষ্ঠান ৬২,৬৯,৪৫৭টি (৫৩.৫৭ শতাংশ), অস্থায়ী প্রতিষ্ঠান ৫,৭৩,৯৬৯টি (৪.৯১ শতাংশ) এবং অর্থনৈতিক কর্মকাণ্ডসম্পন্ন খানা ৪৮,৫৯,৩৬৬টি (৪১.৫২ শতাংশ)।
বিভাগভিত্তিক উপাত্ত বিবেচনায় দেখা যায়, সর্বাধিক ২৭.০৮ শতাংশ অর্থনৈতিক ইউনিট ঢাকায় এবং সর্বনিম্ন ৪.৬৭ শতাংশ সিলেটে অবস্থিত।
এছাড়া চট্টগ্রাম ১৭.৫১ শতাংশ, রাজশাহী ১৪.৩৬ শতাংশ, খুলনা ১২.৭৩ শতাংশ, রংপুর ১১.৪১ শতাংশ, ময়মনসিংহ ৬.৬৩ শতাংশ ও বরিশালে ৫.৬১ শতাংশ অর্থনৈতিক ইউনিটের অবস্থান।
সংখ্যা বিবেচনায় মাইক্রো ও কুটির শিল্পের প্রাধান্য:
মোট অর্থনৈতিক ইউনিটের মধ্যে মাইক্রো শিল্পের সংখ্যা ৬৬,৩১,৪৮২টি (৫৬.৬৭ শতাংশ) এবং কুটির শিল্পের সংখ্যা ৪৫,৩৩,৫৮৯টি (৩৮.৭৪ শতাংশ)। এছাড়া, ক্ষুদ্র শিল্প ৪,৯২,৩২৩টি (৪.২০ শতাংশ), মাঝারি শিল্প ৩৬,১১২টি (০.৩১ শতাংশ) এবং বৃহৎ শিল্প রয়েছে ৯,২৮৬টি (০.০৮ শতাংশ)।
স্থায়ী প্রতিষ্ঠানে ব্যক্তিগত/পারিবারিক মালিকানার ইউনিট সর্বাধিক:
ব্যক্তিগত/পারিবারিক প্রতিষ্ঠানের মধ্যে প্রতিষ্ঠান (৮৭.৩৬ শতাংশ)। এছাড়া, ৫৪,৭৭,০২৪টি অলাভজনক প্রতিষ্ঠান দেশের মোট স্থায়ী ৪,০০,৬৯৬টি (৬.৩৯ শতাংশ), সরকারি ও স্বায়ত্তশাসিত ১,৩৯,১৯৪টি (২.২২ শতাংশ), প্রাইভেট লিমিটেড কোম্পানি ১,১৪,৩৮৬টি (১.৮২ শতাংশ) এবং অংশীদারিত্বের ভিত্তিতে পরিচালিত ৯০,৫২২টি (১.৪৪ শতাংশ) প্রতিষ্ঠান রয়েছে।
অর্থনৈতিক ইউনিটের সংখ্যা বিবেচনায় সেবা খাতের প্রাধান্য:
দেশের অর্থনৈতিক ইউনিটসমূহের মধ্যে সেবাখাতের অন্তর্ভুক্ত ইউনিটের সংখ্যা ১,০৫,৩৪,৪৪৩টি (৯০.০২ শতাংশ) এবং শিল্পখাতের ইউনিটের সংখ্যা ১১,৬৮,৩৪৯টি (৯.৯৮ শতাংশ)।
অর্থনৈতিক ইউনিটে নিয়োজিত মোট জনবল বৃদ্ধি:
অর্থনৈতিক শুমারি ২০২৪ অনুযায়ী দেশের সব অর্থনৈতিক ইউনিটে নিয়োজিত মোট জনবল ৩,০৬,৩২,৬৬১ জন, যা ২০১৩ সালে ছিল ২,৪৫,০০,৮৫০ জন। এ থেকে দেখা যায়, ২০১৩ সালের চেয়ে ২০২৪ সালে জনবল ২৫.০৩ শতাংশ বেড়েছে। অর্থনৈতিক শুমারি ২০২৪ অনুযায়ী মোট জনবলের ৮৩.২৮ শতাংশ পুরুষ (২,৫৫,১১,৬৫২ জন), নারী ১৬.৭১ শতাংশ (৫১,১৯,২৭১ জন) এবং হিজড়া ০.০১ শতাংশ (১,৭৩৮ জন)।
স্থায়ী প্রতিষ্ঠানে জনবলের আধিক্য:
অর্থনৈতিক ইউনিটে নিয়োজিত মোট জনবলের ৭৭.৫৩ শতাংশ স্থায়ী প্রতিষ্ঠানে, ২.৫৪ শতাংশ অস্থায়ী প্রতিষ্ঠানে এবং অর্থনৈতিক কর্মকাণ্ডসম্পন্ন খানায় ১৯.৯৩ শতাংশ নিয়োজিত রয়েছে।
পাইকারি ও খুচরা ব্যবসা এবং মোটরযান ও মোটরসাইকেল মেরামত খাতের বিস্তৃতি:
অর্থনৈতিক শুমারি ২০২৪ এর ইউনিটসমূহের মধ্যে সর্বাধিক ৪১.৮২ শতাংশ পাইকারি ও খুচরা ব্যবসা এবং মোটরযান ও মোটরসাইকেল মেরামত খাতের অন্তর্ভুক্ত।
এছাড়া অন্যান্য খাতগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো পরিবহন ও মজুত ২২.২২ শতাংশ, উৎপাদন খাত ৯.৫৭ শতাংশ, এবং আবাসন ও খাদ্যসেবা কার্যক্রম ৮.১১ শতাংশ।
(ওএস/এএস/এপ্রিল ০৭, ২০২৬)
পাঠকের মতামত:
- ইস্ট লন্ডনে যুক্তরাজ্য অনলাইন প্রেসক্লাবের বিশেষ সভা
- ক্যালিফোর্নিয়ায় অ্যাপার্টমেন্ট থেকে বাংলাদেশি তরুণ প্রকৌশলীর মৃতদেহ উদ্ধার
- বড় ভাইকে দাফন করে বাড়ি ফিরে ছোট ভাইয়ের মৃত্যু
- পাছে লোকে কিছু বলে
- সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী আটক
- ‘তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত মন্ত্রিসভায়, আপাতত মজুদ পর্যাপ্ত’
- গাজীপুরে হত্যা মামলার আসামি জামালপুরে গ্রেপ্তার
- ভুট্টাখেত থেকে হাত-পা বাঁধা অটোচালকের বস্তাবন্দি লাশ উদ্ধার
- জামালপুরে পেট্রোল বোতলজাতকরণ, দুই যুবকের কারাদণ্ড
- নড়াইলে ট্রাক চাপায় প্রাণ গেল গৃহবধূর
- ‘৮ এপ্রিল খুলছে নাসা মেইনল্যান্ড গার্মেন্টস’
- ‘খেলাধুলার মাধ্যমে সুস্থ জাতি গঠন সম্ভব’
- সৌদি-বাহরাইন সংযোগ সেতু ‘কিং ফাহাদ’ বন্ধ ঘোষণা
- ‘আগামী ৩ মে থেকে সারা দেশে হামের টিকা দেওয়া হবে’
- ‘জ্বালানির সরবরাহ কিছুটা কমলেও তা সংকটজনক নয়’
- রাজনীতি বিতর্কে নিজের অবস্থান জানালেন সাকিব
- এবার ইতালিতে গেল ‘রাক্ষস’
- সাভারে প্রথম ধ্যান মন্দিরের উদ্বোধন
- দেশে অর্থনৈতিক ইউনিটের সংখ্যা বেড়েছে প্রায় ৫০ শতাংশ
- গণভোটের রায় বাস্তবায়নে ১১ দলীয় ঐক্যের কর্মসূচি ঘোষণা
- গুমের বিচারের পথ খুলল, সংসদে ট্রাইব্যুনাল আইনের সংশোধনী পাস
- খুলনার রঘুনাথপুরে ব্যাপক গণহত্যা চালায় পাক সেনারা
- সালথায় শিক্ষকের বিরুদ্ধে প্রকাশিত নিউজের প্রতিবাদে সংবাদ সম্মেলন
- ওজনে কম দেওয়ায় পাম্প মালিককে ৩০ হাজার টাকা জরিমানা
- রাজবাড়ীতে রিকশার চাকায় ওড়না পেঁচিয়ে বৃদ্ধার মৃত্যু
- মেহেরপুরে বিভিন্ন আয়োজনে দিনব্যাপী প্রবীণদের মিলন মেলা
- নিউ ইয়র্কে দুই পুলিশ সদস্যের মৃত্যুতে ডাব্লিউএইচআরডি'র শোক
- ‘কুমিল্লায় সন্ত্রাসী-চাঁদাবাজদের যেকোনো মূল্যে প্রতিহত করা হবে’
- চাঁদপুরে জাহাজে খুন হওয়া ছেলের শোকে বাবার মৃত্যু
- বরগুনায় টিকা নিয়ে হাসপাতালে ১৬ শিক্ষার্থী
- ‘কেউ ভাবেনি গাজায় যুদ্ধবিরতি সম্ভব’
- পবিত্র মহন্ত জীবন এর দু’টি কবিতা
- রংপুরে তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ শীর্ষক কর্মশালা
- শরীয়তপুরের বিনোদপুরে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ
- আজ সৃষ্টি-সুখের উল্লাসে
- ভাইভা চলাকালীন শিক্ষার্থীকে গুলি করলেন শিক্ষক
- মিশিগানে মুসলমানরা বাইডেনকে ভোট দেয়নি?
- ফটিকছড়ির মফিজ
- একাত্তরে নিখোঁজ হওয়া পিতার প্রথম মৃত্যু সংবাদ পেলাম পঁচাত্তরের ১৫ আগস্ট
- ফরিদগঞ্জে তিন সন্তানের জননী ও যুবকের আত্মহত্যা
- ‘সুশাসনের জন্য প্রশাসনের কাজের রোল মডেল হোক চাঁদপুর’
- কুমিল্লা মহানগর আওয়ামী লীগ নেতা কবির শিকদার গ্রেফতার
- ঝালকাঠিতে নির্ধারিত স্থানে সভা করতে পারেনি এনসিপি
- এস.এম সুলতানের শিষ্য ও শিশুস্বর্গের চিত্রাংকন বিভাগের শিক্ষক সমীর মজুমদার আর নেই
- বই মেলায় ‘দ্যা এপিক ফল অফ ডিক্টেটর শেখ হাসিনা’
-1.gif)








