E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

আর্থিক সচেতনতা বাড়াতে চার জেলায় ব্র্যাক ব্যাংকের ‘উঠান বৈঠক’ 

২০২৬ মে ১১ ১৯:১৭:৪৯
আর্থিক সচেতনতা বাড়াতে চার জেলায় ব্র্যাক ব্যাংকের ‘উঠান বৈঠক’ 

স্টাফ রিপোর্টার : আর্থিক সচেতনতা বৃদ্ধি এবং বৈধ চ্যানেলে প্রবাসী আয় পাঠাতে উৎসাহিত করতে সম্প্রতি দেশের চার জেলায় ‘উঠান বৈঠক’ আয়োজন করেছে ব্র্যাক ব্যাংক।

চুয়াডাঙ্গার দামুড়হুদা এজেন্ট ব্যাংকিং আউটলেট, যশোরের চরভিটা ও রূপদিয়া আউটলেট, মাগুরার রাজাপুর আউটলেট এবং লক্ষ্মীপুরের দাসেরহাট আউটলেটে এই উঠান বৈঠকগুলোর আয়োজন করা হয়। এসব সেশনে প্রবাসী পরিবারের সদস্য এবং স্থানীয় ব্যক্তিবর্গরা অংশ নেন।

আলোচনায় হুন্ডির মতো অবৈধ ও অনানুষ্ঠানিক চ্যানেলের ঝুঁকির তুলে ধরা ধরার পাশাপাশি ব্যাংকিং চ্যানেলের নিরাপত্তা ও সুরক্ষার বিষয়টি তুলে ধরা হয়। সেশনে ব্যাংকটির কর্মকর্তারা বলেন, বৈধ চ্যানেলে রেমিট্যান্স পাঠানো শুধু ব্যক্তিগত অর্থের নিরাপত্তাই নিশ্চিত করে না, বরং এটি দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী করার পাশাপাশি সামগ্রিক অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

এ আয়োজনের ব্র্যাক ব্যাংকের ‘প্রবাসী পরিবার’ অ্যাকাউন্ট সেবার বিভিন্ন সুবিধা তুলে ধরা হয়। প্রবাসী ও তাদের পরিবারের জন্য বিশেষভাবে ডিজাইন করা এই অ্যাকাউন্টের মাধ্যমে সহজে সঞ্চয় ও বিভিন্ন আর্থিক সেবা গ্রহণ করা যায়, যা পরিবারগুলোকে দীর্ঘমেয়াদে আর্থিক সক্ষমতা গড়ে তুলতে সহায়তা করে। পাশাপাশি ব্যাংকের প্রতিনিধিরা রেমিট্যান্স থেকে প্রাপ্ত অর্থ শিক্ষা, ক্ষুদ্র ব্যবসা এবং সম্পদ সৃষ্টিতে বিনিয়োগের মাধ্যমে টেকসই আর্থিক প্রবৃদ্ধি নিশ্চিত করারও পরামর্শ দেন।

উল্লেখ্য, উঠান বৈঠকে অংশগ্রহণকারীদের প্রায় ৭০ শতাংশই ছিলেন নতুন রেমিট্যান্স গ্রাহক, যাদের ব্র্যাক ব্যাংকে কোনো অ্যাকাউন্ট নেই। আয়োজনে ব্যাংকটির এজেন্ট ব্যাংকিং কর্মকর্তারা এসব গ্রাহকদের দ্রুত আনুষ্ঠানিক ব্যাংকিং সেবার আওতায় আনার প্রতিশ্রুতি দেন।

(পিআর/এসপি/মে ১১, ২০২৬)

পাঠকের মতামত:

১১ মে ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test