দাম বাড়বে যেসব পণ্যের
স্টাফ রিপোর্টার : প্রস্তাবিত ২০২৬–২৭ অর্থবছরে বাজেটের আকার ধরা হয়েছে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকা, যা চলতি বাজেটের চেয়ে ১ লাখ ৪৮ হাজার কোটি টাকা বেশি। প্রস্তাবিত বাজেটে তামাকপণ্য, বিলাসবহুল গাড়ি, রড ও ইস্পাতজাত পণ্য, হেলিকপ্টারের ওপর বার্ষিক অগ্রিম আয়কর ও আমদানি করা কাজুবাদামসহ কিছু পণ্যে করভার বাড়ানোর প্রস্তাব এসেছে, ফলে এসব পণ্যের দাম বাড়তে পারে।
বৃহস্পতিবার (১১ জুন) বিকেলে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের প্রথম বাজেট জাতীয় সংসদে উত্থাপন করা হয়েছে।
এটি দেশের ৫৫তম এবং বর্তমান সরকারের চলতি মেয়াদের ও অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর প্রথম বাজেট।
প্রস্তাবিত ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে কর ও শুল্ক কাঠামো এমনভাবে সাজানো হয়েছে, যাতে সিগারেট, বিলাসবহুল গাড়ি, হেলিকপ্টারের ওপর বার্ষিক অগ্রিম আয়কর ও আমদানি করা কাজুবাদামসহ কিছু পণ্যে করভার বাড়ানো হয়েছে। একই সঙ্গে স্বাস্থ্যঝুঁকিপূর্ণ ও বিলাসী পণ্যে করভার বাড়ানোর প্রস্তাব করা হয়েছে।
ফলে এসব পণ্যের দাম বাড়বে।
যেসব পণ্যের দাম বাড়তে পারে
প্রস্তাবিত বাজেটে সিগারেটের চারটি স্তরেই দাম বাড়ানো হয়েছে।
নিম্নস্তরের ১০ শলাকা সিগারেটের মূল্য ৬২ টাকা, মধ্যম স্তরের ৯২ টাকা, উচ্চস্তরের ১৬০ টাকা এবং অতি-উচ্চ স্তরের ২১০ টাকা নির্ধারণের প্রস্তাব করা হয়েছে। নিকোটিন পাউচ ও হিটেড টোব্যাকোর ওপরও উচ্চ হারে সম্পূরক শুল্ক ও স্বাস্থ্য উন্নয়ন সারচার্জ আরোপ করা হচ্ছে।
দেশীয় উৎপাদকদের সুরক্ষায় কাজুবাদাম আমদানির শুল্ক ১ ও ৫ শতাংশ থেকে বাড়িয়ে ২৫ শতাংশ করার প্রস্তাব রয়েছে। ফলে আমদানি করা কাজুবাদামের দাম বাড়তে পারে।
বিলাসবহুল পেট্রোল, অকটেন ও ডিজেলচালিত গাড়ির করভারও উল্লেখযোগ্য হারে বাড়ানো হচ্ছে। বিশেষ করে ১২০০ থেকে ১৬০০ সিসি ক্ষমতার গাড়ির করহার বৃদ্ধি ও অগ্রিম আয়কর দ্বিগুণ করার প্রস্তাব দেওয়া হয়েছে। দেশীয় মদের উৎপাদন পর্যায়ে প্রতি লিটারে ৫০০ টাকা সম্পূরক শুল্ক আরোপ করা হচ্ছে।
এছাড়া রড ও ইস্পাতজাত কিছু পণ্যে নির্দিষ্ট ভ্যাট বাড়ানো, আমদানি করা পাঙাশ ফিশ ফিলেটে ২০ শতাংশ সম্পূরক শুল্ক আরোপ, হেলিকপ্টারের ওপর বার্ষিক অগ্রিম আয়কর এবং জুয়ার আয়ের ওপর করহার ২০ শতাংশ থেকে ২৫ শতাংশ করার প্রস্তাবও রয়েছে। ফলে এসব পণ্যের দাম বাড়বে।
(ওএস/এএস/জুন ১১, ২০২৬)
পাঠকের মতামত:
- দাম বাড়বে যেসব পণ্যের
- ‘আমরা বাংলাদেশের মানুষের স্বপ্নের সঙ্গে সংযুক্ত’
- দাম কমবে যেসব পণ্যের
- নিখোঁজের ৫ দিন পর ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার, আটক ২
- কাশিয়ানীতে লটারীর নামে চলছে জুয়া
- বিকল্প বাণিজ্য প্রক্রিয়ার দুয়ার খুললো
- প্রবাসীদের সিন্ডিকেট থেকে বাঁচাতে সংসদীয় টাস্কফোর্স গঠনের প্রস্তাব বিরোধীদলীয় নেতার
- বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে শাকিরা, আরও থাকছেন যারা
- বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান ও ম্যাচের সূচি
- ডোনাল্ড ট্রাম্প থেকে মেসি, যেখানে রাজনীতি ও ফুটবল মিশে একাকার
- ‘আমি মুদ্রাস্ফীতি ভালোবাসি’
- পাকিস্তানে পর্যটকবাহী ভ্যান খাদে, নিহত ১০
- স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী
- মন্ত্রিসভায় ২০২৬-২৭ অর্থবছরের বাজেট অনুমোদন
- ‘বৃক্ষরোপণের মাধ্যমে বাসযোগ্য পৃথিবী গড়ে তোলার সুযোগ তৈরি হয়’
- নড়াইলে কর্মস্থলে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় স্বাস্থ্যকর্মী নিহত
- মুক্তিবাহিনীর গেরিলা দল কুমিল্লার পাকবাহিনীর বিভিন্ন অবস্থানে হামলা চালায়
- দুর্নীতি বিরোধী সংগঠন গ্রীন ফোর্স বাংলাদেশের ফরিদপুরের কমিটি গঠন
- ঠাকুরগাঁওয়ে প্রান্তিক খামারিদের উন্নত জাতের বাছুর প্রদর্শনী প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণী
- রামিসা ধর্ষণ মামলার রায় হতে পারে অনুকরণীয়
- রাজবাড়ীতে হেরোইনসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
- ৫০০ বিলিয়ন ডলার ছাড়াল দেশের অর্থনীতি
- রাজবাড়ীতে হাম উপসর্গে হাসপাতালে ১১ শিশু, মোট আক্রান্ত ৩১৯
- ‘৫ বছরের রোডম্যাপ বাস্তবায়নে কাজ করছে সরকার’
- সুবিধাবঞ্চিত মানুষের জন্য ‘স্বপ্ন আম উৎসব’
- হে সময়, অশ্বারোহী হও
- সাভারে সাংবাদিককে হুমকি ও মারধরের প্রতিবাদে মানববন্ধন
- সাগর নন্দিনী-২ জাহাজে ফের বিস্ফোরণ, ৯ পুলিশসহ দগ্ধ ১১
- স্টার সিনেপ্লেক্সে ‘হুমায়ুন আহমেদ সপ্তাহ’
- ঝালকাঠিতে বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশনের কর্মবিরতি পালন
- সিলেট বিমানবন্দরে ফ্রি ওয়াইফাই-টেলিফোন সেবা চালু
- আগামী রমজানের আগে নির্বাচন চায় জামায়াত
- শুক্রবার থেকে ট্রাক-কাভার্ডভ্যান ধর্মঘট
- ১৯ ডিসেম্বর কাশিয়ানী মুক্ত দিবস
- মেগা ডিসকাউন্টে রিয়েলমি স্মার্টফোন পাওয়া যাবে দারাজ ১২ : ১২ ক্যাম্পেইনে
- ইউপি সদস্য দয়াল বোনার্জীর অপসারণের দাবিতে খাইছড়া চা বাগানে শ্রমিকদের কর্মবিরতি
- মহালয়া কেন পালন করা হয়?
- ‘রিজিকের মালিক আল্লাহ, আমি শুধু চেষ্টা করেছি’
- ঢালাও দরপতনে বাজার মূলধন কমলো ১৮০০০ কোটি টাকা
- বট, পাকুড় আর কৃষ্ণচূড়ার ডালে বেঁচে থাকবে একাত্তরের গল্প
- দুর্ঘটনার কবলে জামায়াত নেতাকর্মীদের বহনকারী বাস, নিহত ৩
- চাঁদপুরে ইয়েস কার্ড পেল ৪০ সাঁতারু
- কাশিয়ানীতে লটারীর নামে চলছে জুয়া
- ফসলের আবাদ বৃদ্ধি ও কৃষকদের উন্নয়নে মতবিনিময় সভা
- নিখোঁজের ৫ দিন পর ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার, আটক ২
১১ জুন ২০২৬
- দাম বাড়বে যেসব পণ্যের
- দাম কমবে যেসব পণ্যের
- বিকল্প বাণিজ্য প্রক্রিয়ার দুয়ার খুললো
- মন্ত্রিসভায় ২০২৬-২৭ অর্থবছরের বাজেট অনুমোদন
-1.gif)







