E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

জেট ফুয়েলের দাম কমানোর প্রজ্ঞাপন জারি

২০২৬ মে ০৮ ১২:৩৬:২০
জেট ফুয়েলের দাম কমানোর প্রজ্ঞাপন জারি

স্টাফ রিপোর্টার : অভ্যন্তরীণ রুটে উড়োজাহাজে ব্যবহৃত জ্বালানি জেট ফুয়েলের দাম কমিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন ঘোষণায় প্রতি লিটার জেট ফুয়েলের দাম প্রায় ২২ টাকা কমিয়ে ২০৫ টাকা ৪৫ পয়সা নির্ধারণ করা হয়েছে।

বৃহস্পতিবার জারি করা প্রজ্ঞাপনে জানানো হয়, নতুন এ দাম রাত ১২টা থেকে কার্যকর হয়েছে।

বিইআরসি জানিয়েছে, অভ্যন্তরীণ রুটের ফ্লাইটে ব্যবহৃত জেট ফুয়েলের আগের দাম ছিল প্রতি লিটার ২২৭ টাকা ৮ পয়সা। নতুন সিদ্ধান্তে তা কমিয়ে ২০৫ টাকা ৪৫ পয়সা করা হয়েছে।

এদিকে আন্তর্জাতিক রুটের ফ্লাইটের ক্ষেত্রেও জেট ফুয়েলের দাম কমানো হয়েছে। নতুন দরে প্রতি লিটার জেট ফুয়েলের মূল্য নির্ধারণ করা হয়েছে ১ দশমিক ৩৩৮৫ মার্কিন ডলার, যা আগে ছিল ১ দশমিক ৪৮০৬ মার্কিন ডলার। এই মূল্য শুল্ক ও মূসকমুক্ত।

চলতি বছরের শুরুতে জেট ফুয়েলের দাম তুলনামূলক কম ছিল। জানুয়ারিতে প্রতি লিটারের দাম ছিল ৯৪ টাকা ৯৩ পয়সা। ফেব্রুয়ারিতে সামান্য বেড়ে তা দাঁড়ায় ৯৫ টাকা ১২ পয়সায়।

তবে ফেব্রুয়ারির শেষ দিকে ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনার কারণে আন্তর্জাতিক বাজারে জ্বালানির দামে অস্থিরতা দেখা দিলে দেশের বাজারেও এর প্রভাব পড়ে। মার্চে প্রথম দফায় জেট ফুয়েলের দাম বাড়িয়ে ১১২ টাকা ৪১ পয়সা করা হয়।

এরপর মাত্র দুই সপ্তাহের ব্যবধানে দ্বিতীয় দফায় দাম বাড়িয়ে ২০২ টাকা ২৯ পয়সা নির্ধারণ করা হয়। সর্বশেষ এপ্রিল মাসে তা আরও বেড়ে দাঁড়ায় ২২৭ টাকা ৮ পয়সায়।

টানা তিন দফায় বড় ধরনের মূল্যবৃদ্ধির পর এবার জেট ফুয়েলের দাম কমানোর সিদ্ধান্ত এলো। সংশ্লিষ্টরা বলছেন, আন্তর্জাতিক বাজারে জ্বালানির দামে কিছুটা স্থিতিশীলতা ফেরায় এই মূল্য সমন্বয় করা হয়েছে।

(ওএস/এএস/মে ০৮, ২০২৬)







পাঠকের মতামত:

০৮ মে ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test