সিমেন্ট শিল্পের কাঁচামালে অগ্রিম আয়কর ও ক্লিংকারের শুল্ক কমানোর দাবি
স্টাফ রিপোর্টার : সিমেন্ট শিল্পের কাঁচামালে অগ্রিম আয়কর ও ক্লিংকারের শুল্ক কমানোর দাবি জানিয়েছেন বাংলাদেশ সিমেন্ট ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের (বিসিএমএ) প্রেসিডেন্ট মোহাম্মদ আমিরুল হক।
অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিব ও জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যানের কাছে পাঠানো বাজেট প্রস্তাবে এ দাবি করা হয়।
বর্তমানে সিমেন্ট ক্লিংকার, স্লাগ, লাইমস্টোন, ফ্লাই অ্যাশ ও জিপসাম এ পাঁচটি কাঁচামাল আমদানিতে অগ্রিম আয়কর (এআইটি) ২-৫ শতাংশ দিতে হচ্ছে। যা কমিয়ে শূন্য দশমিক ৫০ শতাংশ এবং বিক্রি পর্যায়ে ২ শতাংশ থেকে কমিয়ে শূন্য দশমিক ৫০ শতাংশ করলে পরবর্তী বছরে জের টানার (কেরি ফরওয়ার্ড) সুযোগ কমে আসবে এবং উৎপাদনকারীরা উপকৃত হবেন বলে জানান আমিরুল হক।
২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেটের প্রস্তাবনায় বিসিএমএ প্রেসিডেন্ট কাস্টমস ডিউটি, অগ্রিম আয়কর, সম্পূরক শুল্ক, ইনভয়েস মূল্যের ওপর শুল্কায়ন, ভ্যাট নির্ণয়ে ট্যারিফ পদ্ধতি প্রবর্তন, রপ্তানির ওপর কর রেয়াত সহজীকরণ ও খুচরা যন্ত্রাংশ আমদানিতে শুল্ক কমানোর বিষয়ে সুনির্দিষ্ট প্রস্তাব বা সুপারিশ দিয়েছেন।
প্রস্তাবনায় সিমেন্ট শিল্পের প্রধান কাঁচামাল ক্লিংকার আমদানিতে কাস্টমস ডিউটি (সিডি) অ্যাসেসেবল ভ্যালুর ১৫ শতাংশের পরিবর্তে প্রতি মেট্রিক টনে ৫০০ টাকা হওয়া যুক্তিযুক্ত বলা হয়েছে। লাইমস্টোন (বাল্ক) আমদানিতে ১০ শতাংশ সম্পূরক শুল্ক (এসডি) প্রত্যাহারের প্রস্তাব করা হয়েছে।
প্রস্তাবে উল্লেখ করা হয়, সাধারণত বিলাস দ্রব্যের ওপর সম্পূরক শুল্ক ধার্য করা হয়। কিন্তু লাইমস্টোন শিল্পের কাঁচামাল, এটি বিলাস দ্রব্য নয়। তাই লাইমস্টোন আমদানিতে সম্পূরক শুল্ক যৌক্তিক নয়।
সিমেন্ট শিল্পের পাঁচটি কাঁচামালে প্রতি টনে ২০ দশমিক ৫০ ডলার থেকে ৫২ দশমিক ৫০ ডলারে শুল্কায়ন হচ্ছে। এর মধ্যে সিমেন্ট ক্লিংকারে প্রতি টনে ৫২ দশমিক ৫০ ডলার, স্লাগে ৩০ ডলার, লাইমস্টোনে ২০ দশমিক ৫০ ডলার, ফ্লাই অ্যাশে ৩০ ডলার এবং জিপসামে ৩৫ ডলার। যা ইনভয়েস মূল্য ধরে শুল্কায়ন করা যুক্তিযুক্ত বলে প্রস্তাব দেওয়া হয়েছে।
এ শিল্পের জন্য মূল্য সংযোজন কর (ভ্যাট) নির্ধারণে ট্যারিফ পদ্ধতি প্রবর্তনের প্রস্তাব করা হয়েছে। সব সিমেন্ট উৎপাদনকারীর কাছ থেকে একই হারে টন/বস্তা প্রতি ভ্যাট আদায় হলে এ সংক্রান্ত মতপার্থক্য দূর হবে এবং বর্তমানের চেয়ে সামগ্রিক ভ্যাট আদায়ের পরিমাণ বাড়তে পারে।
২০১২ সালের মূল্য সংযোজন কর আইন অনুযায়ী ডিউটি ড্রব্যাক পদ্ধতি চালু হওয়ায় শুল্ক রেয়াত প্রক্রিয়া জটিল ও সময়ক্ষেপণ হচ্ছে। এক্ষেত্রে রপ্তানির ওপর কর রেয়াত পদ্ধতি সহজীকরণ করার দাবি জানান।
সিমেন্ট শিল্পের খুচরা যন্ত্রাংশ আলাদাভাবে আমদানির ওপর ২৫ শতাংশ শুল্ক দিতে হয়। যা ১ শতাংশ করার প্রস্তাব করা হয়েছে। যুক্তি হিসেবে বলা হয়েছে, সিমেন্ট শিল্পে মূলধনী যন্ত্র আমদানির ওপর ১ শতাংশ শুল্ক ধার্য করা হয়। এক্ষেত্রে মূলধনী যন্ত্রপাতির জন্য খুচরা যন্ত্রাংশ আমদানিতে ২৫ শতাংশ শুল্ক অযৌক্তিক বলে মনে করেন বিসিএমএ প্রেসিডেন্ট।
এছাড়া সিমেন্টের পাঁচটি কাঁচামালে আমদানি পর্যায়ে ইনভয়েস ভ্যালুর ওপর অগ্রিম কর (এটি) ১ শতাংশ করা হলে উৎপাদনকারীরা উপকৃত হবে। বর্তমানে সিমেন্ট ক্লিংকার, স্লাগ, লাইমস্টোন, ফ্লাই অ্যাশ ও জিপসাম এ পাঁচটি কাঁচামাল আমদানিতে অ্যাসেসেবল ভ্যালুর ওপর ২ শতাংশ অগ্রিম কর দিতে হয়।
মোহাম্মদ আমিরুল হক বলেন, দেশের আবাসন সমস্যা সমাধান, অবকাঠামো উন্নয়নসহ দেশের সার্বিক অগ্রযাত্রায় সিমেন্ট শিল্প গুরুত্বপূর্ণ অবদান রাখছে। দেশের রাজস্ব আদায় ও কর্মসংস্থানেও এ খাতের ভূমিকা অনস্বীকার্য। তাই সিমেন্ট উৎপাদনকারীদের যৌক্তিক দাবিগুলো বাজেটে প্রতিফলিত হলে উদীয়মান এ শিল্পখাত বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলা করে এগিয়ে যেতে পারবে।
(ওএস/এএস/এপ্রিল ১০, ২০২৬)
পাঠকের মতামত:
- অটো চালকের নাক ফাটালেন ট্রাফিক ইন্সপেক্টর!
- সালথায় হত্যা মামলায় ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক গ্রেপ্তার
- দৌলতদিয়ায় যাত্রী ও যানবাহনের চাপ বাড়লেও নেই ভোগান্তি
- সালথার গট্টিতে মারামারি না করার দাবি জানিয়ে জাহিদ মাতুব্বরের সংবাদ সম্মেলন
- তেঁতুল কাঠের খাইট্টায় হবে মাংস কাটা
- রেকডীয় জমির উপর দিয়ে জোরপূর্বক সরকারি রাস্তা নির্মাণে বাধা, মালিককে মারপিট
- অসহায় তঞ্চঙ্গ্যা পরিবারের পাশে ‘পজেটিভ কাপ্তাই’
- প্রতারক তারেক র্যাবের হাতে গ্রেপ্তার
- তাল গাছ থেকে পড়ে তাঁতীদলের নেতা সাবেক ইউপি সদস্যের মৃত্যু
- মাদক ব্যবসায়ী যুবদল নেতাকে গ্রেফতারের দাবিতে বালিয়াডাঙ্গীতে মানববন্ধন
- নাটোরে ৭ম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগে বাবা-ছেলে গ্রেফতার
- বাস-মাইক্রো-প্রাইভেটকারের ত্রিমুখি সংঘর্ষে নিহত ১
- ব্রাজিল-আর্জেন্টিনার প্রতীকী ম্যাচের আয়োজন কাশিয়ানীতে
- সাতক্ষীরা মায়ের বাড়ি পুকুরের ঘাট নির্মাণ কাজের উদ্বোধন
- ইমন আচার্য্যের মৃত্যু, দায়িত্ব পালনই কাল হলো
- আবদুল হামিদ মাহবুব-এর একগুচ্ছ ছড়া
- সামাজিক অবক্ষয়: বিপন্ন শিশু ও নারীদের নিরাপত্তা
- সাতক্ষীরায় কারাবন্দী আ.লীগ নেতা আব্দুল লতিফের মৃত্যু
- সর্বস্ব জুড়ে তুমি
- ঈদে ওয়ালটন ফ্রিজ কিনে মিলিয়নিয়ার হলেন ভালুকার খোকন মিয়া
- জাতীয় গ্রিডের স্থিতিশীলতা বজায় রাখা সবচেয়ে বড় চ্যালেঞ্জ: ড. জাহেদুল হাসান
- তামাকমুক্ত পরিবেশ ও সমৃদ্ধ ভবিষ্যৎ গড়ার অঙ্গীকার
- ঈদে প্রচার হবে ৭ পর্বের ‘দেনা পাওনা কোরবানি স্পেশাল’
- ট্রেনে ঈদযাত্রার শুরুতেই শিডিউল বিপর্যয়ের ভোগান্তিতে হাজারো যাত্রী
- ‘বাজেটের আকার বাড়লেও জনগণের ভাগ্যের উন্নয়ন হয়নি’
- শরীয়তপুরে ফসলি জমিতে মাছের খামার করার প্রতিবাদে মানববন্ধন, যুবদল নেতা আটক
- সরকারি হাসপাতালের ভেতরে অনুমোদনহীন ক্যান্টিন-ফার্মেসি বন্ধের নির্দেশ
- জুলাই অভ্যুত্থান দিবসে এলো সায়ানের গান
- শ্রীমঙ্গলে ঈদ উপলক্ষে সুবিধাবঞ্চিত শিশুরা পেলো নতুন কাপড়
- ভিমরুলের কামড়ে বাবার মৃত্যু, আইসিইউতে মা-মেয়ে
- শরীয়তপুরে লাইসেন্সবিহীন ইটভাটা চালুর দাবিতে মালিক-শ্রমিকদের বিক্ষোভ
- ঠাকুরগাঁওয়ে স্কুল শিক্ষকের অপসারণ দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন
- ‘ওলো’ নামে নতুন রঙ আবিষ্কারের দাবি বিজ্ঞানীদের
- মুক্তিযুদ্ধের স্মৃতি কথা
- রাণীশংকৈলে রাজা টংনাথ জমিদারী বাড়ী সংস্কার কাজের উদ্বোধন
- ভৈরবে গাঁজা ও ইয়াবাসহ ৪ মাদককারবারী গ্রেপ্তার
- মদন প্রেসক্লাবের আহবায়ক কমিটি গঠন
- কমলগঞ্জে প্রবাসীর জমি দখলের অভিযোগ
- ১ লাখ ফুটবলারের পক্ষে ফিফার বিরুদ্ধে ঐতিহাসিক মামলা
- যেদিন পতাকা উঠেছিল চৌরঙ্গীর আকাশে
- সিলেটে হালকা ভূমিকম্প অনুভূত
- ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষ, চালকসহ নিহত ৫
- মোহররম
- ফরিদপুরে বণার্ঢ্য আয়োজনে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত হয়েছে
- জাতীয় গ্রিডের স্থিতিশীলতা বজায় রাখা সবচেয়ে বড় চ্যালেঞ্জ: ড. জাহেদুল হাসান
২৫ মে ২০২৬
- ঈদে ওয়ালটন ফ্রিজ কিনে মিলিয়নিয়ার হলেন ভালুকার খোকন মিয়া
- প্রধানমন্ত্রীর সঙ্গে এডিবি প্রেসিডেন্টের সাক্ষাৎ
-1.gif)








