দেশের নির্মাণ খাত স্থবির হয়ে পড়ায় হিমশিম খাচ্ছে ইস্পাত শিল্প
স্টাফ রিপোর্টার : পারচেজিং ম্যানেজার্স ইনডেক্সের (পিএমআই) প্রতিবেদন অনুসারে, তিন মাস ধরেই নির্মাণ খাত সংকোচন ধারার মধ্য দিয়ে যাচ্ছে। এর ফলে এ খাতের অন্যতম প্রধান উপাদান ইস্পাত শিল্পের প্রতিষ্ঠানগুলো ব্যবসা টিকিয়ে রাখতে হিমশিম খাচ্ছে।
রাজধানীর গুলশানে গতকাল ব্যবসায়ীদের শীর্ষস্থানীয় সংগঠন মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এমসিসিআই) ও পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশ (পিইবি) আয়োজিত এক আলোচনা সভায় এ তথ্য উঠে আসে।
এমসিসিআই ও পিইবি প্রতি মাসে যৌথভাবে পিএমআই প্রতিবেদন প্রকাশ করে।
দেশের অর্থনীতির প্রধান চারটি খাত—কৃষি, উৎপাদন, নির্মাণ ও সেবা খাতের ওপর জরিপ চালিয়ে এ প্রতিবেদন তৈরি করা হয়। ১০০-এর মধ্যে নির্ধারিত এ প্রতিবেদনের সূচক মান ৫০-এর নিচে হলে সংশ্লিষ্ট খাত সংকোচন ও ৫০-এর বেশি হলে সম্প্রসারণের ধারায় রয়েছে বলে বোঝানো হয়।
চলতি মাসে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, এপ্রিলের পিএমআই আগের মাস থেকে ১ দশমিক ১ পয়েন্ট বেড়ে ৫৪ দশমিক ৬ পয়েন্টে দাঁড়িয়েছে। এ মাসে কৃষি খাতের সূচক ৭০ দশমিক ৭, উৎপাদন খাতের সূচক ৫৬ দশমিক ৯ ও সেবা খাতের সূচক ৫১ দশমিক ৮-এ ছিল।
তিনটি খাতই সম্প্রসারণ ধারায় থাকলেও একমাত্র সংকোচন ধারায় রয়েছে নির্মাণ খাত। এপ্রিলে এ খাতের সূচক দাঁড়িয়েছে ৪৪ দশমিক ৬ পয়েন্টে।
শুধু এপ্রিলই নয়, পিএমআই প্রতিবেদন অনুযায়ী, তিন মাস ধরেই নির্মাণ খাতের পয়েন্ট কমছে। সর্বশেষ গত জানুয়ারিতে সম্প্রসারণ ধারায় ছিল এ খাত। সে মাসে খাতটির পয়েন্ট ছিল ৫৮ দশমিক ২। এরপর ফেব্রুয়ারিতে তা ৪৯ দশমিক ২ পয়েন্টে নেমে আসে। মার্চেও একই পয়েন্টে থাকে এ খাতটির সূচক। তবে এপ্রিলে উল্লেখযোগ্যভাবে কমে ৪৪ দশমিক ৬ পয়েন্টে নেমে আসে নির্মাণ খাত।
গতকাল বুধবার ‘ডিসকাশন সেসন অন দ্য পারচেজিং ম্যানেজার্স ইনডেক্স ফর বাংলাদেশ’ শীর্ষক সভায় পিএমআই সূচক তৈরির প্রক্রিয়া ও এর ভূমিকা নিয়ে উপস্থাপনা তুলে ধরেন পিইবির সিনিয়র ম্যানেজার হাসনাত আলম। এসময় তিনি বলেন, ‘গত এপ্রিলে অন্যান্য খাত সংকুচিত হলেও কৃষি ও উৎপাদন খাতে সম্প্রসারণ হয়েছে। নির্মাণ খাত অনেকটা স্থবির হয়ে পড়ায় স্টিল খাতের কোম্পানিগুলো ব্যবসা টিকিয়ে রাখতে হিমশিম খাচ্ছে।’
হাসনাত আলম আরো বলেন, ‘পিএমআই সূচক নির্ধারণে আমরা বিভিন্ন প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তা বা মালিক পক্ষকে কয়েকটি প্রশ্ন করি। সাত থেকে আটটি প্রশ্ন করা হয়। এতে বোঝা যায় ওই কোম্পানি আগের চেয়ে কর্মসংস্থান বাড়িয়েছে কিনা, আমদানি-রফতানি কতটা প্রবৃদ্ধি হয়েছে। বিভিন্ন খাতের কোম্পানি সম্পর্কে এসব তথ্য একত্র করলে দেশের অর্থনীতির সামগ্রিক চিত্র উঠে আসে।’
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন পিইবির চেয়ারম্যান ও নির্বাহী পরিচালক ড. মাসরুর রিয়াজ। তিনি বলেন, ‘পিএমই দেশের অর্থনীতির গতিশীলতা সম্পর্কে নিয়মিত তথ্য দেয়। কেন্দ্রীয় ব্যাংক, অর্থ মন্ত্রণালয়, দাতা সংস্থা ও দূতাবাসসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সংস্থা পিএমআইয়ের ওপর ভিত্তি করে তাদের প্রতিবেদন তৈরি করে। এটি সরকার ও বেসরকারি খাতকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এবং ভবিষ্যৎ পরিকল্পনা নির্ধারণে সহায়তা করে।’
বৈঠকে সভাপতিত্ব করেন এমসিসিআইয়ের মহাসচিব ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ফারুক আহমেদ। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিঙ্গাপুর ইনস্টিটিউট অব পারচেজিং অ্যান্ড ম্যাটেরিয়ালস ম্যানেজমেন্টের (এসআইপিএমএম) নির্বাহী পরিচালক স্টিফেন পোহ। এসময় তিনি বলেন, ‘সিঙ্গাপুরে পিএমআই দুই দশক ধরে চালু রয়েছে। বর্তমানে সরকার, এজেন্সি ও গণমাধ্যমে পিএমআইকে গুরুত্ব দিয়ে বিবেচনা করা হয়।’
স্টিফেন পোহ আরো বলেন, ‘অর্থনীতির ধারণা দিতে সূচক খুবই গুরুত্ব বহন করছে। বাংলাদেশে পিএমআইয়ের সূচনা বেশিদিন না হলেও আশা করি এটি খুব কম সময়ের মধ্যেই সে অবস্থানে পৌঁছে যাবে।’
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন রবি আজিয়াটা পিএলসির সিনিয়র জেনারেল ম্যানেজার এম এনামুল্লাহ সাঈদ, কোকা-কোলা বেভারেজ বাংলাদেশ লিমিটেডের ফাইন্যান্স ইন্টিগ্রেশন লিডার আহমেদ জাহিদ ইরদম, পাইওনিয়ার ইন্স্যুরেন্স পিএলসির ডেপুটি জেনারেল ম্যানেজার রফিকুল ইসলাম ও ন্যাশনাল ইন্স্যুরেন্স পিএলসির অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর মো. মনিরুল ইসলাম প্রমুখ।
তথ্যসূত্র : বণিক বার্তা
(ওএস/এএস/মে ১৪, ২০২৬)
পাঠকের মতামত:
- দেশের নির্মাণ খাত স্থবির হয়ে পড়ায় হিমশিম খাচ্ছে ইস্পাত শিল্প
- ‘সেশনজট রোধে নতুন পরিকল্পনায় শুরু হবে ভর্তি কার্যক্রম’
- চ্যাম্পিয়ন হতে ‘শেষ সুযোগ’ কাজে লাগানোর অপেক্ষায় রোনালদো
- বিশ্বকাপে খেলোয়াড় পাঠিয়ে লাভবান হবে ক্লাবগুলো
- ‘দোষারোপ বন্ধ করে কার্যকর পদক্ষেপ নিতে হবে’
- দেশে ভোটার বাড়ল ৬ লাখ ২৮ হাজার ৫৭ জন
- আইনজীবীর পোশাকে কলকাতা হাইকোর্টে মমতা ব্যানার্জী
- তাইওয়ান ইস্যুতে ট্রাম্পকে ‘সরাসরি সংঘাতের’ সতর্কবার্তা দিলেন শি
- মানবতাবিরোধী অপরাধ মামলায় ইনুর রায় যে কোনো দিন
- পাকবাহিনী গোলন্দাজ বাহিনীর সহায়তায় চৌদ্দগ্রাম আক্রমণ করে
- গোপালগঞ্জে ৩ দিনব্যাপী কবি সুকান্ত মেলা শুরু
- ঈশ্বরদীতে বিষাক্ত কেমিক্যালের গন্ধে অর্ধশতাধিক শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে ভর্তি
- বাড়ি বিক্রি করে ছেলেকে পাঠিয়েছিলেন লেবাননে, ফিরিয়ে আনতে হবে লাশ!
- পদ্মা ব্যারেজ প্রকল্পের অনুমোদন, পাংশায় দোয়া ও মিষ্টি বিতরণ
- পুলি পদক গ্রহণ করলেন ওসি মাহফুজুর রহমান
- গোপালগঞ্জে গণমাধ্যম কর্মীদের সাথে জেলা প্রশাসনের প্রেস ব্রিফিং
- ফরিদপুরে বিশ্ব অটিজম সচেতনতা দিবস উপলক্ষে আলোচনা সভা
- গোপালগঞ্জে বিশ্ব অটিজম সচেতনতা দিবসে ১০ প্রতিবন্ধী পেল হুইল চেয়ার
- মাঠ থেকে বাড়ি ফেরার পথে বজ্রপাতে প্রাণ গেল কৃষকের
- জ্বালানি সংকটে পুড়ছে পাট, ফরিদপুরে চাষীদের কপালে চিন্তার ভাঁজ
- টুঙ্গিপাড়ায় বোরো ধান সংগ্রহ কর্মসূচির উদ্বোধন
- বগুড়ায় বাবাকে গলাকেটে হত্যাচেষ্টা, থানায় মামলা
- ৪৮ লাখ টাকা দিয়েও লিবিয়ায় মাফিয়াদের নির্যাতনে প্রাণ গেলো যুবকের
- সরকারের নির্বাচনি ইশতেহার বাস্তবায়নে জামালপুরে প্রেস ব্রিফিং
- ফুলপুরে নতুন কুঁড়ি স্পোর্টস বিজয়ীদের সংবর্ধনা অনুষ্ঠিত
- ঝিনাইদহে করোনায় দুইজনের মৃত্যু
- আজ হুমায়ূন আহমেদের জন্মদিন
- ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিলের প্রভাব নেই দর্শনা রেলবন্দরে
- ব্রাহ্মণবাড়িয়ায় মুজিব ম্যুরাল ভাঙচুর
- সালথায় শীতার্তদের মাঝে আমেনা-রশিদ ফাউন্ডেশনের শীতবস্ত্র বিতরণ
- শীতকালে এয়ার কন্ডিশনারের যত্ন, জেনে নিন করণীয়
- জাজিরায় দু’পক্ষের সংঘর্ষে শতাধিক হাতবোমা বিস্ফোরণ, ভিডিও ভাইরাল
- মেহেরপুরের গাংনীতে রাতের আঁধারে শিক্ষার্থীর বাড়িতে ইউএনও
- সোনার দাম কমলো, ভরি ১৯২৯৬৯ টাকা
- গাংনী উপজেলার নির্বাহী অফিসারের বদলি বাতিলের দাবিতে মানববন্ধন
- চাঁদপুরে মসজিদের খতিবকে কুপিয়ে হত্যার চেষ্টা, হামলাকারী আটক
- বীর মুক্তিযোদ্ধা সখিনা বেগম আর নেই
- মোজাহেদুল ইসলামের ‘এআই শিখুন, টাকা গুনুন’ বই বাজারে
- নবীনগরে আ.লীগ নেতা নাছির উদ্দিনের ইট ভাটায় অভিযান, ৫ লাখ টাকা জরিমানা
- ভিভো ভি৪০ লাইট, ডিজাইনে নতুন ফিউশন
- উচিৎ জবাব
- হ্যামকো গ্রুপের কারখানায় ডাকাতি, কোটি টাকার মালামাল লুট
- মনোহরগঞ্জে ছাত্রলীগ নেতার বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ
- যেদিন পতাকা উঠেছিল চৌরঙ্গীর আকাশে
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
-1.gif)








