এবছর ৬০ হাজার মানুষকে বিনামূল্যে চোখের চিকিৎসা দেবে ব্র্যাক ব্যাংক ও ভিশনস্প্রিং
স্টাফ রিপোর্টার : দেশের সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে ৬০ হাজার মানুষকে সম্পূর্ণ বিনামূল্যে চোখের পরীক্ষা ও চশমা দেওয়ার উদ্যোগ নিয়েছে ব্র্যাক ব্যাংক। ভিশনস্প্রিং-এর সাথে যৌথ অংশীদারিত্বে ব্র্যাক ব্যাংকের কর্পোরেট দায়িত্বশীলতা (সিএসআর) কার্যক্রমের ফ্ল্যাগশিপ কর্মসূচি 'অপরাজেয় আমি'-এর আওতায় ২০২৬ সালে বিভিন্ন কারখানার শ্রমিকদের এই সেবা দেওয়া হবে।
গত বছরের সফল কর্মসূচির ধারাবাহিকতায় এ বছর এর পরিধি আরও বাড়ানো হয়েছে। ২০২৫ সালে এই উদ্যোগের আওতায় ৪৭ হাজারেরও বেশি মানুষের চোখ পরীক্ষা এবং প্রায় ১৫ হাজার মানুষকে চশমা দেওয়া হয়। এদের মধ্যে চশমা পাওয়া প্রতি পাঁচজন সুবিধাভোগীর মধ্যে চারজনই জীবনে প্রথমবারের মতো চশমা ব্যবহার করেছেন, যার অর্থ হলো দীর্ঘ সময় ধরে চোখের সমস্যা নিয়ে জীবনযাপন করছিলেন তাঁরা। ধারণা না থাকায় চিকিৎসা সেবার বাইরেই রয়ে গিয়েছিলেন, যা ব্র্যাক ব্যাংকের এই মানবিক পদক্ষেপের মাধ্যমে দূর হয়েছে।
এ বছর ব্র্যাক ব্যাংক তাদের করপোরেট ও এসএমই গ্রাহকদের বিভিন্ন কারখানার শ্রমিকদের দৃষ্টিশক্তির সুরক্ষায় আরও জোর দেবে। তৈরি পোশাক ও উৎপাদন খাতের হাজার হাজার শ্রমিক এতে সরাসরি উপকৃত হবেন, যাদের সাধারণ চক্ষুসেবা পাওয়ার সুযোগ খুবই সীমিত।
গত বছরের সুবিধাভোগীদের অর্ধেকেরও বেশি ছিলেন নারী, যা নারীদের স্বাস্থ্য সুরক্ষা ও স্বাবলম্বী করায় ব্র্যাক ব্যাংকের বিশেষ অবদানকে তুলে ধরে। যেসব শ্রমিককে সূক্ষ্ম ও নিখুঁত কাজ করতে হয়, একজোড়া চশমা তাঁদের উৎপাদনশীলতা, কর্মক্ষেত্রের নিরাপত্তা ও জীবনযাত্রার মান অনেক বাড়িয়ে দেয়।
এ প্রসঙ্গে ব্র্যাক ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও, তারেক রেফাত উল্লাহ খান বলেন, “সুস্থ ও স্বাভাবিক দৃষ্টিশক্তি প্রতিটি মানুষেরই মৌলিক অধিকার। চোখে ভালোভাবে দেখতে পাওয়াটা যেকোনো মানুষের জন্য তাঁদের সামাজিক মর্যাদা, সক্ষমতা ও সামনে এগিয়ে যাওয়ার মূল ভিত্তি। ‘অপরাজেয় আমি’-এর মাধ্যমে ব্র্যাক ব্যাংক এমন সব মানুষের কাছে পৌঁছেছে, যাদের আগে কখনো চোখ পরীক্ষার সুযোগই হয়নি। মাত্র একজোড়া চশমা তাঁদের কর্মজীবন, উপার্জন এবং দৈনন্দিন জীবনে এক বিশাল ইতিবাচক পরিবর্তন এনে দিয়েছে। আমরা সবসময় এমন একটি অন্তর্ভুক্তিমূলক ও কর্মক্ষম সমাজ গঠনে প্রতিশ্রুতিবদ্ধ।”
এই কর্মসূচিতে ব্র্যাক ব্যাংকের সহযোগী হিসেবে কাজ করছে মার্কিন যুক্তরাষ্ট্রভিত্তিক সামাজিক প্রতিষ্ঠান ভিশনস্প্রিং। তারা মূলত সাশ্রয়ী মূল্যের চশমা প্রদানের মাধ্যমে মানুষের উপার্জনের সম্ভাবনা, শেখার সক্ষমতা, নিরাপত্তা এবং সুস্থতা বাড়াতে সাহায্য করে। তাদের 'ক্লিয়ার ভিশন ওয়ার্কপ্লেস' কর্মসূচির মাধ্যমে ভিশনস্প্রিং সেইসব কর্মী ও জনগোষ্ঠীর কাছে চোখের পরীক্ষা এবং সাশ্রয়ী চশমা পৌঁছে দেয়, যাদের চক্ষুসেবার সুযোগ সীমিত।
২০২৪ সালে যাত্রা শুরুর পর থেকে ব্র্যাক ব্যাংকের ‘অপরাজেয় আমি’ বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় করপোরেট-নেতৃত্বাধীন চক্ষুসেবা উদ্যোগে পরিণত হয়েছে। এ পর্যন্ত এই একক উদ্যোগের আওতায় দেশের ৬৩ হাজার ৮৭২ জনেরও বেশি মানুষকে চোখের চিকিৎসা সেবা দিয়েছে ব্যাংকটি।
ব্র্যাক ব্যাংক বিশ্বাস করে, সমাজের সর্বস্তরে সমান সুযোগ ও অন্তর্ভুক্তির মাধ্যমেই প্রকৃত অগ্রগতি সম্ভব। সামাজিক দায়বদ্ধতা কার্যক্রমের অংশ হিসেবে মানুষের আর্থিক বাধা দূর করতে, জীবনযাত্রার মান উন্নয়ন এবং টেকসই মানবসম্পদ তৈরি করতে আগামীতেও ব্র্যাক ব্যাংক অগ্রণী ভূমিকা পালন করে যাবে।
(পিআর/এসপি/জুন ১৭, ২০২৬)
পাঠকের মতামত:
- ৩ দিনে পাগলা কুকুরের কামড়ে আহত ২৫ জনের চিকিৎসা
- সালথায় ব্র্যাকের উদ্যোগে প্রান্তিক খামারিদের মাঝে বিনামূল্যে মাছের পোনা বিতরণ ও প্রশিক্ষণ
- শূন্যরেখায় ৯৬ ঘণ্টা ধরে ৯ বাংলাভাষীর মানবেতর জীবন
- সাতক্ষীরায় জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
- ফরিদপুরের তিন উজেলার ১০টি বানিজ্যিক প্রতিষ্ঠানে বিএসটিআই-এর সার্ভিল্যান্স অভিযান
- ‘লিজ’ এর নামে ক্রমাগত মিথ্যাচার, নেপথ্যে নিয়ম ভেঙে একাধিক দপ্তরের জমি দখল করে দুর্বৃত্তরা
- অর্থনৈতিক শক্তিতে রেমিট্যান্স, অনন্য প্রবাসীদের অবদান
- সোনাতলা রেলওয়ে স্টেশন পরিদর্শনে রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক
- দশম শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন
- এবছর ৬০ হাজার মানুষকে বিনামূল্যে চোখের চিকিৎসা দেবে ব্র্যাক ব্যাংক ও ভিশনস্প্রিং
- যৌতুকের দাবিতে স্ত্রীকে আগুনে পুড়িয়ে হত্যা, স্বামীর মৃত্যুদণ্ড
- গোপালগঞ্জে মাদক বিরোধী কর্মশালা
- প্রস্তাবিত বাজেটে সহজলভ্য হবে তামাকপণ্য, হারাবে বাড়তি রাজস্ব আয়ের সুযোগ
- টুঙ্গিপাড়ায় খেলা নিয়ে ঝামেলার জেরে দশম শ্রেণীর ছাত্রকে হাতুড়ি পেটা
- প্রাইভেট বনাম সরকারি প্রাথমিক শিক্ষা: আস্থার বাস্তবতা ও দায়বদ্ধতার প্রশ্ন
- জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতায় আবৃত্তিতে প্রথম আদিলা
- শিক্ষার্থীদের সথে বিজ্ঞানবিষয়ক সংলাপে জেলা প্রশাসক
- শহর, প্রত্যাশা ও বাস্তবতা
- গোপালগঞ্জে বেইলি ব্রিজ ভেঙ্গে খালে, ভোগান্তি চরমে
- গোপালগঞ্জে বাস-ট্রাকের ত্রিমুখী সংঘর্ষে নিহত ১
- ইউক্রেন যুদ্ধ বন্ধে শান্তিচুক্তির আহ্বান ট্রাম্পের
- হাইকোর্টে মোবাশ্বের আলমের রুল নিষ্পত্তির নির্দেশ
- রং মিশিয়ে লাল তিলকে কালো করা দুই ব্যবসায়ীকে ৩ লক্ষ টাকা জরিমানা
- মেসির অনবদ্য হ্যাট্রিকে মুগ্ধ ব্রাজিল সমর্থক তারকারাও
- রাজবাড়ীত জামায়াত কর্মী হত্যার পর মরদেহে আগুনের ঘটনায় গ্রপ্তার ৩
- ফসলের আবাদ বৃদ্ধি ও কৃষকদের উন্নয়নে মতবিনিময় সভা
- চাঁদপুরে ইয়েস কার্ড পেল ৪০ সাঁতারু
- রাবেয়া ক্লিনিকে আজব শিশুর জন্ম, চাঞ্চল্যের সৃষ্টি
- জেলা প্রেসক্লাব পটুয়াখালীর পূর্ণাঙ্গ কমিটির আত্মপ্রকাশ
- বিদ্যুৎ বিভ্রাটে সুবর্ণচরে ছাত্রদলের পক্ষ থেকে বিদ্যুৎ অফিসে স্মারকলিপি
- বিএনপি নেতাদের সুপারিসে পাল্টে গেলো বিদ্যালয় কমিটির সভাপতির নাম
- ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির ‘প্রশ্নবিদ্ধ’ সম্মেলনে সশস্ত্র হামলায় কেন্দ্রীয় নেতা এখন হাসপাতালে
- শ্রীমঙ্গলে নিরাপদ সড়ক চাই’র উদ্যোগে শিক্ষার্থী সমাবেশ
- জাফলংয়ে পাথর বোঝাই ৫০ নৌকা জব্দ
- অবৈধ স্থাপনা উচ্ছেদে শ্রীমঙ্গল পৌরসভার অভিযান
- ভোলায় বিএনপি-বিজেপি সংঘর্ষে রণক্ষেত্র নতুন বাজার, আহত ২৫
- সিলেটে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট
- চাঁদপুর ইসলামিয়া কামিল মাদ্রাসার নবনির্বাচিত গভর্নিং কমিটির সভা অনুষ্ঠিত
- রামগরুড়ের ছানা
- পলাশবাড়ী সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি
- কৃষকস্বার্থে বিদ্যমান সার বিতরণ নীতিমালা বহাল রাখার জোর দাবি
- শ্রীমঙ্গলে জমি দখলকে কেন্দ্র করে সন্ত্রাসী হামলার অভিযোগ
- বিজয়ের চারদিন পর চাটমোহর হানাদার মুক্ত হয়
- এক কিশোর মুক্তিযোদ্ধার যুদ্ধ কথা
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
১৭ জুন ২০২৬
- এবছর ৬০ হাজার মানুষকে বিনামূল্যে চোখের চিকিৎসা দেবে ব্র্যাক ব্যাংক ও ভিশনস্প্রিং
- ‘রাজস্ব ব্যবস্থায় তিন দফা সংস্কার, বাড়াতে হবে উন্নয়ন ব্যয়’
- ‘বাজারে চাল ও নিত্যপণ্যের দাম স্থিতিশীল’
- রাশিয়া থেকে ১ লাখ টন সার আমদানিসহ ৩টি প্রস্তাব অনুমোদন
-1.gif)







