২১ মে ইজিএম
হাইকোর্টের নির্দেশনার আলোকে এগোচ্ছে ওয়ালটন হাই-টেক ও ডিজি-টেক একীভূতকরণ
স্টাফ রিপোর্টার : পুঁজিবাজারে প্রকৌশল খাতে তালিকাভুক্ত ইলেকট্রনিক্স জায়ান্ট ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি’র সঙ্গে দেশের শীর্ষ প্রযুক্তিপণ্য উৎপাদন ও বিপণনকারী প্রতিষ্ঠান ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের একীভূতকরণ প্রক্রিয়া নতুন ধাপে প্রবেশ করেছে। বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশন গত ৯ এপ্রিল, ২০২৬ তারিখে কোম্পানি ম্যাটার নং ৩১৮/২০২৬-এ এ বিষয়ে প্রয়োজনীয় প্রক্রিয়াগত নির্দেশনা প্রদান করে। এর পরিপ্রেক্ষিতে ১১ এপ্রিল, ২০২৬ তারিখে অনুষ্ঠিত ওয়ালটন হাই-টেকের পরিচালনা পর্ষদের ৫০তম সভায় একীভূতকরণ সংক্রান্ত পরবর্তী সময়সূচি চূড়ান্ত করা হয়েছে।
শনিবার (১১ এপ্রিল, ২০২৬) কোম্পানির প্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য (পিএসআই) অনুযায়ী, শেয়ারহোল্ডারদের অনুমোদন গ্রহণের লক্ষ্যে আগামী ৪ মে ২০২৬ তারিখ রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে। এছাড়া ২১ মে, ২০২৬ তারিখ বৃহস্পতিবার ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হবে বিশেষ সাধারণ সভা বা ইজিএম। একই সঙ্গে ক্রেডিটরদের সম্মতির বিষয়টিও প্রক্রিয়ার অংশ হিসেবে বিবেচনায় থাকবে। তবে প্রস্তাবিত এই একীভূতকরণ কার্যকর হবে শেয়ারহোল্ডার ও ক্রেডিটরদের অনুমোদন, সংশ্লিষ্ট নিয়ন্ত্রক সংস্থার সম্মতি এবং হাইকোর্ট ডিভিশনের চূড়ান্ত অনুমোদন সাপেক্ষে।
উল্লেখ্য, এই একীভূতকরণের ভিত্তি তৈরি হয় গত ৩ সেপ্টেম্বর, ২০২৫ তারিখে, যখন ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি. ও ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের মধ্যে একটি পারস্পরিক সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়। একই দিনে ওয়ালটন হাই-টেকের ৪৬তম পরিচালনা পর্ষদ সভায় একীভূতকরণ-সংক্রান্ত এমওইউ অনুমোদন দেওয়া হয়।
সংশ্লিষ্টরা বলছেন, এই একীভূতকরণ বাস্তবায়িত হলে ওয়ালটন হাই-টেকের প্রোডাক্ট লাইন আরও শক্তিশালী হবে। বর্তমানে ওয়ালটন ডিজি-টেক ল্যাপটপ, কম্পিউটার, প্রিন্টার, মোবাইল ফোন, প্রিন্টেড সার্কিট বোর্ড (পিসিবি), ইলেকট্রিক বাইকসহ ১২৩ ধরনের হাই-টেক পণ্য ও এক্সেসরিজ উৎপাদন ও বাজারজাত করছে। প্রতিষ্ঠানটি বাংলাদেশের একমাত্র মোবাইল ফোন এবং পিসিবি ম্যানুফ্যাকচারিং কারখানা স্থাপন করেছে। একীভূতকরণের ফলে এসব পণ্য ওয়ালটন হাই-টেকের ব্যবসায়িক পরিধিতে যুক্ত হবে, যা কোম্পানির বাজার সম্প্রসারণ, কার্যক্ষমতা বৃদ্ধি এবং পরিচালন ব্যয় কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সব মিলিয়ে এই একীভূতকরণকে বাংলাদেশের ইলেকট্রনিক্স ও উচ্চ প্রযুক্তি পণ্য উৎপাদন খাতে একটি কৌশলগত ও সময়োপযোগী পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
আর্থিক দিক থেকেও উভয় প্রতিষ্ঠানই শক্তিশালী অবস্থানে রয়েছে। ৩০ জুন, ২০২৫ তারিখে সমাপ্ত অর্থবছর অনুযায়ী ওয়ালটন ডিজি-টেকের পেইড-আপ ক্যাপিটাল ছিল ৩০ কোটি টাকা, নিট রেভিনিউ ৯১৫.৮০ কোটি টাকা এবং কর-পরবর্তী মুনাফা ৪.০৯ কোটি টাকা। অন্যদিকে একই সময়ে ওয়ালটন হাই-টেকের পেইড-আপ ক্যাপিটাল ছিল ৩০২.৯৩ কোটি টাকা, নিট রেভিনিউ ৭,০৮২.২৫ কোটি টাকা এবং কর-পরবর্তী মুনাফা ১,০৩৬.৬২ কোটি টাকা। ওয়ালটন হাই-টেক বর্তমানে রেফ্রিজারেটর, কম্প্রেসর, এয়ার কন্ডিশনার, টেলিভিশন, এলিভেটর, ফ্যান, ক্যাবল ও ওয়াশিং মেশিনসহ বিভিন্ন হোম ও ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্স উৎপাদন, বাজারজাত ও রপ্তানি করে আসছে।
সংশ্লিষ্টদের মতে , ওয়ালটন ডিজি-টেক দেশের শীর্ষ প্রযুক্তিপণ্য উৎপাদন, বিপণন ও রপ্তানিকারক প্রতিষ্ঠান হিসেবে স্থানীয় ও আন্তর্জাতিক বাজারে সুনাম অর্জন করেছে। এমন একটি প্রতিষ্ঠানের সঙ্গে একীভূত হলে ওয়ালটন হাই-টেকের ব্যবসা আরও সম্প্রসারিত হবে এবং বিনিয়োগকারীরা এর সুফল পাবেন। অন্যদিকে ওয়ালটন হাই-টেক পুঁজিবাজারে একটি কমপ্লায়েন্সনির্ভর, মৌলভিত্তিসম্পন্ন এবং বিনিয়োগকারীদের আস্থাভাজন প্রতিষ্ঠান; এর সঙ্গে একীভূত হলে ব্যবসার ভিত্তি আরও শক্তিশালী হবে।
(পিআর/এসপি/এপ্রিল ১২, ২০২৬)
পাঠকের মতামত:
- সাতক্ষীরায় ভোজ্য ও জ্বালানি তেল মজুদ ও পাচার ঠেকাতে বিজিবির বিশেষ কর্মসূচি
- শ্যামনগরে ফেন্সিডিল ও বিয়ারসহ মাদককারবারী আটক
- সুন্দরবন ও উপকূলীয় এলাকায় নিরাপত্তা নিশ্চিতে কোস্ট গার্ডের সাঁড়াশি অভিযান
- জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে সাতক্ষীরায় জামায়াতের সমাবেশ
- সাতক্ষীরায় চেয়ারম্যানের গোডাউন থেকে ১২০০ লিটার জ্বালানি তেল উদ্ধার
- কলারোয়ায় সাপের কামড়ে কিশোরীর মৃত্যু
- ফুলবাড়ীয়া সাব-রেজিস্ট্রার অফিসে দুর্নীতির মহোৎসব, সেবা গ্রহীতারা জিম্মি
- শ্যামনগরে খোলপেটুয়া নদীর চরের গাছ কাটার প্রতিবাদে মানববন্ধন
- মহম্মদপুরে দুই শিশুকে বলাৎকার, গুগল ফটোজের সূত্রে আটক ১
- বাংলা নববর্ষ উদযাপনে সেকালের আন্তরিকতা ও একালের আধুনিকতা
- হাইকোর্টের নির্দেশনার আলোকে এগোচ্ছে ওয়ালটন হাই-টেক ও ডিজি-টেক একীভূতকরণ
- নড়াইলে চাকুরীর প্রলোভনে গৃহবধূকে ধর্ষণ, গ্রাম পুলিশ গ্রেফতার
- গোপালগঞ্জে বাংলা নববর্ষ উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা
- সাফ অনূর্ধ্ব- ২০ জয়ী গোলরক্ষক রাফিজকে মুন্সীগঞ্জ জেলা প্রশাসকের সংবর্ধনা
- ২১ বছর পর নিঃস্বার্থ সেবার স্বীকৃতি পেলেন প্রতিবন্ধী জমেলা
- দিনাজপুর আইনজীবী সমিতির সভাপতি এমাম, সম্পাদক ভুট্রু নির্বাচিত
- গোপালগঞ্জে বিপুল পরিমান মাদকসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
- মুন্সীগঞ্জে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার দাবিতে বিক্ষোভ মানববন্ধন
- ইট বোঝাই ট্রলির চাপায় প্রাণ গেল কিশোরের
- পদ্মা নদী থেকে রিকশা চালকের মরদেহ উদ্ধার
- ব্রেড’র আয়োজনে পাবনায় বর্ণাঢ্য ও ভিন্নধর্মী বৈশাখী উৎসব ও জ্ঞান মেলা
- নাটোরে নাবালিকা শ্যালিকা ধর্ষণে অন্তঃসত্ত্বা, অভিযুক্ত ছাত্রদল নেতা বহিষ্কার
- কাপ্তাই হ্রদে পানির তীব্র সংকটে বন্ধ ৩ ইউনিট, বিঘ্নিত নৌ-যোগাযোগ
- ‘টুঙ্গিপাড়া-কোটালীপাড়ার মানুষের ওপর কোন নির্যাতন হতে দেবো না’
- দখল দূষণে নদ-নদী এখন মরা খাল
- ‘সুশাসনের জন্য প্রশাসনের কাজের রোল মডেল হোক চাঁদপুর’
- ফরিদগঞ্জে তিন সন্তানের জননী ও যুবকের আত্মহত্যা
- কুমিল্লায় দায়িত্ব পালনকালে গাড়িচাপায় এসআই নিহত
- হাইকোর্টের নির্দেশনার আলোকে এগোচ্ছে ওয়ালটন হাই-টেক ও ডিজি-টেক একীভূতকরণ
- এস.এম সুলতানের শিষ্য ও শিশুস্বর্গের চিত্রাংকন বিভাগের শিক্ষক সমীর মজুমদার আর নেই
- আজ আন্তর্জাতিক পুরুষ দিবস
- ঝালকাঠিতে নির্ধারিত স্থানে সভা করতে পারেনি এনসিপি
- গোপালগঞ্জে ঈদ উপহারের চেক পেল ১২৯ শিশু শিল্পী
- কথাশিল্পী কায়েস আহমদের মৃত্যুবার্ষিকী পালিত
- স্বপ্ন বিনির্মাণে ওরা ৬ জন
- উকিল কমিশন গিয়ে দেখলেন রাস্তা না থাকায় দুর্ভোগে শতাধিক পরিবার
- মেহেরপুরে আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস পালন
- আদমদীঘিতে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১
- বই মেলায় ‘দ্যা এপিক ফল অফ ডিক্টেটর শেখ হাসিনা’
- গোবিন্দগঞ্জে গৃহবধূসহ ২ জনের মরদেহ উদ্ধার
- ভোলার তজুমদ্দিনে বর্ণাঢ্য আয়োজনে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
- ভৈরবে চিহ্নিত ৩ ছিনতাইকারী আটক
- ‘দ্যা এপিক ফল অব ডিক্টেটর শেখ হাসিনা’ বইয়ের মোড়ক উন্মোচন
- ধর্ষকের সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবিতে শরীয়তপুরে মহিলা দলের বিক্ষোভ মিছিল
- হাত লাগলেই খসে পড়ছে ‘মুজিববর্ষে’র ঘরগুলোর আস্তরণ
১২ এপ্রিল ২০২৬
- হাইকোর্টের নির্দেশনার আলোকে এগোচ্ছে ওয়ালটন হাই-টেক ও ডিজি-টেক একীভূতকরণ
- ই-সিগারেট নিষিদ্ধের ধারা বাতিল, ঝুঁকিতে তরুণ প্রজন্ম
-1.gif)








