‘সুস্থ পুঁজিবাজার বিনির্মাণে নেতৃত্ব দেবে তরুণ প্রজন্ম’
স্টাফ রিপোর্টার : বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ বলেছেন, তরুণ প্রজন্মকে সঠিক সময়ে যদি সঠিক জ্ঞান দেওয়া যায়, তাহলে তারা ভবিষ্যতে দায়িত্বশীল বিনিয়োগকারী হিসেবে গড়ে উঠবে এবং একটি সুস্থ পুঁজিবাজার বিনির্মাণে নেতৃত্ব দেবে।
রবিবার (১২ এপ্রিল) রাজধানীর আগারগাঁও-এ বিএসইসি'র উদ্যোগে আয়োজিত ‘আর্থিক জ্ঞানবিষয়ক শর্ট ভিডিও প্রতিযোগিতা’র পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি একথা বলেন।
খন্দকার রাশেদ মাকসুদ বলেন, ‘এই প্রতিযোগিতায় শিক্ষার্থীরা শুধু নিজেদের সৃজনশীলতা প্রকাশ করেনি, বরং তারা বিনিয়োগ শিক্ষাবিষয়ক গুরুত্বপূর্ণ বার্তাগুলো সমাজের মধ্যে ছড়িয়ে দিয়েছে। তাদের তৈরি ভিডিওগুলো ভবিষ্যতে আরও বৃহত্তর পরিসরে ব্যবহারের মাধ্যমে আমরা সাধারণ বিনিয়োগকারীদের মাঝেও সচেতনতা বৃদ্ধি করতে পারবো।
আজকের এই অংশগ্রহণকারীরাই আগামী দিনের সচেতন ও শিক্ষিত বিনিয়োগকারী হিসেবে গড়ে উঠবে। একই সঙ্গে তাদের মাধ্যমে এই জ্ঞান ও সচেতনতা পরিবার, সমাজ এবং জাতীয় পর্যায়ে ছড়িয়ে পড়বে।
’
তিনি আরও বলেন, ‘এই প্রতিযোগিতাকে আমি শুধু একটি ইভেন্ট হিসেবে দেখি না। আমি এটিকে একটি দীর্ঘমেয়াদী বিনিয়োগ শিক্ষা আন্দোলনের অংশ হিসেবে দেখি।
আমরা চাই এই ধরনের উদ্যোগ নিয়মিত হতে থাকুক এবং দেশের প্রতিটি স্তরের মানুষের কাছে বিনিয়োগ শিক্ষা পৌঁছে যাক। আসুন আমরা সবাই মিলে একটি সচেতন, জ্ঞানভিত্তিক এবং সমৃদ্ধ পুঁজিবাজার গড়ে তুলি। যা আমাদের জাতীয় অর্থনীতিকে আরও শক্তিশালী করবে।’
তিনি আরো বলেন, প্রতিযোগিতার ভিডিওগুলো দেশব্যাপী ছড়িয়ে দেওয়া হবে এবং বিনিয়োগ শিক্ষার প্রসারে জেলা-উপজেলা পর্যায়ে মাঠ প্রশাসনকেও এক্ষেত্রে যুক্ত করা হবে।
তিনি সকল পুরস্কার বিজয়ীদের আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানান।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিএসইসির কমিশনার ফারজানা লালারুখ। এছাড়া 'আর্থিক জ্ঞানবিষয়ক শর্ট ভিডিও প্রতিযোগিতা' এর জুরিবোর্ডের সদস্য দৈনিক আমায় দেশের ডেপুটি এডিটর সুলতান মাহমুদ বিন জুলফিকার ও ব্র্যাক ইউনিভার্সিটির অফিস অফ কমিউনিকেশন্সের ডিরেক্টর খায়রুল বাশার অনুষ্ঠানে বক্তব্য দেন।
অনুষ্ঠানে ফারজানা লালারুখ বলেন, ‘একটি সুস্থ, স্থিতিশীল ও টেকসই পুঁজিবাজার গড়ে তোলার জন্য বিনিয়োগকারীদের যথাযথ জ্ঞান ও সচেতনতার কোনো বিকল্প নেই। এই লক্ষ্যকে সামনে রেখে বিএসইসি দেশব্যাপী বিনিয়োগ শিক্ষা সম্প্রসারণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এই ধারাবাহিক উদ্যোগের অংশ হিসেবে বিএসইসি আর্থিক জ্ঞানবিষয়ক শর্ট ভিডিও প্রতিযোগিতার আয়োজন করেছে এবং দেশে প্রথমবারের মতো এ ধরণের প্রতিযোগিতার আয়োজন করা হল যা নিঃসন্দেহে একটি মাইলফলক।’
আয়োজকরা জানিয়েছেন, শর্ট ভিডিও প্রতিযোগিতাটি দেশের যেকোনো শিক্ষাপ্রতিষ্ঠানের স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত ছিল। এই প্রতিযোগিতায় সারাদেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে বিভিন্ন কলেজ থেকেও শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। প্রতিযোগিতায় ৪২৫টি দল নিবন্ধন করে এবং ৯০টি দল ৩টি ক্যাটাগরিতে মোট ৯০টি ভিডিও জমা দেয়।
(ওএস/এএস/এপ্রিল ১৩, ২০২৬)
পাঠকের মতামত:
- কুমিল্লার সিঙ্গারবিলে মুক্তিযোদ্ধাদের আক্রমণে পাকবাহিনীর ১৩ জন সৈন্য নিহত হয়
- মেডিকেল ক্যাম্পে চিকিৎসা পেলো ৩০০ অসহায় ও দুস্থ রোগী
- জিয়ার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে ফরিদপুরে ছাত্রদলের স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি
- শহীদ জিয়ার শাহাদাৎ বার্ষিকীতে নগরকান্দায় বিএনপির আলোচনা সভা ও দোয়া মাহফিল
- নারায়ণগঞ্জে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম মৃত্যুবার্ষিকী পালন
- মব সৃষ্টি করে বসতবাড়ির উঠান কেটে চলাচলের রাস্তা নির্মাণ
- ফরিদপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী পালিত
- মুন্সীগঞ্জের মহাসড়কে নারীর ছিন্নভিন্ন মরদেহ, পদ্মা নদীতে যুবকের গলিত লাশ
- রক্তদান ও আলোচনা সভার মধ্য দিয়ে ঈশ্বরদীতে জিয়াউর রহমানকে স্মরণ
- জিয়াউর রহমানের আদর্শ অনুসরণের আহ্বান জানালেন বিএনপি নেতা জাকারিয়া পিন্টু
- সালথায় জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল
- গোপালগঞ্জে ভ্রাম্যমান আদালতের জরিমানা
- ৮ বছরের শিশুকে বলৎকারের অভিযোগ, কিশোর গ্রেপ্তার
- সাতক্ষীরায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত
- জীবন তো বহমান স্রোত
- প্রাথমিক বিদ্যালয়ের গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু ৪ জুন
- ঈশ্বরদীতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী পালিত
- সংখ্যালঘু অধিকার ও ঐক্যের বার্তা নিয়ে বগুড়ায় ঐক্য পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
- সামাজিক প্রতিহিংসার শিকার এক অসহায় নারীর ঘর ভেঙে দিয়েছে সন্ত্রাসীরা
- পদ্মার স্রোতে ভেসে গেল ঈদের আনন্দ, ২০ ঘণ্টা পর যুবকের মরদেহ উদ্ধার
- আমেরিকা এটিকে ‘জোকস’ হিসাবে নিলে ভালো!
- ঈশ্বরদীর কালিকাপুরে ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু
- যৌতুকের টাকার দাবিতে স্ত্রীর মাথার চুল কেটে ন্যাড়া, স্বামী-ননদ গ্রেপ্তার
- কুড়িগ্রাম কারাগারে বন্দীদের বর্ণিল ঈদ উৎসব: খাবারে রাজকীয় মেন্যু
- শ্যামনগরে ঝড়ে গাছ ভেঙে পড়ে শিশুর মৃত্যু
- কেন্দুয়া হানাদার মুক্ত হয়েছিল আজ
- সিলেটে হালকা ভূমিকম্প অনুভূত
- ফরিদপুরে বণার্ঢ্য আয়োজনে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত হয়েছে
- যেদিন পতাকা উঠেছিল চৌরঙ্গীর আকাশে
- ঝালকাঠিতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সংবাদ সম্মেলন
- মধুখালীতে ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে আলোচনা সভা
- মোহররম
- পঞ্চগড় সোহান স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন বোদা টুস্টার
- কুষ্টিয়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক নেতার ওপর ছাত্রদলের হামলা
- শরীয়তপুরে জমিজমার দ্বন্দে স্কুল শিক্ষককে পিটিয়ে হত্যা
- সাংবাদিক তুহিন হত্যার বিচার দাবিতে ঝালকাঠিতে মানববন্ধন বিক্ষোভ সমাবেশ
- ছেংগারচর বাজারে অগ্নিকাণ্ডে পুড়ে গেছে চারটি দোকান, ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি
- আনন্দ শোভাযাত্রায় মোটিফ বানানো চিত্রশিল্পীর বাড়িতে আগুন
- ছেলের মাদককাণ্ড নিয়ে অবশেষে মুখ খুলছেন শাহরুখ খান
- মব সৃষ্টি করে বসতবাড়ির উঠান কেটে চলাচলের রাস্তা নির্মাণ
- রাজারহাটে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ
- বেলকুচি উপজেলা যুবলীগের কক্ষে বঙ্গবন্ধু, প্রধানমন্ত্রী ও শেখ মনির সাথে একই সারিতে পৌর মেয়র রেজার ছবি, সমালোচনার ঝড়
- চাঁদপুরে যৌথ বাহিনীর অভিযানে দেশীয় অস্ত্রসহ তালিকাভুক্ত ৫ কিশোর গ্যাং সদস্য আটক
- আট বছর আগে একদিন
- ১৯ ডিসেম্বর কাশিয়ানী মুক্ত দিবস
-1.gif)








