এক মাসে ব্র্যাক ব্যাংকের ১ বিলিয়ন ডলারের বৈদেশিক বাণিজ্যের রেকর্ড
স্টাফ রিপোর্টার : আন্তর্জাতিক বাণিজ্যে এক নতুন মাইলফলক অর্জন করেছে ব্র্যাক ব্যাংক। ব্যাংকটি প্রথমবারের মতো এক মাসে ১ বিলিয়ন মার্কিন ডলারের বেশি বৈদেশিক বাণিজ্য সম্পন্ন করেছে।
এই অর্জন ব্র্যাক ব্যাংকের শক্তিশালী বৈদেশিক মুদ্রা সক্ষমতার প্রতিফলন। দেশের আমদানি-রপ্তানি কার্যক্রম সহজতর করা, গ্রাহক সম্পর্ক উন্নয়ন, আধুনিক প্রযুক্তির ব্যবহার ও সেবার উৎকর্ষে ধারাবাহিক বিনিয়োগ অব্যাহত রেখেছে ব্যাংকটি।
সম্প্রতি এই সাফল্য উদ্যাপনে ঢাকায় ব্যাংকটির প্রধান কার্যালয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন ব্র্যাক ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও তারেক রেফাত উল্লাহ খান। এছাড়াও উপস্থিত ছিলেন ব্যাংকটির অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব হোলসেল ব্যাংকিং মো. শাহীন ইকবাল সিএফএ, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব কর্পোরেট, কমার্শিয়াল অ্যান্ড ইনস্টিটিউশনাল ব্যাংকিং মো. আসিফ বিন ইদ্রিস, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর হেড অব অপারেশনস মো. মুনিরুজ্জামান মোল্যা এবং হেড অব ট্রানজ্যাকশন ব্যাংকিং একেএম ফয়সাল হালিম।
এই মাইলফলক অর্জনের পেছনে রয়েছে ব্যাংকটির ব্যতিক্রমী ও উদ্ভাবনী কর্পোরেট ব্যাংকিং কৌশল, যেখানে ওয়ান-স্টপ ট্রেড সার্ভিস মডেলের পাশাপাশি সম্পর্কভিত্তিক ব্যাংকিংয়ের ওপর জোর দেওয়া হয়। শক্তিশালী বৈদেশিক মুদ্রা তারল্য সহায়তা, বিজনেস ও অপারেশনসে সমন্বয় এবং ধারাবাহিক ডিজিটাল উদ্ভাবন গ্রাহকদের কাছে ব্যাংকটিকে ট্রেড সল্যুশনের নির্ভরযোগ্য অংশীদার হিসেবে প্রতিষ্ঠিত করেছে।
এই উল্লেখযোগ্য মাইলফলক অর্জন নিয়ে ব্যাংকটির ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও তারেক রেফাত উল্লাহ খান বলেন, “আমরা এক মাসে ১ বিলিয়ন মার্কিন ডলারের বেশি আন্তর্জাতিক বাণিজ্য সম্পন্ন করেছি, যা ক্রমবর্ধমান গ্রাহক আস্থা ও বৃহৎ পরিসরে সেবা প্রদানের ব্যাপারে ব্র্যাক ব্যাংকের সক্ষমতার সুস্পষ্ট প্রতিফলন। শক্তিশালী বৈদেশিক মুদ্রা অবস্থান, শৃঙ্খলাপূর্ণ কার্যক্রম এবং গ্রাহককেন্দ্রিক দৃষ্টিভঙ্গি আমাদের আন্তর্জাতিক বাণিজ্য কার্যক্রমকে গ্রাহকদের জন্য আরও দ্রুত ও সুবিধাজনক করেছে। আমাদের লক্ষ্য হলো গতি, নির্ভরযোগ্যতা এবং মানসম্মত সেবা নিশ্চিত করার মাধ্যমে গ্রাহকদের কাছে বাংলাদেশের সবচেয়ে পছন্দের ট্রেড ব্যাংক হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করা।”
উল্লেখ্য, ক্রবর্ধমান ট্রেড ক্লায়েন্টদের সহায়তা দিতে ব্র্যাক ব্যাংক নিজেদের প্রধান কার্যালয়ে একটি ডেডিকেটেড ক্লায়েন্ট সার্ভিস ইউনিট পরিচালনা করছে, যা সিঙ্গেল কন্ট্যাক্ট পয়েন্টের মাধ্যমে সেবা নিশ্চিত করছে। উন্নত প্রযুক্তি ও অভিজ্ঞ টিমের মাধ্যমে ইউনিটটি সব ধরনের ট্রেড ট্রানজ্যাকশনের দ্রুত প্রসেসিং নিশ্চিত করছে। পাশাপাশি ব্যাংকটির বিশেষায়িত ট্রেড ডেভেলপমেন্ট টিম আন্তর্জাতিক বাণিজ্যের শুরু থেকে শেষ পর্যন্ত গ্রাহকদের জন্য বিভিন্ন সহায়তা নিশ্চিত করে থাকে, যাতে গ্রাহকদের ট্রেড বিজনেস ঝামেলাহীনভাবে সম্পন্ন হয়।
(পিআর/এসপি/মে ০৬, ২০২৬)
পাঠকের মতামত:
- জাতিসংঘে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে অংশ নিলেন প্রধানমন্ত্রী
- মুক্তিবাহিনী মানিকগঞ্জের দৌলতপুরে পাকবাহিনীর ওপর আক্রমণ চালায়
- ফাউন্ডার্স ডে উদযাপন করতে যাচ্ছে এপেক্স ফুটওয়্যার লিমিটেড
- পাংশায় কৃষক নারী ও প্রতিবন্ধীদের সহায়তা, শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ
- বাগেরহাটে আহাদ হত্যার ২৪ ঘণ্টার মধ্যে চরমপন্থি ক্যাডারসহ ৩ আসামি গ্রেপ্তার
- ক্রেডিট ইউনিয়নের কোটি টাকা নিয়ে কর্মচারী উধাও
- বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে ঝালকাঠিতে বাংলা কিউআর নিয়ে মতবিনিময় সভা
- চাটমোহরে ভ্যান-ট্রলির মুখোমুখি সংঘর্ষ, ভ্যান চালক নিহত
- বিআরটিএ ও ডামের উদ্যোগে ৮৯৯ গণপরিবহন চালককে প্রশিক্ষণ
- গোবিপ্রবিতে আন্তঃবিভাগ ভলিবল টুর্নামেন্ট শুরু
- ধাওয়াপাড়া-নাজিরগঞ্জ নৌরুটে ১৬ দিন পর ফেরি চলাচল স্বাভাবিক
- পঞ্চগড় মাতৃসেবা ফার্মেসির বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ
- গ্রাহকের মৃত্যুতে কিস্তি মওকুফসহ আর্থিক সহায়তা দিয়েছে ওয়ালটন প্লাজা
- গোবিপ্রবিতে নবনিযুক্ত উপ-উপাচার্যের যোগদান
- এমিরেটস ও ফ্লাইদুবাই ফ্লাইটে দ্বিগুণ রিওয়ার্ড পয়েন্ট অর্জনের সুযোগ পাচ্ছেন এমিরেটস স্কাই ওয়ার্ডসের সদস্যরা
- কুড়িগ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অটোচালকের মৃত্যু
- ঈশ্বরদীতে কর্মস্থলে যাওয়ার পথে বাসচাপায় ব্র্যাক কর্মকর্তা নিহত
- পুলিশের বিরুদ্ধে গড়িমসির অভিযোগ, আসামিদের গ্রেপ্তার ও বিচারের দাবি এলাকাবাসীর
- শিশু রুহি হত্যায় মা-প্রেমিকসহ গ্রেফতার ৩, উদ্ধার শিশুর দেহাবশেষ
- প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে বাংলা প্রেস সম্পাদক ছাবেদ সাথীর খোলা চিঠি
- নড়াইলে বসতঘরে বিকট শব্দে বোমা বিস্ফোরণ, তদন্তে পুলিশ
- আমি শালা লালবদর
- কাপাসিয়ায় বিএনপির উদ্যোগে সন্ত্রাস বিরোধী বিক্ষোভ মিছিল সমাবেশ
- আলোকিত জাতি গঠনে শিক্ষা
- গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের লাশ গভীর রাতে শ্যামনগরে, পারিবারিক কবরস্থানে দাফন
- সিলেট নগরীতে জলাবদ্ধ এলাকায় খাবার পানির সংকট
- কলাপাড়ায় আবাসিক হোটেল থেকে সাবেক বন কর্মকর্তার মরদেহ উদ্ধার
- কলাপাড়ায় জীবন রক্ষায় প্রস্তুতি-দূর্যোগ মোকাবেলায় কমিউনিটি শক্তির জাগরণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
- ভৈরব বাজার মেঘনার পাড়ে নদী ভাঙন
- বরগুনা প্রেসক্লাবে তালাবদ্ধ করে সাংবাদিককে মারধরের অভিযোগ
- তালতলীতে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের বিরুদ্ধে সাইবার মামলা
- বাঘের খাঁচায় মুক্তিযোদ্ধা!
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- ফাল্গুন
- গলাচিপায় অধিকাংশ আশ্রয়ণকেন্দ্রে এখন গরু-ছাগলের বসবাস
- প্রতিবন্ধী হাবিব বাঁচতে চায়!
- স্মরণ সভায় সম্মাননা পেলেন সাংবাদিক পরিবারের সদস্যরা
- ধর্ষকদের বিরুদ্ধে কলাপাড়ায় ছাত্র জনতার লাঠি মিছিল
- কলাপাড়ায় বৈষম্যবিরোধী অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে ছাত্র-শিক্ষক শান্তি সমাবেশ
- কলাপাড়ায় অন্তঃসত্ত্বা গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামী আটক
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
- অন্ধ মানুষ
- ভিপি নুর পেলেন ট্রাক, হাসান মামুনের ঘোড়া
- জাতীয় গ্রিডের স্থিতিশীলতা বজায় রাখা সবচেয়ে বড় চ্যালেঞ্জ: ড. জাহেদুল হাসান
- আমার বটবৃক্ষ
-1.gif)








