ওয়ালটন ডিস্ট্রিবিউটর নেটওয়ার্কের ইয়ারলি অ্যাওয়ার্ড প্রোগ্রাম ২০২৫ অনুষ্ঠিত
পণ্য বিপণনে বিশেষ অবদান রাখায় ১৬৮ পরিবেশক পুরস্কৃত
স্টাফ রিপোর্টার : দেশজুড়ে ১৬৮ পরিবেশককে পুরস্কৃত করেছে ইলেকট্রনিক্স ও হোম অ্যাপ্লায়েন্স খাতের সুপারব্র্যান্ড এবং টেক জায়ান্ট ওয়ালটন। ২০২৫ সালে প্রতিষ্ঠানটির ডিজিটাল ক্যাম্পেইনের ব্যাপক প্রচার-প্রচারণার মাধ্যমে পণ্য বিপণনে বিশেষ অবদান রাখায় তাদেরকে পুরস্কৃত করা হয়।
সম্প্রতি ‘অর্জনই আমাদের অঙ্গীকার’ স্লোগানে রাজধানীর ওয়ালটন করপোরেট অফিসে ওয়ালটন ডিস্ট্রিবিউটর নেটওয়ার্কের আয়োজনে ‘ইয়ারলি অ্যাওয়ার্ড প্রোগ্রাম-২০২৫’ এ ১৬৮ পরিবেশককে সম্মাননা প্রদান করা হয়। তাদের হাতে পুরস্কারের ক্রেস্ট ও সম্মাননা সনদ তুলে দেন ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি’র চেয়ারম্যান এস এম শামছুল আলম, ভাইস-চেয়ারম্যান এস এম আশরাফুল আলম ও ব্যবস্থাপনা পরিচালক এস এম মাহবুবুল আলম। অনুষ্ঠানে উপস্থিত পরিবেশকদের চলমান বিক্রয় কার্যক্রমকে আরো গতিশীল করার লক্ষ্যে উদ্ভাবনী বিক্রয় ও বিপণন কৌশল গ্রহণের পরামর্শ ও দিক-নির্দেশনা দেন তাঁরা।
ওয়ালটনের সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর এবং জনপ্রিয় চিত্রনায়ক আমিন খানের সঞ্চালনায় দিনব্যাপী ওই অনুষ্ঠানে ওয়ালটন ডিস্ট্রিবিউটর নেটওয়ার্কের প্রধান মো. ফিরোজ আলমসহ অন্য ঊর্দ্ধতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সারাদেশ থেকে ওয়ালটনের পরিবেশকগণ অংশ নেন। তাদের ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উৎসবমুখর হয়ে উঠে ওয়ালটনের করপোরেট প্রাঙ্গণ।
পুরস্কারপ্রাপ্ত সেরা পরিবেশকদের অভিনন্দন জানিয়ে ওয়ালটন হাই-টেকের চেয়ারম্যান এস এম শামছুল আলম বলেন, ওয়ালটনের অন্যতম শক্তিশালী বিক্রয় নেটওয়ার্ক হচ্ছে ডিস্ট্রিবিউটর নেটওয়ার্ক। দেশজুড়ে ওয়ালটনের পরিবেশকগণ ব্যাপক প্রচার-প্রচারণার মাধ্যমে পণ্য বিক্রয় ও মার্কেট শেয়ার বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। বিক্রয় বৃদ্ধি ও ব্র্যান্ড বিজনেস সম্প্রসারণে পরিবেশকদের আরো সময়োপযোগি ও উদ্ভাবনী বিপণন কৌশল গ্রহণের পরামর্শ দেন তিনি।
ওয়ালটন হাই-টেকের ভাইস-চেয়ারম্যান এস এম আশরাফুল আলম বলেন, ওয়ালটন ইতোমধ্যে দেশের অন্যতম দ্রুত অগ্রসরমান কোম্পানি হিসেবে প্রতিষ্ঠা পেয়েছে। এই সাফল্যের পেছনে অসামান্য অবদান রেখেছেন ওয়ালটনের পরিবেশকগণ। ওয়ালটন পরিবারের পক্ষ থেকে আপনাদের (পরিবেশকগণ) আন্তরিক অভিনন্দন ও ধন্যবাদ।
পণ্য বিক্রয় ও মুনাফা অর্জনের ধারাবাহিকতা বজায় রাখায় পরিবেশক প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিদের ধন্যবাদ জানান ব্যবস্থাপনা পরিচালক এস এম মাহবুবুল আলম। তিনি বলেন, ওয়ালটন ব্র্যান্ডের প্রতি ক্রেতাদের আস্থা ও বিশ্বাস অর্জনের মাধ্যম হিসেবে কাজ করছে পরিবেশক প্রতিষ্ঠানগুলো। পারস্পরিক এই আস্থা ও বিশ্বাস অক্ষুণ্ণ রেখে আমরা এগিয়ে যাবো। গ্রাহকদের নিকট ওয়ালটন পণ্যের উদ্ভাবনী ও সর্বাধুনিক সব স্মার্ট প্রযুক্তি, ফিচার সুন্দর ও সঠিকভাবে উপস্থাপন করার লক্ষ্যে পরিবেশক প্রতিষ্ঠানের বিক্রয় প্রতিনিধিদের প্রতিষ্ঠান কর্তৃক নিয়মিত আয়োজিত প্রশিক্ষণ কর্মসূচিতে অংশগ্রহণ করার আহবান জানান তিনি।
অনুষ্ঠানে পরিবেশকদের উদ্দেশ্যে ডিস্ট্রিবিউটর নেটওয়ার্কের প্রধান মো. ফিরোজ আলম বলেন, শুরু থেকেই ওয়ালটন সর্বদা ব্যবসায়িক অংশীদারদের বিশেষ গুরুত্ব ও অগ্রাধিকার দিয়ে আসছে। ওয়ালটন সবসময় আপনাদের পাশে রয়েছে এবং থাকবে।
সবশেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয় ওয়ালটন ডিস্ট্রিবিউটর নেটওয়ার্কের দিনব্যাপী পুরস্কার প্রদান অনুষ্ঠান।
(পিআর/এসপি/এপ্রিল ২০, ২০২৬)
পাঠকের মতামত:
- সাতক্ষীরা জেলা প্রশাসকের হস্তক্ষেপে বাসস্থান ফিরে পেলেন উচ্ছেদ হওয়া দুই ভূমিহীন পরিবার
- উনসত্তরের গণঅভ্যুত্থানের বীর সেনানী সামসুদ্দোহার চিরবিদায়
- পুরাতন সাতক্ষীরার কেন্দ্রীয় মন্দিরে চুরি, ৪০ দিনেও আলামত উদ্ধার হয়নি
- গোবিপ্রবি’তে গবেষণা সংকলনের মোড়ক উন্মোচন
- লুটপাটের পর পীর হত্যা করছে যুদ্ধাপরাধীচক্র : মোমিন মেহেদী
- পণ্য বিপণনে বিশেষ অবদান রাখায় ১৬৮ পরিবেশক পুরস্কৃত
- উত্তরের অরণ্যজনপদে খুশির হাওয়া, সংরক্ষিত আসনে আদিবাসী কন্যা আন্না মিন্জ
- সাতক্ষীরায় স্কুলছাত্রীকে ধর্ষণ, ইব্রাহীমের যাবজ্জীবন
- পরিবারের সঙ্গে উচ্ছৃঙ্খল আচরণ করায় মাদকাসক্ত যুবকের কারাদণ্ড
- পাংশায় নবনিযুক্ত জেলা প্রশাসকের মতবিনিময় সভা
- গোপালগঞ্জে ১৭ প্রতিবন্ধী পেল হুইল চেয়ার
- আধুনিক উৎপাদন কৌশলে আলুর অধিক ফলনে ব্র্যাক সীডের কর্মশালা
- গোবিপ্রবি’তে উপাচার্যের সঙ্গে নবগঠিত জাতীয়তাবাদী শিক্ষক পরিষদের সৌজন্য সাক্ষাত
- সুবর্ণচরে আগুনে ৪ দোকান পুড়ে ছাই
- কোটালীপাড়ায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
- বিএনপির মনোনয়ন পেলেন খ্রিস্টান-নৃগোষ্ঠী নেত্রী আন্না ও ছাত্রদল নেত্রী তুলি
- বিগত সরকার হামের টিকা নিয়ে অবহেলা করেছিল: প্রতিমন্ত্রী টুকু
- এক প্ল্যাটফর্মেই চ্যাটজিপিটি, ডিপসিক ও জেমিনি নিয়ে এলো রাইজ
- নড়াইলে পাম্প থেকে ডিজেল নিয়ে ফেরার পথে নারীর মৃত্যু
- টাঙ্গাইলে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চালক-হেলপার নিহত
- এসএসসি পরীক্ষার্থীদের দুর্ভোগ লাগবে সুবর্ণচরে সড়ক সংস্কার উদ্বোধন
- ফুলপুরে কাজিয়াকান্দা কামিল মাদরাসার গভর্নিং বডির নির্বাচন অনুষ্ঠিত
- সিলেটি সংসদ সদস্যদের কাছে খোলা চিঠি
- দিনাজপুরে বসতবাড়িতে রহস্যজনক আগুন, দম্পতির দগ্ধ মরদেহ উদ্ধার
- হামের টিকাদান কর্মসূচিতে ১৫ লাখ সিরিঞ্জ দিচ্ছে ব্র্যাক
- মতলবে সাবেক স্বামী কর্তৃক স্ত্রীকে গলা কেটে হত্যা, ঘাতক আটক
- রংপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৫
- ভৈরবে মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলা উদ্বোধন
- রংপুরে ‘নিরাপদ অভিবাসন ও বিদেশ ফেরতদের পুনরেকত্রীকরণ শীর্ষক’ কর্মশালা
- ভোলার তজুমদ্দিনে কৃষক দলের সমাবেশ অনুষ্ঠিত
- ট্রেন লাইনচ্যুত, রাজশাহীর সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ
- বইমেলা স্থগিত
- শরীয়তপুরের ৩টি আসনে খেলাফত মজলিসের প্রার্থী ঘোষণা
- ‘এমন রাজনৈতিক বন্দোবস্ত চাই যেখানে নতুন করে কেউ জালিম হবে না’
- মেঘনার বুকে ‘মিনি কক্সবাজার’
- জাকসু নির্বাচনে ভোটগ্রহণ চলছে
- মেহেরপুরে ৭০১৯৪ শিশু খাবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল
- ভৈরবে দুই শিশুর মারামারিকে কেন্দ্র করে সংঘর্ষ, বাড়িঘর ভাঙচুর, আহত ১৫
- ‘বিশ্বাসই হলো অর্থনীতির আসল মুদ্রা’
- তেঁতুলিয়া থেকে দৃশ্যমান হচ্ছে অপরূপ পবর্তশৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা
- তোমার রক্তের বদলা নিতে সেনা সদরে উদগ্রীব হয়েছিলেন মাত্র একজন কর্নেল শাফায়াত জামিল!
- ‘জুলাই সনদ জালিয়াতির পরিণতি শুভ হবে না’
- নড়াইলে ছাত্রদলের উদ্যোগে শোক র্যালি
- রোনালদোকে ঘিরে সৌদি ট্যুরিজমের বৈশ্বিক ক্যাম্পেইন
- ‘সংস্কারের কথা বলে নির্বাচন পেছানো যাবে না’
২০ এপ্রিল ২০২৬
- পণ্য বিপণনে বিশেষ অবদান রাখায় ১৬৮ পরিবেশক পুরস্কৃত
- ‘জ্বালানি সংকটের জন্য বিগত স্বৈরাচারী সরকার দায়ী’
- সোমবার থেকে জ্বালানি সরবরাহ বাড়াচ্ছে বিপিসি
-1.gif)








