ঈদের আগে ৯টা পর্যন্ত শপিংমল খোলা রাখতে চান ব্যবসায়ীরা
স্টাফ রিপোর্টার : ঈদুল আজহার আগে ক্রেতাদের কেনাকাটার সুবিধার্থে শপিংমল বন্ধের সময় সন্ধ্যা ৭টার পরিবর্তে ৯টা করতে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রীর কাছে চিঠি দিয়েছে বাংলাদেশ দোকান মালিক ব্যবসায়ী সমিতি।
শনিবার (২ মে) সংগঠনটির সভাপতি নাজমুল হাসান মাহমুদ ও সাধারণ সম্পাদক আরিফুর রহমান টিপুর সই করা এক চিঠিতে এ দাবি জানানো হয়েছে। রবিবার (৩ মে) সংগঠনটি এ তথ্য জানিয়েছে।
চিঠিতে বলা হয়, সম্প্রতি শপিং মলসমূহ সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধ রাখার সিদ্ধান্তের ফলে দেশের হাজার হাজার ব্যবসায়ী গুরুতর আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন। আমাদের দেশের অধিকাংশ ক্রেতা সাধারণত অফিস শেষে সন্ধ্যার পর কেনাকাটা করে থাকেন। ফলে নির্ধারিত সময়ের আগে শপিংমল বন্ধ হয়ে যাওয়ায় বিক্রয় উল্লেখযোগ্যভাবে কমে গেছে এবং ব্যবসার ধারাবাহিকতা ব্যাহত হচ্ছে।
এতে বলা হয়, বিশেষ করে ক্ষুদ্র ও মাঝারি পর্যায়ের ব্যবসায়ীরা (যেমন রেডিমেড গার্মেন্টস, ছোট দোকানদার) এরই মধ্যে চরম সংকটে পড়েছেন। এই পরিস্থিতি দীর্ঘস্থায়ী হলে বহু প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে যা সরাসরি বেকারত্ব বৃদ্ধির কারণ হবে।
এছাড়াও এ ধরনের সিদ্ধান্তের ফলে সরকারের ভ্যাট ও ট্যাক্স আদায়ও কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে, যা সামগ্রিক অর্থনীতির ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে।
সংগঠনটি বলছে, দেখা যাচ্ছে যে সন্ধ্যার পর অনেক ভ্যানভিত্তিক অননুমোদিত ব্যবসা অবৈধ বিদ্যুৎ সংযোগ ব্যবহার করে পরিচালিত হচ্ছে। এতে নিয়মতান্ত্রিক ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন এবং একটি অসম ও অনিয়ন্ত্রিত বাজার পরিস্থিতি তৈরি হচ্ছে।
আমরা এটিও উল্লেখ করতে চাই, বাবসায়ীরা সবসময় সরকার নির্ধারিত আইন ও নীতিমালা। মেনে চলতে প্রতিশ্রুতিবদ্ধ। প্রয়োজনে বিদ্যুৎ সাশ্রয়, নিরাপত্তা ব্যবস্থা এবং শৃঙ্খলা রক্ষায় আমরা কর্তৃপক্ষকে পূর্ণ সহযোগিতা করতে প্রস্তুত আছি।
এমতাবস্থায়, আমরা একটি গঠনমূলক প্রস্তাব উপস্থাপন করতে চাই। যদি প্রয়োজন হয়, শপিংমল খোলার সময় সকাল ৯টার পরিবর্তে বেলা ১১টা নির্ধারণ করা যেতে পারে। ফলে বিদ্যুৎ ও অন্যান্য সম্পদের ব্যবহারও সাশ্রয় হবে এবং একই সঙ্গে ব্যবসায়ীরা সন্ধ্যা পর্যন্ত পর্যাপ্ত সময় পেয়ে তাদের পণ্য বিক্রি করতে পারবেন।
অতএব, দেশের ব্যবসায়ী সমাজ, কর্মসংস্থান এবং সাধারণ জনগণের সুবিধা বিবেচনায় আমরা বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি, ঈদুল আজহা উপলক্ষে ক্রেতা বিক্রেতাদের সুবিধার্থে শপিং মলসমূহের বন্ধের সময় অন্তত রাত ৯টা পর্যন্ত বৃদ্ধি করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হোক। আপনার সদয় বিবেচনা ও দ্রুত ইতিবাচক পদক্ষেপ কামনা করছি।
(ওএস/এএস/মে ০৩, ২০২৬)
পাঠকের মতামত:
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- দলিত জনগোষ্ঠীর সুরক্ষায় জাতীয় জনজাতি জোটের আত্মপ্রকাশ
- বিশ্বকাপের আগে ফিফার সঙ্গে জরুরি বৈঠকে বসছে ইরান
- পাদুকা শিল্পে ভ্যাট প্রত্যাহারের দাবি প্রস্তুতকারক সমিতির
- ঈদের আগে ৯টা পর্যন্ত শপিংমল খোলা রাখতে চান ব্যবসায়ীরা
- দিনাজপুরে ১৯তম বাণিজ্য মেলার উদ্বোধন
- রাজবাড়ীতে গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় জোটের সমাবেশ ও বিক্ষোভ মিছিল
- মধ্যপ্রাচ্যে ৮৬০ কোটি ডলারের অস্ত্র বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের
- লিফট শিল্পকে বদলে দেবে ফিনল্যান্ড-জার্মানির ‘মেগা চুক্তি’
- ‘পেশাদারিত্বের সঙ্গে আপস করলে সার্বিকভাবে রাষ্ট্রের ক্ষতি’
- 'পূর্ব বাংলায় অতি সাংঘাতিক মাত্রায় ত্রাস, বর্বরতা ও গণহত্যা চলেছে'
- শ্যামনগরে খোলপেটুয়া নদী থেকে বালু উত্তোলন করায় একজনের কারাদণ্ড
- রাণীশংকৈলে কীটনাশক কোম্পানির বিক্রয় প্রতিনিধির মৃত্যু
- গাঁজাসহ মাদক চক্রের তিন সক্রিয় সদস্য গ্রেপ্তার
- স্ত্রী ও দুই মেয়েকে নিয়ে খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন
- পরিচালকের স্বেচ্ছাচারিতায় শনিবারেও অফিস করতে হয় এনজিও কর্মীদের
- সুবর্ণচরে মেধাবৃত্তি পরিক্ষা সনদ ও পুরস্কার বিতরণ
- বিশ্বের শতাধিক দেশে ওয়ালটন পণ্য রপ্তানির লক্ষ্যে এগিয়ে যাওয়ার প্রত্যয়
- লৌহজংয়ে শিক্ষার মান উন্নয়নে অভিজাত রেস্টুরেন্টে অতিথি হলেন ২৫০ শিক্ষার্থী
- সাতক্ষীরায় নারী ব্যবসায়ী বীথিকা সাধু হত্যায় আরো একজন গ্রেপ্তার
- নারী ও শিশু নির্যাতন মামলায় সাজার হার ৩ শতাংশ, খালাস ৭০ শতাংশ
- সোনাতলায় বোরো ধানে বৃষ্টির থাবা, ক্ষতির মুখে কৃষক
- স্মার্ট কৃষি ব্যবস্থাপনায় কৃষক কার্ড গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে
- মহান মে দিবসে গোপালগঞ্জ জেলা ট্রাক ড্রইভারস ইউনিয়নের আলোচনা সভা
- ফরিদপুরে বেপরোয়া গতিতে ট্রাকের তাণ্ডব, গণপিটুনিতে চালক নিহত
- নভেম্বরের শেষেও ঠাকুরগাঁওয়ে শীত নেই!
- নীলফামারীতে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত
- ড. ইউনূসকে হয়রানী করা হচ্ছে: যুক্তরাষ্ট্র
- উপহারের মুরগি থেকে জাহাঙ্গীরের লাখপতি হওয়ার গল্প
- নবীনগরে আওয়ামী লীগের দুই নেতা গ্রেপ্তার
- ঝালকাঠির সুগন্ধা নদীতে লঞ্চের ধাক্কায় নৌকাডুবি, শিশু নিখোঁজ
- শীতে পায়ের যত্ন
- লিফট শিল্পকে বদলে দেবে ফিনল্যান্ড-জার্মানির ‘মেগা চুক্তি’
- তজুমদ্দিন উপজেলা বিএনপির বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন
- ফিরে দেখা, ঘুরে দেখা
- মেহেরপুরে রাষ্ট্র কাঠামো মেরামতে ৩১ দফার ভূমিকা শীর্ষক আলোচনা
- শরীয়তপুরে গণপিটুনিতে তিন ডাকাতের মৃত্যু, থানায় দুই মামলা
- যুবদল নেতার বাড়িতে এলোপাথাড়ি গুলি, বাবা নিহত
- ‘বিএনপি নৈতিকভাবে বিজয়ী, সরকারের পতন অনিবার্য’
- রাজবাড়ীতে গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় জোটের সমাবেশ ও বিক্ষোভ মিছিল
- সৈয়দপুরে শুক্রবার আওয়ামী লীগের রংপুর বিভাগীয় বর্ধিত সভা
- যশোরে থমথমে সবজির বাজার
- বাউফলের খুদে ফুটবলার কমলিকা সাজ্জাল সাড়া ফেলেছে জাতীয় ক্রীড়াঙ্গনে
- ইলিশের আবাসস্থলে ইলিশ নেই, পরিবেশ বিপর্যয় ও সামুদ্রিক দুর্যোগে কমছে উৎপাদন দাবি গবেষক ও পরিবেশবিদদের
- পলাশবাড়ীতে ঢেউটিন এবং আর্থিক সহায়তার চেক বিতরণ
০৩ মে ২০২৬
- পাদুকা শিল্পে ভ্যাট প্রত্যাহারের দাবি প্রস্তুতকারক সমিতির
- ঈদের আগে ৯টা পর্যন্ত শপিংমল খোলা রাখতে চান ব্যবসায়ীরা
-1.gif)








