‘প্রস্তাবিত বাজেট জনকল্যাণমুখী ও ব্যবসাবান্ধব’
স্টাফ রিপোর্টার : আগামী ২০২৬-২৭ অর্থবছরের জন্য প্রস্তাবিত বাজেট জনকল্যাণমুখী ও ব্যবসাবান্ধব বলে মন্তব্য করেছে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)।
শনিবার (১৩ জুন) রাতে এক বাজেট প্রতিক্রিয়ায় বিজিএমইএ এ মন্তব্য করেছে। সংগঠনটি বলছে, বৈশ্বিক ও অভ্যন্তরীণ নানামুখী অর্থনৈতিক চ্যালেঞ্জের মধ্যেও দেশের সামষ্টিক অর্থনীতিকে সচল রাখা, ব্যবসা সহজীকরণ এবং বিনিয়োগকারীদের জন্য দীর্ঘমেয়াদি নীতিগত স্থিতিশীলতা নিশ্চিত করার দূরদর্শী প্রয়াস নেওয়া হয়েছে বাজেটে। সে জন্য অর্থমন্ত্রীকে ধন্যবাদ ও সাধুবাদ জানিয়েছে বিজিএমইএ।
সংগঠনটি বলছে, বিজিএমইএ মনে করে ২০২৬-২৭ সালের জন্য প্রস্তাবিত বাজেট জনকল্যাণমুখী ও ব্যবসাবান্ধব। এতে ২০৩৪ সাল নাগাদ বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে উন্নীত করার লক্ষ্য নিয়ে প্রবৃদ্ধি কেন্দ্রিক ধারণা থেকে সরে এসে সামগ্রিক উন্নয়নে জোর দেওয়া হয়েছে। শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক সুরক্ষার মতো খাতগুলো গুরুত্ব পেয়েছে, এসবই বাজেটের অনন্য দিক।
বাজেটে আগামী অর্থবছরের জন্য ৬ দশমিক ৫ শতাংশ প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি বিনিয়োগনির্ভর কর্মসংস্থান, উৎপাদনমুখী অর্থনীতি, বিনিয়ন্ত্রণকরণ, আর্থিক খাতের স্থিতিশীলতা ও জ্বালানি নিরাপত্তাসহ ১০টি অত্যন্ত গুরুত্বপূর্ণ অগ্রাধিকার চিহ্নিত করা হয়েছে, যা দেশের শিল্প, বাণিজ্য এবং বিশেষ করে এলডিসি উত্তরণের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সহায়ক বলে বিজিএমইএ মনে করে।
সংগঠনটি জানায়, প্রস্তাবিত বাজেটের সংস্কারমুখী ঘোষণাগুলো শিল্পের জন্য সহায়ক হবে বলে তারা মনে করে। তবে দেশে কর্মসংস্থান ও বৈদেশিক মুদ্রা অর্জনের মূল চালিকাশক্তি তৈরি পোশাক খাতের সক্ষমতা রক্ষায় সংগঠনটি মনে করে এ শিল্পে কিছু নীতিগত সহায়তা দেওয়া জরুরি, যেহেতু শিল্পটি বর্তমানে সংকটে রয়েছে।
বিজিএমইএর তথ্য অনুযায়ী, বৈশ্বিক মন্দা ও অভ্যন্তরীণ ব্যয় বৃদ্ধির কারণে চলতি অর্থবছরে তৈরি পোশাকের রপ্তানি আয় ৩ দশমিক ৪১ শতাংশ, ইউনিট প্রতি গড় মূল্য ১ দশমিক ৫৫ শতাংশ ও কাঁচামাল আমদানির জন্য ব্যাক-টু-ব্যাক এলসি খোলার পরিমাণ ৭ দশমিক ৯৩ শতাংশ হ্রাস পেয়েছে। যার ফলে বিগত তিন বছরে প্রায় ৪০০টি কারখানা বন্ধ হয়ে গেছে। এমন অবস্থায় সংগঠনটি কিছু দাবি জানিয়েছে।
সেগুলো হলো-
উৎসে কর হ্রাস: নতুন বাজেটে উৎসে কর হার আগের মতো ১ শতাংশ অব্যাহত রাখা হয়েছে। তবে বর্তমান সংকট বিবেচনায় পোশাক রপ্তানির বিপরীতে এই কর ১ শতাংশ হতে হ্রাস করে ০ দশমিক ৬৫ শতাংশ নির্ধারণ এবং তা সরকারের ঘোষিত দীর্ঘমেয়াদি নীতির আলোকে আগামী পাঁচ বছরের জন্য স্থিতিশীল করার দাবি জানাচ্ছে বিজিএমইএ।
নগদ সহায়তার ওপর আয়কর হ্রাস: বাজেটে নগদ সহায়তার বিপরীতে আয়কর কর্তনের হার ১০ শতাংশ থেকে হ্রাস করে ৫ শতাংশ করায় বিজিএমইএ সরকারকে ধন্যবাদ জানাচ্ছে। তবে বর্তমান তারল্য সংকট বিবেচনায় এটি সম্পূর্ণরূপে মওকুফ (শূন্য শতাংশ) করার জন্য তারা পুনর্বিবেচনার অনুরোধ করছে।
সাব-কন্ট্রাক্ট প্রক্রিয়ায় দ্বৈত কর নিরসন: ক্ষুদ্র ও মাঝারি কারখানাগুলোকে সচল রাখতে সাব-কন্ট্রাক্ট মূল্যের ওপর থেকে ১ শতাংশ দ্বৈত উৎসে করের অবসান এবং ভ্যাট অব্যাহতি পদ্ধতি আরও সহজ করা প্রয়োজন।
যৌক্তিক করপোরেট কর নিশ্চিতকরণ: পোশাক খাতের জন্য নির্ধারিত বিশেষায়িত করপোরেট কর হার (১২ শতাংশ এবং গ্রিন ফ্যাক্টরির জন্য ১০ শতাংশ) যেন অন্য কোনো আয়ের অজুহাতে বাড়িয়ে সাধারণ উচ্চ হারে অ্যাসেসমেন্ট না করা হয়, তা নিশ্চিত করতে হবে।
আমদানি শুল্ক প্রত্যাহার: ম্যান-মেড ফাইবার ভিত্তিক তৈরি পোশাক রপ্তানির সম্ভাবনা বিবেচনায় নিয়ে বাজেটে প্রস্তাবিত পলিস্টার স্টেপল ফাইবারের (পিএসএফ) ওপর ৫ শতাংশ আমদানি শুল্ক এবং পিভিসি রেজিন ও পেট রেজিনের ওপর প্রস্তাবিত অতিরিক্ত ৫ শতাংশ আমদানি শুল্ক প্রত্যাহার করা প্রয়োজন।
বিজিএমইএ মনে করে, পোশাক খাত কেবল দেশের প্রধান বৈদেশিক মুদ্রা অর্জনকারী উৎসই নয়, বরং লাখ লাখ মানুষের কর্মসংস্থানের প্রধান চালিকাশক্তি। এলডিসি উত্তরণ পরবর্তীতে আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতায় টিকে থাকতে হলে ব্যবসার খরচ কমানো, নিরবচ্ছিন্ন ও সাশ্রয়ী মূল্যে গ্যাস-বিদ্যুৎ সরবরাহ এবং কাস্টমস ও বন্দর-সংক্রান্ত প্রক্রিয়াগুলো আরও সহজতর করা প্রয়োজন।
বিজিএমইএ আশা করে, বাজেটে ঘোষিত বিনিয়োগবান্ধব নীতিগত স্থিতিশীলতার সঙ্গে সামঞ্জস্য রেখে প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রী বাজেটে বিজিএমইএর যৌক্তিক দাবিগুলো সদয়ভাবে বিবেচনা করবেন।
(ওএস/এএস/জুন ১৪, ২০২৬)
পাঠকের মতামত:
- তুরস্ককে হারিয়ে বিশ্বকাপ মিশন শুরু অস্ট্রেলিয়ার
- সাতক্ষীরা জেলা ট্রাক-ট্যাংকলরী-ট্রাক্টর ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের দুই শীর্ষ নেতা বহিষ্কার
- নজরুল বর্ষ উদযাপন, ১৮-২০ জুন দেশব্যাপী অনুষ্ঠান
- ‘জিয়াউর রহমান গণতন্ত্র-উন্নয়নের ভিত্তি গড়ে দিয়েছিলেন’
- ‘বাজেট জনগণকে নতুন করে স্বপ্ন দেখার সুযোগ দিয়েছে’
- সাতক্ষীরায় জেলের জালে ধরা পড়ল বিরল প্রজাতির কচ্ছপ
- ‘প্রস্তাবিত বাজেট জনকল্যাণমুখী ও ব্যবসাবান্ধব’
- জুলাই আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার পূর্ণাঙ্গ রায় প্রকাশ
- ‘প্রাথমিক বিদ্যালয়ে এখন থেকে পরীক্ষার ফি নেওয়া হবে’
- ‘প্রাথমিক শিক্ষকদের এখন থেকে বদলি করবে স্থানীয় প্রশাসন’
- ১০ অঞ্চলের নদীবন্দরে এক নম্বর সংকেত
- ঢাকা পৌর কর্তৃপক্ষ শহরের ২১০ টি রাস্তার নাম পাল্টে দিয়ে ইসলামী নাম রাখে
- সুবর্ণচরে ‘স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী' অনুষ্ঠিত
- আপত্তিকর ভিডিও, কুড়িগ্রামে প্যানেল চেয়ারম্যানকে অব্যাহতি
- ময়মনসিংহে তিন দিনব্যাপী সাংবাদিক কর্মশালার উদ্বোধন
- নড়াইলে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন
- কালিগঞ্জে বিএনপি কার্যালয়ে ককটেল ও বোমা বিস্ফোরণ
- সোনাতলায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন
- ময়মনসিংহে ইয়াবা-হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
- ফুলপুরে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন
- নড়াইলে দোকানে দই কিনতে গিয়ে ইয়াবাসহ যুবক আটক
- ‘জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণের বিকল্প নেই’
- কাশিয়ানীতে মাদ্রাসাছাত্রীকে ধর্ষণচেষ্টায় রংমিস্ত্রী গ্রেফতার
- আধুনিক বিশ্লেষণে গীতাবানী: প্রণব কুমার সত্যব্রতের নতুন প্রয়াস
- টুঙ্গিপাড়ায় জমির বিরোধ নিয়ে সংঘর্ষে গর্ভবতী নারীসহ আহত ১০
- ১৯ ডিসেম্বর কাশিয়ানী মুক্ত দিবস
- সিলেট বিমানবন্দরে ফ্রি ওয়াইফাই-টেলিফোন সেবা চালু
- মহালয়া কেন পালন করা হয়?
- ইউপি সদস্য দয়াল বোনার্জীর অপসারণের দাবিতে খাইছড়া চা বাগানে শ্রমিকদের কর্মবিরতি
- বট, পাকুড় আর কৃষ্ণচূড়ার ডালে বেঁচে থাকবে একাত্তরের গল্প
- ঢালাও দরপতনে বাজার মূলধন কমলো ১৮০০০ কোটি টাকা
- দুর্ঘটনার কবলে জামায়াত নেতাকর্মীদের বহনকারী বাস, নিহত ৩
- ডিজেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে নড়াইলে পরিবহন ধর্মঘট
- তরুণদের অর্থনৈতিক সুযোগ সৃষ্টিতে ইউএনডিপি-গ্রামীণফোন
- চাঁদপুরে ইয়েস কার্ড পেল ৪০ সাঁতারু
- ফসলের আবাদ বৃদ্ধি ও কৃষকদের উন্নয়নে মতবিনিময় সভা
- রাবেয়া ক্লিনিকে আজব শিশুর জন্ম, চাঞ্চল্যের সৃষ্টি
- নান্দাইল শহীদ দিবস পালিত
- জেলা প্রেসক্লাব পটুয়াখালীর পূর্ণাঙ্গ কমিটির আত্মপ্রকাশ
- ফ্রান্স প্রবাসীর চাঁদাবাজির মামলায় বিএনপি নেতা শেখ জসিম কারাগারে
- বিএনপি নেতাদের সুপারিসে পাল্টে গেলো বিদ্যালয় কমিটির সভাপতির নাম
- বকশীগঞ্জে সাংবাদিক লিমনের কারামুক্তির দাবি
- ১০ অঞ্চলের নদীবন্দরে এক নম্বর সংকেত
- ‘প্রাথমিক শিক্ষকদের এখন থেকে বদলি করবে স্থানীয় প্রশাসন’
- বিজয়ের চারদিন পর চাটমোহর হানাদার মুক্ত হয়
-1.gif)







