E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

স্কটল্যান্ডে এমিরেটসের ‘ট্রাভেল রিহার্সাল’ কর্মসূচি এমিরেটস

২০২৬ মে ১৪ ১৯:১৩:৩০
স্কটল্যান্ডে এমিরেটসের ‘ট্রাভেল রিহার্সাল’ কর্মসূচি এমিরেটস

বিশেষ প্রতিনিধি : সম্প্রতি স্কটল্যান্ডের গ্লাসগো এয়ারপোর্টে প্রথমবারের মত “ট্রাভেল রিহার্সাল” কর্মসূচির আয়োজন করে। বিশেষ সহায়তা প্রয়োজন এমন ব্যক্তিদের বিশেষ করে অটিজম আক্রান্ত তরুণ তরুণীদের বিমান ভ্রমণের আগে আরও আত্মবিশ্বাসী ও স্বাচ্ছন্দ্যবোধ করতে সহায়তা করাই এ কর্মসূচির লক্ষ্য।

বিশ্বের প্রথম অটিজম-সার্টিফায়েড এয়ারলাইন হিসেবে এমিরেটসের বৈশ্বিক “ট্রাভেল রিহার্সাল” কর্মসূচির মাধ্যমে অংশগ্রহণকারীদের পুরো বিমান ভ্রমণ প্রক্রিয়ার একটি বাস্তবধর্মী অনুশীলনের সুযোগ দেওয়া হয়। এতে তারা বিমানবন্দরের বিভিন্ন প্রক্রিয়া, নিরাপত্তা ব্যবস্থা এবং বিমানের অভ্যন্তরীণ পরিবেশ সম্পর্কে আগাম অভিজ্ঞতা লাভ করে।

অটেস্টিক ক্লাব-এর সহযোগিতায় আয়োজিত এ কর্মসূচিতে অটিজম স্পেকট্রামে থাকা কয়েকজন শিশু ও তাদের পরিবার অংশ নেয়। বিমানবন্দর ও এয়ারলাইন্সের কর্মীদের সহায়তায় তারা চেক-ইন থেকে শুরু করে ডিপারচার গেট পর্যন্ত পুরো যাত্রাপথের অভিজ্ঞতা লাভের সুযোগ পায়।

এই রিহার্সালে চেক-ইন, নিরাপত্তা তল্লাশি, ডিপারচার লাউঞ্জ এবং যাত্রী ঘোষণাসহ মক বোর্ডিং কার্যক্রম অন্তর্ভুক্ত ছিল। এছাড়া অংশগ্রহণকারীরা ইমিগ্রেশন ও পাসপোর্ট নিয়ন্ত্রণ, লাগেজ সংগ্রহ এবং রিসিভ/মিট-অ্যান্ড-গ্রিটসহ অ্যারাইভাল প্রক্রিয়াও অনুশীলন করে।

এমিরেটসে বর্তমানে বিশেষ অটিজম সচেতনতা প্রশিক্ষণ সম্পন্ন করেছেন এমন ৩৫ হাজারেরও বেশি কেবিন ক্রু ও গ্রাউন্ড স্টাফ রয়েছে। ২০২৫ সালের এপ্রিল থেকে এখন পর্যন্ত এমিরেটস এয়ারপোর্ট সার্ভিসেস টিম বিশ্বজুড়ে বিভিন্ন বিমানবন্দরে ৪০টি ট্রাভেল রিহার্সাল সেশন আয়োজন করেছে।

(এসকেকে/এসপি/মে ১৪, ২০২৬)

পাঠকের মতামত:

১৪ মে ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test