রাশিয়া থেকে ১ লাখ টন সার আমদানিসহ ৩টি প্রস্তাব অনুমোদন
স্টাফ রিপোর্টার : ইরান-আমেরিকা-ইসরাইলের মধ্যকার যুদ্ধ পরিস্থিতিতে সার সরবরাহকারী দেশগুলোর উৎপাদন, পরিবহন ও লজিস্টিক সীমাবদ্ধতা দেখা দিয়েছে। এ অবস্থায় রাশিয়া থেকে সরাসরি ক্রয় পদ্ধতিতে ১ লাখ টন ইউরিয়া সার আমদানির নীতিগত অনুমোদন দিয়েছে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।
সেইসঙ্গে চট্টগ্রামের আনোয়ারা চাইনিজ ইকোনমিক জোন ও মুক্ত বাণিজ্য অঞ্চল স্থাপন সংক্রান্ত বেজার পৃথক দুটি প্রস্তাবে কমিটি অনুমোদন দিয়েছে।
বুধবার (১৭ জুন) সচিবালয়ে মন্ত্রিপরিষদ সম্মেলন কক্ষে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে কমিটির সভায় প্রস্তাব তিনটিতে অনুমোদন দেওয়া হয়।
সভায় কমিটির সদস্য ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভা সূত্রে জানা গেছে, মধ্যপ্রাচ্য যুদ্ধ পরিস্থিতিতে সার সরবরাহকারী দেশগুলোর উৎপাদন, পরিবহন ও লজিস্টিক সীমাবদ্ধতার কারণে চাহিদানুযায়ী সার সংগ্রহ করা সম্ভব হচ্ছে না।
অন্যদিকে আন্তর্জাতিক কোটেশন প্রক্রিয়ায় আন্তর্জাতিক দরপত্র আহ্বান করা হলেও অদ্যাবধি কোনো ক্রয় সম্পন্ন করা যায়নি। ফলে জুলাই ২০২৬ থেকে শুরু হতে যাওয়া মিনি পিক সিজন ও পরবর্তীতে পিক সিজনে সারের মজুত গড়ে তোলা অত্যন্ত জরুরি।
এ অবস্থায় কৃষক পর্যায়ে সার সরবরাহ নিশ্চিত করতে আগাম ব্যবস্থার বিকল্প উৎস হিসেবে ডেলটা স্টার ট্রেডিং এফজেড-এলএলসি, ইউএই (স্থানীয় এজেন্ট: আবেদিতা ট্রেডিং, ঢাকা) ও প্রস্তুতকারক পিজেএসসি আরকন, রাশিয়ার কাছ থেকে বিসিআইসির বিদ্যমান জিটুজি চুক্তির প্রাইস ফর্মুলা অনুসরণে ১ম ধাপে ৪০ হাজার টনসহ লট ভিত্তিতে ১ লাখ টন ইউরিয়া সার সরাসরি ক্রয় পদ্ধতিতে আমদানির নীতিগত অনুমোদনের জন্য প্রস্তাব উপস্থাপন করা হলে কমিটি তাতে অনুমোদন দিয়েছে।
সভায় চট্টগ্রামের জেলার আনোয়ারা উপজেলায় চাইনিজ ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোন (সিইআইজেড) স্থাপনের জন্য গঠিত স্পেশাল পারপাস কোম্পানি (এসপিসি) বাংলাদেশ সিইআইজেড কো. লি.-এর সঙ্গে স্বাক্ষরিতব্য ডেভেলপমেন্ট অ্যাগ্রিমেন্ট ও ল্যান্ড লিজ অ্যাগ্রিমেন্ট অনুমোদন ও স্বাক্ষরের জন্য নীতিগত অনুমোদন দিয়েছে কমিটি। চীনা বিনিয়োগকারীদের জন্য চট্টগ্রাম জেলার আনোয়ারা উপজেলায় প্রায় ৮০০ একর জমির ওপর জিটুজি ভিত্তিতে একটি অর্থনৈতিক অঞ্চল স্থাপনের পরিকল্পনা গ্রহণ করা হয়। সিইআইজেড স্থাপনের জন্য স্পেশাল পারপাস কোম্পানি (এসপিসি) বাংলাদেশ সিইআইজেড কো. লি. গঠন করা হয়। যার মালিকানার ৩০ শতাংশ বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) এবং ৭০ শতাংশ চায়না রোড অ্যান্ড ব্রিজ করপোরেশন (সিআরবিসি) শেয়ার ধারণ করবে। এ অবস্থায় চাইনিজ ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোন (সিইআইজেড) স্থাপনের জন্য এসপিসি বাংলাদেশ সিইআইজেড কো. লি.-এর সঙ্গে স্বাক্ষরিতব্য ডেভেলপমেন্ট অ্যাগ্রিমেন্ট এবং ল্যান্ড লিজ অ্যাগ্রিমেন্ট অনুমোদন ও স্বাক্ষরের নীতিগত অনুমোদনের জন্য প্রস্তাব উপস্থাপন করা হলে কমিটি তাতে অনুমোদন দিয়েছে। বেজার ৩০ শতাংশ শেয়ার মূলত প্রকল্প এলাকায় অধিগ্রহণকৃত ভূমির ৫০ বছরের লিজ মূল্যকে বেজার মূলধন হিসেবে গণ্য হবে। অপরদিকে সিআরবিসির ৭০ শতাংশ শেয়ার ডেভেলপমেন্ট প্রতিষ্ঠান হিসেবে নগদ মূলধন হিসেবে বিনিয়োগ করবে, যা সিইআইজেডের অভ্যন্তরীণ উন্নয়ন, অবকাঠামো নির্মাণ, প্রশাসনিক ব্যয় এবং অন্যান্য উন্নয়ন কার্যক্রমে ব্যবহৃত হবে।
সভায় মুক্ত বাণিজ্য অঞ্চল স্থাপন সংক্রান্ত কমিটি কর্তৃক দাখিল করা প্রতিবেদনের ভিত্তিতে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) সুপারিশ করা অংশ নীতিগত অনুমোদন দিয়েছে কমিটি। বাণিজ্য মন্ত্রণালয়, শিল্প মন্ত্রণালয়, অর্থ বিভাগ, নৌপরিবহন মন্ত্রণালয় ও এনবিআরসহ ১০টি সংস্থার সমন্বয়ে বাংলাদেশ মুক্ত বাণিজ্য অঞ্চল স্থাপন সংক্রান্ত কমিটি গঠন করা হয়। কমিটির সুপারিশক্রমে চট্টগ্রামস্থ কর্ণফুলী নদীর তীরে আনোয়ারাতে মুক্ত বাণিজ্য অঞ্চল স্থাপনের সিদ্ধান্ত গৃহীত হয়। প্রস্তাবিত মুক্ত বাণিজ্য অঞ্চল স্থাপনের জন্য বেজার গভর্নিং বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী বিপিডিবির মালিকানাধীন যে পরিমাণ জমি গ্রহণ করা হবে, বেজা অন্যত্র সমপরিমাণ জমি বিপিডিবিকে দেবে। এ অবস্থায় মুক্তবাণিজ্য অঞ্চল স্থাপন সংক্রান্ত বেজা গভর্নিং বোর্ডের সিদ্ধান্তগুলো নীতিগত অনুমোদনের জন্য প্রস্তাব উপস্থাপন করা হলে কমিটি তাতে অনুমোদন দিয়েছে।
(ওএস/এএস/জুন ১৭, ২০২৬)
পাঠকের মতামত:
- ইউক্রেন যুদ্ধ বন্ধে শান্তিচুক্তির আহ্বান ট্রাম্পের
- হাইকোর্টে মোবাশ্বের আলমের রুল নিষ্পত্তির নির্দেশ
- রং মিশিয়ে লাল তিলকে কালো করা দুই ব্যবসায়ীকে ৩ লক্ষ টাকা জরিমানা
- মেসির অনবদ্য হ্যাট্রিকে মুগ্ধ ব্রাজিল সমর্থক তারকারাও
- রাজবাড়ীত জামায়াত কর্মী হত্যার পর মরদেহে আগুনের ঘটনায় গ্রপ্তার ৩
- ‘রেলযাত্রা দ্রুত ও নিরাপদ করতে চালু হবে বৈদ্যুতিক ট্রেন’
- বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে আগ্রহী জার্মানি
- ‘বগলদাবা বা হট্টগোল নয়, সংসদে গঠনমূলক ভূমিকা রাখবো’
- ‘রাজস্ব ব্যবস্থায় তিন দফা সংস্কার, বাড়াতে হবে উন্নয়ন ব্যয়’
- ‘বাজারে চাল ও নিত্যপণ্যের দাম স্থিতিশীল’
- রাশিয়া থেকে ১ লাখ টন সার আমদানিসহ ৩টি প্রস্তাব অনুমোদন
- অভিশাপ ভেঙে জয়ে শুরু আর্জেন্টিনার
- বেলোনিয়ায় মুক্তিবাহিনীর ঘাঁটিতে পাকবাহিনীর অতর্কিত হামলা
- পদ্মায় গুলিবিদ্ধ যুবকের মরদেহ উদ্ধার, আহত ১
- ‘জনগণের পাশাপাশি পুলিশও অনিরাপদ’
- চাটমোহরে শিশু চুরির অভিযোগে জনতার হাতে আটক, শিশু উদ্ধার
- সাতক্ষীরা জেলা ক্রীড়া অফিসার মাহবুবুর রহমানের অপসারণ দাবি অবেহিলত নারী খেলোয়াড়দের
- সাবেক পিপি অ্যাড. আব্দুল লতিফের মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স অনুষ্ঠিত
- ‘ভবিষ্যতের স্মার্ট নাগরিক হতে হবে’
- ফরিদপুরে বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদক কারবারি আটক
- চিকিৎসা নিতে নিজেই প্রাইভেট ক্লিনিকে হাজির অসুস্থ হুনুমান
- বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে জনসচেতনতা বৃদ্ধিতে কাজ করার আহ্বান ইউএনওর
- এক সপ্তাহ ধরে খোঁজ নেই মাদারীপুরের এক যুবকের
- ফুলপুরে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
- নড়াইলে পৌরসভার উন্নয়ন বিষয়ক বিশ্বব্যাংকের কর্মশালা
- প্রজন্মের কাছে এক মুক্তিযোদ্ধার খোলা চিঠি
- বারিতে ক্ষতিকর পোকা ফল আর্মিওয়ার্ম ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালা
- চিলিতে বাম বিজয় : বাংলাদেশে বামপন্থীদের করণীয়
- চাঁদপুরে ইয়েস কার্ড পেল ৪০ সাঁতারু
- ফসলের আবাদ বৃদ্ধি ও কৃষকদের উন্নয়নে মতবিনিময় সভা
- রাবেয়া ক্লিনিকে আজব শিশুর জন্ম, চাঞ্চল্যের সৃষ্টি
- জেলা প্রেসক্লাব পটুয়াখালীর পূর্ণাঙ্গ কমিটির আত্মপ্রকাশ
- বিএনপি নেতাদের সুপারিসে পাল্টে গেলো বিদ্যালয় কমিটির সভাপতির নাম
- বিদ্যুৎ বিভ্রাটে সুবর্ণচরে ছাত্রদলের পক্ষ থেকে বিদ্যুৎ অফিসে স্মারকলিপি
- শ্রীমঙ্গলে নিরাপদ সড়ক চাই’র উদ্যোগে শিক্ষার্থী সমাবেশ
- জাফলংয়ে পাথর বোঝাই ৫০ নৌকা জব্দ
- ভোলায় বিএনপি-বিজেপি সংঘর্ষে রণক্ষেত্র নতুন বাজার, আহত ২৫
- অবৈধ স্থাপনা উচ্ছেদে শ্রীমঙ্গল পৌরসভার অভিযান
- ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির ‘প্রশ্নবিদ্ধ’ সম্মেলনে সশস্ত্র হামলায় কেন্দ্রীয় নেতা এখন হাসপাতালে
- অভিশাপ ভেঙে জয়ে শুরু আর্জেন্টিনার
- সিলেটে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট
- চাঁদপুর ইসলামিয়া কামিল মাদ্রাসার নবনির্বাচিত গভর্নিং কমিটির সভা অনুষ্ঠিত
- বিজয়ের চারদিন পর চাটমোহর হানাদার মুক্ত হয়
- ‘বাজারে চাল ও নিত্যপণ্যের দাম স্থিতিশীল’
- রাশিয়া থেকে ১ লাখ টন সার আমদানিসহ ৩টি প্রস্তাব অনুমোদন
১৭ জুন ২০২৬
- ‘রাজস্ব ব্যবস্থায় তিন দফা সংস্কার, বাড়াতে হবে উন্নয়ন ব্যয়’
- ‘বাজারে চাল ও নিত্যপণ্যের দাম স্থিতিশীল’
- রাশিয়া থেকে ১ লাখ টন সার আমদানিসহ ৩টি প্রস্তাব অনুমোদন
-1.gif)







